…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
নির্বাচনে হস্তক্ষেপ এবং হ্যাকিংয়ের অভিযোগে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। নতুন এই নিষেধাজ্ঞায় রাশিয়ার ১০ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। গণমাধ্যমে ব্রিফিং-এ বাইডেন প্রশাসনের এই নিষেধাজ্ঞাকে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ চেষ্টার প্রথম প্রতিশোধ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রেসিডেন্ট বাইডেন বলেন, এর আগে গত ১৩ এপ্রিলে ‘খোলামেলা, শ্রদ্ধাপূর্ণ’ এক আলোচনায় পুতিনকে এই বিষয়ে সতর্ক করেছিলেন তিনি। প্রেসিডেন্ট পুতিনের সাথে আমি স্পষ্ট ছিলাম আমরা আরো দূর যেতে পারি। আমি সিদ্ধান্ত নিয়েছি সমানুপাতিক হওয়ার। যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথে উত্তেজনা ও সংঘর্ষের কোনো চক্রের সন্ধান করছে না। আমরা চাই স্থিতিশীল, অনুমানযোগ্য সম্পর্ক।…
প্রতি বছর করোনাভাইরাসের টিকা নেয়ার প্রয়োজন হতে পারে জানিয়েছেন মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলবার্ট বোরলা। সম্প্রতি সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে বোরলা বলেন, পুরোপুরোরি টিকার আওতায় আসতে ফাইজারের তৃতীয় ডোজ গ্রহণ করতে হবে। এটি এক বছরের মধ্যে সম্পন্ন করতে হবে। এছাড়া এখন থেকে প্রতি বছর করোনার টিকা নিতে হতে পারে। আলবার্ট বোরলা বলেন, পরিস্থিতি কী ঘটে তা দেখতে হবে, কতদিন পর্যন্ত এমনটি প্রয়োজন হতে পারে সেটিও দেখার আছে। করোনা সংক্রমণের পরিস্থিতির উপর নির্ভর করে আমাদের ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে হবে। ফাইজারের সিইও বলেন,…
১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি। এবিষয়ে ২৪ এপ্রিল থেকে তুরস্কের মধ্যস্ততায় শুরু হচ্ছে আফগানিস্তান ইস্যুতে ১১ দিনের বৈঠক। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্য সংস্থা এবং প্রতিরক্ষা দফতর পেন্টাগনে সন্ত্রাসী হামলা চালানো হয়। এই হামলার জন্য তালেবানদের দায়ী করে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে শান্ত ফেরানোর যে প্রচেষ্টা গত কয়েক বছর ধরে নেয়া হচ্ছে তার প্রধান অন্তরায় দেশটি থেকে বিদেশী সেনা প্রত্যাহার ইস্যু। গত বছর কাতারে অনুষ্ঠিত ঐতিহাসিক শান্তি চুক্তিরও অন্যতম শর্ত ছিল সেনা প্রত্যাহারের বিষয়টি। সব মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা নাইন ইলেভেন হামলার ২০তম…
পাকিস্তানে উগ্রপন্থি আচরণের দায়ে একটি ধর্মীয় রাজনৈতিক দল নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটির সরকার। ফ্রান্সবিরোধী বিক্ষোভ ও সহিংসতার জেরে ইসলামি দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি)এর বিরুদ্ধে এ ব্যবস্থা নিতে যাচ্ছে পাকিস্তান সরকার। এ সপ্তাহে দেশটির প্রধান কয়েকটি শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে টিএলপি–সমর্থকদের সংঘর্ষ ঘটে। এতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। জানা যায়, ইতোমধ্যে দেশটির মন্ত্রিসভায় দলটিকে নিষিদ্ধ করার প্রস্তাব উত্থাপন করা হয়েছে। খবর আরব নিউজ ও এনডিটিভি ফ্রান্সে ইসলামবিরোধী ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের ঘটনার জেরে ইসলামাবাদে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি জানান টিএলপিপ্রধান আল্লামা রিজভি। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে। টিএলপিপ্রধান সাদ রিজভিকে গ্রেফতারের প্রতিবাদে গত সোমবার পাকিস্তানের বিভিন্ন শহরে তাণ্ডব চালান ধর্মীয়…
সম্প্রতি ইসরায়েলি সেনাদের বর্বরতা অতিতের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। সম্প্রতি ফিলিস্তিনি শিশুদের গুলি করে হত্যা, গ্রেফতার ও নির্যাতনের বহু অভিযোগ পাওয়া যাচ্ছে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে। ফিলিস্তিনের প্রাচীন শহর হেবরনে একটি দোকানে থাকা নিরপরাধ এক শিশুর চোখে গুলি করে তাকে অন্ধ করে দিয়েছে ইসরায়েলি সেনারা। খবর মিডলইস্ট। এটা ইজ্জ আল-দিন নাদাল বাতাশ নামে ১৪ বছর বয়সী ফিলিস্তিনি শিশুটির জন্য আর পাঁচটা শুক্রবারের মতোই ছিল। নামাজ, বাড়ির কাজ শেষ করে হেরবনের একটি দোকানে যায়। যেখানে সে চাচাতো ভাই করিমের সাথে কাজ করে। ইজ্জ আল-দিন বলেন, অন্যান্য শুক্রবারের মতোই নামাজের পর সংঘর্ষ শুরু হয়। ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি যুবকদের লক্ষ্য করে টিয়ার গ্যাস, শব্দবোমা,…
পারমানবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের গোয়েন্দা বিভাগের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে হিমালয়ের কোল ঘেঁষে থাকা প্রকৃতি কন্যা কাশ্মির নিয়ে দু’দেশের মধ্যে চলা দীর্ঘদিনের বিবাদ মেটাতে এ বছর জানুয়ারিতে দুবাইয়ে গোপন বৈঠক হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবর। এই দুই দেশের মধ্যে শান্তি আলোচনায় পানি ঢেলে দেয় সর্বশেষ বালাকোট হামলা। ২০১৯ সালে ভারতের সেনাবহরে আত্মঘাতী বোমা হামলার ঘটনা পর থেকে পরিস্থিতি ক্রমেই দুই দেশের মধ্যে খারাপ হতে থাকে। সম্পর্ক তলানিতে ঠেকতে শুরু করে ইমরানের দেশ ও মোদীর ভারতের মধ্যে। দুই নিউক্লিয়ার শক্তিধর দেশের মধ্যে আরও সংঘাতের পারদ চড়তে শুরু করে কাশ্মীর থেকে ৩৭০ ধারা আবলুপ্তির পর থেকে। অনুসন্ধান রিপোর্ট থেকে জানা…
যুক্তরাষ্ট্র সমর্থিত আফগান সরকারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবান যোদ্ধাদের চলমান সশস্ত্র সংঘাতে চলতি বছরের প্রথম তিন মাসে আফগানিস্তানে ১ হাজার ৮০০ সাধারণ মানুষ হতাহত হয়েছে বলে বুধবার প্রকাশিত এক রিপোর্টে জাতিসংঘ দাবী করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সংঘাত হ্রাসের আহ্বান ও বিবদমান পক্ষগুলোর মধ্যে আফগান স্বার্থসংশ্লিষ্ট নানান গোষ্ঠীর মধ্যস্থতায় কথিত শান্তি আলোচনা চলা সত্ত্বেও চলতি বছরে আফিগানিস্তানের বেশ কিছু এলাকায় সরকারি নিরাপত্তা বাহিনীর সাথে তালেবানের সংঘর্ষ আরো বেড়েছে। চলতি বছর ১১ সেপ্টেম্বরের আগেই আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়া হবে, এমনটা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিতে যাচ্ছেন বলে হোয়াইট হাউস থেকে জানানোর পরদিন এই হিসাব প্রকাশ করলো জাতিসংঘ। ইউনাইটেড…
মধ্যপ্রাচ্যের চিরবৈরি দেশ ইরান ও ইসরায়েল। দীর্ঘদিন ধরে দেশ দুটি ছায়া যুদ্ধে লিপ্ত। সম্প্রতি তাদের এ যুদ্ধ প্রকাশ্যে এসেছে এবং গোটা অঞ্চলে উত্তাপ ছড়াচ্ছে। এই ছায়াযুদ্ধ এখন একটি বিপজ্জনক মোড় নিয়েছে। বিবিসি অনলাইনের এক বিশ্লেষণে এমনটাই বলা হয়েছে। গত সপ্তাহান্তে ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে একটি রহস্যজনক বিস্ফোরণ ঘটে। একে নাশকতা বলে অভিহিত করেছে ইরান। এ হামলার জন্য তারা ইসরায়েলকে দায়ী করেছে। ঘটনাটির পেছনে ইসরায়েলের হাত আছে কি না, তা তারা প্রকাশ্যে বলেনি। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গণমাধ্যমে বিভিন্ন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে যে এ কাজ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ করেছে। ইরান তার জুতসই সময়ে এ হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার…
হত্যা, নিপীড়ন আর লুটপাটে মিয়ানমার যেন দ্বিতীয় সিরিয়া। প্রায় আড়াই মাস রাজপথে আন্দোলন চললেও বিক্ষোভকারীদের সঙ্গে এখন পর্যন্ত কোনো ধরনের আলোচনায় বসার আগ্রহ দেখায়নি জান্তা সরকার। বরং বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের মাত্রা বাড়িয়ে দিয়েছে জান্তা সরকার। স্থানীয় পর্যবেক্ষক সংস্থা ‘অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স’-এর (এএপিপি) হিসাব অনুযায়ী, গত আড়াই মাসে নিরাপত্তা বাহিনীর গুলিতে সাত শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে। গ্রেপ্তার কিংবা গুম করা হয়েছে অন্তত তিন হাজার ব্যক্তিকে। বিক্ষোভ দমাতে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সংযোগও। অনেক জায়গায় জারি করা হয়েছে সামরিক আইন। অভ্যুত্থানের পরেই নিজ নিজ জায়গা থেকে জান্তার বিরুদ্ধে সরব হয় দেশটির সাধারণ মানুষ। জান্তাকে বেকায়দায় ফেলতে ‘অসহযোগ’ আন্দোলনের ডাক…
ভারতে তৃতীয় টিকা হিসাবে ছাড়পত্র পাওয়ার পথে রাশিয়ার তৈরি ‘স্পুটনিক ভি’। হায়দ্রাবাদের ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরির সঙ্গে যৌথভাবে ভারতে ‘স্পুটনিক ভি’-র পরীক্ষামূলক প্রয়োগ চালাচ্ছে রাশিয়া। কলকাতায় পিয়ারলেস হসপিটেক্স হাসপাতাল ও রিসার্চ সেন্টারে ভ্যাকসিনটি নিয়ে পরীক্ষা চলছিল এতদিন। প্রথম দু’টি ধাপে ইতিমধ্যেই প্রতিষেধকটি উতরে গিয়েছে বলে জানা গেছে। এই মুহূর্তে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা চলছে। কেন্দ্রিয় সরকারের বিশেষজ্ঞ কমিটি ইতিমধ্যে ‘স্পুটনিক ভি’ টিকা মানবদেহে প্রয়োগের ছাড়পত্র দিয়েছে বলে জানা গেছে ভারতীয় আনন্দবাজার ও দ্য ওয়াল সূত্রে। ভারতে স্পুটনিক ভি টিকা তৈরি করছে ডক্টর রেড্ডি’জ। তারা জানিয়েছে, মডের্না ও ফাইজারের পরে স্পুটনিক ভি টিকার কার্যকারিতা সবচেয়ে বেশি, ৯১.৬ শতাংশ। ভারতে জরুরি ভিত্তিতে এই টিকা…