…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
লকডাউনের মধ্যেই কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোয় বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। এই অবস্থায় উখিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা শিবিরে লকডাউন ঘোষণা করা হয়েছে। এর মধ্যে পাঁচটি শিবিরকে কঠোর লকডাউনের আওতায় আনা হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে ৩১ মে পর্যন্ত লকডাউন থাকবে। এ প্রসঙ্গে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) শাহ রেজওয়ান হায়াত বলেন, রোহিঙ্গা ক্যাম্পে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দে’য়া হয়েছে। তবে সামাজিক দূরত্ব বাজায় রেখে জরুরি ওষুধ, খাদ্য ও গ্যাস সিলিন্ডার বিতরণের কার্যক্রম চলমান থাকবে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের স্বাস্থ্য সমন্বয়কারী আবু তোহা এম আর ভূঁইয়া বলেন, করোনা ভাইরাসের শুরু থেকে রোহিঙ্গা…
১১ দিনের রক্ত ঝরানো সংঘাত শেষে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতির সন্ধি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে (বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টা) এটি কার্যকর হয়। এদিকে যুদ্ধবিরতির ঘোষণায় রাস্তায় নেমে উল্লাস করতে থাকেন ফিলিস্তিনি জনগণ। এ যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় বলে দাবি করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। খবর রয়টার্স, আলজাজিরা, এএফপি। ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি টানা ১১ দিনের সংঘাতের পর শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের গাজা নিয়ন্ত্রণকারী হামাস। বৃহস্পতিবার রাতে দীর্ঘ বৈঠক শেষে ভোটাভুটির মাধ্যমে যুদ্ধবিরতির সিদ্ধান্তে পৌঁছান ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার সদস্যরা। এরপর হামাসের পক্ষ থেকেও একই সিদ্ধান্ত জানানো হয়। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ২টা (বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টা) থেকে…
করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা ভারত। ভারতের করোনা পরিস্থিতির জন্য বিভিন্ন মহলে সমালোচনার মুখে পড়েছে মোদী সরকার। এমনকী, করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সমালোচিত হয়েছেন। এই পরিস্থিতিতে ধাক্কা খেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা। ভারতীয় ও মার্কিন সংস্থার সমীক্ষায় দাবি করা হয়েছে, মোদীর জনপ্রিয়তা হু হু করে কমেছে। আমেরিকার মর্নিং কনসাল্ট নামে একটি সমীক্ষক সংস্থা বিশ্বের বহু রাষ্ট্রনেতার জনপ্রিয়তার উত্থান-পতনের রেখচিত্র তৈরি করে থাকে। ২০১৯ থেকে সেই তালিকায় আছেন মোদীও। গত মঙ্গলবার প্রকাশিত এপ্রিল মাসের রিপোর্টে দেখা যাচ্ছে, মোদীর জনপ্রিয়তার সূচক আগের চেয়ে ২২ পয়েন্ট কমেছে। এই সপ্তাহে মোদীর জনপ্রিয়তার সার্বিক সূচক দাঁড়িয়েছে ৬৩ শতাংশ। ২০১৯-এর পর থেকে এটাই…
২০১৬ সালের মার্চে রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নারদ ডট কম নামের একটি নিউজ পোর্টালে তৃণমূল নেতা-মন্ত্রীদের ঘুষ নেওয়ার এক কেলেঙ্কারি ফাঁস হয়। এটাই নারদ কেলেঙ্কারি হিসাবে আলোচিত হয়। সম্প্রতি নারদ মামলার আসামি হিসেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নগর উন্নয়ন ও পৌরসভা মন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক (বিধানসভার সদস্য) মদন মিত্র ও বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে সিবিআই। এবার আসামির তালিকায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আইনমন্ত্রী মলয় ঘটক ও দলটির নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম যুক্ত করা হয়েছে। ভারতের তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) এ তথ্য জানিয়েছে। এদিকে নিরাপত্তার কারণ দেখিয়ে মামলাটি পশ্চিমবঙ্গ থেকে ভারতের অন্য কোনো রাজ্যে…
মমতার মন্ত্রী সভার দুজন প্রভাবশালী মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়সহ তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্র, তৃণমূল ত্যাগী বিজেপির নেতা ও প্রাক্তন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়কে আজ সোমবার গ্রেপ্তার করা হয়েছে। সকালে সিবিআই তাদের বাসভবন থেকে তুলে কলকাতার নিজাম প্যালেসে সিবিআই কার্যালয়ে নেয়। আজই সিবিআই তাদের আদালতে তুলছে। সিবিআই সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ নিজাম প্যালেসে অ্যারেস্ট মেমোয় সই করানো হয় এই চারজনকে। সোমবার সকালে কলকাতার প্রাক্তন মেয়র, তৃণমূলের বিধায়ক এবং মন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলার বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। সকাল ৯টার দিকে তাকে বাড়ি থেকে নিয়ে যায় সিবিআই। ফিরহাদকে…
মার্কিন প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমসে শুক্রবার (১৪ মে) প্রকাশিত নিবন্ধে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি নিয়ে কড়া সমালোচনা করেছেন ভারমন্ট অঙ্গরাজ্যের ইহুদি ধর্মাবলম্বী ও বামপন্থী সিনেটর বার্নি স্যান্ডার্স। তিনি প্রতিবেদনে ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কথা বলেন। যুদ্ধের বিভৎসতার বাইরেও যে তাদের স্বাভাবিক জীবনের অধিকার আছে, সে কথা বলেন। প্রতিবেদনের তিনি বলেন, ‘ইসরায়েলের নিজেকে রক্ষা করার অধিকার আছে’-এই শব্দগুলো আমরা ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান উভয় প্রশাসনের কাছ থেকেই শুনি যখন ইসরায়েলের সরকার তাদের প্রকাণ্ড সামরিক শক্তি নিয়ে গাজার রকেট হামলার জবাব দেয়। কেউ এটা নিয়ে তর্ক করছে না যে ইসরায়েল, অথবা যে কোনো দেশের সরকারের নিজেকে রক্ষা করার অথবা তার জনগণকে সুরক্ষা দেয়ার অধিকার…
যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে কোনও নভোযান মঙ্গলগ্রহে সফলভাবে অবতরণ করাতে সক্ষম হলো চীন। প্রথমবারের মতো মঙ্গল গ্রহ স্পর্শ করেছে চীনা রোভার জুরং। চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এর বরাত দিয়ে চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম সিনহুয়া এই তথ্য জানিয়েছে। সিনহুয়া সামাজিক যোগাযোগ মাধ্যম অবতরণের ঘোষণা দিয়ে বলে, ‘চীন প্রথমবারের মতো মঙ্গল গ্রহে তাদের পদচিহ্ন রেখেছে, যা আমাদের দেশের মহাকাশ অনুসন্ধানের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’ চীনের নভোযান মঙ্গল গ্রহে অবতরণ করায় সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। জানা যায়, আজ শনিবার (১৫ মে) চীনের স্থানীয় সময় সকালে মঙ্গলপৃষ্ঠে অবতরণ করে ছয় চাকার ওই বিশেষ নভোযানটি। অন্তত…
ফিলিস্তিনে পাঁচ দিন ধরে হামলা চালাচ্ছে ইসরায়েল। গত সোমবার থেকে বিমান হামলা শুরু হয়। এরপর গতকাল শুক্রবার থেকে সেখানে স্থলপথেও হামলা শুরু হয়েছে। স্থলপথে হামলা জন্য ট্যাংক ব্যবহার করা হচ্ছে, ইসরায়েলি সেনারা চালাচ্ছে গুলি। এদিকে, ফিলিস্তিনের পক্ষ থেকে দুই হাজারের বেশি রকেট ছোড়া হয়েছে। আর ইসরায়েল হামলা চালিয়েছে প্রায় ৮০০টি স্থাপনা লক্ষ্য করে। দুই পক্ষের হামলায় যারা নিহত হচ্ছে, তাদের অধিকাংশই সাধারণ মানুষ। হামলা থেকে বাঁচতে বাড়ি ছেড়ে পালাচ্ছে তারা। যারা থাকছে, তারাও ভয় আর শঙ্কার মধ্যে রাত্রি যাপন করছে। দুর্দশার চরমে ফিলিস্তিনিরা ষষ্ঠ দিনে গড়িয়েছে হামাস ও ইসরায়েল সেনাবাহিনীর মধ্যে চলমান সংঘাত। গত রোববার (০৯ মে) থেকে শুরু হওয়া…
আফগান সরকার ও তালেবানদের মধ্যে ঈদ উপলক্ষে তিন দিনের যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় দিনে শুক্রবারের জুমার নামাজ চলাকালে ঘটা এক বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আলজাজিরা এক প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে। আফগানিস্তানের রাজধানী কাবুলের উপকণ্ঠে শাকারদারা জেলার একটি মসজিদে এই বিস্ফোরণটি ঘটে। তাৎক্ষণিকভাবে কেউ এর দায় স্বীকার করেনি। এই ঘটনায় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে উল্লেখ করে কাবুল পুলিশের মুখপাত্র ফেরদাউস ফারামার্জ জানান, মসজিদটির ভেতরে আগেই বিস্ফোরক রাখা ছিল। কাবুল পুলিশের মুখপাত্র ফেরদৌস ফ্রামুর্জ বলেছেন, ‘নিহতের সংখ্যা বেড়ে ১২ হয়েছে যাদের মধ্যে মসজিদের ইমামও রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৫ জন।’ দুই পক্ষই সম্মতি জানিয়েছিল যে ঈদ…
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলাপের পরপরই ফিলিস্তিনি ভূমিতে আক্রমণ জোরদার করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি সরকারপ্রধান। জানা যায়, সাম্প্রতিক উত্তেজনার জেরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে দ্বিতীয়বার ফোন করেছেন বাইডেন। এদিকে, ইসরায়েলকে সমর্থন জানিয়েছে জাতিসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি। এর আগে, গত বুধবারও নেতানিয়াহুর কাছে ফোন করে ইসরায়েলের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট। এ সময় তিনি বলেন, এ অঞ্চলে খুব দ্রুত সহিংসতার অবসান হবে বলে আশা করছেন তিনি। ইসরায়েলিদের সমর্থন জানিয়ে সেদিন তিনি বলেন, হাজার হাজার রকেট ছোড়া হলে তা থেকে আত্মরক্ষার অধিকার রয়েছে ইসরায়েলের। অথচ ইসরায়েলের আক্রমণে শতাধিক নিরীহ ফিলিস্তিনির মৃত্যু নিয়ে টুঁ শব্দ নেই মার্কিন…