…
এডিটর পিক
শ্রেণিকক্ষকে সাধারণত এমন একটি পরিসর হিসেবে কল্পনা করা হয়, যেখানে শিশুর পরিচয় নয়, তার কৌতূহলই…
Trending Posts
-
তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
সেপ্টেম্বর ৫, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
সেপ্টেম্বর ৫, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
সেপ্টেম্বর ৫, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
সেপ্টেম্বর ৫, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments
Trending Posts
-
তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
সেপ্টেম্বর ৫, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
সেপ্টেম্বর ৫, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
সেপ্টেম্বর ৫, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
সেপ্টেম্বর ৫, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments
- অন্যায় দেখে নীরব থাকা কি নিজেই একটি অন্যায়?
- পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
- মানুষের দাঁতে তৈরি ৫,০০০ বছরের হার: অলংকার, ক্ষমতা নাকি মৃত্যুর আচার?
- ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
- সত্য যদি সমাজে বিশৃঙ্খলা আনে, তবু কি সত্য বলা উচিত?
- চিকিৎসা নিতে কলকাতায়, রাত কাটছে ফুটপাতে বাংলাদেশিদের
- তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
- রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
Author: আন্তর্জাতিক ডেস্ক
সাইবার শক্তির অনেক রকম সক্ষমতার ভিত্তিতে সম্প্রতি বিভিন্ন দেশের র্যাঙ্কিং তালিকা প্রস্তুত করেছে থিংকট্যাংক গোষ্ঠী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের (আইআইএসএস)। সংশ্লিষ্ট দেশের ডিজিটাল অর্থনীতির শক্তি, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের পরিপক্বতা এবং সামরিক কার্যক্রমের সঙ্গে সাইবার স্থাপনাগুলো কতোটা ঘনিষ্ঠভাবে কাজ করতে পারছে— এমন অনেক বিষয়কে মাপদণ্ড ধরে এ তালিকা করা হয়। আইআইএসএস-এর প্রতিবেদনে বলা হয়, সাইবার সক্ষমতার দিক থেকে যুক্তরাষ্ট্র শীর্ষ সারিতে রয়েছে। আর রাশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, ইসরায়েল ও ফ্রান্সের সঙ্গে মিলে দ্বিতীয় কাতারে রয়েছে চীন। সাইবার সক্ষমতার শীর্ষে থাকা এই যুক্তরাষ্ট্রেরই প্রায় ২০০টি প্রতিষ্ঠানে ভয়াবহ সাইবার হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার (২ জুলাই) বিকেলে এই হামলার…
ইসরায়েলি আক্রমন থেকে বাঁচার চেষ্টায় ক্লান্ত ফিলিস্তিন নাগরিকদের এবার নামতে হলো তাদের নিজেদের দেশের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সরকারের বিরুদ্ধে। গত প্রায় ছয় দিন ধরে রাজপথে বিক্ষোভ-মিছিল করছে তারা। তবে এবার ইসরায়েলের বিরুদ্ধে নয়, নিজ দেশের সরকারের পদত্যাগের দাবিতে। সরকার পদত্যাগের দাবির কারণ যুদ্ধবিরতির পর দেশটির সরকার নতুন সংকটে ফেলেছেন ফিলিস্তিনিদের। একদিকে ইসরায়েলবিরোধী বিক্ষোভের কারণে ধরপাকড় চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, অন্যদিকে একইভাবে নিজ নাগরিকদের ওপর আটক অভিযান চালাচ্ছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। পশ্চিম তীরে বেছে বেছে ইতোমধ্যে কয়েক ডজন বিক্ষোভকারীকে আটক করাও হয়েছে। বিক্ষোভকারী ফিলিস্তিনিদের দাবি, ফিলিস্তিনে ইসরায়েলের সহায়ক শক্তি হয়ে উঠেছে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সরকার। ফিলিস্তিনি কর্তৃপক্ষ (প্যালেস্টিনিয়ান অথোরিটি বা পিএ) ইসরায়েলি সেটেলারদের…
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের কারাগারে আটক থাকা অভিনেত্রী ও মডেল ইনতিসার আল-হাম্মাদির জোর করে কুমারিত্ব প্রমাণের পরীক্ষা করার অভিযোগ এনেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। খবর বিবিসি বিশ বছর বয়সী ইনতিসার আল-হাম্মাদির বিরুদ্ধে অশালীন আচরণ এবং মাদক রাখার অভিযোগ তুলে মিথ্যা মামলা দায়ের করেছে দেশটির হুথি বিদ্রোহী কর্তৃপক্ষ। তবে হাম্মাদির বিরুদ্ধে আনিত অভিযোগ তিনি অস্বীকার করেছেন। বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী সানার কারাগারে এই মডেল ও অভিনেত্রীকে চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে আটকে রাখা হয়েছে। ইনতিসার আল-হাম্মাদির আইনজীবী অভিযোগ করেছেন, তাকে (ইনতিসার আল-হাম্মাদি) জিজ্ঞাসাবাদ করার সময় শারীরিকভাবে নির্যাতন, হয়রানি করেছে, বর্ণবাদী অপমানজনক কথাবার্তা বলা এবং চোখ বাঁধা অবস্থায় একটি নথি স্বাক্ষর করতে…
ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলে চলমান লড়াইয়ে সৃষ্ট দুর্ভিক্ষের কবলে পড়েছে ৪ লাখেরও বেশি মানুষ। এছাড়া আট মাস ধরে চলা সংঘাতময় পরিস্থিতির কারণে আরও ১৮ লাখ মানুষ দুর্ভিক্ষের শিকার হওয়ার চরম ঝুঁকিতে রয়েছেন। দেশটির পরিস্থিতি নিয়ে প্রথম উন্মুক্ত বৈঠকে শুক্রবার এ কথা জানায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। খবর বিবিসি। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইথিওপিয়ার চলমান সংকটময় পরিস্থিতি নিয়ে শুক্রবার জাতিসংঘের প্রথম আনুষ্ঠানিক বৈঠকে সংস্থাটির কর্মকর্তারা এসব তথ্য জানান। এ সংকট নিয়ে ডাকা প্রথম বৈঠকে সংস্থাটির নিরাপত্তা পরিষদ জানায়, ওই অঞ্চলের ৩৩ হাজারের বেশি শিশু অপুষ্টিতে ভুগছে। জাতিসংঘ বলছে, ইথিওপিয়ার সরকারি বাহিনীর সঙ্গে টাইগ্রে অঞ্চলের প্রধান রাজনৈতিক দল টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ)…
সমকামীতাকে প্রশ্রয় দেয়ার অভিযোগে ইস্তাম্বুল কনভেনশন থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেছে তুরস্ক। ১ জুলাই থেকে তুস্কে আর ওই কনভেনশনে থাকছে না বলে এক ডিক্রি জারি করে জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। খবর ডয়েচে ভেলে নারীদের নিরাপত্তা এবং পারিবারিক নির্যাতন বন্ধের লক্ষ্যে ২০১১ সালে সই হয় কাউন্সিল অব ইউরোপ কনভেনশন অন প্রিভেনটিং অ্যান্ড কমব্যাটিং ভায়োলেন্স এগেনস্ট উইমেন অ্যান্ড ডোমেস্টিক ভায়োলেন্স, যা ইস্তাম্বুল কনভেনশন নামে পরিচিত। এতে প্রথম স্বাক্ষর করেছিল তুরস্ক, পরে তাদের সঙ্গে যোগ দেয় ইউরোপীয় ইউনিয়নসহ আরও ৪৫টি দেশ। কিন্তু গত মার্চ মাসে এরদোয়ান ঘোষণা দেন, তারা এই কনভেনশনে আর থাকবেন না। প্রেসিডেন্টের মুখপাত্রের দাবি, ওই কনভেনশন সমকামীদের প্রশ্রয়…
করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত সারা বিশ্ব। বিশ্বের অনেক দেশ ভাইরাসের সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হলেও ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনার ডেল্টা ধরনের কারণে ফের বাড়ছে নতুন সংক্রমণের সংখ্যা, বাড়ছে আতঙ্কও। এই পরিস্থিতিতে বৈশ্বিক অনুমোদন পাওয়া টিকাগুলো ডেল্টা ধরনকে প্রতিরোধে কতোটা সক্ষম, তা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে জনসন অ্যান্ড জনসনের দাবি, করোনার ডেল্টা ধরনের বিরুদ্ধেও কার্যকর তাদের করোনা টিকা। একইসাথে টিকাগ্রহণের পর আট মাস পর্যন্ত এর কার্যকারিতা থাকে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে জনসন অ্যান্ড জনসন সাম্প্রতিক দুটি গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে জানায়, মূল ভাইরাসের ধরনটির বিরুদ্ধে তাদের টিকা যতটা কার্যকর, তার চেয়ে ডেল্টা ধরনটির বিরুদ্ধে সামান্য…
কানাডার ক্যাথলিক গীর্জাকেন্দ্রিক প্রাক্তন আদিবাসী স্কুলে শিশুদের গণকবরের সন্ধান পাওয়ার ঘটনায় দেশজুড়ে তোলপাড় চলছে। ক্যাথলিক গির্জার নিয়ন্ত্রণে থাকা বহু ডে-নাইট স্কুলে নাম-পরিচয়হীন অসংখ্য কবরের সন্ধান মেলার পর এসব গির্জায় হামলার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার(০১ জুলাই) কানাডার অ্যালবার্টা প্রদেশের ১০টি গির্জায় অগ্নিসংযোগ ও ভাঙচুর হয়েছে। এ নিয়ে গত দুই সপ্তাহে দেশটিতে কমপক্ষে ১৫ টি গির্জায় আগুন দেয়া হলো। কানাডার আদিবাসীদের ওপর শত বছরের নিপীড়ন-ইতিহাসের জেরে পুঞ্জীভূত ক্ষোভের জেরে গির্জায় আগুন দেয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে জানানো হয়, ক্যালগ্যারি শহরের যেসব গির্জায় আগুন দেয়া হয়েছে, সেগুলোতে কমলা ও লাল রং ছেটানো ছিল। বিষয়টিকে ‘আতঙ্কের’ আখ্যা…
মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার অধিভুক্ত সংস্থা গোডার্ড ইনস্টিটিউট অব স্পেস স্টাডিজ (জিআইএসএস)-এর সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে যে, গত ৭ বছর ধরে ধারবাহিকভাবে বেড়েছে বিশ্বের উষ্ণতা, যার চুড়ান্ত প্রকাশ দেখা গেছে ২০২১ সালের জুন মাসে। খবর আল জাজিরা, রয়টার্স, এএফপি, বিবিসি জিআইএসএস-এর পরিচালক গ্যাভিন স্মিথ এ সম্পর্কে বলেন, ‘বিশ্ব ক্রমশ উষ্ণ হয়ে উঠছে। আমাদের গবেষণায় প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ৭ বছর উষ্ণতম সময় পার করেছে পৃথিবী।’ দাবানলে জ্বলছে কানাডা বিশ্বের অন্যতম শীতল আবহাওয়ার দেশ কানাডায় গত ২৬ জুন থেকে শুরু হওয়া অসহনীয় তাপপ্রবাহে বিপর্যয়ের মধ্যে পড়েছে জনজীবন। দেশটির ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের লিটন শহরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৯…
শত শত মৃত কচ্ছপ সমুদ্রতীরে ভেসে উঠছে। সম্প্রতি জুন মাসে শ্রীলঙ্কা উপকূলে আগুন লাগায় ডুবে যাওয়া রাসায়নিক ভর্তি একটি কার্গো জাহাজ থেকে সামুদ্রিক পরিবেশের এই বিপর্যয়। পরিবেশবিদদের মতে এ দুর্ঘটনা দেশটির সবচেয়ে বড় মানবসৃষ্ট সামুদ্রিক দুর্যোগ। কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনার পরে উপকূল ধরে প্রচুর মরা সামুদ্রিক কচ্ছপ, পাখি এবং ছোট মাছ দেখা যাচ্ছে। সূত্র মতে, সিঙ্গাপুরে নিবন্ধিত এক্স-প্রেস পার্ল নামের জাহাজটির আগুন নিয়ন্ত্রণে আনার আগে প্রায় দুই সপ্তাহ ধরে জ্বলতে থাকে। এই কার্গোতে ১ হাজার ৪৮৬টি কন্টেইনার ছিল। যার মধ্যে ২৫ টন নাইট্রিক এসিডসহ অন্যান্য ক্যামিকেল এবং কসমেটিক ছিল। এই জাহাজ থেকে ছড়িয়ে পড়া বিষক্রিয়ায় এ অব্দি ১৭৬ টি কচ্ছপ,…
জান্তাবিরোধী বিক্ষোভে আটক হওয়া প্রায় দুই হাজার ৩০০ বন্দিকে মুক্তি দিয়েছে মিয়ানমার জান্তা সরকার। বুধবার (৩০ জুন) দেশটির বিভিন্ন কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়। এদিকে মিয়ানমারের কারাগারে বন্দি দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টকে এখনই ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ২৩০০ বন্দিকে মুক্তি দিল মিয়ানমার জান্তা মিয়ানমারের বিভিন্ন কারাগার থেকে ২৩০০ বন্দিকে মুক্তি দিয়েছে জান্তা সরকার। মুক্তি পাওয়াদের মধ্যে সাংবাদিকও রয়েছেন। যারা বর্তমান সেনা-শাসনের বিরুদ্ধে বিক্ষোভ নিয়ে লেখালেখি করতেন। বৃহস্পতিবার (১ জুলাই) মিয়ানমারের উপ-তথ্যমন্ত্রী মেজর জেনারেল জ মিন তুন বলেছেন, যারা শুধু বিক্ষোভ করেছেন কিন্তু কোনো সহিংসতা করেনি, তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে…