Author: আন্তর্জাতিক ডেস্ক

পৃথিবীব্যাপি প্রকৃতি তার তাণ্ডব রূপ দেখাচ্ছে। কোথাও তাপদাহে পুড়ে যাচ্ছে বন, কোথায় অতিবৃষ্টিতে ভূমিধ্বস হচ্ছে শহরজুড়ে। গত দুই সপ্তাহের ভেতরে অতিবৃষ্টি থেকে বন্যার সৃষ্টি হয়ে জার্মান, বেলজিয়াম, চীন পড়েছে বিপর্যয়ের মুখে। এবার ভারত পড়লো বন্যার কবলে। ভারতের মহারাষ্ট্র ও মুম্বাইয়ে কয়েক দিনের টানা বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধ্বস ও বন্যায় ১৫০ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। মার্কিন মহাকাশ সংস্থা নাসার সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের পাশাপাশি চাঁদের প্রভাবে ২০৩০ সালে পৃথিবীতে ‘রেকর্ড ফ্লাডিং’ অর্থাৎ ভয়াবহ বন্যা হতে পারে। রেকর্ড ফ্লাডিং বলতে সেই বন্যা পরিস্থিতিকে বোঝায়, যা কার্যত এতদিন দেখা যায়নি। এই বন্যার প্রভাব যথেষ্ট বিধ্বংসী হতে পারে।…

Read More

সৌদি আরবের অধিকাংশ বিদেশি পর্যটক ইসলামের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনাতেই ঘোরাফেরা সীমিত রাখেন। হাজার বছরের বেশি সময় ধরে সৌদি আরবের পর্যটন মূলত হজ ও ওমরাহকেন্দ্রিক। সম্প্রতি পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। মুসলিমদের সর্ববৃহৎ এ মিলনমেলা করোনাভাইরাস মহামারির কারণে পরপর দুই বছর সীমিত পরিসরে অনুষ্ঠিত হলো। এর মধ্যেই বিশাল পর্যটন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করতে যাচ্ছে সৌদি আরব। খবর আল জাজিরা হজ শেষে এবার অমুসলিমদের জন্য ধর্ম নিরপেক্ষ পর্যটন চালু করার পরিকল্পনা নিয়েছে সৌদি আরব। তেলের ওপর অর্থনৈতিক নির্ভরশীলতা কমাতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ২০৩০ সালের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে এ পরিকল্পনা নেওয়া হয়েছে। বিদেশি, বিশেষ করে পশ্চিমা পর্যটকদের…

Read More

সৌদি আরবে তৈরি হল ইতিহাস। প্রথমবার হজের সময় মক্কায় নিরাপত্তার দায়িত্বে থাকলেন সৌদি নারী সেনারা। বর্তমানে ১৮ সদস্যের মোট চার নারী সৈনিকের দল চার শিফটে মসজিদুল হারামে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এমনিতে সৌদিতে প্রায়শই নারীদের অধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। নানান বেড়াজালে আটকে থাকেন দেশটির নারীরা। তবে সেই গোঁড়া মানসিকতায় পরিবর্তন করে দেশে আধুনিকতা ছড়িয়ে দিতে চাইছেন সৌদির যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমন।  গত এপ্রিল থেকে মক্কা এবং মদিনায় নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত সংস্থায় একাধিক নারী সেনা যোগ দিয়েছেন। তাদের অনেকেই এবার ইসলাম ধর্মাবলম্বী মানুষের পবিত্র তীর্থক্ষেত্রে নিরাপত্তার দায়িত্বে আছেন। এমনই এক নিরাপত্তক কর্মী হলেন মোনা। সেনাবাহিনীর খাকি উর্দি, জ্যাকেট পরে এই নারী…

Read More

চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বন্দ্ব চলছে বহুদিন যাবৎ। বিভিন্ন উপায়ে একে অপরের উপর আক্রমনাত্বক হয়ে উঠছে দেশ দুটি। বিশ্বের ক্ষমতাধারী এই দেশদুটির মধ্যে ক্ষমতার প্রতিযোগিতাও চলছে দীর্ঘ সময় ধরে। যুক্তরাষ্ট্র-চীনের মধ্যকার রেষারেষির প্রভাব পড়ছে এশিয়ায়। এশিয়ার ছোট দেশগুলোও এখন ভয়ানক অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। তারা নিজেদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সমৃদ্ধ করছে। এ ক্ষেত্রে হয় তারা অন্যের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কিনছে, নয়তো নিজেরাই তা উৎপাদন করছে। এশিয়ায় চীনের আধিপত্যের জেরে নিজেদের নিরাপত্তার স্বার্থেই তারা এমনটা করছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর দিকটিও রয়েছে। আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণে এমনটাই বলা হয়। সংবাদমাধ্যম রয়টার্স বলছে, চীন ব্যাপকভাবে ডিএফ-২৬ ক্ষেপণাস্ত্র তৈরি করছে।…

Read More

ধর্মীয় উৎসবকে সামনে রেখে মানুষের বর্বরতম আচরণের নমুনা পাওয়া যায় প্রায় প্রতি উৎসবেই। মানুষের ভেতরের হিংস্রতায় যেনো আগুনে ঘি ঢালে ধর্মীয় উৎসবগুলো। ইরাকের রাজধানী বাগদাদের সাদর শহরের ওয়াহিইলাত নামের জনাকীর্ণ একটি বাজারে জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত ৬০ জন। ঈদুল আজহার প্রাক্কালে গতকাল সোমবার (১৯ জুলাই) সন্ধ্যায় এই বিস্ফোরণ ঘটে। হতাহতরা সবাই আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ওই বাজারে কেনাকাটা করতে গিয়েছিলেন বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হতাহতের মধ্যে নারী আর শিশুও রয়েছে। বোমা বিস্ফোরণের…

Read More

বিশ্বব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়া বা চীনের একক প্রচেষ্টা যুক্তরাষ্ট্রের এই আধিপত্যবাদকে দমাতে পারছে না। তাই এবার মার্কিন একাধিপত্য ও হুমকি রুখতে ইরানের সঙ্গে যৌথভাবে মোকাবিলা করতে রাজি হয়েছে চীন। সূত্র মতে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের সঙ্গে এক ফোনালাপে তার দেশের এ অবস্থান ঘোষণা করেছেন চীনা স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। খবর চীনা বার্তা সংস্থা সিগিটিএনের। পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ইরান ও চীনের পাশাপাশি অন্য উন্নয়নশীল দেশের স্বার্থরক্ষা করার জন্য তেহরান ও বেইজিং যৌথভাবে কাজ করবে। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট হাসান রুহানির সরকার গত আট বছরে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন।  এছাড়া চীন…

Read More

জেরুজালেমে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আকসায় আবারও আগ্রাসন চালিয়েছে দখলদার ইসরায়েল। ফিলিস্তিনের আল-আকসা মসজিদ থেকে ফের মুসলমানদের বের করে দিয়েছে ইসরায়েলি সেনারা। এসময় তারা মুসল্লিদের ওপর টিয়ার গ্যাস, রাবার বুলেট নিক্ষেপ করে। একই সঙ্গে ইসরায়েলি বাহিনী ৪০০ ইহুদিকে জোরপূর্বক আল-হারাম আল-শরীফে প্রবেশ করায়। খবর আলজাজিরা ও ফিলিস্তিন বার্তা সংস্থা ওয়াফার। এ সময় উত্তেজনা দেখা দিলে ইসরায়েলি বাহিনী এক ফিলিস্তিনিকে ব্যাপক মারধরের পর তাকে আটক করে। এদিকে আল-আকসা মসজিদে হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। ফিলিস্তিনের এ অংশটি দেশটির পশ্চিম তীর শাসন করছে। এক বিবৃতিতে তারা বলছে, সেনাদের এই আগ্রাসনের পুরোটা দায় নিতে হবে ইসরায়েল সরকারকে। একই সঙ্গে আল-হারাম আল-শরীফে…

Read More

ইসরায়েলের তৈরি হ্যাকিং সফটওয়্যার পেগাসাস ব্যবহার করে কর্তৃত্ববাদী সরকারগুলো নজরদারি চালাচ্ছিল বলে অভিযোগ উঠেছে। বিশ্বজুড়ে মানবাধিকারকর্মী, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিকদের ফোনে নজরদারি চালানোর এই ঘটনা ফাঁস হয়েছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়াশিংটন পোস্টসহ বিভিন্ন দেশের ১৭টি গণমাধ্যম একযোগে এসব তথ্য বের করতে কাজ করেছেন। আর এই ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ করা হয়েছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পরীক্ষাগারে। এ তদন্তের জন্য ৬৭টি মুঠোফোনের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। ইসরায়েলের গোয়েন্দা ও নিরাপত্তা প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান ‘এনএসও গ্রুপ’ স্পাইওয়্যার ‘পেগাসাস’-এর উদ্ভাবক। ধারণা করা হয়, ২০১৬ সাল থেকে পেগাসাস কখনও ‘কিউ সুইট’, কখনও বা ‘ট্রাইডেন্ট’ নামে ব্যবহার করা হয়েছে। বর্তমান বিশ্বে অত্যাধুনিক স্পাইওয়্যার সফটওয়্যারগুলোর মধ্যে পেগাসাসকে সবচেয়ে…

Read More

সৌদি আরবে বহু দশক ধরে এমন পদ্ধতি চালু ছিল যে নামাজের জন্য আজান শোনামাত্রই বাণিজ্যিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম বন্ধ করে ফেলত। নামাজের সময় সারি সারি গাড়িগুলোকে পেট্রোল পাম্পের সামনে অপেক্ষা করতে হতো তেল নেয়ার জন্য। কারণ নামাজ শেষে পেট্রোল পাম্পের কার্যক্রম শুরু হবে। এছাড়া ফার্মেসি, রেস্টুরেন্ট ও সুপার মার্কেটগুলোর ক্রেতা ও বিক্রেতাদের অপেক্ষা করতে হতো নামাজ শেষ হওয়ার জন্য। কিন্তু সে পরিস্থিতির পরিবর্তন ঘটতে যাচ্ছে। গত শুক্রবার(১৭ জুলাই) সৌদি চেম্বারের জারি করা এক সার্কুলারে জানা যায়, সৌদি কর্তৃপক্ষ নামাজের সময়ও দোকান খোলা রাখার অনুমতি দিচ্ছে। খবর আরব নিউজ, মিডল ইস্ট আই, এএফপি, রয়টার্স। সৌদি চেম্বার্স এক বিজ্ঞপ্তিতে জানায়,…

Read More

আন্তর্জাতিক কূটনীতির অন্যতম গুরুত্বপূর্ণ স্থান ইউরোপের দেশ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। সেই ভিয়েনায় আমেরিকান কূটনীতিক এবং দূতাবাসের বিশ জনের বেশি কর্মকর্তা যেসব উপসর্গের কথা বলেছেন, তার সাথে হাভানা সিনড্রোম বা হাভানা উপসর্গ নামে পরিচিত অসুস্থতার মিল রয়েছে।  খবরে বলা হয়, আক্রান্তদের মধ্যে কূটনীতিকের পাশাপাশি দূতাবাসের প্রশাসনিক কর্মচারীরাও রয়েছেন। নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যা তৈরি করা এই রোগের যেসব উপসর্গ দেখা গেছে, তা মস্তিষ্কের সঙ্গে সংশ্লিষ্ট। এসবের সাথে মিল রয়েছে হাভানা সিনড্রোম বা হাভানা উপসর্গের। প্রশাসনিক এইসব কর্মচারীরা পরপর নানাধরনের স্বাস্থ্য সমস্যার শিকার হওয়ার ঘটনা তদন্ত করে দেখছে মার্কিন সরকার। কূটনীতি এবং গুপ্তরবৃত্তি দুটোর কেন্দ্র হিসাবেই ভিয়েনা সুপরিচিত। নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন…

Read More