…
এডিটর পিক
শ্রেণিকক্ষকে সাধারণত এমন একটি পরিসর হিসেবে কল্পনা করা হয়, যেখানে শিশুর পরিচয় নয়, তার কৌতূহলই…
Trending Posts
-
তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
সেপ্টেম্বর ৫, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
সেপ্টেম্বর ৫, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
সেপ্টেম্বর ৫, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
সেপ্টেম্বর ৫, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments
Trending Posts
-
তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
সেপ্টেম্বর ৫, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
সেপ্টেম্বর ৫, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
সেপ্টেম্বর ৫, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
সেপ্টেম্বর ৫, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments
- অন্যায় দেখে নীরব থাকা কি নিজেই একটি অন্যায়?
- পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
- মানুষের দাঁতে তৈরি ৫,০০০ বছরের হার: অলংকার, ক্ষমতা নাকি মৃত্যুর আচার?
- ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
- সত্য যদি সমাজে বিশৃঙ্খলা আনে, তবু কি সত্য বলা উচিত?
- চিকিৎসা নিতে কলকাতায়, রাত কাটছে ফুটপাতে বাংলাদেশিদের
- তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
- রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
Author: আন্তর্জাতিক ডেস্ক
গত মাসে ভয়াবহ বন্যার রেশ কাটিয়ে উঠতে না উঠতেই আবার প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে চীন। দেশটির হুবেই প্রদেশে ভারী বৃষ্টিপাতের ফলে দেখা দিয়েছে বন্যা। এতে সেখানে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। প্রতিবেশী প্রদেশে এক হাজার বছরের মধ্যে ভয়াবহতম বন্যায় কয়েক শ প্রাণহানির মাস পেরোতেই নতুন বিপর্যয়ের মুখে পড়ে দেশটি। খবর দ্য গার্ডিয়ান, এএফপি দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়, বন্যা, ভূমিধস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার মধ্যেই প্রায় ছয় হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো বাড়িঘর। হুবেইয়ের জরুরি সেবা ব্যুরো শুক্রবার জানায়, বৃহস্পতিবার ইচেং শহরে রেকর্ড ৪৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। প্রদেশের বিভিন্ন বাঁধে পানির উচ্চতা বিপৎসীমার ওপরে।…
মহাকাশ গবেষণা একসময় আমেরিকা এবং রাশিয়ার একচেটিয়া আধিপত্য ছিল। সেখানে পরে ভাগ বসিয়েছে ইউরোপের অনেক দেশ, সম্প্রতি প্রবল গতিতে এগিয়ে আসছে চীন। ভারতও এই কাজে পিছিয়ে নেই। কিন্তু আরবের দেশগুলো বরাবরই এ নিয়ে খুব একটা মাথা ঘামায়নি। কিন্তু এবার বড় পদক্ষেপ নিল সংযুক্ত আরব আমিরাত। চাঁদে মানুষ পাঠাতে চলেছে তারা। আরও বড় খবর হলো যে, সংযুক্ত আরব আমিরাতের হয়ে যে দুই জনের চাঁদের মাটিতে হাঁটার সৌভাগ্য হতে চলেছে তাদের একজন নারী। এই প্রথম কোনও মহিলাকে চাঁদের বুকে হাঁটানোর পদক্ষেপ নিয়েছে আরব বিশ্বের কোনও দেশ। মহাকাশেও এর আগে যাননি আরব বিশ্বের কোনও নারী। আমিরাতের মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে, চাঁদের…
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব চলছে ইউরোপ জুড়ে। গত কয়েক সপ্তাহ ধরে তাপমাত্রা বেড়ে যাওয়ায় ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে গ্রিস, তুরস্ক, রাশিয়া ও ইতালি। সেই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার ইতালির সিসিলিতে সর্বোচ্চ ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হলো। এটি ইউরোপের এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বেশকিছু অঞ্চলে চরম তাপমাত্রার জন্য রেড অ্যালার্ট জারি করেছে এবং শুক্রবারের মধ্যে সর্বোচ্চ স্বাস্থ্যঝুঁকির মুখোমুখি হওয়া শহরগুলোর সংখ্যা আট থেকে ১৫ পর্যন্ত বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ইতালিতে এত বেশি তাপমাত্রা আগে কখনো হয়নি। ইউরোপের ক্ষেত্রেও সম্ভবত রেকর্ড তাপমাত্রা। আগে থেকেই ইতালি দাবানলের কবলে ছিল। এই তাপমাত্রায় দাবানল আরো ছড়াচ্ছে। সিভিল…
ভারতে সংখ্যালঘু নির্যাতন তীব্র আকার ধারণ করেছে। কয়েকদিন আগে দিল্লির মিছিলে ‘ভারতে থাকতে হলে জয় শ্রীরাম বলতে হবে’ স্লোগানের পর ভারতে এবার মুসলিম নির্যাতনের ভয়াবহ চিত্র উঠে এলো আরেক ঘটনায়। এক মুসলিম ব্যক্তিকে তার ছোট্ট মেয়ের সামনে শহরের রাস্তাজুড়ে নির্যাতন করা হয়েছে এবং তাকে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করা হয়েছে। ছোট্ট মেয়েটির কান্নায়ও বাবাকে নির্যাতন থেকে দমেনি পাষণ্ডরা। এমনকি পরে পুলিশের হাতে তুলে দেয়ার পরও নির্যাতন করা হয়েছে ৪৫ বছর বয়সী ওই ব্যক্তিটিকে। খবর এনডিটিভি ঘটনাটি বুধবার ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের কানপুরে। স্থানীয়দের করা ভিডিওতে দেখা যায়, ছোট্ট শিশুটি তার বাবাকে আঁকড়ে ধরে আছে এবং বাবাকে আর না মারতে আক্রমণকারীদের কাছে…
একে একে আফগানিস্তানের প্রাদেশিক রাজধানীগুলো পতন হতে শুরু করেছে তালিবানের হাতে। আফগানিস্তানে গজনি শহর দখলসহ এ নিয়ে মাত্র এক সপ্তাহের মধ্যে দেশটির ৩৪টি প্রদেশের ১০টির রাজধানী তালিবানের নিয়ন্ত্রণে গেল। আজ বৃহস্পতিবার এক আফগান আইনপ্রণেতা ও তালিবানের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বেকায়দায় পড়ে এবার তালিবানের কাছে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছে আফগান সরকার। কাতারের দোহায় তালিবান প্রতিনিধিদের সঙ্গে আফগান সরকারের শান্তি আলোচনা চলছে। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টায় তৃতীয় দিনের মতো আলোচনায় বসলো দুই পক্ষ। আফগান সরকারের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে। আল-জাজিরার সাংবাদিক জানিয়েছেন, আফগান সরকার…
করোনা সংক্রমনে পঙ্গু হয়ে যাওয়া বিশ্বকে সুস্থ্য করার একমাত্র মাধ্যম ভ্যাকসিনেশন। তবে এই ভ্যাকসিন প্রয়োগ নিয়েও চলছে নানারকম কারসাজি। এতে করে মহামারী থেকে রক্ষা পাবার পথ আরও বন্ধুর হচ্ছে। এবার বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ জার্মানির এমন একটি ভয়ংকর ঘটনা সামনে এসেছে যা বেশ উদ্বেগজনক। করোনা মহামারী প্রতিরোধে চলমান টিকাদান কর্মসূচির মধ্যে প্রায় ৮ হাজার ৬০০ জনের শরীরে কোভিড-১৯ ভ্যাকসিনের পরিবর্তে স্যালাইন পুশের ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং রেড ক্রসের একজন নার্স এই ঘটনার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ এখন ওই ৮ হাজার ৬০০ মানুষকে…
ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলে চলমান যুদ্ধে শত শত নারী ধর্ষণের শিকার হয়েছে। নারী ও মেয়েদের দীর্ঘস্থায়ী শারীরিক ও মানসিক ক্ষতিসাধনে সেখানে ধর্ষণ ও যৌন সহিংসতাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে৷ এমন অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি সেখানে নারীদের ওপর চলমান নিষ্ঠুরতাকে যুদ্ধাপরাধের সঙ্গে তুলনীয় হিসেবে অভিহিত করেছে। খবর ডয়েচে ভেলে বুধবার প্রকাশিত অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, ইথিওপিয়া ও ইরিত্রিয়ার সেনারা কয়েকশ নারীকে ধর্ষণ করেছে। সংস্থাটির মহাসচিব আগনেস ক্যালামার্ড বলেন, ‘এটা পরিস্কার যে টাইগ্রের নারী ও মেয়েদের দীর্ঘস্থায়ী শারীরিক ও মানসিক ক্ষতিসাধনে ধর্ষণ ও যৌন সহিংসতাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। যৌন অপরাধের এই ভয়াবহতা ও মাত্রা বেদনাদায়ক। এটা…
মার্কিন বাহিনী চলে যাওয়ার পর থেকেই চরম অস্থীতিশীল হয়ে পড়েছে আফগানিস্তান। দেশটিতে বর্তমানে তীব্র লড়াই চলছে আফগান সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী তালিবানের মধ্যে। দ্রুত রাজধানী কাবুলের দিকে এগোচ্ছে তালিবান৷ এক সপ্তাহেই দেশটির বেশ কয়েকটি প্রাদেশিক রাজধানীর পতন ঘটেছে৷ এরই মধ্যে দেশটির ৩৪টি প্রদেশের ৯টিই তালিবানের নিয়ন্ত্রণে চলে গেছে। সংঘর্ষ থেকে বাঁচতে রাজধানীতে পালাচ্ছেন অনেকে৷ ভিটেমাটি থেকে অনেকেই এক কাপড়ে পালাতে বাধ্য হয়েছেন৷ পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে অনেকে জীবনের সমস্ত সঞ্চয় পেছনে ফেলে এসেছেন৷ তালিবান যোদ্ধাদের হাতে একের পর এক আফগানিস্তানের প্রাদেশিক রাজধানীর পতন হচ্ছে। সেখানে ভয় ও আতঙ্কে লুকিয়ে সময় কাটাচ্ছেন নারীরা। দেশটির এক তরুণ নারী সাংবাদিক (২২)…
বিবাহিত হলেও কোনও নারী এবং পুরুষের মধ্যে যৌন মিলন ঘটার ক্ষেত্রে সম্মতি থাকতেই হবে, এক যুগান্তকারী রায়ে গত সপ্তাহে এ কথা বলেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যের হাইকোর্ট। কেরালা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি কওসার এডাপ্পাগাথ এবং বিচারপতি এ মুহাম্মদ মুস্তাক তাদের রায়ে বলেন, স্ত্রীর সম্মতি ছাড়া স্বামীর এই কর্মকান্ড বৈবাহিক ধর্ষণের পর্যায়ে পড়ে। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, যে মামলায় এই রায় দেওয়া হয়েছে তার আবেদনকারী মহিলা বলেছিলেন, তিনি অসুস্থ থাকলেও তার স্বামী তাকে নিয়মিত যৌন মিলনে বাধ্য করতেন। রায়ে আরও বলা হয়, এই বৈবাহিক ধর্ষণ বিবাহ বিচ্ছেদেরও ন্যায়সঙ্গত কারণ হিসেবে বিবেচিত হতে পারে। যদিও এ যাবৎ ভারতে বৈবাহিক ধর্ষণ, অর্থাৎ…
করোনার অন্য ভ্যারিয়েন্টগুলোকে ছাপিয়ে ডেল্টা পঙ্গু করে দিচ্ছে গোটা বিশ্বকে। দুই ডোজ টিকা নেয়ার পরেও ডেল্টার হাত থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না এমন ঘটনা অহরহ। সবগুলো টিকা ৮০ শতাংশের উপরে সুরক্ষা দেবার দাবি জানালেও টিকা নেবার পরে ডেল্টায় সংক্রমিত হচ্ছে মানুষ। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক ড. ট্রেড্রস আধানম গেব্রেইয়েসুস বলেন, ভারতে প্রথম শনাক্ত করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট কমপক্ষে ৯৮টি দেশে ছড়িয়ে পড়েছে। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় করোনাভাইরাসের টিকার উভয় ডোজ সম্পূর্ণ করার পরও ৪০ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে অনেকেই আছেন যারা একবার সংক্রমিত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন এবং টিকা নেওয়ার পর দ্বিতীয়বারের মতো করোনা…