…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানের গণমাধ্যম বিষয়ে তালিবান নিশ্চয়তা দিলেও অনেক সাংবাদিক শঙ্কামুক্ত হতে পারছেন না। প্রতিদিন যে হাজার হাজার মানুষ দেশটি ত্যাগ করার চেষ্টা করছেন, তাদের মধ্যে সাংবাদিকেরাও রয়েছেন। অনেকেই বলছেন, তাদের জীবন এখন হুমকিতে। এক দিকে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে দোলাচল, মহিলা সাংবাদিকদের উপরে অলিখিত নিষেধাজ্ঞা এবং নামী সাংবাদিকদের দেশ ছাড়ার হিড়িক, অন্য দিকে আর্থিক সমস্যায় জর্জরিত দেশের সমস্ত টেলিভিশন চ্যানেল ও রেডিয়ো স্টেশন। এর আগে তালিবান বাহিনীর শাসনের সময় দেশটিতে সংবাদমাধ্যমের মুখ বন্ধই ছিল বলা চলে। এরপর মার্কিন অভিযানে তালিবানের পতন হওয়ার পর গণমাধ্যম খাতে অগ্রগতি শুরু হয়। এখন আবার ফিরে এসেছে তালিবান শাসন। তাই ভীতিমুক্ত হতে পারছেন না দেশটির সাংবাদিকেরা। টোলো…
তালিবানের ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানে নারীরা ব্যাপক আতঙ্কে দিন কাটাচ্ছে। আগেরবারের তালিবানি শাসন মনে করে ভয়ে কাবু হয়ে আছেন আফগান নাগরীকরা। যদিও তালিবানরা ক্ষমা প্রার্থনা করেছে তবুও মানুষের মন থেকে শঙ্কা দূর না হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার জের ধরে আফগান নারীসহ পরিবারের মানুষেরা ভীত হয়ে আছেন। স্থানীয় সময় শনিবার প্রাদেশিক শহর ফিরোজকোহতে এক নারীকে গুলি করে মারার কথা বিবিসি-কে জানান প্রত্যক্ষদর্শীরা। মধ্যাঞ্চলীয় গোর প্রদেশের রাজধানী ফিরোজকোহ শহরে নিজ বাড়িতে স্বজনদের সামনে হত্যা হওয়া ঐ নারীর নাম নিগার। বিবিসি জানিয়েছে, বানু নেগার নামের ওই পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা ছিলেন। তবে হত্যাকাণ্ডের বিষয়টি অস্বীকার করে তালিবান ওই ঘটনা নিয়ে তদন্ত…
গতকাল বৃহস্পতিবার কাশ্মীরের মুসলিমদের নিয়ে তালিবানের কথা বলার অধিকার রয়েছে বলে উগ্র ইসলামিক গোষ্ঠিটির এক মুখপাত্র দাবি করার পরেই নড়েচড়ে বসেছে জম্মু-কাশ্মীরের প্রশাসন। কাশ্মীরের সন্ত্রাসী গোষ্ঠীর সাথে তালিবানের যোগসাজশ প্রতিহত করতে নানা পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ। তারই ধারাবাহিকতায় স্থানীয় সংবাদপত্রগুলোকে সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, তালিবান তথা আফগানিস্তানের ব্যাপারে কোনও কিছু লেখা চলবে না। যদিও তালিবানের এমন বক্তব্য সামনে আসার আগে থেকেই অবশ্য জম্মু-কাশ্মীরের প্রশাসন আফগানিস্তানের পরিস্থিতির উপর কড়া নজর রাখছিল। ১৫ আগস্ট আফগানিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনি যখন দেশ ছাড়েন, কাশ্মীরের সংবাদপত্রগুলো সেই খবর প্রথম পৃষ্ঠায় প্রকাশ করেছিল। পরের দিনই তথ্য কর্মকর্তার দফতর থেকে পত্রিকার সম্পাদকদের ডেকে বলে দেওয়া…
সৌদি আরবে মসজিগুলোকে গ্রন্থাগার থেকে ‘উগ্রবাদী’ সাহিত্যের নিদর্শন সরিয়ে ফেলার পাশাপাশি অনুমতি ছাড়া অমুসলিমদের ধর্মীয় উপদেশ দেওয়া ও তাদের মধ্যে ইসলাম ধর্ম প্রচার নিষিদ্ধ করা হয়েছে। গত সপ্তাহে সৌদি আরবের ইসলাম ধর্মবিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল-শেখ এ নির্দেশনা জারি করেন বলে জানানো হয়েছে। সৌদি গেজেটের একটি প্রতিবেদন অনুসারে সৌদি আরবের ইসলাম ধর্মবিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল-শেখ গোটা রাজ্যের মসজিদগুলোকে সমস্ত গ্রন্থাগারের বই পুনর্বিবেচনার করে উগ্রবাদী এবং পক্ষপাতদুষ্ট লেখা সরিয়ে ফেলার এই নির্দেশ দেন। মসজিদ কর্মকর্তা ও ইমামদের পাঠানো পাঁচ দফা নির্দেশনায় অনুমতি ছাড়া ‘দাওয়াহ’ প্রচার দণ্ডনীয় অপরাধ বলেও উল্লেখ করা হয়। দাওয়াহ বলতে অমুসলিমদের ইসলামের পথে আনতে উৎসাহিত…
ভারতের রাজধানী দিল্লির চাঁদনী চকে অবস্থিত লাল কেল্লা থেকে রাজ্য বিধানসভা পর্যন্ত গভীর সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে। বিধানসভার মতো এত নিরাপত্তাবেষ্টিত জায়গায় সুড়ঙ্গ পাওয়া যেতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অবশ্য এটির কথা বহু দিন থেকে শোনা যাচ্ছিল। কিন্তু এতদিন হদিস মিলছিল না। তন্ন তন্ন করে সন্ধানের পর বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) খোঁজ মিলল সেই রহস্যময় সুড়ঙ্গের। এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, সুড়ঙ্গটির দৈর্ঘ্য পাঁচ কিলোমিটার বলে অনুমান করা হচ্ছে। কারণ, দিল্লি বিধানসভা থেকে লাল কেল্লার দূরত্ব এটাই। দিল্লি বিধানসভার একটি ঘরে প্রথম সুড়ঙ্গটির মুখের খোঁজ মেলে।কৃত্রিম সবুজ ঘাসের কার্পেট কেটে উদ্ধার সুড়ঙ্গের লোহার দরজা সরাতেই দেখা মেলে গভীর সুড়ঙ্গের!…
আবারও ভয়াবহ দাবানলের কবলে পড়েছে পৃথিবীর ‘ফুসফুস’ খ্যাত আমাজন। এ নিয়ে টানা তৃতীয় বছরের মতো দাবানলে পুড়ছে এই বন। সমালোচকরা বলছেন, ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারোর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের কারণে হুমকির মুখে জীববৈচিত্র্য। মানবসৃষ্ট অগ্নিকাণ্ডে ল্যাবরিয়া অঞ্চলের বিশাল এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। আশপাশের ন্যাশনাল পার্কেও ছড়িয়ে পড়ছে সে আগুন, নতুন করে সৃষ্টি হচ্ছে দাবানল। এতে উদ্বিগ্ন পরিবেশবাদীরা। রয়টার্স জানায়, মানবসৃষ্ট অগ্নিকাণ্ডে বনের ল্যাবরিয়া অঞ্চলের বিশাল এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। আগুন আশপাশের ন্যাশনাল পার্কেও ছড়িয়ে পড়ছে। ফলে নতুন করে সৃষ্টি হচ্ছে দাবানল। এ ঘটনার জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে দায়ী করছেন পরিবেশবাদীরা। বিভিন্ন সংস্থার দাবি, বলসোনারো ক্ষমতায় থাকাকালে তৃতীয়বারের মতো…
ব্রিটিশ সাম্রাজ্যের সেই দিন আর না থাকলেও দেশটির রাজপরিবার নিয়ে এখনো বিশ্বজুড়ে কমবেশি আগ্রহ আছে। যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথ খুব শিগগির ৯৬ বছর বয়সে পা দেবেন। তাই কালক্রমে তার অনিবার্য বিদায়ের কথা আলোচনায় আসছেই। সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠতেই পারে, রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেলে কী ঘটতে পারে? কিভাবে দায়িত্বে আসবেন তার উত্তরাধিকারী? কিভাবেই বা সারা হবে আনুষ্ঠানিকতাগুলো? এসব প্রশ্নের জবাব খুঁজতে গেলে বেরিয়ে আসবে নানা বিচিত্র তথ্য। তবে রানী দ্বিতীয় এলিজাবেথ প্রয়াত হলে কিভাবে তার শেষকৃত্য হবে সেই বিষয়ে ব্রিটেনের পরিকল্পনা ফাঁস হয়েছে বলে দাবি করেছে আমেরিকার সংবাদ সংস্থা ‘পলিটিকো’। এ সংক্রান্ত একটি প্রতিবেদনও প্রকাশ করেছে তারা। সেখানে বলা…
আফগানিস্তানে এখনো রাস্তায় গাড়ি চলছে, বাজারে আঙুর বিক্রি হচ্ছে, রাস্তায় শিশুরা ঘুরে বেড়াচ্ছে। উপর উপর পুরো শহর ঠিক আছে বলে মনে হলেও, আসলে কিন্তু তা নয়। তালিবানের ভয়ে পুরুষরা দাড়ি শেভ করা বন্ধ করে দিয়েছে। এর বদলে তারা দাড়ি লম্বা রাখছে। নারীরা রঙ-বেরঙের স্কার্ফের বদলে কালো রঙের বোরকা ব্যবহার করছে। এছাড়া নিজেদের পোশাক এবং চাদরের দৈর্ঘ্য পরীক্ষা করে পুরুষ সঙ্গীর সঙ্গে বাইরে বের হচ্ছে। সে দেশে ব্যাপক আতঙ্কে দিন কাটছে নারী বিচারকদের। নারী বিচারকদের আতঙ্কের অন্যতম কারণ হলো— যেসব অপরাধীকে তারা কারাদণ্ড দিয়েছিলেন, তালিবান বাহিনী কাবুল দখল করার পর প্রায় সব কারাবন্দিকে মুক্ত করে দেওয়ায় তারাও মুক্তি পেয়ে ঘুরে বেড়াচ্ছে।…
বিজেপি শাসিত ভারতীয় রাজনীতিতে গরু এক গুরুত্বপূর্ণ অংশ হিসাবে দাঁড়িয়ে আছে। গরু যতটা না ধর্মীয় কারণে গুরুত্বপূর্ণ ভারতে মোদি সরকার আসার পর গরুর রাজনৈতিক গুরুত্বও অনেক বেড়ে যায়। ধর্মকে উপজীব্য করে রাজনীতি করা বিজেপির অনেক নেতাকর্মীর সাথে এবার গরুর পক্ষে দাঁড়ালেন ভারতীয় এক বিচারপতি। পৃথিবীর সব প্রাণী নিঃশ্বাসে অক্সিজেন নিয়ে প্রশ্বাসের মাধ্যমে দূষিত কার্বন ডাই-অক্সাইড বের করে দিলেও ভারতের এলাহাবাদ হাইকোর্টের এক বিচারপতির দাবি, এক্ষেত্রে গরু আলাদা। তিনি বলছেন, গরুই পৃথিবীর একমাত্র প্রাণী যারা নিঃশ্বাসের মাধ্যমে অক্সিজেন নিয়ে প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেনই ত্যাগ করে। খবর টাইমস অব ইন্ডিয়ার। শেখর কুমার যাদব নামের ওই বিচারপতিই সম্প্রতি গোহত্যার এক মামলায় এক ব্যক্তির জামিন…
নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরে একটি সুপারমার্কেটে স্থানীয় সময় শুক্রবার জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। নিউলিয়ান সুপারমার্কেটে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের(আইএস) অনুসারি এক ব্যক্তি হামলা চালিয়ে ছুরিকাঘাত করে ছয়জনকে গুরুতর আহত করেছে। পরে পুলিশের গুলিতে সে নিহত হয়। এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলেছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। খবর বিবিসি ও রয়টার্সের। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ‘শুক্রবার অকল্যান্ড শহরের নিউলিয়ান সুপারমার্কেট নামে একটি শপিংমলে এক ব্যক্তি ছুরি নিয়ে প্রবেশ করে এবং হামলার মাধ্যমে কয়েকজনকে আহত করে। পরে পুলিশ ওই অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করে এবং একপর্যায়ে গুলিবর্ষণ করে। হামলাকারী ওই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন।’ এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং তথ্য পাওয়া সাপেক্ষে পরে জানানো হবে…