…
এডিটর পিক
শ্রেণিকক্ষকে সাধারণত এমন একটি পরিসর হিসেবে কল্পনা করা হয়, যেখানে শিশুর পরিচয় নয়, তার কৌতূহলই…
Trending Posts
-
তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
সেপ্টেম্বর ৫, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
সেপ্টেম্বর ৫, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
সেপ্টেম্বর ৫, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
সেপ্টেম্বর ৫, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments
Trending Posts
-
তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
সেপ্টেম্বর ৫, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
সেপ্টেম্বর ৫, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
সেপ্টেম্বর ৫, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
সেপ্টেম্বর ৫, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments
- বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তে সিফাতের বাসায় মিলল ৩ মিটার
- বিএনপি সরকারের ছয় মাস: হত্যা-নারী নির্যাতন বেড়েছে, দেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
- অন্যায় দেখে নীরব থাকা কি নিজেই একটি অন্যায়?
- পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
- মানুষের দাঁতে তৈরি ৫,০০০ বছরের হার: অলংকার, ক্ষমতা নাকি মৃত্যুর আচার?
- ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
- সত্য যদি সমাজে বিশৃঙ্খলা আনে, তবু কি সত্য বলা উচিত?
- চিকিৎসা নিতে কলকাতায়, রাত কাটছে ফুটপাতে বাংলাদেশিদের
Author: আন্তর্জাতিক ডেস্ক
তালিবানরা ক্ষমতায় আসার পরে ক্ষমা প্রার্থনা করে নানারকম প্রতিশ্রুতি দিলেও তা থেকে পল্টি নেয়া শুরু করেছে সরকার গঠনের প্রক্রিয়া মোটামুটি সম্পূর্ণ হতেই। তালিবানরা এবার নারী স্বাধীনতা নিয়ে উদার হবে জানালেও নারীদের জন্য প্রতিবন্ধকতা তৈরী করতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে। আফগানিস্তানের নারীরা ক্রিকেটসহ কোনো ধরনের খেলাধুলায় অংশ নিতে পারবেন না বলে ঘোষণা করছে দেশটিতে সদ্য দায়িত্ব নেওয়া তালিবানের সাংস্কৃতিক কমিশন। আজ বুধবার (৮ সেপ্টেম্বর) একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানা গেছে। অস্ট্রেলিয়ার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তালিবানের সাংস্কৃতিক কমিশনের উপ-প্রধান, আহমদুল্লাহ ওয়াসিক বলেন, ‘নারীদের জন্য খেলাধুলা করাটা গুরুত্বপূর্ণ কিছু নয়। আমি মনে করি না নারীদের ক্রিকেট খেলতে দেওয়া উচিত। কারণ…
আফগানিস্তান তালিবানের দখলে যাবার পর এবার নতুন করে সরকার গঠন করা হলো। ৩৩ জন মন্ত্রিসভার সদস্যের সমন্বয়ে গতকাল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) আফগানিস্তানের নতুন তত্ত্বাবধায়ক সরকার ও দায়িত্বপ্রাপ্ত কয়েকজন মন্ত্রীর নাম ঘোষণা করেছে তালিবান। এর মধ্যে জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় থাকা মোহাম্মদ হাসান আখুন্দ হয়েছেন আফগানের নতুন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী। এফবিআই’র ‘মোস্ট ওয়ান্টেড’ সিরাজউদ্দিন হাক্কানি হয়েছেন ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী। জোট বাহিনীর উপর হামলাকারী আবদুল গনি বারাদার ভারপ্রাপ্ত উপ-প্রধানমন্ত্রী। আফগানিস্তানের তালিবান গোষ্ঠীর সবচেয়ে ক্ষমতাধর পরিচালনা পরিষদ ‘রাহবার-ই-শুরা’র প্রধান মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে নবগঠিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে ঘোষণা করা হয়েছে। উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তালিবানের সহ-প্রতিষ্ঠাতা সদস্য মোল্লা আবদুল গনি বারাদার। এর আগেই তালিবান…
ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত সবেমাত্র ক্ষাণিকটা দম ফেলার সময় পেয়েছে, এরইমধ্যে তৃতীয় ঢেউ দরজায় জোরেসোরে কড়া নাড়ছে। ইতোমধ্যে মহারাষ্ট্রে করোনার তৃতীয় ঢেউ চলছে, গোটা দেশেই তৃতীয় ঢেউয়ে নাকানিচুবানির আতঙ্কে ভুগছে ভারত। এরইমধ্যে প্রাণঘাতী ভয়াবহ নিপাহ ভাইরাস আবার নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে। স্বাস্থ্য কর্মকর্তারা দীর্ঘ দিন থেকেই আশঙ্কা করে আসছেন নিপাহ ভাইরাসের কারণে বিশ্বজুড়ে মহামারি শুরু হতে পারে। করোনা মহামারি পরবর্তী মহামারি হিসাবে সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করলেও ভারত ইতোমধ্যে তার কবলে পড়েছে। বিরল এই ভাইরাসটি কোভিড-১৯ ভাইরাসের চেয়েও অনেক বেশি প্রাণঘাতী। গত রবিবার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ১২ বছরের এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে।…
গর্ভবতী মায়ের জরায়ু হতে অপরিণত ভ্রুণ বেরিয়ে আসাকে গর্ভপাত বলা হয়। এই গর্ভপাত স্বঃপ্রণোদিত হতে পারে আবার অনিচ্ছাকৃত হতে পারে। গর্ভপাত কৃত্রিমভাবেও করা যায় আবার প্রাকৃতিক ভাবে গর্ভকালীন জটিলতার কারণেও গর্ভপাত হয়ে থাকে। কিন্তু প্রাকৃতিকভাবে যে গর্ভপাত ঘটে তাতে কারো হাত থাকে না বিধায় সে বিষয় নিয়ে আমরা মাথা ঘামাই না। কিন্তু কোন গর্ভবতী নারী যদি স্বঃপ্রনোদিত হয়ে নিজের গর্ভপাত ঘটান তাহলেই শুরু হয়ে যায় তুমুল বিতর্ক। এই কৃত্রিম গর্ভপাতের কথা উঠলে নীতি-নৈতিকতা, দর্শন, জীববিজ্ঞান, ধর্ম বা আইন— সব কিছুই এসে পড়ে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। উঠে পড়ে মূল্যবোধ, সরকারের দায়িত্ব ও নারী অধিকারের প্রশ্ন৷ দেশ, সমাজ, এমনকি ধর্ম অনুযায়ী বিশ্বের…
গত শতক পর্যন্ত সৌদির ক্ষমতাসীন আল সৌদ পরিবার অনেকটা নিশ্চিন্তেই শাসনকার্য চালিয়ে গেছে। তাদের মূল ভরসা দেশটির বিপুল তেলসম্পদ। আর রক্ষণশীল ধর্মীয় নেতাদের সমর্থন। কিন্তু সময় বদলে গেছে। সৌদি আরবকে এখন একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। বিশ্বজুড়ে এখন তরুণদের জয়জয়কার। তাদের অবজ্ঞা করা কোনো শাসকের পক্ষেই সম্ভব না। তরুণদের উপেক্ষার পরিণতিতে মসনদও উল্টে যেতে পারে। সৌদি বাদশা সালমানকে দূরদর্শীই বলতে হয়। তিনি বাস্তবতা বুঝতে পেরেছেন। তারুণ্যকে গুরুত্ব দিয়ে তিনি তার ৩২ বছর বয়সী ছেলে মোহাম্মদ বিন সালমানকে ক্রাউন প্রিন্স করেছেন। সিংহাসনের এই উত্তরাধিকারী এখন সৌদির সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের প্রধান সারথি। সৌদি আরবের মানুষ সর্বশেষ সিনেমা দেখেছিলেন ১৯৭০…
আফগানিস্তানের তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেছে তালিবান। এতে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধান করা হয়েছে। এরপরই সেখানে ইসলামি আইন ও শরিয়া বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছেন তালিবানের শীর্ষ নেতা হিবাতুল্লাহ আখুনদজাদা। গতকাল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ইংরেজিতে লেখা এক বিবৃতিতে দায়িত্বশীলদের দেশের সর্বোচ্চ স্বার্থ, শান্তি, সমৃদ্ধি ও উন্নতি নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন। তালিবান দেশটির ক্ষমতায় আসার পর গোষ্ঠীটির শীর্ষ নেতার কাছ থেকে এই প্রথম কোনো বিবৃতি এসেছে। তিনি বলেন, ‘শিক্ষা ব্যবস্থার পর্যবেক্ষণ করে সরকারের দায়িত্ব হচ্ছে শারিয়ার কাঠামোর মধ্যে থেকে দেশের সব মানুষের আধুনিক বিজ্ঞান ও ধর্মের ওপর ভিত্তি করে একটি স্বাস্থ্যকর এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।’ যদিও তালিবানের নিয়ন্ত্রণে নারী ও শিশুদের…
করোনা সংক্রমণ রোধে টিকার বিকল্প কোনো মাধ্যম নেই। যদিও মনে করা হতো শিশুরা করোনা সংক্রমণের কম ঝুঁকিতে আছে, তবে সম্প্রতি সে তথ্য ভুল প্রমাণিত হয়েছে। এজন্য যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ ১২ বছর থেকে শিশুদের টিকার আওতাভুক্ত করে আসলেও প্রথমবারের মত কিউবা ২ বছরের শিশুদেরও করোনা টিকা দেয়া শুরু করেছে গতকাল সোমবার (৬ সেপ্টেম্বর) থেকে। খবর বাসস/এএফপি। এর আগে গত শুক্রবার দেশটি নিজেদের তৈরি আবদালা এবং সোবরানা ভ্যাকসিন দিয়ে ১২ বছর বা তার বেশি বয়সের শিশুদের জন্য টিকা কার্যক্রম শুরু করে। তবে, এ টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি পায়নি এখনও। অপ্রাপ্তবয়স্কদের টিকার ক্লিনিকাল ট্রায়াল সম্পন্ন করার পর গতকাল সোমবার থেকে দেশটি…
নির্বাচনি প্রচার শেষে ফেরার পথে বিক্ষোভকারীদের রোষানলে পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। লিবারেল পার্টির নেতা জাস্টিন ট্রুডো নির্বাচনি প্রচারণার বাসে চড়ার প্রস্তুতি নেওয়ার সময় তাকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। এতে ট্রুডো সামান্য আঘাত পেয়েছেন। এছাড়া তার পাশে থাকা গণমাধ্যমের দুই কর্মীও সামান্য আহত হয়েছেন। খবর বিবিসি। ট্রুডো ঘটনাস্থল ত্যাগ করার সময় বিক্ষোভকারীরা তাকে ঘিরে ফেলে এবং পাথর নিক্ষেপ করা শুরু করে। তারা ট্রুডোর উদ্দেশে অপমানজনক কথাবার্তাও বলেন। এক পর্যায়ে ট্রুডোকে নিরাপত্তা দিতে এগিয়ে আসে নিরাপত্তাবাহিনীর সদস্যরা। তারা হাতে হাত ধরে দাঁড়ান যেন ট্রুডোর শরীরে পাথর না লাগে। পরে তিনি বাসে করে চলে যান। অন্টারিওর লন্ডনে প্রচারের সময় পাথর হামলার…
লিঙ্গবৈষম্য দূরীকরণে সমকামী যুগলের জন্য এক যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছে ভারতের এক বেসরকারি ব্যাংক। সমকামী যুগল ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন বলে আজ মঙ্গলবার এক ঘোষণা দিয়েছে ব্যাংকটি। ব্যাংকের এমন ঘোষণায় সন্তুষ্টি প্রকাশ করেছেন দেশটির সমকামীরা। এতে একসাথে অ্যাকাউন্ট খোলা গেলে কিছুটা হলেও সামাজিক স্বীকৃতি মিলবে বলে আশা তাদের। সাধারণত, ভারতে সমকামী সম্পর্ক আইনত অপরাধ নয়। বিয়ের স্বাধীনতা এখনও না পেলেও সমকামী যুগল একসঙ্গে বসবাস করলে তা আইনের চোখে শাস্তিযোগ্য নয়। ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর এ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছিলেন দেশটির সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের সে রায়ের তিন বছর পূর্তি উপলক্ষেই এলো বেসরকারি ব্যাংকের নতুন সিদ্ধান্ত। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো…
২০১৭ সালের এপিল থেকে ২০ লাখের বেশি উইঘুর ও মুসলিম সংখ্যালঘুদের জোরপূর্বক বন্দি শিবিরে রেখেছে চীন সরকার। দেশটির জিনজিয়াং প্রদেশে প্রায় ৮৫টি বন্দি শিবিরের হদিস পাওয়া গেছে। সেখানে উইঘুর ও মুসলিম সংখ্যালঘুদের পাশাপাশি আজারবাইজান, উজবেকস, কাজাকস ও তুর্কমেন্সের মতো সংখ্যালঘু মানুষদের আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। জিনজিয়াংয়ে থাকা একসময়ের বন্দীরা অভিযোগ করেছেন, বন্দিশিবিরে জোর করে রাজনৈতিক মতাদর্শে উদ্বুদ্ধ করা, ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে বাধ্য করা, নির্যাতন করা, এমনকি যৌন নিপীড়নও করা হয়। যদিও চীন মানবাধিকার লঙ্ঘনের এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। উল্টো এসব বন্দিশিবিরকে ‘কারিগরি প্রশিক্ষণকেন্দ্র’ বলে দাবি করেছে তারা। উইঘুর দমনে বিশেষ বাহিনী গড়ছে চীন চীন বেশ বড়…