…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান আধিপত্য ঠেকাতে অস্ট্রেলিয়ার সঙ্গে নতুন এক প্রতিরক্ষা চুক্তির ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। ত্রি-পক্ষীয় এই চুক্তির আরেক অংশীদার ব্রিটেন। এর ফলে দেশ তিনটি নিজেদের উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি পরস্পরের সঙ্গে বিনিময় করতে পারবে। বুধবার (১৫ সেপ্টেম্বর) হোয়াইট হাউজের ইস্টরুম থেকে ভার্চুয়াল চুক্তি সই অনুষ্ঠানে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস জানাচ্ছে, নতুন এই প্রতিরক্ষা চুক্তির আওতায় প্রশান্ত মহাসাগরে পারমাণু শক্তিচালিত সাবমেরিন মোতায়েনে অস্ট্রেলিয়াকে সার্বিক সহায়তা করবে ব্রিটেন এবং আমেরিকা। এই সাবমেরিনগুলো অসীম রেঞ্জের মধ্যে আরও শব্দহীনভাবে চলাচল করতে পারে এবং এদের অবস্থান শনাক্ত…
করোনা ভাইরাসের মহামারির মধ্যেও ভারতে ধর্ষণ-গণধর্ষণ একটুও কমেনি বরং কিছু কিছু ক্ষেত্রে আরও বেড়েছে। নারী নির্যাতনের দিক দিয়েও বেশ এগিয়ে ভারত। প্রতিদিন গড়ে ৭৭ জন নারী ধর্ষণ শিকার হচ্ছে। দেশটিতে প্রতিদিন গড়ে ৮০ জন খুনের শিকার হোন। গত তিন বছরে দেশটিতে শিশুদের বিরুদ্ধে অপরাধের সংখ্যার তীব্র বৃদ্ধি ঘটেছে। গত মঙ্গলবার ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিবি) প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২০-তে দৈনিক গড়ে ৭৭ টি ধর্ষণের ঘটনা ঘটেছে। সবমিলিয়ে ২০২০-তে ২৮,০৪৬ ধর্ষণের ঘটনা নথিভূক্ত হয়েছে। নারীদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা ২০২০-তে আগের বছরের তুলনায় কিছুটা কমে হয়েছে ৩,৭১,৫০৩। ২০১৯-এ এই সংখ্যা ছিল ৪, ০৫,৩২৬। ২০১৮-তে এই সংখ্যা…
মাত্র ১৫ বছর বয়সে সিরিয়ায় পালিয়ে ইসলামিক স্টেট (আইএস)-এ যোগ দেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মেয়ে সাবেক আইএস বধূ শামীমা বেগম আবারও আলোচনায়। বুধবার সিরিয়ার এক শরণার্থী শিবির থেকে ব্রিটেনের আইটিভির ‘গুড মর্নিং ব্র্রিটেন’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারের পর তাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাক্ষাৎকারে শামীমা বেগম ব্রিটিশ জনগণ ও সরকারের কাছে ক্ষমা চেয়ে তাকে ব্রিটেনে ফেরার সুযোগ দেওয়ার আহ্বান জানান। ব্রিটেনে ফিরে তিনি সন্ত্রাসবাদ দমনে ব্রিটিশ সরকারকে সহায়তা করতে চান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। সাক্ষাৎকারে ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রতি শামীমা বেগম বলেন, ‘আমি বলতে চাই আপনি সন্ত্রাসবাদ দমনে নিশ্চয়ই হিমসিম খাচ্ছেন, আমি এ…
মধ্যপ্রচ্য তথা উপসাগরীয় আরব দেশগুলোর ঐতিহ্য ও সংস্কৃতিতে উটের গুরুত্ব অপরিসীম। এ অঞ্চলে শত-সহস্র বছর ধরে মাংস, পরিবহনের জন্য এবং যুদ্ধে উট ব্যবহৃত হয়ে এসেছে। উট সৌদি আরবের জাতীয় পশুও বটে। বছর তিনেক আগে সৌদি আরবের মরুভূমিতে ২১টি উট, ঘোড়া ও অন্যান্য সমগোত্রীয় প্রাণীর পাথুরে ভাস্কর্য পাওয়া যায়। পাথরে খোদাই করা এসব ভাস্কর্যের হদিস মেলে ২০১৮ সালে। সে সময় প্রত্নতাত্ত্বিকরা ধারণা করেন, এসব ভাস্কর্য দুই হাজার বছরের পুরনো। কিন্তু নতুন গবেষণা বলছে, এসব ভাস্কর্য সাত থেকে আট হাজার বছর আগের। এই অঞ্চলে এ ধরনের ভাস্কর্যের তেমন একটা দেখাও মেলে না। সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয়, ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট ফর দ্য সায়েন্স…
আজ ১৫ সেপ্টেম্বর, ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’। ২০০৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে সদস্যভুক্ত দেশগুলোতে গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং গণতন্ত্র চর্চাকে উৎসাহিত করার জন্য প্রচলিত একটি বিশেষ দিন পালনের সিদ্ধান্ত হয়। এর পর থেকেই প্রতি বছর ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয়ে আসছে। এদিকে আজ বুধবার গণতন্ত্র দিবসে হংকংয়ে ৯ গণতন্ত্রপন্থি কর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি আরও ৩ কর্মীকে স্থগিত সাজা দেওয়া হয়েছে। এ ১২ জনের মধ্যে তিয়ানআনমেন স্মরণে আলোক প্রজ্বালন কর্মসূচির আয়োজক আলবার্ট হো, সাবেক আইনপ্রণেতা এডি চু এবং গণতন্ত্রপন্থি বড় বড় সমাবেশের আয়োজক সিভিল হিউম্যান রাইটস ফ্রন্টের সাবেক নেতা ফিগো চ্যানও আছেন। গত সপ্তাহে হংকংয়ের পুলিশ আলোক…
দ্বিতীয়বার ক্ষমতায় এসে আফগান নারীদের বিষয়ে ভিন্ন সুর বাজালেও তালিবান গোষ্ঠী তাদের সরকার গঠন থেকে শুরু করে নানা ক্ষেত্রে নারীদের প্রতি পূর্বেকার মনোভাবই ধরে রেখেছে। আন্তর্জাতিক গোষ্ঠীর চাপে পড়ে তালিবানের মুখে আফগান নারী বিষয়ে কিছুটা নরম সুর বাজলেও দিনশেষে আগের রূঢ় আচরণই বজায় রেখেছে তালিবান। পড়ালেখা থেকে খেলাধুলা— নানা বিষয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এর মধ্যে তালিবান–নিযুক্ত আফগানিস্তানের খেলাধুলা ও শারীরিক শিক্ষাবিষয়ক দপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, দেশটিতে ৪০০ ধরনের খেলাধুলার অনুমোদন দেওয়া হবে। কিন্তু নারীরা খেলায় অংশ নিতে পারবেন কিনা তা নিয়ে তালিবান চুপ। আফগানিস্তান ক্রীড়া বিভাগের মহাপরিচালক আহমেদ রুস্তমজাই এএফপিকে বলেছেন, ‘মেয়েদের খেলার ব্যাপারে আমাকে দয়া করে কিছু জিজ্ঞাসা করবেন না।’…
মুসলমানদের নিজেদের ধর্মীয় আচার হিজাব পরে মার্কিন বিমান বাহিনীতে চাকরি করতে পারবেন এমন একটি ঘোষনা আসে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের মিশিগানে বিমানে হিজাব পরিধান করায় এক মুসলিম নারীর ওপর বর্ণবাদী হামলা হয়েছে বলে জানা যায়। এ ব্যাপারে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় আদালত। খবর আরব নিউজের। মুসলিমবিদ্বেষী হামলার শিকার আয়শা তৌরি নামে ওই নারী মিশিগান স্টেট ইউভার্সিটির গবেষক দলের সহকারী। টুইন টাওয়ারে হামলার দিন অর্থাৎ গত ১১ সেপ্টেম্বর আটলান্টা থেকে স্পিরিট এয়ার লাইন্সের একটি বিমানে করে মিশিগান আসছিলেন। এ সময় শ্বেতাঙ্গ এক নারী তার হিজাব দেখে মুসলিম সন্ত্রাসী বলে চিৎকার করতে করতে তার মুখে কিল-ঘুষি মারতে থাকেন এবং…
যুক্তরাষ্ট্র আর তাদের মিত্ররা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে পাকিস্তান আফগান তালিবান এবং তাদের মিত্র হাক্কানি নেটওয়ার্ককে নিরাপদ স্বর্গ গড়ে তুলতে দিয়েছে। আফগানিস্তানে তালিবানের ক্ষমতা দখলে পাকিস্তানের হাতকেই শক্তিশালী হিসাবে দেখা হয়। এমন পরিস্থিতিতে ওয়াশিংটনের পক্ষ থেকে কড়া নজর রাখা হচ্ছে ইসলামাবাদের কর্মকাণ্ডের উপর। আফগানিস্তান বিষয়ে পাকিস্তানের অবস্থানের ওপর’ই ঠিক হবে আগামী দিনের ইসলামাবাদ-ওয়াশিংটন কূটনৈতিক সম্পর্কের গতিপথ। আফগানিস্তান হতে আমেরিকান সেনা সম্পূর্ণ ভাবে প্রত্যাহারের পরে এই প্রথম কংগ্রেসে তালেবান প্রসঙ্গ উত্থাপন করেন আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী। হাউস অব রিপ্রেজেন্টেটিভ-এর বিদেশ বিষয়ক কমিটির সামনে তিনি বলেছেন, ‘আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের একাধিক স্বার্থ জড়িয়ে রয়েছে। যার মধ্যে বেশ কয়েকটি আবার ওয়াশিংটনের স্বার্থের বিরোধী।’ গত দুই…
আফগানিস্তানের রাজধানী কাবুলে তালিবান নেতাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে না হতেই। দেশটির নতুন সরকার গঠন নিয়ে দ্বন্দ্বের পর তর্ক-বিতর্কে জড়িয়েছেন তারা। এর জের ধরে কাবুল ছেড়ে চলে গেছেন তালিবানের অন্যতম শীর্ষ নেতা ও সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গনি বারাদার। তালিবানের জ্যেষ্ঠ নেতাদের বরাত দিয়ে আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তালিবানের ওই নেতারা জানিয়েছেন, দেশটির নতুন অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদে মোল্লা আব্দুল গনি বারাদার এবং নতুন সরকারে স্থান পাওয়া এক মন্ত্রীর মধ্যে বাক-বিতণ্ডা হয়। বিবিসি জানিয়েছে, তালিবানের অন্যতম শীর্ষ নেতা ও সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গনি বারাদারকে সম্প্রতি প্রকাশ্যে…
করোনাভাইরাস মহামারি পরিস্থিতির মধ্যেই নাইজেরিয়ায় কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই কলেরায় বিপর্যস্ত হয়ে পড়েছে নাইজেরিয়া। চলতি বছর দেশটিতে কলেরায় আক্রান্ত হয়েছেন প্রায় ৭০ হাজার মানুষ। এর মধ্যে মারা গেছেন ২৩শ’র বেশি। খবর আনাদোলু গত কয়েক বছরের মধ্যে এটিই সর্বোচ্চ কলেরায় আক্রান্তের সংখ্যা। ৩৬ রাজ্যের মধ্যে ২৫টিতে কলেরা ছড়িয়ে পড়েছে আশঙ্কাজনক হারে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। দেশটিতে কলেরায় মৃতের হার করোনার প্রায় দ্বিগুণ। পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বন্যা কবলিত হওয়ায় সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে করোনার তৃতীয় ঢেউ চলছে পশ্চিম আফ্রিকার দেশটিতে। করোনার পাশাপাশি কলেরার সংক্রমণ ঠেকাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের। চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা জানিয়েছেন…