…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানের রাজধানী কাবুলের সরকারি চাকরিজীবী নারীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে তালিবান। কাবুলের মেয়র হামদুল্লাহ নোমান সরকারি নারী চাকরিজীবীদের ঘরে থাকার নির্দেশ দিয়েছেন। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তালিবানের নতুন এই নির্দেশের তথ্য জানান তিনি। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, হামদুল্লাহ নোমান বলেন, ‘কিছু সময়’ নারীদের কাজ করা থেকে বিরত থাকা প্রয়োজন বলে মনে করছে তালিবান। হামদুল্লাহ নোমান বলেন, নারীদের বদলে পুরুষদের কাজ করার বিকল্প নেই; শুধুমাত্র এমন ক্ষেত্রে নারীদের কাজের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে নকশা এবং প্রকৌশল বিভাগের দক্ষ কর্মীদের পাশাপাশি নারীদের জন্য পাবলিক টয়লেটের নারী কর্মীরাও আছেন। কাবুলের মেয়রের এ মন্তব্য দেশটিতে নারীদের প্রকাশ্যে চলাচলে নিষেধাজ্ঞাসহ তালিবানের কট্টর ইসলামি…
নারীদের প্রতি কঠোর নীতিমালা তৈরিতে কাজ করছে তালিবান। এরই মধ্যে দেশটিতে নারী মন্ত্রণালয় বাতিল করে স্থাপন করা হয়েছে পাপপুণ্য বিষয়ক মন্ত্রণালয়। তালিবানের ক্ষমতা গ্রহণের কারণে দেশটিতে নারীরাই আছে শঙ্কার মধ্যে, সেখানে সমকামী জনগোষ্ঠীর অবস্থা আরও ভয়াবহ। তালিবানরা আফগানিস্তান দখল করে নেবার পর থেকেই আতঙ্কে রয়েছেন সে দেশের সমকামী সম্প্রদায়ের মানুষজন। তাদের ওপরে তালিবানি খড়্গ যেকোন মুহূর্তে নেমে আসতে পারে। নারীদের ওপর যেভাবে তালিবানি ফতোয়া নেমে এসেছে, খুব শীঘ্রই যে তারা তালিবানের শিকার হতে চলেছেন সেই আশঙ্কা প্রকাশ করছেন সমকামীরা। আফগানিস্তানে বসবাসরত সমকামী বা ট্রান্স জেন্ডারদের অনেকেই এরই মধ্যে দেশ ছাড়তে সফল হয়েছে। তবে যারা এখনও আটকে আছেন, তাদের পরিস্থিতি খুবই…
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদ ও রাজধানী কাবুলে শনিবার পাঁচটি বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত এবং আরো ৩০ জন আহত হয়েছে। তালিবান সূত্র আল জাজিরাকে এই তথ্য জানিয়েছে। তালিবান এই হামলার জন্য আইএসকে দায়ী করেছে। তবে এখন পর্যন্ত কেউ হামলার দায়দায়িত্ব স্বীকার করেনি। শনিবার ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) বিস্ফোরণ ঘটালে এই হতাহতের ঘটনা ঘটে। নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদে শনিবার তালিবানের গাড়ি লক্ষ্য করে পরপর চারটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে নারী-শিশুসহ বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক তালিবানের এক নেতা জানিয়েছেন এ তথ্য। জালালাবাদের চার বিস্ফোরণে অন্তত পাঁচজন এবং কাবুলে অন্তত দুজন নিহত হয়েছে। আর কাবুলের দাশত-ই-বারচি এলাকায় একটি গাড়ি…
মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে প্রায় ছয় বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলছে। দেশটির বিভিন্ন অংশে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। বলা হয়ে থাকে, ইয়েমেনের যুদ্ধের আড়ালে আদতে লড়াই চলছে সৌদি আরব ও ইরানের মধ্যে। ওদিকে আবার সৌদি আরব ও ইরানের পেছনে কলকাঠি নাড়ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মতো পরাশক্তিরা। এদিকে যুক্তরাষ্ট্রের মুখপাত্র হিসাবে মধ্যপ্রাচ্যে রাজনীতির কলকাঠি নাড়ছে ইসরায়েল। ইয়েমেনের হাউছি সরকারের গুরুত্বপূর্ণ নেতা আবদুল মালিক আল-হাউছির দাবি, সৌদি আরব ও আরব আমিরাত নেতৃত্বাধীন সামরিক জোটের দেশগুলো গোপনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে মিত্রতা করছে। তারা মুসলিম বিশ্বের বিরুদ্ধে সঙ্ঘাতে লিপ্ত। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে সৌদি আরবের শাসকরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে জোট…
আফগানিস্তান তালিবানের দখলে যাওয়ার পর আফগানদের ওপর তালিবান কী কী করতে পারে তার একটি অনুমান পূর্ব থেকেই ছিল। নারীদের অধিকার বঞ্চিত করার পাশাপাশি তালিকায় সংগীতও ছিল। তালিবান বাহিনী মুখে উদারনীতির কথা যতই বলুক না কেন, তারা তাদের নতুন শাসনেও আগের ধারাবাহিকতা বজায় রেখেছে। এবারও দেশটিতে গান নিষিদ্ধ করা হয়েছে। তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ বলেন, ‘ইসলামে সংগীত নিষিদ্ধ…তাই আশা করছি, আমরা লোকজনকে এ ধরনের কর্মকাণ্ড না করার বিষয়টি বোঝাতে পারব।’ নব্বইয়ের দশকে তালিবান শাসনকালে দেশটিতে সংগীত, টেলিভিশন ও চলচ্চিত্র কড়াভাবে নিষিদ্ধ ছিল। আর কেউ এই নিয়ম অমান্য করলে তাকে গুরুতর শাস্তি পেতে হতো। কিন্তু ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হাতে তালিবান উৎখাত…
দীর্ঘদিনের যুদ্ধ-সংঘাত আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থাকে সঙ্কটময় করে তুলেছে। এর মধ্যে আবার আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের সাড়ে ৯০০ কোটি ডলার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ফলে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠেছে। গত ১৫ আগস্ট তালিবান দেশটির ক্ষমতা নেয়ার পর যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিয়েছে। ফলে নিজ দেশের হাজার কোটি ডলার নিজেদের কাজে ব্যবহার করতে পারছে না তালিবানরা। তালিবান শাসনের হাত থেকে পালাতে কিংবা শুধুমাত্র খেয়েপরে বেঁচে থাকার সম্বল যোগাড় করতে নিজেদের ব্যবহার্য জিনিসপত্র বিক্রি করে দিচ্ছেন আফগানরা। ফলে, কাবুলের রাস্তা এখন খোলাবাজারে পরিণত হয়েছে। শত শত মানুষ ফ্রিজ, কুশন, পাখা, বালিশ, কম্বল, রুপার জিনিস, পর্দা, বিছানা, ম্যাট্রেস, রান্নাঘরের জিনিসপত্র, শেলফ বিক্রি করার জন্য নিয়ে এসেছেন।…
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নতুন নতুন বনাঞ্চলে ছড়িয়ে পড়ছে দাবানল। ইতোমধ্যে এই দাবানলে পুড়ে গেছে রেকর্ড পরিমাণ বনাঞ্চল। মার্কিন অঙ্গরাজ্যটির বনাঞ্চল এবং আগুন সুরক্ষা দফতরের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত এই দাবানলে পুড়ে গেছে কুড়ি লাখ একরের বেশি এলাকার বনভূমি। কর্মকর্তারা বলছেন, এল ডোরাদোতে এক পার্টি থেকে শুরু হওয়া একটি দাবানলে এক স্থানেই পুড়ে গেছে সাত হাজার একরের বেশি জায়গা। বর্তমানে রেকর্ড তাপপ্রবাহের মুখে রয়েছে ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়ায় বিখ্যাত বন সিকোইয়া পর্যন্ত ছড়িয়েছে দাবানল। সিকোইয়া জাতীয় বনে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় গাছগুলো। এই আগুন নিয়ন্ত্রণ না করা গেলে কয়েক ঘন্টার মধ্যে গাছগুলো পুড়ে যাওয়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। খবর বিবিসির। এদিকে ক্যালিফোর্নিয়ার বিখ্যাত সিকোইয়া ন্যাশনাল…
সূর্য থেকে বিচ্ছুরিত অতিবেগুনি তেজস্ক্রিয় রশ্মি পৃথিবীর জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এই রশ্মি ওজোন গ্যাসের কারণে বাধাপ্রাপ্ত হয়ে বা ওজোন গ্যাস তেজস্ক্রিয় রশ্মি শোষণ করে নেওয়ার ফলে ভূপৃষ্ঠের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ফলে জীববৈচিত্র্য সুরক্ষায় থাকে এবং ক্ষতিকর রোগ থেকে মানুষ মুক্তি পায়। বিশেষ করে সূর্যের তেজস্ক্রিয় রশ্মি ওজোন গ্যাস শোষণ করে নেওয়ায় ত্বকে ক্যানসার ও চোখের রোগ থেকে মুক্তি মেলে। সেই প্রকৃতির রক্ষাকবচ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে ভূপৃষ্ঠে কার্বন নিঃসরণের মাত্রা বৃদ্ধি এবং বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থের ব্যবহারের কারণে ওজোনস্তর ক্ষয়ে যাচ্ছে। সম্প্রতি ওজোন স্তরে অ্যান্টার্কটিকার চেয়েও আকার-আয়তনে বড় বিশাল একটি ফাটল তৈরি হয়েছে। পৃথিবীর বায়ুমণ্ডলের ওজোনস্তরের…
আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার গঠন করেছে তালিবান। তারও আগে থেকেই সবাইকে স্বাভাবিকভাবে কাজে ফেরার আহ্বানও জানিয়েছে গোষ্ঠীটি। তবে এরপরও আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত দেশটির নারীবিষয়ক মন্ত্রণালয়ের ভবনে নারী কর্মীদের ঢুকতে দিচ্ছে না তালিবান। ভবনটিতে শুধু পুরুষদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আফগান মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মীর বরাত দিয়ে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রুশ বার্তাসংস্থা স্পুটনিক নিউজ এবং ভারতীয় বার্তাসংস্থা এএনআই। মন্ত্রণালয়ের ওই স্টাফ স্পুটনিক নিউজকে বলেন, ‘এখানে কর্মরত চারজন নারী কর্মীকে মন্ত্রণালয়ের ভবনে প্রবেশ করতে দেওয়া হয়নি।’ ওই নারীরা তখন মন্ত্রণালয়ের বাইরে প্রতিবাদ করবেন বলে মনস্থির করেছিলেন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানে তালিবানের ক্ষমতা দখলের প্রথম…
একদিকে আফগানিস্তানে তালিবানি উত্থান, অন্যদিকে ক্রমেই সন্ত্রাসী হানার আশঙ্কা বাড়ছে ভারত। এবার তারমধ্যেই বানচাল দেশে বড়সড় নাশকতার ছক। দিল্লি পুলিশের জালে উত্তরপ্রদেশ থেকে ধরা পড়ল ৬ জঙ্গি। এর মধ্যে দুজন পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিও রয়েছে বলে জানা যাচ্ছে। জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক এবং অস্ত্র উদ্ধার করেছে দিল্লি পুলিশ। শেষ পাওয়া খবর অনুযায়ী, দিল্লি পুলিশের বিশেষ সেল উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং দিল্লি থেকে এই জঙ্গিদের গ্রেপ্তার করেছে। দিল্লি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ৬ জঙ্গির গ্রেপ্তারের ফলে পাকিস্তান থেকে পরিচালিত গোটা মডিউলটি ভেঙে গিয়েছে। এদিকে জঙ্গিদের কাছ থেকে বেশ কিছু নথি ও পরিকল্পনার ছক উদ্ধার করেছে পুলিশ। তাতেই জানা…