Author: আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধে বিধ্বস্ত ইয়েমেনে ইতোমধ্যে ৫০ হাজার মানুষ খাবারের অভাবে মারা গেছে। আরও দেড় কোটির বেশি মানুষ অনাহারের দিকে এগিয়ে যাচ্ছে। আরও কমপক্ষে ৫০ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে। নতুন ফান্ড না এলে দেশটিতে অক্টোবর থেকে লাখ লাখ মানুষকে খাদ্য সহায়তা কমিয়ে দেওয়া হবে বলে সতর্ক করে জানিয়েছেন জাতিসংঘের খাদ্য সংস্থার প্রধান ডেভিড বিসলে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটির প্রধান ইয়েমেনের মানবিক সংকট নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বলেছেন, এর আগে বিশ্ব খাদ্য কর্মসূচিতে (ডব্লিউএফপি) যখন অর্থের অভাব দেখা দিয়েছিল তখন দাতা দেশগুলো এগিয়ে এসেছিল। সে কারণে যুদ্ধ-বিধ্বস্ত ইয়েমেনে আমরা দুর্ভিক্ষ ও…

Read More

ভারতের কর্নাটকের কপ্পাল জেলার মিয়াপুর গ্রামের এক দলিত (তথাকথিত নিচু জাত) পরিবারকে ২৫ হাজার রুপি জরিমানা করা হয়েছে। তাদের দুই বছরের শিশু একটি মন্দিরে প্রবেশ করায় এই শাস্তি দেয়া হয়েছে। গতকাল বুধবার (২২ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, ঘটনাটি ঘটেছে ৪ সেপ্টেম্বর। ওই দিন ছিল শিশুটির জন্মদিন। এই উপলক্ষে মা-বাবা শিশুটিকে নিয়ে মন্দিরে প্রার্থনা করতে যায়। বাবা মা প্রার্থনায় থাকার সময় ছেলেটি মন্দিরে প্রবেশ করে। মন্দিরের পুজারি ও স্থানীয়রা এতে আপত্তি তুলে এবং ১১ সেপ্টেম্বর এই জরিমানা ধার্য করা হয় মন্দিরের শুদ্ধিকরণ কাজের জন্য। শিশুটির বাবা চন্দ্রু বলেন, ‘সেদিন ছিল আমার ছেলের জন্মদিন।…

Read More

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বরাবরই বিশ্বে টিকা বৈষম্য নিয়ে এক রকম আহাজারি করে আসছেন। বরাবরই বলে আসছেন, ধনী দেশগুলিই নিজেদের হস্তগত করে রেখেছে করোনা টিকা। যার ফলে নিম্নবিত্ত বা নিম্ন-মধ্যবিত্ত দেশগুলি তাদের চাহিদামতো টিকা পাচ্ছে না। টিকা বৈষম্যে বিশ্বের অধিকাংশ দেশেই যখন টিকার সংকট চলছে এমনি সময়ে জানা গেল ধনী দেশগুলোতে নষ্ট হয়ে যাচ্ছে কোটি কোটি টিকা। খবর বিবিসি ‘সবার সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্বব্যাপী মহামারী থেকে কেউ সুরক্ষিত নয়’— এটি একটি জনপ্রিয় মন্ত্রে পরিণত হয়েছে। কিন্তু ধনী দেশগুলোর নীতিমালার কারণে বিশ্বব্যাপী ভ্যাকসিন বর্ণবাদ কভিড-১৯-কে উন্নয়নশীল দেশের মহামারীতে পরিণত করেছে এখন। ফলে বিলম্ব ঘটছে মহামারীর সমাপ্তি এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক পুনরুদ্ধারে।…

Read More

ভারত সীমান্তবর্তী মিয়ানমারের একটি শহরে দেশটির সামরিক বাহিনীর সাথে জান্তাবিরোধী গেরিলাদের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে গেছেন ভারত সীমান্তবর্তী থান্টলং শহরের বাসিন্দারা। প্রচণ্ড গোলাগুলির কারণে শহরের বহুসংখ্যক ঘরবাড়িতে আগুন লেগে যায়। এতে শহরে বসবাসকারী ১০ হাজারের বেশি লোক পালিয়ে গেছে। হাতেগোনা কয়েকজন সরকারি কর্মকর্তা, একটি এতিমখানার কিছু শিশু আর অভিযানরত সেনা সদস্যরা ছাড়া শহরটিতে আর কেউ নেই। এদের মধ্যে বহু লোক সীমান্ত পার হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন বলে মনে করা হচ্ছে। খবর রয়টার্স, ডয়েচে ভেলে। কিছুদিন ধরে এখানে বিদ্রোহীদের সঙ্গে সেনার সংঘর্ষ চলছে। প্রচুর বাড়িতে আগুন জ্বলছে। গত সপ্তাহান্তে অন্তত ২০টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়।…

Read More

জার্মানিতে বণ্যপ্রাণী শিকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় এবং এজন্য শিকারের লাইসেন্স প্রয়োজন৷ লাইসেন্স পাওয়ার আগে কয়েকমাস প্রশিক্ষণ নিতে হয় এবং তারপর পরীক্ষায় পাস করতে হয়৷ সাম্প্রতিক সময়ে বার্লিনের কাছে এক বনে পাইন গাছের সংখ্যা কমাতে বিভিন্ন জাতের গাছ লাগানো হয়েছে৷ কিন্তু হরিণ আর বন্য শূকরের কারণে চারাগাছ টিকিয়ে রাখা কঠিন হয়ে উঠেছে৷ এর সমাধানে এগিয়ে এসেছেন শিকারিরা৷ সান্দ্রা শ্মিড্ট শিকারী, যিনি শিকারের জন্য বনে ফিরতে পেরে খুশি৷ সাত বছর আগে তিনি শিকারের লাইসেন্স পেয়েছেন৷ এভাবে তিনি আরো ভালোভাবে প্রকৃতি উপভোগ করতে পারেন৷ তিনি বলেন, ‘জার্মানিতে শিকারিদের পরিবেশ সংরক্ষণকারীর স্বীকৃতি দেয়া হয়৷ তাই শিকারীর লাইসেন্স দেয়ার আগে আবেদনকারীদের ইকোলজি ও প্রকৃতি…

Read More

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংগঠন সার্ক সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠক বাতিল হয়েছে। আগামী শনিবার এই বৈঠকের কথা ছিলো। বিশ্বাসযোগ্য সূত্রের বরাতে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, পাকিস্তান চেয়েছিলো সার্ক বৈঠকে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করুক তালিবান। তবে ভারতসহ কয়েকটি সদস্য দেশ ওই প্রস্তাবের বিরোধিতা করে। ফলে ঐক্যমত বা সম্মতির অভাবে বৈঠকটি বাতিল হয়ে গেছে। নিউ ইয়র্কে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হওয়ার কথা ছিল ২৫ সেপ্টেম্বর। পাকিস্তান দাবি তোলে এই বৈঠকে তালিবানকে অংশ নিতে দিতে হবে। আশরাফ গনির সময়কার আফগান প্রতিনিধি যেন অংশ না নেন। তা নিয়ে মতৈক্যে পৌঁছতে পারেনি সদস্য দেশগুলো। তাই সার্ক বৈঠক বাতিল…

Read More

তালিবানের নিশ্চয়তা সত্ত্বেও আফগানিস্তানের অনেক সাংবাদিক শঙ্কামুক্ত হতে পারছেন না। প্রতিদিন যে হাজার হাজার মানুষ দেশটি ত্যাগ করার চেষ্টা করছেন, তাদের মধ্যে সাংবাদিকেরাও রয়েছেন। অনেকেই বলছেন, তাদের জীবন এখন হুমকিতে। এর আগে তালিবান বাহিনীর শাসনের সময় দেশটিতে সংবাদমাধ্যমের মুখ বন্ধই ছিল বলা চলে। এরপর মার্কিন অভিযানে তালিবানের পতন হওয়ার পর গণমাধ্যম খাতে অগ্রগতি শুরু হয়। এখন আবার ফিরে এসেছে তালিবান শাসন। তাই ভীতিমুক্ত হতে পারছেন না দেশটির সাংবাদিকেরা। আফগানিস্তানে সাংবাদিকতা যে ক্রমশ কঠিন হয়ে উঠেছে, এ বার সেই আশঙ্কা প্রকাশ করলেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টসও (আইএফজে)। সাংবাদিকদের এই আন্তর্জাতিক সংগঠনের সেক্রেটারি জেনারেলের আশঙ্কা, পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, অদূর ভবিষ্যতে হয়তো…

Read More

দক্ষিণ আফ্রিকার একটি সৈকতে বিলুপ্তপ্রায় অর্ধশতাধিক পেঙ্গুইনের মৃতদেহ পাওয়া গেছে, যাদের শরীরে মৌমাছির দংশনের দাগ ছাড়া অন্য কোন আঘাতের চিহ্ন নেই। দক্ষিণ আফ্রিকার কেপ টাইনের কাছাকাছি একটি সৈকতে ৬৩টি বিলুপ্তপ্রায় আফ্রিকান পেঙ্গুইনের মৃতদেহ পাওয়া গেছে, যেগুলোর মৌমাছির দংশনেই মৃত্যু হয়েছে বলে দক্ষিণ আফ্রিকার পাখি সংরক্ষণবাদীরা বলছেন। সংরক্ষিত এসব পেঙ্গুইনের মৃতদেহে অন্য কোন আঘাতের চিহ্ন নেই। ন্যাশনাল পার্কের কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, পেঙ্গুইনের ওপর মৌমাছির আক্রমণের বিষয়ে এবারই প্রথম জানা গেল। এই এলাকায় প্রতিবছর অন্তত ৬০ হাজার পর্যটকের ওপর হামলা করে থাকে এসব মৌমাছি। দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল পার্কস এজেন্সির মেরিন বায়োলজিস্ট ড. অ্যালিসন কোক বলেন, ‘সাধারণত পেঙ্গুইন আর মৌমাছি সহাবস্থান করে থাকে।’…

Read More

আফগানিস্তান থেকে মার্কিস সেনা প্রত্যাহার কর্মসূচি সম্পূর্ণ হবার পর এবার ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হবে আগামী মাস অক্টোবর থেকে। ইরাকের প্রধানমন্ত্রীর সাথে গতকাল সোমবার (২০ সেপ্টেম্বর) হোয়াইট হাউজে বৈঠকের পর প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেন এ বছর শেষ হওয়ার আগে নাগাদ ইরাক থেকে সৈন্যদের ফিরিয়ে নেওয়া হবে। এরপর মার্কিন সৈন্যরা সেদেশে কোনো সামরিক তৎপরতায় অংশ নেবে না। এখন থেকে ১৮ বছর আগে সামরিক অভিযানে ইরাক দখলের পর সেদেশে আমেরিকার সৈন্য সংখ্যা ছিল ১৬০,০০০। সরাসরি সামরিক তৎপরতায় অংশ নিচ্ছে বা নেওয়ার জন্য প্রস্তুত তেমন মার্কিন সৈন্যের সংখ্যা এখন মাত্র ২৫০০। এছাড়া, আইএস-এর মোকাবেলায় বেশ কিছু মার্কিন স্পেশাল ফোর্স ইরাকে…

Read More

আতঙ্কের নতুন নাম ওয়েস্ট নাইল ভাইরাস। এই ভাইরাসের কবলে পড়ে যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৯ জন মারা গেছেন। এই ভাইরাস সংক্রমণ হয় মশার কামড় থেকে। এর কোনো প্রতিকার নেই। এতে একজন মানুষের প্যারালাইসিসও হয়ে যেতে পারে। এ বছর ২৯টি রাজ্যে এই ভাইরাস শনাক্ত করা হয়েছে। এ জন্য নিউ ইয়র্কের কর্মকর্তারা মশার এই প্রজনন মৌসুম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ বছর প্রথমে ওয়েস্ট নাইল ভাইরাসে সংক্রমিত হয়ে প্রথম মৃত্যুর রিপোর্ট নিশ্চিত করা হয়েছে লস অ্যানজেলেস থেকে। সেখানে অজ্ঞাত একজন অধিবাসী স্নায়ুবিক সমস্যায় ভুগে মারা গেছেন। দ্বিতীয় মৃত্যু হয়েছে ক্যালিফোর্নিয়ায়। সেখানে ৮৬ বছর বয়স্ক ব্যক্তি বসবাস করতেন ডোনাল্ড স্ট্রিটে। তিনি শুক্রবার মারা গেছেন। তার…

Read More