…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংগঠন সার্ক সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠক বাতিল হয়েছে। আগামী শনিবার এই বৈঠকের কথা ছিলো। বিশ্বাসযোগ্য সূত্রের বরাতে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, পাকিস্তান চেয়েছিলো সার্ক বৈঠকে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করুক তালিবান। তবে ভারতসহ কয়েকটি সদস্য দেশ ওই প্রস্তাবের বিরোধিতা করে। ফলে ঐক্যমত বা সম্মতির অভাবে বৈঠকটি বাতিল হয়ে গেছে। নিউ ইয়র্কে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হওয়ার কথা ছিল ২৫ সেপ্টেম্বর। পাকিস্তান দাবি তোলে এই বৈঠকে তালিবানকে অংশ নিতে দিতে হবে। আশরাফ গনির সময়কার আফগান প্রতিনিধি যেন অংশ না নেন। তা নিয়ে মতৈক্যে পৌঁছতে পারেনি সদস্য দেশগুলো। তাই সার্ক বৈঠক বাতিল…
তালিবানের নিশ্চয়তা সত্ত্বেও আফগানিস্তানের অনেক সাংবাদিক শঙ্কামুক্ত হতে পারছেন না। প্রতিদিন যে হাজার হাজার মানুষ দেশটি ত্যাগ করার চেষ্টা করছেন, তাদের মধ্যে সাংবাদিকেরাও রয়েছেন। অনেকেই বলছেন, তাদের জীবন এখন হুমকিতে। এর আগে তালিবান বাহিনীর শাসনের সময় দেশটিতে সংবাদমাধ্যমের মুখ বন্ধই ছিল বলা চলে। এরপর মার্কিন অভিযানে তালিবানের পতন হওয়ার পর গণমাধ্যম খাতে অগ্রগতি শুরু হয়। এখন আবার ফিরে এসেছে তালিবান শাসন। তাই ভীতিমুক্ত হতে পারছেন না দেশটির সাংবাদিকেরা। আফগানিস্তানে সাংবাদিকতা যে ক্রমশ কঠিন হয়ে উঠেছে, এ বার সেই আশঙ্কা প্রকাশ করলেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টসও (আইএফজে)। সাংবাদিকদের এই আন্তর্জাতিক সংগঠনের সেক্রেটারি জেনারেলের আশঙ্কা, পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, অদূর ভবিষ্যতে হয়তো…
দক্ষিণ আফ্রিকার একটি সৈকতে বিলুপ্তপ্রায় অর্ধশতাধিক পেঙ্গুইনের মৃতদেহ পাওয়া গেছে, যাদের শরীরে মৌমাছির দংশনের দাগ ছাড়া অন্য কোন আঘাতের চিহ্ন নেই। দক্ষিণ আফ্রিকার কেপ টাইনের কাছাকাছি একটি সৈকতে ৬৩টি বিলুপ্তপ্রায় আফ্রিকান পেঙ্গুইনের মৃতদেহ পাওয়া গেছে, যেগুলোর মৌমাছির দংশনেই মৃত্যু হয়েছে বলে দক্ষিণ আফ্রিকার পাখি সংরক্ষণবাদীরা বলছেন। সংরক্ষিত এসব পেঙ্গুইনের মৃতদেহে অন্য কোন আঘাতের চিহ্ন নেই। ন্যাশনাল পার্কের কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, পেঙ্গুইনের ওপর মৌমাছির আক্রমণের বিষয়ে এবারই প্রথম জানা গেল। এই এলাকায় প্রতিবছর অন্তত ৬০ হাজার পর্যটকের ওপর হামলা করে থাকে এসব মৌমাছি। দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল পার্কস এজেন্সির মেরিন বায়োলজিস্ট ড. অ্যালিসন কোক বলেন, ‘সাধারণত পেঙ্গুইন আর মৌমাছি সহাবস্থান করে থাকে।’…
আফগানিস্তান থেকে মার্কিস সেনা প্রত্যাহার কর্মসূচি সম্পূর্ণ হবার পর এবার ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হবে আগামী মাস অক্টোবর থেকে। ইরাকের প্রধানমন্ত্রীর সাথে গতকাল সোমবার (২০ সেপ্টেম্বর) হোয়াইট হাউজে বৈঠকের পর প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেন এ বছর শেষ হওয়ার আগে নাগাদ ইরাক থেকে সৈন্যদের ফিরিয়ে নেওয়া হবে। এরপর মার্কিন সৈন্যরা সেদেশে কোনো সামরিক তৎপরতায় অংশ নেবে না। এখন থেকে ১৮ বছর আগে সামরিক অভিযানে ইরাক দখলের পর সেদেশে আমেরিকার সৈন্য সংখ্যা ছিল ১৬০,০০০। সরাসরি সামরিক তৎপরতায় অংশ নিচ্ছে বা নেওয়ার জন্য প্রস্তুত তেমন মার্কিন সৈন্যের সংখ্যা এখন মাত্র ২৫০০। এছাড়া, আইএস-এর মোকাবেলায় বেশ কিছু মার্কিন স্পেশাল ফোর্স ইরাকে…
আতঙ্কের নতুন নাম ওয়েস্ট নাইল ভাইরাস। এই ভাইরাসের কবলে পড়ে যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৯ জন মারা গেছেন। এই ভাইরাস সংক্রমণ হয় মশার কামড় থেকে। এর কোনো প্রতিকার নেই। এতে একজন মানুষের প্যারালাইসিসও হয়ে যেতে পারে। এ বছর ২৯টি রাজ্যে এই ভাইরাস শনাক্ত করা হয়েছে। এ জন্য নিউ ইয়র্কের কর্মকর্তারা মশার এই প্রজনন মৌসুম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ বছর প্রথমে ওয়েস্ট নাইল ভাইরাসে সংক্রমিত হয়ে প্রথম মৃত্যুর রিপোর্ট নিশ্চিত করা হয়েছে লস অ্যানজেলেস থেকে। সেখানে অজ্ঞাত একজন অধিবাসী স্নায়ুবিক সমস্যায় ভুগে মারা গেছেন। দ্বিতীয় মৃত্যু হয়েছে ক্যালিফোর্নিয়ায়। সেখানে ৮৬ বছর বয়স্ক ব্যক্তি বসবাস করতেন ডোনাল্ড স্ট্রিটে। তিনি শুক্রবার মারা গেছেন। তার…
ভারতের গুজরাট রাজ্যের মুন্দ্রা বন্দরে প্রায় তিন হাজার কেজি উচ্চমানের হেরোইন আটক করা হয়েছে। রোববার দেশটির রাজস্ব ও গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই) হেরোইনের এই চালান আটক করে। আটককৃত মাদকের মূল্য ভারতীয় মুদ্রায় ২১ হাজার কোটি রুপি হতে পারে বলে জানিয়েছেন তারা, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ২৪ হাজার কোটি টাকা। এখন পর্যন্ত নিশ্চিত না হলেও ধারণা করা হচ্ছে, অর্থের দিক থেকে এটিই ভারতে মাদকের সবচেয়ে বড় চালান। ডিআরআই জানাচ্ছে, আফগানিস্তানে উৎপাদিত চালানটি ইরানের বন্দর আব্বাসের মাধ্যমে গুজরাটে পাঠানো হয়েছিল। অন্ধ্র প্রদেশের বিজয়ওয়ারা জেলার আশি ট্রেডিং কোম্পানির মাধ্যমে চালানটি ভারতে আসে। ট্যালক পাথরের আড়ালে মাদকের এই বিপুল পরিমাণ চালান দেশটিতে ঢোকে। এ…
অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে নতুন একটি নিরাপত্তা চুক্তির (অকাস চুক্তি) জেরে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে একটি পূর্বনির্ধারিত সামরিক সংলাপ বাতিল করেছেন ফরাসি প্রতিরক্ষামন্ত্রী। এই সপ্তাহে লন্ডনে দুই প্রতিরক্ষামন্ত্রীর এই সংলাপ হওয়ার কথা ছিল। খবর বিবিসির। পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজ তৈরির জন্য অস্ট্রেলিয়া অকাস চুক্তিতে সই করার পর প্যারিস ক্ষুব্ধ হয়। কারণ এই চুক্তির কারণে ফ্রান্সের সাথে একটি বড় ডুবোজাহাজ ক্রয়চুক্তি থেকে বেরিয়ে আসে দেশটি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ওই চুক্তি নিয়ে ফ্রান্সের চিন্তার কিছু নেই। এদিকে বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে চীনের প্রভাব মোকাবেলার জন্যই নতুন এই অকাস জোট গঠন করা হয়েছে। ওই অঞ্চলে বহু বছর ধরেই সংকট বিরাজ করছে এবং…
প্রেমিকার ধর্মীয় পরিচয় হিন্দু, প্রেমিক মুসলিম। এতেই চটে যায় ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। সকলের সামনে প্রেমিকাকে দিয়ে জোর করে জুতো পেটা করা হয় ওই মুসলিম প্রেমিককে। এখানেই শেষ নয়। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দাজার পত্রিকার তথ্য বলছে, ওই প্রেমিককে কান ধরিয়ে উঠবসও করানো হয় রাস্তার ধারে। ঘটনা ভারতের উত্তরপ্রদেশের। এ নিয়ে পুলিশে অভিযোগ করেছেন ওই তরুণী। পুলিশের কাছে ওই তরুণী অভিযোগ করেন, একটি বাজারের কাছে গাছের নিচে বসেছিলেন তারা। প্রথমে তাদের বসে থাকা নিয়ে প্রশ্ন তোলেন কাছের এক দোকানদার। এরপর ঘটনাস্থলে আসে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। প্রথমে এসেই তাদের নাম জিজ্ঞাসা করে তারা। নাম বলার পরই স্পষ্ট হয়…
রাশিয়ার পার্ম স্টেট বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় অন্তত আট জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয় জন। আজ সোমবার (২০ সেপ্টেম্বর) এক মুখোশধারী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে এলোপাথাড়ি গুলি চালানো শুরু করে। খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্যাম্পাস ঘিরে ফেলে। তাদের গুলিতে ওই বন্দুকধারীর মৃত্যু হয়। রুশ রাজধানী মস্কো থেকে ৭০০ মাইল পূর্বে পের্ম শহরে ওই বিশ্বদ্যিালয়টি অবস্থিত। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি ও ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অভিযুক্ত বন্দুকধারীকে বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর ভবনে প্রবেশের আগে এলোপাথাড়ি গুলি ছুড়তে দেখা যায়। অন্য আরেকটি ভিডিও ফুটেজে ওই ভবনে থাকা আতঙ্কিত শিক্ষার্থীদেরকে দোতলা থেকে নিচে…
ইন্টারনেটের কল্যাণে অনলাইন কেনাকাটা এখন বেশ জনপ্রিয়। খাবার থেকে জামা, বাড়ি থেকে গাড়ি— এক ক্লিকে এখন সব কিছুই হাতের মুঠোয়৷ অনলাইনে কেনা-বেচাটা এখন একেবারে সহজ৷ তবে এবার এক নারী অনলাইনে কিনলেন শুক্রাণু। ইউটিউব দেখে গর্ভে সেই শুক্রাণু প্রবেশ করানো প্রক্রিয়া শিখেছেন। শেষ পর্যন্ত ১০ মাস পর জন্ম দিয়েছেন কন্যা সন্তান। অবাক করা এই ঘটনা ঘটেছে ইংল্যান্ডে। কোনো রকম সম্পর্ক ছাড়াই সন্তান পেতে চেয়েছিলেন ৩৩ বছরের স্টেফানি টেলর। স্টেফানি শুক্রাণু কিনেছেন ইন্টারনেট থেকে। ইউটিউব দেখে সেই শুক্রাণু গর্ভে প্রবেশ করানোর পদ্ধতি শিখেছেন। শেষে ই-বে থেকে কিনেছেন প্রজনন প্রক্রিয়ার দরকারি জিনিসপত্র। এর দশ মাস পরে জন্ম দিয়েছেন ফুটফুটে এক কন্যা সন্তানের। কন্যার…