…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
নৌকায় চড়ে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৬৮৬ অভিবাসী ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ লাম্পেদুসায় পৌঁছেছে। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিবাসীদের বহনকারী নৌকা লাম্পেদুসা দ্বীপে পৌঁছেছে বলে জানিয়েছে। অভিবাসীদের মধ্যে মরক্কো, সিরিয়া, বাংলাদেশ এবং মিশর থেকে আসা ব্যক্তিরা ছাড়াও বিপুল সংখ্যক মহিলা এবং শিশু রয়েছেন। ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, কয়েক বছরের মধ্যে এখন পর্যন্ত এটিই ইতালিতে অভিবাসনপ্রত্যাশীদের সবচেয়ে বড় দল। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির সংবাদসংস্থা আনসা বলেছে, গত সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে ৬৮৬ অভিবাসীকে নিয়ে একটি নৌকা ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ লাম্পেদুসায় পৌঁছেছে। পরে পুলিশের উদ্ধারকৃত অভিবাসীদের আরেকটি দল ছোট নৌকায় করে সেখানে পৌঁছায়। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, করোনা মহামারিতে সংক্রমণ এড়াতে অভিবাসীদের…
দীর্ঘদিনের লড়াই শেষে সুইজারল্যান্ডে সমকামী বিয়ের পক্ষে রায় দিলেন সাধারণ মানুষ। শুধু তাই নয় সন্তান দত্তকও নিতে পারবেন সমকামী যুগল। সম্প্রতি অনুষ্ঠিত গণভোটের রায়ে এমন মত দিয়েছেন দেশটির নাগরিকরা। দেশটির ৬৪ শতাংশ মানুষ গণভোটে সমকামী বিয়ের পক্ষে তাদের মত দিয়েছেন। অন্যদিকে, মাত্র ৩৬ শতাংশ মানুষ সমকামী বিয়ের বিরোধিতা করেছেন। গণভোটের ফল ঘোষণার পরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এলজিবিটিকিউ আন্দোলনের কর্মীরা। দ্রুত সমকামী বিয়ের বিলটি এবার আইনে পরিণত হবে বলে আশা করছেন তারা। খবর ডয়চে ভেলের। দেশটিতে সমকামীদের ২০০৭ সালে নিবন্ধনের জন্য নির্দেশনা দেওয়া থাকলেও বিয়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি সেসময়। আগামী বছর জুলাই মাস থেকে সমকামী বিয়ের বিষয়টি কার্যকর হতে পারে…
তালিবান ক্ষমতায় এসে পূর্বের জন্য ক্ষমা প্রার্থনা করে নিজেদের শুধরে নেবার দাবি করলেও একের পর এক নিষেধাজ্ঞা জারি করে পূর্বের মত আচরণ শুরু করেছে তালিবানরা। প্রথমে নারীদের একা বাইরে বের হবার প্রতি নিষেধাজ্ঞা এনে তাদের কর্মস্থল থেকেও বিচ্যুত করা হয়। এরপর আফগানিস্তানের স্কুলগুলো খুললেও সেখানে মেয়েদের নিয়ে তালিবানরা ছিলো নিশ্চুপ। ১২ বছরের বেশি বয়সী মেয়েরা গান গাইতে পারবে না এমন নিষেধাজ্ঞাও জারি করেছে তালিবান। আইপিএল সম্প্রচারের প্রতি নিষেধাজ্ঞা এনে এবার দাড়ি কামানোর প্রতিও নিষেধাজ্ঞা জারি করলো তারা। দাড়ি কামানোর প্রতি নিষেধাজ্ঞা আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের সব সেলুনে দাড়ি কামানো ও ছাঁটার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তালিবান। বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়,…
প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে পৃথিবী। নানা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে জলবায়ুর কুপ্রভাব বিশ্বে মরুকরণ একটি অন্যতম সমস্যা। বিশ্বের জলাভূমির প্রায় ৭০% ইতিমধ্যেই হয়ে পড়েছে মরুকবলিত। এর পরিমাণ পৃথিবীর মোট ভূমির চার ভাগের এক ভাগ। এভাবেই বর্তমানে তীব্র খরার কারণে রকপোর্ট লেকের পানি ২৯ শতাংশ শুকিয়ে গেছে, ফলে ৬৪ বছরে প্রথমবারের মতো একটি শহর ভেসে উঠেছে। যুক্তরাষ্ট্রের ইউটাহ’র রকপোর্ট রিজারভয়েরে তীব্র খরার কারণে বহু বছর ধরে বিস্মৃত পানির নিচে তলিয়ে যাওয়া একটি শহরের ভিত্তিপ্রস্তর ভেসে উঠেছে। ১৯৫৭ সালে ফেডারেল সরকার ওয়ানশিপ বাঁধ নির্মাণের ঘোষণা দেওয়ার পর থেকে রকপোর্ট শহরটি পরিত্যক্ত ছিল। সে সময় ওই এলাকায় ২৭টি পরিবারের ২০০ জন মানুষের বাস ছিল। রকপোর্ট…
প্রথম ইউরোপীয় দেশ হিসেবে নারী সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্ট পেতে যাচ্ছে আইসল্যান্ড। সদ্য সমাপ্ত নির্বাচনের চূড়ান্ত ফল পর্যালোচনায় এমন তথ্য উঠে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে। আইসল্যান্ডের পার্লামেন্ট আলথিঙ্গির মোট আসন ৬৩টি। এবারের নির্বাচনে নারী প্রার্থী জয়ী হয়েছেন ৩৩ আসনে। শতকরা হিসাবে ৫২ শতাংশ। ২০১৭ সালের নির্বাচনের তুলনায় এবার ৯টি আসন বেশি পেয়েছেন নারীরা। উত্তর আটলান্টিকের দেশ আইসল্যান্ডের জনসংখ্যা ৩ লাখ ৭১ হাজার। আইসল্যান্ডের প্রেসিডেন্ট গুডনি জোহানেসন বলেন, ‘ঐতিহাসিক এবং আন্তর্জাতিক দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হল, আইসল্যান্ডের পার্লামেন্টে প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশ হিসেবে নারী এমপিরা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছেন। এটা খুব ভালো খবর।’ ইউরোপের কোনও দেশের পার্লামেন্টে নারী সদস্যের সংখ্যা ৫০…
ভারতের কৃষক আন্দোলন সাম্প্রতিককালে আন্দোলনগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী, দীর্ঘদিনব্যপী এবং আন্তর্জাতিক মহলে বহুল চর্চিত একটি আন্দোলন। সাত মাস ধরে দেশটির রাজধানীর বুকে চলে আসছে এই আন্দোলন। কয়েকমাস চুপচাপ থাকার পর ভারতে ফের সক্রিয় হয়ে উঠেছে কৃষক আন্দোলন। সোমবার ভারতের দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানায় ভোর ৬ টা থেকে বেলা ৪ টা— ১০ ঘণ্টার ‘ভারত বনধ’ কর্মসূচি পালন করছেন আন্দোলনরত কৃষকরা। এই কর্মসূচিতে দিল্লি-মিরুত মহাসড়কের প্রবেশপথ আটকে দিলে দিল্লি সীমান্তে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানাচ্ছে, এই ধর্মঘটে নেতৃত্ব দিচ্ছে ৪০টি খামারি সংগঠনের সমন্বয়ে গঠিত কিষাণ মোর্চা। এনডিটিভি অনলাইন, হিন্দুস্তান টাইমসসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, কৃষকদের আন্দোলন কর্মসূচির কারণে…
প্রায় দুই বছর ইসরায়েলের কারাগার বন্দি থাকার পর অবশেষে মুক্ত হলেন ফিলিস্তিনের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নাগরিক সমাজের নেত্রী ৫৮ বছর বয়সী খালিদা জারার। স্থানীয় সময় রোববার বিকেলে সালেম সীমান্তফাঁড়ি দিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়। বামপন্থী এই নেত্রী বর্তমানে নিষ্ক্রিয় ফিলিস্তিনি আইন পরিষদের (পিএলসি) এমপি। খালিদা জারার কন্যা সন্তানের জননী। স্বাস্থ্যগত জটিলতার কারণে রামাল্লায় গত জুলাইয়ে খালিদার ৩১ বছর বয়সী কন্যা সুহা মারা যায়। মেয়ের জানাজায় মায়ের অংশ নেওয়ার জন্য ওই সময় খালিদা জারাকে মুক্তি দিতে ইসরায়েলকে আহ্বান জানিয়ে গণদাবি ওঠে। কিন্তু এরপরও ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনি এমপি খালিদাকে মুক্তি দিতে অস্বীকৃতি জানায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা রোববারের এক অনলাইন প্রতিবেদনে এ…
স্পেনের লা পালমা দ্বীপের আগ্নেয়গিরিতে ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। এরপর দেশটির কর্তৃপক্ষ আশপাশের শহর থেকে হাজার হাজার বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। গত ১৯ সেপ্টেম্বর রবিবার স্থানীয় সময় বিকাল ৩টার দিকে এই অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। গত ৫ দিনেও ক্ষ্যান্ত হয়নি আগ্নেয়গিরিটি। পুড়ে ছাই শতাধিক বসতবাড়ি। বিশেষজ্ঞরা জানান, গত এক মাসে এই দ্বীপপুঞ্জে প্রায় ২২ হাজার বার ভূমিকম্প অনুভূত হয়েছে। যার ফলে এত বছর পর এই আগ্নেয়গিরি ফের জেগে উঠেছে। খবরে বলা হয়েছে, স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের এই লা পালমা দ্বীপের অবস্থান আফ্রিকার উত্তর-পশ্চিম উপকূলে আটলান্টিক মহাসাগরে অবস্থিত। রবিবার বিকালে হঠাৎ করেই আগ্নেয়গিরি থেকে ঝর্ণার মতো লাভা নির্গত হতে থাকে।…
আবারও শিরোনামে পেগাসাস। অভিযোগ ফ্রান্সের পাঁচ শীর্ষস্থানীয় মন্ত্রীর মোবাইল ফোনে পাওয়া গিয়েছে পেগাসাস স্পাইওয়্যারের অস্তিত্ব। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু সূত্র ও একটি গোপন গোয়েন্দা নথির বরাতে অনুসন্ধানী ওয়েবসাইট মিডিয়াপার্ট এসব তথ্য জানিয়েছে। মিডিয়াপার্ট বলেছে, পেগাসাস স্পাইওয়্যারের উপস্থিতি পাওয়া গেছে ফ্রান্সের শিক্ষা, আঞ্চলিক সংহতি, কৃষি, আবাসন ও বহির্বিশ্ববিষয়ক মন্ত্রীদের মোবাইল ফোনে। ২০১৯ সালে তাদের ফোনে স্পাইওয়্যারটি দিয়ে নজরদারি শুরু করা হয়। তবে সেই সময় তারা সবাই বর্তমান পদে ছিলেন না। যাদের ফোনে আড়ি পাতা হয়েছিল তারা হলেন— শিক্ষামন্ত্রী জিন মাইকেল ব্ল্যাকুয়ের, সীমান্ত বিষয়ক মন্ত্রী (টেরিটোরিয়াল কোহেশন মিনিস্টার) জ্যাকলিন গোরল্ট, কৃষি মন্ত্রী জুলিয়েন দেনরম্য়ান্ডি, আবাসন মন্ত্রী ইমানুয়েল ওয়ারগন, পররাষ্ট্রমন্ত্রী সেবেস্তেইন লেকরনু। নাম…
ফিলিস্তিনের ভূখণ্ড ছাড়তে ইসরায়েলকে এক বছরের সময় দিলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। অন্যথায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ ১৯৬৭ সালের সীমানা মানবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। গতকাল শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে দেওয়া ভাষণে আব্বাস ইসরায়েলের বিরুদ্ধে বর্ণবৈষ্যম ও জাতিগত নির্মূলকরণেরও অভিযোগ আনেন। ফিলিস্তিনি ভূখণ্ড থেকে না সড়ে গেলে রাষ্ট্রের স্বীকৃতিও প্রত্যাহারের হুমকি দেন তিনি। প্রেসিডেন্ট আব্বাস বলেন, এক বছরের মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরায়েলকে চলে যেতে হবে অন্যথায় ফিলিস্তিন রাষ্ট্রের ভূমি দখলের বৈধতা প্রশ্নে ফিলিস্তিনিরা আন্তর্জাতিক আদালতে যাবে। অধিকৃত ফিলিস্তিনের রামাল্লাহ শহর থেকে ভিডিও লিংকের মাধ্যমে মাহমুদ আব্বাস জাতিসংঘ অধিবেশনে তার ভাষণ তুলে ধরেন। ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন, আগামী এক বছরের…