…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, চোরা শিকার, আবাসস্থল ধ্বংসসহ নানা কারণে শৌর্য-বীর্যের প্রতীক বাঘের অস্তিত্ব বিশ্বজুড়েই হুমকির মুখে রয়েছে। এর মধ্যে সুন্দরবনসহ ভারতের আরও কিছু অংশে পাওয়া যাওয়া রাজকীয় বাঘদের অবস্থা সবচেয়ে করুণ। চলতি বছরের প্রথম ৯ মাসে ভারতে মারা গেছে অন্তত ৯৯টি বাঘ। বছর শেষে এই সংখ্যা আরও বাড়তে পারে, এমনকি তা কয়েক বছরের রেকর্ডকে ছাড়িয়েও যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষ (এনটিসিএ)। এনটিসিএর তথ্যের বরাত দিয়ে করা এক প্রতিবেদনে শুক্রবার টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, চলতি বছর ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের মধ্যপ্রদেশে মারা গেছে সবচেয়ে বেশি বাঘ, ৩২টি। এ ছাড়া এই…
তাইওয়ান-চীনের সামরিক উত্তেজনা তুঙ্গে। তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নির্মাণের আভাসের পর থেকেই চীন তাইওয়ানের আকাশ দখলে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে বহুদিন ধরেই। এবার তাইওয়ানের আকাশে রেকর্ড পরিমাণ যুদ্ধবিমানের মহড়া চালিয়েছে চীন। নিজেদের আকাশসীমায় শুক্রবার (১ অক্টোবর) চীনের ৩৮টি সামরিক বিমান অনুপ্রবেশ করে বলে অভিযোগ করেছে তাইওয়ান কর্তৃপক্ষ। এটিকে চীনের সবচেয়ে বড় অনুপ্রবেশ বলেও অভিহিত করেছে তারা। পারমাণবিক বোমা বহনে সক্ষম চীনের এমন বিমান দুইবার তাদের আকাশ সীমায় প্রবেশ করে। চীনের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে এ অনুপ্রবেশের অভিযোগ আনে তাইওয়ান। তবে বিশ্লেষকরা বলছেন, বাইডেন প্রশাসনকে সতর্ক করতেই তাইওয়ানের আকাশে যুদ্ধবিমানের এইসব মহড়া। শনিবার (২অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তাইওয়ানের প্রতিরক্ষা…
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে নানামুখি সংকট চলমান রয়েছে। দেশটিতে দারিদ্রতার পরিমাণ এতটাই যে, গত ২০ বছরের মধ্যে দেশটিতে এই পর্যায়ের দারিদ্র্য আর দেখা যায়নি। দেশটির এইসব নানামুখি সংকট দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে, এমনকি এর বাইরেও ছড়িয়ে পড়তে পারে। আর এমন হলে তা বৃহৎ সংঘাতে রূপ নিতে পারে। দারিদ্রতায় বিপর্যস্ত মিয়ানমার মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা বলেছেন, দেশটির জনগণ ‘এক মারাত্মক সংকটের’ মধ্যে জীবন কাটাচ্ছে। বৃহস্পতিবার তিনি বলেন, গত ২০ বছরের মধ্যে দেশটিতে এই পর্যায়ের দারিদ্র্য দেখা যায়নি। জাতিসংঘ প্রতিনিধিদের এক ভার্চুয়াল ব্রিফিংয়ে অ্যান্ড্রু কিরকুড জানান, গত ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর মিয়ানমারে সহায়তার প্রয়োজন পড়া মানুষের সংখ্যা তিনগুণ বেড়েছে। এই সংখ্যা দাঁড়িয়েছে…
প্রবল ক্ষমতার জেরে গত দুই দশকে একের পর এক বিভিন্ন দেশে আগ্রাসন চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ তালিকায় ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়াসহ বিভিন্ন দেশের নাম রয়েছে। তবে ইতোমধ্যে অনেক দেশ থেকে সৈন্য ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তান থেকেও তারা পুরোপুরি ফিরে গেছে। যে লক্ষ্য নিয়ে তারা আগ্রাসন চালিয়েছিল, তার সামান্যতম অংশও পূরণ হয়নি। বরং যে তালিবানকে শায়েস্তা করতে তারা এসেছিল এখন তাদের সাথে সমঝোতার চেষ্টা চালাচ্ছে। এর পেছনে অনেক কারণের সাথে দায়ী মার্কিন সেনাদের আত্মহত্যাও। যুদ্ধক্ষেত্রে বর্তমান থাকা বা ফেরত আসা সেনাদের মধ্যে আত্মহত্যার হার মারাত্মকভাবে বেড়ে গেছে। এছাড়া বেড়েছে মানসিক অবসাদে আক্রান্ত হওয়ার হারও। বৃহস্পতিবার পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্রের…
মেয়েদের স্কুলে ফেরার দাবি জানিয়ে রাজধানী কাবুলে বিক্ষোভ করেছেন আফগান নারীরা। বিক্ষোভরত নারীদের ওপর তালিবান ফাঁকা গুলি ছুড়েছে বলে বৃহস্পতিবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, কাবুলের পূর্বাঞ্চলের একটি উচ্চ বিদ্যালয়ের সামনে মেয়েদের স্কুলে ফেরার দাবিতে ছয়জন নারী জড়ো হয়ে বিক্ষোভ করছিলেন। কয়েকদিন আগেই আফগানিস্তানের স্কুলগুলো খুললেও মেয়েদের আসার ব্যাপারে কোনো নির্দেশনা দেয়নি তালিবান। ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন ফরাসি সংবাদমাধ্যম এএফপির সংবাদকর্মীরা। তাদের বর্ণনা অনুযায়ী, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) কাবুলের পূর্বাঞ্চলের একটি উচ্চ মাধ্যমিক স্কুলের সামনে ছয় জন নারী ছোট একটি মিছিল বের করেন। মাধ্যমিক স্কুলে মেয়েদের ফেরার অধিকার আছে জানিয়ে স্লোগান দেন আন্দোলনকারীরা। তাদের ব্যানারে…
প্রথমবারের মতো তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হলেন একজন নারী। কয়েক মাস ধরে চলা রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে দেশটির প্রেসিডেন্ট কাইস সাইদ তাকে নিয়োগ দিলেন। ফলে তিউনিসিয়া তো বটেই, আরববিশ্বের মধ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন নাজলা। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। গত জুলাইয়ে আগের প্রধানমন্ত্রীকে বহিষ্কার ও পার্লামেন্ট স্থগিত করে নির্বাহী ক্ষমতার সিংহভাগ নিজের করে নেন প্রেসিডেন্ট সাইদ। এরপর থেকে নতুন সরকার গঠনের জন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে চাপ বাড়ছিল তার ওপর। এ অবস্থায় গত সপ্তাহে সংবিধানের বেশিরভাগ অংশ বাতিল করে ডিক্রির মাধ্যমে দেশ শাসনের বন্দোবস্ত করেন সাইদ। সে বিধানমতেই নাজলাকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন এ নেতা। তিউনিসিয়ান…
চীন আর যাই হোক, সমাজতান্ত্রিক নয়। বরং পাশ্চাত্যের সাম্রাজ্যবাদী ফ্রন্টকে ভেঙে নিপীড়িত চীনকে নতুন পথে নিয়ে আসা চীনা কমিউনিস্ট পার্টিই জন্ম দিয়েছে নয়া সাম্রাজ্যবাদের। তবে চীনের এই সাম্রাজ্যবাদ মূলত পুঁজিবাদের উপর দাঁড়িয়ে আছে। আফ্রিকা ও এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর দিকে তাকালে এই অবস্থা সম্পর্কে ভালো ধারণা পাওয়া যাবে। সার্বিয়ান-মার্কিন অর্থনীতিবিদ ব্লাঙ্কো মিলানোভিচ ‘ক্যাপিটালিজম, অ্যালোন’ গ্রন্থে এ বিষয়টি নিয়ে বলেছেন, চীন মূলত পুঁজিবাদী এবং বৈশ্বিক অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হলেও তার বেলায় মুনাফা নয়, জাতীয় স্বার্থই প্রধান। রাষ্ট্রই এখানে সর্বেসর্বা। পুঁজিবাদ এইখানে ফাঁদ; যার জাল গুটিয়ে নিতে প্রস্তুত হয়ে আছে সাম্রাজ্যবাদ। ঋণ প্রদানে চীনের একক আধিপত্য খুব বেশি দিন আগের কথা নয়,…
সৌদি আরবে গত কয়েকবছর ধরে নারী অধিকারসহ নানা বিষয়ে সংস্কারকাজ চলছে৷ ক্রাউন প্রিন্স মোহাম্মেদ বিন সালমানের সংস্কার কর্মসূচি ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নের অংশ হিসেবে সৌদি নারীরা বিভিন্ন সুবিধা পাচ্ছেন৷ গাড়ি চালানো থেকে শুরু করে সৌদি নারীরা পুরুষ সঙ্গীর অনুমতি ছাড়াই ব্যবসা শুরু করতে পারছেন৷ কর্মক্ষেত্রে সৌদি নারীদের অংশগ্রহণ বাড়ানোরও পরিকল্পনা করা হয়েছে৷ ২০৩০ সালের মধ্যে মোট জনশক্তির এক তৃতীয়াংশ নারী করতে চায় দেশটি৷ এ সব ছাড়াও সম্প্রতি প্রথম নারী রেস্তোরাঁ মালিক, প্রথম নারী পশু চিকিৎসক, প্রথম নারী ট্যুর গাইড পেয়েছে সৌদি আরব৷ অতীতে সৌদিতে নারীদের খেলাধুলা অনৈতিক কাজের অংশ হিসেবে দেখতো রক্ষণশীলরা। এখন সময় বদলেছে। বিশ্বের অন্যান্য দেশের মতো সৌদির নারীরাও…
মোজাম্বিকের বিদ্রোহীরা শত শত শিশুকে তুলে নিয়ে গিয়ে শিশু সৈনিক বানানোর প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। তাদের হাতে জোরপূর্বক বন্দুক ও ছুরিও ধরিয়ে দেয়া হচ্ছে। এদিকে মোজাম্বিকের বিদ্রোহে গত ৪ বছরে ৩,৩০০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে— যাদের অর্ধেকই বেসামরিক মানুষ। অন্যদিকে নিজেদের বাড়ি থেকে কমপক্ষে ৮০০,০০০ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ গতকাল বুধবার (২৯ সেপ্টেম্বর) জানিয়েছে, মোজাম্বিকের উত্তরাঞ্চলে ইসলামিক স্টেট-সংশ্লিষ্ট জঙ্গিরা শত শত ছেলেকে অপহরণ করেছে এবং তাদের শিশু সৈনিক হিসেবে নিজেদের বিভিন্ন পদে যোগ দিতে বাধ্য করেছে। স্থানীয়ভাবে আল-শাবাব নামে পরিচিত একটি জিহাদি গোষ্ঠী ২০১৭ সাল থেকে মোজাম্বিকের গ্যাস সমৃদ্ধ কাবো ডেলগাদো অঞ্চলে সন্ত্রাসবাদ চালিয়ে…
ফ্রান্সের সরকারের ভাষায় ধর্মীয় ‘চরমপন্থার’ বিরুদ্ধে লড়াইয়ে ‘ব্যাপক ও নজির’ পদক্ষেপ নিয়েছে। ইসলামের নামে উগ্রপন্থা ও জঙ্গিবাদ ছড়ানোর অভিযোগে ছয়টি মসজিদ বন্ধ ও বেশকিছু ইসলামি সংস্থা নিষিদ্ধ করছে ফ্রান্স। দেশটির জাতীয় দৈনিক লা ফিগেরোর বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। ফ্রান্সে বর্তমানে দুই হাজার পাঁচ শয়ের বেশি মসজিদ চালু আছে। এর মধ্যে ৮৯টি মসজিদের সঙ্গে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী কাজে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটি। তবে ফরাসি প্রজাতন্ত্রের আইন মতে কোনো ধর্মীয় উপাসনালয় বন্ধের অনুমোদন নেই। শুধুমাত্র সন্ত্রাসে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হলে এবং নিরাপত্তা আইন লঙ্ঘন হলে তা বন্ধের অনুমোদন আছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী গেরার্দ দারমানিন…