…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
চরম দারিদ্রের কবলে আফগানিস্তান। গত এক মাসের তালিবান শাসনে অনেকেরই নিয়মিত উপার্জন বন্ধ হয়ে গিয়েছে। আফগানিস্তানের গরিব মানুষ আরও গরিব হয়েছেন। তার উপর দেশে এসে পড়েছে তীব্র খাদ্যসঙ্কট। আগামী দিনে এই পরিস্থিতি ঠিক কতটা বিপজ্জনক হয়ে উঠতে চলেছে, তা বোঝাতে সোমবার একটি পরিসংখ্যান সামনে এনেছে ইউনিসেফ। জানিয়েছে, এমন চলতে থাকলে আগামী শীতেই আফগানিস্তানের ১০ লক্ষ শিশু খাবারের অভাবে মারা পড়তে পারে। জাতিসংঘের বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে গতকাল সোমবার বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর এ সতর্কবার্তা উচ্চারণ করেন। তিনি আরও বলেন, আফগানিস্তানের প্রায় এক কোটি শিশু মানবিক সহায়তা পেয়ে থাকে। আর এই সহায়তায়ই বেঁচে থাকার ব্যবস্থা…
বাংলাদেশে বিপুলসংখ্যক রোহিঙ্গার উপস্থিতিকে কেন্দ্র করে বিশ্বব্যাপী যে নেতিবাচক ধারণার জন্ম হয়েছে তার একটি হচ্ছে এ অঞ্চলকে ঘিরে জঙ্গি নেটওয়ার্ক বিস্তার। সিরিয়া-ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) কার্যক্রম সীমিত হয়ে আসছে। আইএস নিয়ন্ত্রিত অনেক শহর এখন সিরিয়া তথা ইরাকের বাহিনীর দখলে। ওই সব এলাকায় যেসব জিহাদি ছিল, তারা এখন দক্ষিণ-পূর্ব এশিয়া, বিশেষ করে ফিলিপাইন, ইন্দোনেশিয়া কিংবা মালয়েশিয়ায় পালিয়ে গেছে বলে পূর্ব থেকে আশঙ্কা প্রকাশ করেছে অনেকে। সেই আশঙ্কা নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে তালিবানের আফগানিস্তান দখলকে কেন্দ্র করে। মিয়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ছয়টি দেশে আত্মঘাতী হামলার সতর্কতা জারি করেছে জাপান। এজন্য ওই ছয় দেশে অবস্থান করা জাপানিদের জনসমাগম থেকে দূরে থাকার পরামর্শ…
বিদেশি রাষ্ট্রগুলো যখন নারীর অধিকার নিশ্চিত করতে তালিবানকে আহ্বান জানাচ্ছে, তারা তখন তাদের পুরনো নিয়মই আবার আফগানিস্তান পরিচালনার ইঙ্গিত দিয়ে যাচ্ছে। কট্টরপন্থী ইসলামিক এ গোষ্ঠীর জ্যেষ্ঠ নেতা ওয়াহেদউদ্দিন হাশিমি বলেছেন, আফগান নারীদের পুরুষের পাশাপাশি কাজ করার অনুমতি দেওয়া ‘উচিত হবে না’। এ কথার প্রেক্ষিতে রয়টার্স জানায়, আনুষ্ঠানিকভাবে এই নিয়ম চালু করা হলে সরকারি অফিস, ব্যাংক কিংবা মিডিয়া কোম্পানিসহ অনেক ক্ষেত্রেই আফগান নারীদের কাজের সুযোগ বন্ধ হয়ে যাবে। ওয়াহিদুল্লাহ হাশিমি রয়টার্সকে বলেন, ‘আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে তালিবান আফগানিস্তানে পুরোপুরি শরিয়া অথবা ইসলামিক আইন বাস্তবায়ন করবে। আফগানিস্তানে শরিয়া আইন বাস্তবায়নের জন্য আমরা ৪০ বছর লড়াই করেছি। শরিয়া পুরুষ এবং নারীদের একসঙ্গে কাজ…
তালিবানরা নারী স্বাধীনতা নিয়ে নিজেদের উদার করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে ঘটছে তার উল্টোটা। আফগানিস্তানের নারী লাইটওয়েট বক্সার সিমা রেজাইকে মেরে ফেলার হুমকি দিয়েছে তারা। শেষ পর্যন্ত বাঁচার জন্য নিজের দেশ আফগানিস্তান ছেড়েছেন রেজাই। লাইটওয়েট বক্সার সিমা রেজাই বলেন, তালিবানরা কাবুল দখলের পরও আমি কোচের কাছে অনুশীলন চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু এরপর স্থানীয় কিছু লোক তালিবানকে জানিয়ে দেয়, ‘এই এলাকায় এক তরুণী থাকে, যার কোচ পুরুষ।’ এরপরই আমার কাছে তালিবানরা একটি চিঠি পাঠায়। চিঠিতে তারা সরাসরি জানিয়ে দেয়, ‘যদি আমি অনুশীলন চালিয়ে যাই কিংবা আমেরিকায় গিয়েও বক্সিং করি তাহলে আমাকে মেরে ফেলা হবে।’ আফগানিস্তানের মহিলা বক্সিংয়ের জাতীয় দলের সদস্য রেজাই। ১৬ বছর…
করোনার আতঙ্ক গ্রাস করেছে গোটা বিশ্বকে। তার উপরে ক্রমাগত বদলাচ্ছে আবহাওয়া। ঘরে ঘরে শুরু হয়েছে সর্দি জ্বরের সমস্যা। এরই মধ্যে আরও এক অজানা জ্বর চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ধুম জ্বর, গা-হাত পা ব্যথা, অথচ কোনও টেস্টেই ধরা পড়েনি কিছু। তীব্র জ্বর, অজ্ঞান হয়ে যাওয়া, পেটখারাপ, এমন নানাবিধ উপসর্গ নিয়ে শতাধিক শিশু পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। করোনার তৃতীয় ঢেউতে শিশুরা প্রভাবিত হবে বলে প্রথম থেকেই আশঙ্কা ছিল বিশেষজ্ঞদের। এই পরিস্থিতিতে এত সংখ্যক শিশু অজানা জ্বরে আক্রান্ত হওয়ার কারণ খুঁজছেন চিকিৎসকরা। এ ঘটনায় বিবৃতি দিয়ে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে জলপাইগুড়ি জেলা হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগে গড়ে ভর্তি হচ্ছিল ৫০…
আফগানিস্তানে খাদ্য সংকটে দিনাতিপাত করছে বেশিরভাগ পরিবার। আগের থেকে খাদ্য সংকটের আশঙ্কা থাকলেও দেশটি তালিবানের দখলে যাওয়ার মধ্য দিয়ে চরম অস্থিতিশীলতার দাঁড়প্রান্তে দাঁড়িয়েছে। এরপর থেকে সেখানে খাদ্যের অভাব বিস্তৃত হতে শুরু করে। ২১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর আফগানিস্তানের ৩৪টি প্রদেশের সব কটিতে টেলিফোনে নেওয়া জরিপে দেখা গেছে ৯৩ শতাংশ পরিবারের কাছে যথেষ্ট খাদ্য নেই। ১৫ই আগস্ট তালিবান জঙ্গিরা আফগানিস্তান দখল করার আগে থেকেই সেখানে ব্যাপক খাদ্য সংকট ছিল। ১৭ই জুন টেলিফোনে করা বিশ্ব খাদ্য কর্মসূচির জরিপে দেখা গেছে ৮১% পরিবার খাদ্য সংকটের মধ্যে ছিল। ১৫ই আগস্ট আফগান সরকারের পতন এবং তালিবানের কাবুল দখলের পর জরিপে দেখা গেছে এই পরিস্থিতির মারাত্মক…
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, সারাবিশ্বে স্বাস্থ্যসম্পর্কিত কাজে নিয়োজিত লোকবলের মধ্যে ৭০ শতাংশই নারী। কিন্তু দুঃখের বিষয়, নারী যেমন একদিকে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সেবায় নিজেদের বিলিয়ে দিচ্ছে, অপরদিকে উদ্বেগজনকভাবে নিজেরা শিকার হচ্ছে ‘নির্যাতন’ নামক ভাইরাসের। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগে পরিসংখ্যানে দেখা গিয়েছিল, বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ নারী কোনো না কোনো সময় নির্যাতনের মুখোমুখি হয়েছেন। কিন্তু এই সংখ্যা লকডাউনের সময় বেড়েছে। আমেরিকার ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনার গবেষক পিটারম্যান ও তার সহলেখকগণ ২০২০ সালে ওয়াশিংটনের সেন্টার ফর গ্লোবাল ডেভেলোপমেন্ট থেকে প্রকাশিত ‘মহামারি ও নারীর বিরুদ্ধে সহিংসতা’ শিরোনামে গবেষণাপত্রে দেখিয়েছেন, মহামারি, প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক মন্দার সময় নারীর বিরুদ্ধে সহিংসতার আশঙ্কা বেড়ে যায়। যেমন, আফ্রিকায়…
মিয়ানমারে নিরাপত্তা বাহিনী এবং জান্তাবিরোধী মিলিশিয়াদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে। গত জুলাইয়ের পর সেনাবাহিনীর সঙ্গে এ পর্যন্ত আন্দোলনকারীদের যতগুলো সংঘর্ষ হয়েছে— শুক্রবারের এ সংঘাত সবচেয়ে ভয়াবহ বলে বর্ণনা করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার (১১ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। চলতি সপ্তাহে মিয়ানমারের জান্তা সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে ‘প্রতিরোধ যুদ্ধ’ শুরুর ঘোষণা দেয় দেশটির ছায়া সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দুয়া লাসি লা। গত মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেওয়ার পর এটিই সবচেয়ে বড় সহিংসতার ঘটনা বলে সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে। আলজাজিরা জানিয়েছে, মিয়ানমার ইস্যুতে যথাযথ…
ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ করতে অস্বীকৃতি জানালে কারাবন্দী হতে হবে বলে ইসরায়েলি তরুণ-তরুণীদের হুমকি দিয়েছে দেশটির সরকার। সম্প্রতি সারাহ নামে এক ইসরায়েলি তরুণী ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ করতে অস্বীকৃতি জানানোর পর তাকে কারাদণ্ড দেয়া হয়েছে। খবর আরব নিউজের। ইসরায়েলে প্রাপ্তবয়স্ক পুরুষদের বধ্যতামূলকভাবে ৩ বছর এবং নারীদের দুই বছর সেনাবাহিনীতে কাজ করতে হয়। দেশটির কাফর ইয়োনা শহর থেকে বাসে করে তেলআবিবের উপকণ্ঠ তেলহাশোমার এলাকার একটি সেনা ক্যাম্পে যান ১৮ বছরে পা দেওয়া ইসরায়েলি তরুণী সারাহ। সেখানকার সেনা কর্মকর্তারা আশা করছিলেন সারাহ আগামী দুই বছরের জন্য সেনাবাহিনীতে কাজ করবেন। প্রথম চার মাস তাকে এখানে রাইফেল চালনা শেখানো হবে এবং এরপর তাকে দেশটির সীমান্তে কাজ…
আফগানিস্তানে ভিন্নমতালম্বীদের ওপর সহিংস পদক্ষেপের ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। গত কয়েকদিনে চার বিক্ষোভকারীকে হত্যার পাশাপাশি আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ’র ভাই রহুল্লাহ আজিজীকে হত্যার পর পরিবারকে তার দেহ দাফন পর্যন্ত করতে দেয়নি তালিবান। গোষ্ঠীটি বলছে, তার শরীর পঁচা উচিত। গত বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পাঞ্জশির উপত্যকায় তালিবানের সঙ্গে যুদ্ধে নিহত হন রহুল্লাহ। তবে তাকে হত্যার আগেও নির্যাতন করা হয় বলে দাবি পরিবারের। এ বিষয়ে পরিবারের সদস্য এবাদুল্লাহ সালেহ বার্তা সংস্থা রয়র্টাসকে জানান, গতকাল তারা আমার চাচাকে হত্যা করেছে। দাফন করতে দেওয়া হয়নি। এমনকি তালিবানের সদস্যরা বলছেন, তার দেহ পচন ধরা উচিত। সম্প্রতি তালিবানের হাতে আফগানিস্তানের সর্বশেষ প্রদেশ পাঞ্জশিরের পতন ঘটেছে।…