…
এডিটর পিক
শ্রেণিকক্ষকে সাধারণত এমন একটি পরিসর হিসেবে কল্পনা করা হয়, যেখানে শিশুর পরিচয় নয়, তার কৌতূহলই…
Trending Posts
-
তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
সেপ্টেম্বর ৫, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
সেপ্টেম্বর ৫, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
সেপ্টেম্বর ৫, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
সেপ্টেম্বর ৫, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments
Trending Posts
-
তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
সেপ্টেম্বর ৫, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
সেপ্টেম্বর ৫, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
সেপ্টেম্বর ৫, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
সেপ্টেম্বর ৫, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments
- বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তে সিফাতের বাসায় মিলল ৩ মিটার
- বিএনপি সরকারের ছয় মাস: হত্যা-নারী নির্যাতন বেড়েছে, দেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
- অন্যায় দেখে নীরব থাকা কি নিজেই একটি অন্যায়?
- পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
- মানুষের দাঁতে তৈরি ৫,০০০ বছরের হার: অলংকার, ক্ষমতা নাকি মৃত্যুর আচার?
- ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
- সত্য যদি সমাজে বিশৃঙ্খলা আনে, তবু কি সত্য বলা উচিত?
- চিকিৎসা নিতে কলকাতায়, রাত কাটছে ফুটপাতে বাংলাদেশিদের
Author: আন্তর্জাতিক ডেস্ক
রাজধানী কাবুল দখলের মাধ্যমে পুরো আফগানিস্তান করায়ত্ত করার দুই সপ্তাহের মাথায় নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে তালিবান গোষ্ঠী। প্রবল সঙ্কুলতার মধ্যে অপ্রত্যাশিতভাবে পাওয়া দ্রুতগতির বিজয়ের কারণে সৃষ্ট শূন্যতা কাটিয়ে শাসন কাজ চালাতে গিয়ে রীতিমতো লড়াই করতে হচ্ছে আফগান সশস্ত্র এই ইসলামীপন্থী গোষ্ঠীকে। নগদ সংকট তো রয়েছেই, আরেকটি জটিল সমস্যার মুখোমুখি হচ্ছে তালিবান— দক্ষ জনবলের অভাব। তালিবানরা ক্ষমতায় আসছে, এমন ইঙ্গিত পেতেই বহু আফগান দেশ ছেড়ে পালিয়ে গেছে। এদের অধিকাংশই বিভিন্ন ক্ষেত্রে দক্ষ, অভিজ্ঞ ও মেধাসম্পন্ন লোক। কূটনীতিক, ব্যাংকার, চিকিৎসক, প্রকৌশলী, অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকরা কট্টরপন্থি তালিবানদের ভয় পেয়ে পালিয়ে গেছে। বলতে গেলে দেশটি এখন প্রায় মেধাশূন্য। প্রকৃতপক্ষে তারাই ছিলেন সদ্য ক্ষমতাচ্যুত…
বর্তমান বিশ্বে ব্যাপকভাবে জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীতে প্রতি বছর ত্বরিত গতিতে বৃদ্ধি পাচ্ছে গড় তাপমাত্রার পরিমাণ। সাম্প্রতিক সময়ে অতিমাত্রা জলবায়ু পরিবর্তনের ফলে এখন বিশ্বকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হচ্ছে। জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রভাবের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রে। চলতি বছর দেশটির প্রতি তিনজন নাগরিকের একজন জলবায়ু পরিবর্তনের শিকার হয়েছেন। এখনই পদক্ষেপ না নিলে ভবিষ্যতে দেশটির নাগরিকরা আরও নজিরবিহীন দুর্যোগের মুখোমুখি হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ওয়াশিংটন পোস্ট–এর এক বিশ্লেষণে দেখা গেছে, গত তিন মাসে নানা প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে যুক্তরাষ্ট্র। আর এসবের শিকার হয়েছে প্রতি তিনজন আমেরিকানের একজন। বিশ্লেষণে আরও দেখা যায়, গত জুন থেকে এখন পর্যন্ত…
মার্কিন আগ্রাসনে গত দুই দশকে প্রায় ১০ লাখ মানুষ নিহত হয়েছে। আর এসব আগ্রাসন পরিচালনার জন্য খরচ হয়েছে আট ট্রিলিয়ন ডলার। আমেরিকার ব্রাউন ইউনিভার্সিটি থেকে ‘কস্টস অব ওয়ার প্রজেক্ট’ নামের এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আফগানিস্তান থেকে আমেরিকার অপমানজনক ও বিপর্যয়কর বিদায়ের পর রিপোর্টটি প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, দুই দশকে সরাসরি আগ্রাসনে নিহত হয়েছে ৯ লাখ ২৯ হাজার মানুষ। এ সময় প্রায় ৮০টি দেশে আমেরিকা বোমা হামলা ও গোলাবর্ষণ করেছে অথবা সরাসরি যুদ্ধ চাপিয়ে দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এক নম্বর বিশ্বশক্তি হিসেবে গ্রেট ব্রিটেন অপসারিত হয় এবং তার স্থলাভিষিক্ত হয় মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে প্রেসিডেন্ট ট্রুম্যান…
পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নিয়েছে দেশটির সামরিক বাহিনী। রোববার এ ক্ষমতা দখলের পর দেশটির প্রসিডেন্টকে আটক করা হয়েছে। সেইসঙ্গে আফ্রিকার দেশটিতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। কর্নেল মামাদি দুমবোয়ার নেতৃত্বে এই অভ্যুত্থান হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। সোমবার (৬ সেপ্টেম্বর) আল জাজিরা জানায়, গিনিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ ঘোষণা করেছে সেনাবাহিনী। রোববার সৈন্যরা দেশটির সরকারি টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘তারা সোমবার কনক্রিতে রাষ্ট্রপতি কন্ডের মন্ত্রিপরিষদ মন্ত্রী এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের ডেকে আনবেন। একজন সৈনিকের কর্তব্য হলো দেশকে বাঁচানো, আমরা আর একজন ব্যক্তির হাতে রাজনীতি হস্তান্তর করব না, আমরা জনগণের কাছে তা…
আফগানিস্তানের গণমাধ্যম বিষয়ে তালিবান নিশ্চয়তা দিলেও অনেক সাংবাদিক শঙ্কামুক্ত হতে পারছেন না। প্রতিদিন যে হাজার হাজার মানুষ দেশটি ত্যাগ করার চেষ্টা করছেন, তাদের মধ্যে সাংবাদিকেরাও রয়েছেন। অনেকেই বলছেন, তাদের জীবন এখন হুমকিতে। এক দিকে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে দোলাচল, মহিলা সাংবাদিকদের উপরে অলিখিত নিষেধাজ্ঞা এবং নামী সাংবাদিকদের দেশ ছাড়ার হিড়িক, অন্য দিকে আর্থিক সমস্যায় জর্জরিত দেশের সমস্ত টেলিভিশন চ্যানেল ও রেডিয়ো স্টেশন। এর আগে তালিবান বাহিনীর শাসনের সময় দেশটিতে সংবাদমাধ্যমের মুখ বন্ধই ছিল বলা চলে। এরপর মার্কিন অভিযানে তালিবানের পতন হওয়ার পর গণমাধ্যম খাতে অগ্রগতি শুরু হয়। এখন আবার ফিরে এসেছে তালিবান শাসন। তাই ভীতিমুক্ত হতে পারছেন না দেশটির সাংবাদিকেরা। টোলো…
তালিবানের ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানে নারীরা ব্যাপক আতঙ্কে দিন কাটাচ্ছে। আগেরবারের তালিবানি শাসন মনে করে ভয়ে কাবু হয়ে আছেন আফগান নাগরীকরা। যদিও তালিবানরা ক্ষমা প্রার্থনা করেছে তবুও মানুষের মন থেকে শঙ্কা দূর না হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার জের ধরে আফগান নারীসহ পরিবারের মানুষেরা ভীত হয়ে আছেন। স্থানীয় সময় শনিবার প্রাদেশিক শহর ফিরোজকোহতে এক নারীকে গুলি করে মারার কথা বিবিসি-কে জানান প্রত্যক্ষদর্শীরা। মধ্যাঞ্চলীয় গোর প্রদেশের রাজধানী ফিরোজকোহ শহরে নিজ বাড়িতে স্বজনদের সামনে হত্যা হওয়া ঐ নারীর নাম নিগার। বিবিসি জানিয়েছে, বানু নেগার নামের ওই পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা ছিলেন। তবে হত্যাকাণ্ডের বিষয়টি অস্বীকার করে তালিবান ওই ঘটনা নিয়ে তদন্ত…
গতকাল বৃহস্পতিবার কাশ্মীরের মুসলিমদের নিয়ে তালিবানের কথা বলার অধিকার রয়েছে বলে উগ্র ইসলামিক গোষ্ঠিটির এক মুখপাত্র দাবি করার পরেই নড়েচড়ে বসেছে জম্মু-কাশ্মীরের প্রশাসন। কাশ্মীরের সন্ত্রাসী গোষ্ঠীর সাথে তালিবানের যোগসাজশ প্রতিহত করতে নানা পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ। তারই ধারাবাহিকতায় স্থানীয় সংবাদপত্রগুলোকে সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, তালিবান তথা আফগানিস্তানের ব্যাপারে কোনও কিছু লেখা চলবে না। যদিও তালিবানের এমন বক্তব্য সামনে আসার আগে থেকেই অবশ্য জম্মু-কাশ্মীরের প্রশাসন আফগানিস্তানের পরিস্থিতির উপর কড়া নজর রাখছিল। ১৫ আগস্ট আফগানিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনি যখন দেশ ছাড়েন, কাশ্মীরের সংবাদপত্রগুলো সেই খবর প্রথম পৃষ্ঠায় প্রকাশ করেছিল। পরের দিনই তথ্য কর্মকর্তার দফতর থেকে পত্রিকার সম্পাদকদের ডেকে বলে দেওয়া…
সৌদি আরবে মসজিগুলোকে গ্রন্থাগার থেকে ‘উগ্রবাদী’ সাহিত্যের নিদর্শন সরিয়ে ফেলার পাশাপাশি অনুমতি ছাড়া অমুসলিমদের ধর্মীয় উপদেশ দেওয়া ও তাদের মধ্যে ইসলাম ধর্ম প্রচার নিষিদ্ধ করা হয়েছে। গত সপ্তাহে সৌদি আরবের ইসলাম ধর্মবিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল-শেখ এ নির্দেশনা জারি করেন বলে জানানো হয়েছে। সৌদি গেজেটের একটি প্রতিবেদন অনুসারে সৌদি আরবের ইসলাম ধর্মবিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল-শেখ গোটা রাজ্যের মসজিদগুলোকে সমস্ত গ্রন্থাগারের বই পুনর্বিবেচনার করে উগ্রবাদী এবং পক্ষপাতদুষ্ট লেখা সরিয়ে ফেলার এই নির্দেশ দেন। মসজিদ কর্মকর্তা ও ইমামদের পাঠানো পাঁচ দফা নির্দেশনায় অনুমতি ছাড়া ‘দাওয়াহ’ প্রচার দণ্ডনীয় অপরাধ বলেও উল্লেখ করা হয়। দাওয়াহ বলতে অমুসলিমদের ইসলামের পথে আনতে উৎসাহিত…
ভারতের রাজধানী দিল্লির চাঁদনী চকে অবস্থিত লাল কেল্লা থেকে রাজ্য বিধানসভা পর্যন্ত গভীর সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে। বিধানসভার মতো এত নিরাপত্তাবেষ্টিত জায়গায় সুড়ঙ্গ পাওয়া যেতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অবশ্য এটির কথা বহু দিন থেকে শোনা যাচ্ছিল। কিন্তু এতদিন হদিস মিলছিল না। তন্ন তন্ন করে সন্ধানের পর বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) খোঁজ মিলল সেই রহস্যময় সুড়ঙ্গের। এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, সুড়ঙ্গটির দৈর্ঘ্য পাঁচ কিলোমিটার বলে অনুমান করা হচ্ছে। কারণ, দিল্লি বিধানসভা থেকে লাল কেল্লার দূরত্ব এটাই। দিল্লি বিধানসভার একটি ঘরে প্রথম সুড়ঙ্গটির মুখের খোঁজ মেলে।কৃত্রিম সবুজ ঘাসের কার্পেট কেটে উদ্ধার সুড়ঙ্গের লোহার দরজা সরাতেই দেখা মেলে গভীর সুড়ঙ্গের!…
আবারও ভয়াবহ দাবানলের কবলে পড়েছে পৃথিবীর ‘ফুসফুস’ খ্যাত আমাজন। এ নিয়ে টানা তৃতীয় বছরের মতো দাবানলে পুড়ছে এই বন। সমালোচকরা বলছেন, ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারোর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের কারণে হুমকির মুখে জীববৈচিত্র্য। মানবসৃষ্ট অগ্নিকাণ্ডে ল্যাবরিয়া অঞ্চলের বিশাল এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। আশপাশের ন্যাশনাল পার্কেও ছড়িয়ে পড়ছে সে আগুন, নতুন করে সৃষ্টি হচ্ছে দাবানল। এতে উদ্বিগ্ন পরিবেশবাদীরা। রয়টার্স জানায়, মানবসৃষ্ট অগ্নিকাণ্ডে বনের ল্যাবরিয়া অঞ্চলের বিশাল এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। আগুন আশপাশের ন্যাশনাল পার্কেও ছড়িয়ে পড়ছে। ফলে নতুন করে সৃষ্টি হচ্ছে দাবানল। এ ঘটনার জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে দায়ী করছেন পরিবেশবাদীরা। বিভিন্ন সংস্থার দাবি, বলসোনারো ক্ষমতায় থাকাকালে তৃতীয়বারের মতো…