…
এডিটর পিক
একটি ছোট শিশু তার জীবনের সবচেয়ে নিরাপদ জায়গাগুলোর একটি হিসেবে বিদ্যালয় বা মাদ্রাসাকে বিশ্বাস করে।…
Trending Posts
-
রিমান্ডে নির্যাতন, ভেঙেছিল তারেক রহমানের মেরুদণ্ড! কী ঘটেছিল?
অক্টোবর ২৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
বাংলার মুসলমান থেকে আফগানিস্তান: পূর্বপুরুষ কি সবাই মুসলিম ছিলেন?
অক্টোবর ২৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পাটের ভবিষ্যৎ কি শুধু ভারতের বাজারে? বাংলাদেশের ‘সোনালি আঁশ’ কেন নতুন পথ পাচ্ছে না?
অক্টোবর ২৪, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments
Trending Posts
-
রিমান্ডে নির্যাতন, ভেঙেছিল তারেক রহমানের মেরুদণ্ড! কী ঘটেছিল?
অক্টোবর ২৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
বাংলার মুসলমান থেকে আফগানিস্তান: পূর্বপুরুষ কি সবাই মুসলিম ছিলেন?
অক্টোবর ২৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পাটের ভবিষ্যৎ কি শুধু ভারতের বাজারে? বাংলাদেশের ‘সোনালি আঁশ’ কেন নতুন পথ পাচ্ছে না?
অক্টোবর ২৪, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments
- পাঠ্য বইয়ের বাইরের সিরাজউদ্দৌলা: নারীদের অপহরণ, উন্মত্ততা নাকি ইতিহাসের মিথ্যাচার?
- প্লেটোর আদর্শ রাষ্ট্র: জ্ঞানীদের শাসন কি গণতন্ত্রের চেয়ে ভালো?
- জাতিসংঘের জন্ম: যুদ্ধ ঠেকানোর স্বপ্ন কেন বারবার ক্ষমতার রাজনীতিতে আটকে যায়?
- শিশুকে চুমু, প্রতিবাদী বাবা গ্রেপ্তারের মুখে—অপরাধীরা কি প্রশ্রয় পাচ্ছে না?
- দলবদল করলেই কি জনআস্থা বদলায়? পশ্চিমবঙ্গের পুরভোটে প্রার্থী বাছাইয়ের রাজনীতি
- পাটের ভবিষ্যৎ কি শুধু ভারতের বাজারে? বাংলাদেশের ‘সোনালি আঁশ’ কেন নতুন পথ পাচ্ছে না?
- উন্নয়নশীল দেশে উত্তরণ পেছানোর চেষ্টা: বাংলাদেশ সময় চাইছে, নাকি প্রস্তুতির ঘাটতি ঢাকছে?
- সক্রেটিস: প্রশ্ন করতে শেখাই কি প্রজ্ঞার শুরু?
Author: ডেস্ক রিপোর্ট
জন্মের অষ্টম দিনে প্রত্যেক ইহুদি ছেলে নবজাতকের মতো যিশুর খতনা করা হয়েছিল। কিন্তু এই প্রথাটি তার অনুসারীরাই পরে পরিত্যাগ করেছে। ইহুদি এবং খ্রিস্টানদের প্রার্থনা করার ধরণও অনেকটা একই রকম। যেমন দলবদ্ধ হয়ে প্রার্থনা করা। খ্রিস্টানরা যেটিকে ক্রিসমাস বা বড়দিন বলে সেটিকে ইহুদিরা বলে হানুক্কা। খ্রিস্টানদের ইস্টারকে ইহুদিরা বলে পাসওভার। এসব দিন খ্রিস্টান এবং ইহুদিরা একই তারিখে পালন করে। খ্রিস্টানরা কেন বাচ্চা ছেলেদের খতনা করে না তার উত্তর বাইবেলে আছে। নিউ টেস্টামেন্ট বা বাইবেলের দ্বিতীয় সংস্করণ অনুসারে খৎনা নিয়ে ইহুদি ও খ্রিস্টান ধর্মের মধ্যে বিবাদ দেখা দিয়েছিল ৫০ সালের দিকে এবং এর প্রধান ভূমিকায় ছিলেন সেইন্ট পল এবং সেইন্ট পিটার। এই…
আমাদের সৌরজগতের বাইরে কি প্রাণের অস্তিত্ব আছে? এমন প্রশ্ন মানুষের বহুদিনের। তবে শিগগিরই এ প্রশ্নের উত্তর মিলতে পারে বলে মনে করছেন গবেষকরা। এক্সোপ্লানেট বলতে সৌরজগতের বাইরের যেকোনো গ্রহকে বোঝায়। আমাদের সৌরজগতের বাইরে ছোট ও বড় মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ৫ হাজার এক্সোপ্লানেট আবিষ্কৃত হয়েছে। সৌরজগতের বাইরে প্রাণের অস্তিত্ব আছে কিনা তার তত্ত্ব অনুসন্ধানে সূর্য বাদে অন্য নক্ষত্রগুলোকে প্রদক্ষিণ করে চলা এই এক্সোপ্ল্যানেটগুলোর ওপর নজর রাখছেন বিজ্ঞানীরা। আর সেই নজরদারিতেই এবার গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ হাতে এসেছে। সেসব তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। সৌরজগতের বাইরে এক্সোপ্ল্যানেট কে২-১৮বি নামে একটি গ্রহ রয়েছে। ২০১৫ সালে নাসার কেপলার স্পেস…
রাজধানীজুড়ে একের পর এক উড়ালসড়ক হয়েছে। কিন্তু যানজট কমাতে পারেনি কোনোটিই। সদ্য আংশিক চালু হওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েও যানজট কমাতে পারেনি; বরং কিছু জায়গায় বেড়েছে। জনগণের টাকায় এক্সপ্রেসওয়ে হলেও বড় অংশই তা ব্যবহারের সুযোগ পাচ্ছে না। ধনী-গরিবের মধ্যে যে বৈষম্য, তা এক্সপ্রেসওয়ের মাধ্যমে আরও দৃশ্যমান করেছে। আজ বুধবার ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) উদ্যোগে সমসাময়িক পরিকল্পনা ও উন্নয়ন বিশ্লেষণী এক অনুষ্ঠানে এসব কথা উঠে আসে। অনলাইনে ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পরিকল্পনাগত পর্যালোচনা’ শীর্ষক এই অনুষ্ঠান হয়। আইপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক আদিল মুহাম্মদ খান অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন। সেখানে তিনি বলেন, কাওলা অংশ থেকে ইন্দিরা রোড পর্যন্ত এক্সপ্রেসওয়ে চালু হয়েছে। এখানে…
কচুরিপানা, বাংলাদেশ তো বটেই সারা পৃথিবীর অনেক জলাশয়েই এর দেখা মেলে। ইতিহাস ঘাটলে দেখা যায় এর ফুলের সৌন্দর্যে বিমোহিত হয়ে জর্জ মরগ্যান নামের এক পাট ব্যবসায়ী বাংলায় নিয়ে এসেছিলেন আমাজন এলাকার এই উদ্ভিদটি। এরপর এই উদ্ভিদের ভূত বাংলার ঘাড়ে অনেকটা চেপে বসেছিল। প্রশাসক থেকে ব্যবসায়ী, রাজনীতিবিদ থেকে গবেষক সবার মাথা ব্যথা হয়ে উঠে কচুরিপানা। পৃথিবীর দ্রুত বর্ধনশীল উদ্ভিদ প্রজাতির মধ্যে অন্যতম হল কচুরিপানা। আমাদের দেশের প্রায় সব জলাশয়ে এই আগ্রাসী প্রজাতির উদ্ভিদ দেখা যায়। কচুরিপানার একটি অদ্ভুত বৈশিষ্ট্য হল- উপযুক্ত পরিবেশ পেলে একটিমাত্র উদ্ভিদ মাত্র পঞ্চাশ দিনে তিন হাজারের বেশি সংখ্যা বৃদ্ধি করতে পারে। বাংলায় কচুরিপানার আগমন ঘটে ১৮৮৪ সালে।…
বৃটেনে নারী সার্জনরা অভিযোগ করেছেন তাদের যৌন হয়রানি করা হয়। অবমাননা করা হয়। এমনকি সহকর্মীরা কখনো কখনো তাদেরকে ধর্ষণও করে। বৃটেনের ন্যাশনাল হেলথ স্কিমের (এনএইচএস) স্টাফদের ওপর বড় রকমের এক বিশ্লেষণে এসব তথ্য বেরিয়ে এসেছে। যেসব নারী অপারেশন থিয়েটারে অপারেশন চলাকালে এমন সব যৌন হয়রানির শিকার হয়েছেন তাদের সঙ্গে কথা বলেছে বিবিসি। তার ওপর ভিত্তি করে দীর্ঘ একটি প্রতিবেদনও প্রকাশ করেছে তারা। এ নিয়ে গবেষণার লেখকরা বলেছেন, সিনিয়র পুরুষ সার্জনদের দ্বারা যৌন নির্যাতনের ধারা চলছে ট্রেইনি নারী সার্জনদের ওপর। এ ঘটনা এখন এনএইচএসভুক্ত হাসপাতালগুলোতে ঘটছে। এ ঘটনাকে ‘সত্যিকার অর্থে হতাশাজনক’ বলে মন্তব্য করেছে রয়েল কলেজ অব সার্জনস। অভিযোগে বলা হয়েছে,…
বাংলাদেশে সম্প্রতি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে পেটানোর ঘটনা নিয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা অব্যাহত আছে। যদিও সেই পুলিশ কর্মকতা হারুন অর রশিদকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কিন্তু মানবাধিকার কর্মীরা বলছেন এই ঘটনার একটি ভিন্ন দিক আছে। সেটি হচ্ছে – শুধু ক্ষমতাসীন দলের সাথে সংশ্লিস্ট কেউ নির্যাতনের শিকার হলেই দ্রুত ব্যবস্থা নেয়া হয়। পুলিশ অবশ্য বলছে, ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে ক্ষমতাসীন বা সাধারণ মানুষের মধ্যে কোন ধরণের বিভেদ করা হয় না। বরং নির্যাতনের শিকার মানুষের পক্ষেই কাজ করে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার-এডিসি হারুন অর রশিদের বিরুদ্ধে গত ০৯ই সেপ্টেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয়…
বাংলাদেশে বিভিন্ন সময়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করে ‘স্বাধীন বিশেষজ্ঞদের’ অসংখ্য লেখা প্রকাশ হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে। কিন্তু এসব লেখকদের পরিচয় ও অস্তিত্ব নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। এসব লেখকদের অনেকে ভুয়া ছবি ব্যবহার করেছেন। এমনকি অনেক লেখকের অস্তিত্ব পর্যন্ত নেই বলে বার্তাসংস্থা এএফপির অনুসন্ধানে জানা গেছে। বিশ্লেষকরা বলছেন, আগামী জানুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে ‘অস্তিত্বহীন’ লেখকদের এ ধরনের লেখা বাংলাদেশে ক্রমাগত বিভ্রান্তিকর প্রচারণার অংশ। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে সুবিধা দিতেই এসব অপপ্রচার চালানো হচ্ছে বলে মনে করছেন তারা। চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া এবং এশিয়ার শীর্ষ গণমাধ্যমগুলোতে এসব লেখা প্রকাশিত হয়েছে। লেখায় ওয়াশিংটনভিত্তিক ফরেন পলিসি ম্যাগাজিনের দক্ষিণ এশিয়া ব্রিফের বরাতও…
লাগামহীন মূল্যস্ফীতি, ডলার সংকট, ক্ষয়িষ্ণু রিজার্ভ, রেমিট্যান্সে ভাটাসহ সামষ্টিক অর্থনীতির নানামুখী সংকটের মুখে রয়েছে বাংলাদেশ। প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করতে গিয়ে সরকার ও সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। এমন অবস্থায়ও একশ্রেণীর মানুষের ধনসম্পদ আরো ফুলে-ফেঁপে উঠছে। সুইজারল্যান্ডের ইউবিএস ব্যাংকের তথ্য বলছে, দেশীয় মুদ্রায় ১০০ কোটি টাকার কাছাকাছি বা এর ওপরে সম্পদশালী ব্যক্তির সংখ্যা বাংলাদেশে প্রায় এক হাজার ৭০০, যাদের মোট সম্পদের পরিমাণ ৪০ বিলিয়ন ডলারের ওপরে, স্থানীয় মুদ্রায় এর পরিমাণ চার লাখ কোটি টাকার বেশি। যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১০ শতাংশ। এক বছরের বেশি সময় ধরে দেশের গড় মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে। সর্বশেষ গত আগস্টে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯…
নবম গ্রহ হিসেবে অনেকদিন ছিল প্লুটোর নাম। কিন্তু গ্রহের মর্যাদা হারানোর পর তা আর তালিকায় নেই। এর পর থেকে মিল্কিওয়ে ছায়াপথের আমাদের সৌরজগতে ৮টি গ্রহই তালিকাভুক্ত। তবে এই সৌরমণ্ডলের বাইরে গ্রহের খোঁজ পাওয়ার কথা মাঝেমধ্যেই জানান বিজ্ঞানীরা। এবার জানা গেল, এই সৌরজগতের ভেতরেই আড়ালে রয়েছে একটি গ্রহ। দেখতে একদম পৃথিবীর মতো। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, নেপচুনের পেছনে কুইপার বেল্টে নতুন এ গ্রহের সন্ধান পাওয়া গেছে। এটির আকার ‘পৃথিবীর মতো’। আগের ধারণার চেয়ে নতুন গ্রহটি বড়। অ্যাস্ট্রোনমিক্যাল জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, কুইপার বেল্টে সন্ধান পাওয়া বস্তুকে ‘প্লানেট নাইন’ নামে ডাকা হচ্ছে। এর বিচিত্র বৈশিষ্ট্য রয়েছে। যেমন—অন্যান্য বস্তুর ওপর এ মহাকর্ষীয়…
সেকুওইয়া ন্যাশনাল ফরেস্ট। আমেরিকার সিয়েরা নেভাডা পর্বতমালার দক্ষিণে অবস্থিত এই জঙ্গলটার নাম সেকুওইয়া নামক এক বিশালাকৃতি গাছের থেকে এসেছে। এই অঞ্চলে দাবানল একটা নিয়মিত ঘটনা, অথচ সেকুওইয়া গাছ বেঁচে থাকে যুগ যুগ ধরে। টিকে থাকতে পারে দাউ দাউ করে জ্বলন্ত জঙ্গলের মধ্যেও। শুধু তাই না, গাছটার জন্ম কিম্বা বেড়ে ওঠা আগুনের উপরই নির্ভর করে। দাবানলের রোষ থেকে কিছুই বাঁচে না, পশুপাখি, গাছপালা সব জ্বলে পুড়ে খাক হয়ে যায়। মাইলের পর মাইল উজাড় হয়ে যায় সব কিছু। লেলিহান আগুনের তাণ্ডবলীলার পর গোটা এলাকা জুড়ে কয়েক মুঠো ছাই ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। পৃথিবীর কিছু জঙ্গল অত্যন্ত দাবানলপ্রবণ, প্রায় প্রতি দশকেই…