…
এডিটর পিক
একটি সংবাদ সম্মেলন। সামনে সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। হাতে মাইক্রোফোন। সাংবাদিকের কাজ প্রশ্ন করা, আর সরকারের…
Trending Posts
-
বিডিআর সাক্ষীসহ অন্তত ১৫ জনকে হত্যা, পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলার অভিযোগ
সেপ্টেম্বর ১৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পানসুপারি খাওয়ার ইতিহাস ২৫ হাজার বছর পুরনো, যেভাবে শুরু
সেপ্টেম্বর ১৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
বিডিআর সাক্ষীসহ অন্তত ১৫ জনকে হত্যা, পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলার অভিযোগ
সেপ্টেম্বর ১৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পানসুপারি খাওয়ার ইতিহাস ২৫ হাজার বছর পুরনো, যেভাবে শুরু
সেপ্টেম্বর ১৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- পুরো আরব-ব্যবস্থা ওলটপালট, হুতিদের হাতে সবচেয়ে মার খাচ্ছে সৌদি
- শিক্ষার্থী নির্যাতন ঠেকাতে মাদ্রাসায় কঠোর বিধিনিষেধ
- তিস্তা শুধু নদী নয়, ভারত–বাংলাদেশ সম্পর্কের নতুন পরীক্ষা
- বিদেশে নাশকতার ছক, ঢাকায় বাস্তবায়ন
- ৮ মাসে ৩৬ নিখোঁজ শিশুর লাশ
- প্রতিবছর ৮ হাজারের বেশি প্রাণহানি: নিরাপদে বাঁচার অধিকার কোথায়?
- তিন কোম্পানি হ্যাক করলো গুগলের জেমিনি এআই: বদলে যাচ্ছে সাইবার হামলার ভবিষ্যৎ
Author: নিজস্ব প্রতিবেদক
বানিয়াচংয়ের সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবীর রেজার বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। ক্ষমতার অপব্যবহার করে সরকারি ভূমিতে অনধিকার প্রবেশ, ভূমিহীনদের নামে বন্দোবস্ত দেওয়া সরকারি খাস ভূমি প্রতারণার মাধ্যমে আত্মসাৎ, ওই ভূমি থেকে মাটি কেটে বিক্রি, গাছ কেটে বিক্রি, মাছ বিক্রিসহ সর্বমোট তিন কোটি ৩২ লাখ ৬৮ হাজার টাকা সরকারি রাজস্ব আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এবিষয়ে অভিযুক্তের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করেছে স্থানীয় ভূমি অফিস। জেলা প্রশাসনের নির্দেশে উপজেলার খাগাউড়া ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা দিদার হোসেন সম্প্রতি বানিয়াচং থানায় মামলাটি করেন। বানিয়াচং উপজেলার ১১ নম্বর মক্রমপুর ইউনিয়নের সুলতানপুর মৌজার বিভিন্ন দাগে মোট ১৪ একর ৪৫ শতক ভূমি ১৯৮৮…
ময়মনসিংহের নান্দাইলে ঘটা এক ধর্ষণের ঘটনায় তদন্তে গিয়ে পুলিশের এসআই মো. মনিরুল ইসলাম আসামিকে গ্রেপ্তার না করে তার পক্ষ নেয়। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষকের পক্ষ হয়ে ধর্ষিতা পরিবারকে স্থানীয়ভাবে মীমাংসা করার বুদ্ধি ও পরামর্শ দেয়। এ কারণে মামলাটির তদন্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলামকে সাময়িক বরাখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত এসআই মনিরুল ইসলাম নান্দাইল থানায় উপ-পরিদর্শক হিসাবে কর্তব্যরত ছিলেন। গত বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এসআই মনিরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে ময়মনসিংহ পুলিশ লাইনে স্থানান্তর করা হয়। ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শাহজাহান মিয়া গণমাধ্যমকে বলেন, ধর্ষণের মতো ঘটনার বিষয়ে কোনো আইনি সহায়তা না দিয়ে উল্টো ধর্ষণের শিকার কিশোরির পরিবারকে মীমাংসার বুদ্ধি…
দিনাজপুরে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের ভিডিও চিত্রটি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে দুই বছর ধরে মেয়েটিকে ধর্ষণ করে আসছিল দিনাজপুর সদর উপজেলার ২ নম্বর সুন্দরবন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (৫০)। তিনি উপজেলার রামডুবি এলাকার শাহ মো. মমিরউদ্দীনের ছেলে। এবিষয়ে কোতোয়ালী থানায় গত ৭ ফেব্রুয়ারি তিনজনকে আসামি করে মামলা করা হয়। মামলা করার ১০ দিন পরও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় এবং প্রধান আসামি প্রভাবশালী হওয়ায় এখন আতঙ্ক রয়েছেন তার পরিবারের সদস্যরা। মামলার অন্য আসামিরা হলেন- আনোয়ার হোসেনের ব্যক্তিগত গাড়িচালক মানিক (৪৮) ও স্থানীয় একটি মাদ্রাসার দপ্তরি মো. হাফেজ (৪৮)। মাদ্রাসাছাত্রীর বাবার…
বগুরায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দ্বিতীয় স্ত্রীর করা মামলায় কারাগারে পুলিশ কর্মকর্তা এসআই ইফতেখায়ের গাউসুল আজম। ১০ লাখ টাকা যৌতুক দাবি, নির্যাতন করে হত্যা চেষ্টা ও গর্ভপাত ঘটানোর অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেন স্ত্রী। এই মামলায় পুলিশ কর্মকর্তা এসআই ইফতেখায়ের মো: গাউসুল আজম আজ বুধবার(১৭ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে জামিন প্রার্থনা করেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। বগুড়া নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২-এর বিচারক নুর মোহাম্মাদ শাহরিয়ার কবীর এ আদেশ দেন। পুলিশ কর্মকর্তা গাউসুল আজম নওগাঁ জেলায় রিজার্ভ অফিসে কর্মরত আছেন। তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের চেঁচড়া গ্রামের শামছুল হক ও ফিরোজা…
রেল স্টেশনকে কেন্দ্র করে যেসব অপকর্ম করা যায় তার প্রায় সবটাই করেন রংপুর রেল স্টেশন সুপারিনটেনডেন্ট (এসএস) দেওয়ান মো. নিজাম উদ্দিন। তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও এসবের বাইরেও রয়েছে তার কুৎসিত হাত। অধীনস্ত কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি, অশালীন আচরণ, কালোবাজারে টিকিট বিক্রি, ব্যবসায়ীদের কাছ থেকে উৎকোচ আদায়সহ এমন কী নেই যা তিনি বাদ রেখেছেন! তার এসব অপকর্মের বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন ভুক্তভোগীরা। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ডিভিশনাল ট্রাফিক সুপারিনটেনডেন্ট (ডিটিএস) বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন তারা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন স্টেশন সুপারিনটেনডেন্ট। জানা যায়, গত বছরের ৮ নভেম্বর রংপুর রেল স্টেশনে ভারপ্রাপ্ত এসএস হিসেবে যোগদান করেন নিজাম উদ্দিন।…
তানিয়া রহমান নামে এক শিক্ষিক চাকরি করেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের বাওয়ার কুমারজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক তিনি। টাঙ্গাইলের মির্জাপুরে তার চাকরিস্থল হলেও তিনি বসবাস করেন সুদূর আমেরিকায়। জানা যায়, তিন মাসের ছুটি নিয়ে দেড় বছর আগে আমেরিকায় পাড়ি জমান তিনি। এরপর তার আর কোনো খবর নেই। বিগত দেড় বছর ধরে আমেরিকায় বসবাস করলেও তার চাকরি অত্র বিদ্যালয়ে এখনো বহাল। তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে কোনো পদক্ষেপ নিতে পারছে না স্থানীয় শিক্ষা অফিস। উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩ জুলাই থেকে একই বছরের ২ অক্টোবর পর্যন্ত ৩ মাসের ছুটি নেন…
দেশের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম রয়েছে। দেশের প্রায় প্রতিটা থানাতেই দুর্নীতির চিত্র রয়েছে বলে বিশ্লেষকরা জানান। এরমধ্যে ব্যতিক্রম কিছু পুলিশ থাকেন যারা দুর্নীতির চারপাশেও ঘেষেন না। সম্পূর্ণ পরিষ্কার ইমেজ, কাজে নিষ্ঠাবান এমন পুলিশদেরই বিভিন্ন সময়ে জেলার শ্রেষ্ঠ হিসাবে পুরস্কৃত করা হয়। তবে এবার যেন পুরস্কৃত পুলিশদের ওপরও বিশ্বাস হারাতে হচ্ছে। তারাও জড়িয়ে আছেন দুর্নীতি নামক বৃত্তে। জানা যায়, সিলেট জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার পাওয়ার তিন মাসের মধ্যেই গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। উপজেলার জাফলং নয়াবস্তির বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ইনছান আলী বাদী হয়ে ওসিসহ ৯ জনের বিরুদ্ধে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে…
মাদকের সাথে পুলিশের জড়িয়ে পড়ার অভিযোগ দিনদিন আরো চাউর হয়ে উঠছে। পুলিশের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রয়ের সাথে জড়িত থাকার অভিযোগ প্রায় প্রতিদিনই সংবাদ মাধ্যমে উঠে আসে। এবার সীমান্ত পার হয়ে মাদক চোরাকারবারি করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পঞ্চগড়ের ঘাগড়া সীমান্তের মমিনপাড়া এলাকা থেকে ওমর ফারুক (২৪) নামের এক পুলিশ সদস্যকে (কনস্টেবল) ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন ওই সীমান্তের মেইন পিলার ৭৫৩ এর ৭ ও ৮ নং সাব পিলার এলাকা থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মাদক চোরাকারবারি করতে গিয়ে ধরা পড়েন ওই পুলিশ। কনস্টেবল…
গত বছরের শেষদিকে নরসিংদীর বেলাব উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সমসের জামান ভূইয়া রিটনের বিরুদ্ধে ভাইস চেয়ারম্যানদের সম্মানী ভাতা, ভ্রমণ ভাতা ও আপ্যায়ন ভাতা আত্মসাতের অভিযোগ ওঠে। ভাতা আত্মসাত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় চেয়ারম্যান পদ থেকে অবশেষে সমসের জামান ভূঁইয়া রিটনকে অপসারণ করা হয়েছে। পাশাপাশি উপজেলা চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করা হয়। গতকাল রবিবার(১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখার উপসচিব মোহাম্মদ সামছুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করেন। প্রজ্ঞাপনে উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ মো. মনিরুজ্জামান ভূঁইয়া জাহাঙ্গীরকে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য পরিষদের আর্থিক ক্ষমতা দেওয়া…
দলিল ও নথিপত্র জালিয়াতি করে জমি দখল করেছিলেন আব্দুল বারীর নেতৃত্বাধীন একটি জালিয়াতি চক্র। ফরেনসিক পরীক্ষা ও আদালতের রায়ে দলিল জাল প্রমাণিত হওয়ার পর এই চক্রের বিরুদ্ধে ফৌজদারি মামলারও আদেশ দেন রাজশাহীর এডিসির রাজস্ব আদালত। তাতেও জমির দখল ছাড়েনি বারী। ক্ষমতাসীন একটি মহল এই দখলদার জালিয়াতি চক্রকে সহায়তা করছেন বলে অভিযোগ রয়েছে। জানা যায়, জমির মালিক লাকী বেগম ও বায়না চুক্তিকারী আজগর হোসেন জমিটি দখলমুক্ত করতে রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের হস্তক্ষেপ চেয়ে আবেদন করেন। মেয়র ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সোবহানকে আহ্বায়ক করে একটি সালিশি কমিটি গঠন করে অভিযোগ নিষ্পত্তির নির্দেশ দেন। ভুক্তভোগী লাকী বেগম ও আজগর হোসেনের…