Author: নিজস্ব প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মঈনুদ্দীন মন্ডলের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্প ও অনুদান বিতরণে নয়-ছয়, সর্বত্রই অস্বচ্ছতা, সহকারী হিসাবরক্ষক পদে নিয়োগে অনিয়ম, ভুয়া প্রকল্প তৈরি করে লাখ লাখ টাকা তছরুপসহ আরো অজস্র অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগের সভাপতি হবার সুবাধে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি আর অনিয়ম করে যাচ্ছেন দেদারছে। তিনি কারও জবাবদিহিতার ধার ধারেন না। পরিষদের চেয়ারম্যান মঈনুদ্দীন মন্ডলের বেহিসাবী কর্মকাণ্ডের কারণে ডুবতে বসেছে এ প্রতিষ্ঠানটি। জেলা পরিষদের চেয়ারম্যান ছাড়াও পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। পরিষদের সদস্য কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে চেয়াম্যান এক দুর্নীতিবাজ সিন্ডিকেট তৈরী করেছেন। চেয়ারম্যানের নেতৃত্বে গড়ে ওঠা এই সিন্ডিকেট নিজেদের…

Read More

সরকারি দপ্তর নিয়ে সাধারণ মানুষেরা একটা বিষয়ে জ্ঞাত আছেন যে, টেবিলের নীচ দিয়ে টাকা দিলে টেবিলের ওপর দিয়ে ফাইল আসে। কিন্তু মৌলভীবাজারের রাজনগর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আব্দুল হাকিম তাহমির ক্ষেত্রে চিত্রটা ভিন্ন। তিনি টেবিলের ওপর দিয়েই ঘুষ নেন, ফাইলও ছাড়েন। অর্থাৎ, বলা চলে, ঘুষ বাণিজ্যের জন্য তিনি চেম্বার খুলে বসেছেন আর সাইনবোর্ড হিসাবে ব্যবহার করছেন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ।তার এই ঘুষ গ্রহণ রীতিমত চাঁদা গ্রহণের মতোই। সকলকে জানিয়েই তিনি ঘুষ গ্রহণ করে থাকেন। এব্যাপারে তিনি অবশ্য ছাত্রলীগের সাবেক ছাত্র নেতা হিসাবে নিজের ক্ষমতা আরো পোক্ত করে নেন। কেবল সাধারণদেরই যে তিনি ফাইল আটকে ঘুষ নেন, তা নয়। এমনকি …

Read More

দুদকের ভুল তদন্তে সোনালী ব্যাংক ঋণ জালিয়াতি মামলায় জাহালম নামে এক নিরপরাধী তিন বছর সাজা খাঁটেন। চেহারার কিছুটা মিল থাকায় দুদকের এই ভুল হয়েছিল বলে তখন দুদক জানিয়েছিল। দুদকের ভুলে খাঁটা এক পাটকল শ্রমিকের কারাভোগের ঘটনা তখন দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছিল। পরে আদালত জাহালমকে নির্দোষ প্রমাণ করে বেকসুর খালাস দেন। একইসাথে জাহালমকে ক্ষতিপূরণ দিতেও নির্দেশ দেন। এই ঘটনা বেশিদিন আগের নয়। জাহালম ২০১৯ সালে জেল থেকে মুক্তি পান। এর রেশ এখনো রয়ে গেছে চায়ের দোকান কিংবা কোনো আলোচনার টেবিলে। জাহালমের রেশ কাটতে না কাটতেই দুদকের ভুলে কামরুল ইসলাম নামের আরেকজন নিরপরাধ প্রায় পনের বছর সাজাভোগের দ্বারপ্রান্তে চলে গিয়েছিলেন। দুদক যে…

Read More

করোনা মহামারিতে মানুষের জীবন যাপন অনেকটাই কোণঠাসায় আটকে পড়েছে। দৈনন্দিন পরিকল্পনায় মানুষ আগের মতো স্বাভাবিকতা রাখতে পারছে না। দেশের অধিকাংশেরই আয় কমে গেছে, জীবন মানও নেমে গেছে অনেক। সংকটের ভেড়াজালে মানুষের কোনো রকম বেঁচে থাকাটাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এরইমধ্যে গোঁদের ওপর বিষফোঁড়ার মতো বাড়ছে দ্রব্যের মূল্য। ফসলের মৌসুমেও পণ্যের এমন মূল্যবৃদ্ধিতে বিস্মিত হয়েছেন বিশেষজ্ঞরা। তারা মনে করেন, অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের কারণে বাজারে দ্রব্যের মূল্যবৃদ্ধি ঘটেছে। আর সিন্ডিকেট নিয়ন্ত্রণে আনতে না পারার পেছনে সরকারের ব্যর্থতাকে মোটা অক্ষরে দায়ি করছেন তারা। এছাড়াও পণ্যের উৎপাদন, চাহিদা অনুযায়ী আমদানিতে ব্যর্থতাকেও দায়ী করেছেন। গতকাল মঙ্গলবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল একটি প্রতিবেদন প্রকাশ করে।…

Read More

আইনের ভাষায় একটা কথা বিশ্বব্যাপী প্রচলিত আছে, প্রয়োজনে দশজন অপরাধী ছাড়া পেয়ে যাক তবুও যেন একজন নিরপরাধীর সাজা না হয়। বিশ্বের সমস্ত বিচার ব্যবস্থায় এই কথাটি মোটা অক্ষরে স্মরণে রাখা হয়। নিরপরাধীর সাজা যেন না হয় সেজন্য সজাগ দৃষ্টি রাখা হয়। তারিখের পর তারিখ, বিভিন্ন সাক্ষ্য প্রমাণ যাচাই বাছাই শেষে আদালত এইজন্যই বিচারের রায় প্রদান করে থাকেন যাতে ফাঁক-ফোঁকরে কোনো নিরপরাধীর সাজা না হয়ে যায়। বাংলাদেশেও এই রীতি রয়েছে। তবুও কোথায় কার যেন ভুলে কীভাবে যেন নিরপরাধীর সাজা হয়ে যায়। এদেশে এই সংখ্যাটা নেহাত কম নয়। বিশেষজ্ঞরা মনে করেন, দেশে নিরপরাধীর সাজাভোগের উদাহরণ খুঁজে দেখলে দেখা যাবে প্রকৃত আসামির সংখ্যার…

Read More

কারাগারে বন্দী হলমার্ক কেলেঙ্কারির আসামি হলমার্কের মহাব্যবস্থাপক তুষার আহমদকে কারা কর্মকর্তাদের কক্ষে নারীসঙ্গের ব্যবস্থা করে দেয়ার অভিযোগ থেকে নিজেকে বাঁচাতে পারলেন না সিনিয়র জেল সুপার রত্না রায়। অবশেষে হলমার্ক কেলেঙ্কারির মামলায় সাজাপ্রাপ্ত তুষার আহমেদের সঙ্গে কারাগারে এক নারীর সময় কাটানোর ঘটনায় গাজীপুরের কাশিমপুর কারাগার-১ এর সিনিয়র জেল সুপার রত্না রায়কে প্রত্যাহার করা হয়েছে। একইসাথে জেলার নুর মোহাম্মদকেও প্রত্যাহার করা হয়েছে। আজ রবিবার(২৪ জানু) দুপুরে তাদেরকে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন। কারাগার সূত্র জানায়, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত কাশিমপুর কারাগার পার্ট-১ এর সিনিয়র জেল সুপার রত্না রায়…

Read More

কুয়াকাটা সৈকতের কোল ঘেঁষে রয়েছে বিশাল বনাঞ্চল। একসময় কুয়াকাটার সৈকত ঘেঁষা নারকেল বাগান, জাতীয় উদ্যানের ঝাউ বাগান, ম্যানগ্রোভ বন পর্যটকদের আকৃষ্ট করতো। কিন্তু সেই বনভূমি ক্রমশ দখল হয়ে যাচ্ছে। বনের গাছ কেটে সেখানে বসতি স্থাপন করছে স্থানীয় প্রভাবশালীরা। দেদারছে সংরক্ষিত বন ধ্বংস করে বনের জমিতে বাড়ি-ঘর তুলছে এক শ্রেণীর অসাধু মানুষ। বন বিভাগ চেষ্টা করেও থামাতে পারেনি। সম্প্রতি দখল হয়ে যাওয়া বনভূমি উদ্ধারে জেলা প্রশাসনের সহায়তা চেয়ে চিঠি দিয়েছে তারা। জানা যায়, দখলদাররা ইতোমধ্যে ৩২৯.৬০ একর বনভূমি দখল করে ফেলেছে। তবে তাদের মধ্যে ৩৮৩ জনকে চিহ্নিত করে একটি তালিকা তৈরি করেছে বন বিভাগ। পটুয়াখালী বন বিভাগ কার্যালয় জানায়, কুয়াকাটায় বনের…

Read More

সাভারের আশুলিয়ায় নিজ মাদ্রাসার ছাত্রীকে (১০) ধর্ষণ করে অধ্যক্ষ মাওলানা তৌহিদ বিন আজহার(৪৬)। ধর্ষণ করে ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে কাউকে না বলার জন্য শাসিয়ে দেয়। মাদ্রাসাছাত্রী লজ্জা ও ভয়ে কাউকে বলতে না পেরে শেষে চিরকুট লিখে বান্ধবীর মাধ্যমে নিজের ধর্ষণের কথা জানায়। পরে ভিক্টিমের বাবা মামলা করলে পুলিশ ধর্ষণের মামলায় অধ্যক্ষ মাওলানা তৌহিদ বিন আজহারকে (৪৬) গ্রেপ্তার করে। গতকাল বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাতে রাজধানীর মিরপুরের কাফরুল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারর মাওলানা তৌহিদ বিন আজহার নাটোর জেলার গুরদাসপুর থানার বাসিন্দা। তিনি আশুলিয়ার খেজুর বাগান এলাকায় থেকে দুটি মহিলা মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করতেন। পুলিশ জানায়, গত কয়েকদিন…

Read More

পুলিশের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ খুবই প্রচলিত। আসামির তালিকা থেকে আসামির নাম বাদ দেওয়ার জন্য পুলিশের উৎকোচ গ্রহণের ঘটনা সর্বজনবিদিত। এবার আসামির পক্ষ থেকে আসামিকে বাঁচানোর জন্য আদালত শুরুর আগে বিচারককে ঘুষ দেওয়ার চেষ্টা করেন এক এসআই। সিলেটের জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারককে ঘুষ দেয়ার চেষ্টা করেন জকিগঞ্জ থানার এসআই রাজা মিয়া। এসময় ম্যাজিস্ট্রেট তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। পরে পুলিশ কর্মকর্তারা আদালতে গিয়ে বিভাগীয় ব্যবস্থাপনার শর্তে তাকে ছাড়িয়ে আনেন। এ ঘটনায় গত বুধবার রাজাকে জকিগঞ্জ থানা থেকে ক্লোজড করা হয়। [zoomsounds_player artistname=”সংবাদটির” songname=”অডিও শুনুন” type=”detect” dzsap_meta_source_attachment_id=”4701″ source=”https://statewatch.net/wp-content/uploads/2021/01/আসামি-বাঁচাতে-বিচারককে-ঘুষ-দিতে-গেলেন-এসআই.mp3″ thumb=”https://statewatch.net/wp-content/uploads/2020/10/fav.png” config=”default” autoplay=”off” loop=”off” open_in_ultibox=”off” enable_likes=”off” enable_views=”off” enable_rates=”off” play_in_footer_player=”default”…

Read More

পেট্রোল ও অকটেন দুটোই গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। তবে পেট্রোলের তুলনায় অকটেন গাড়ির ইঞ্জিন বেশি ভালো রাখে। দেশে অকটেনের চাহিদা মেটাতে বড় অংশই বিদেশ থেকে আমদানি করতে হয়। এজন্য দামও পড়ে বেশি। অথচ পেট্রোলকে অকটেনে রূপান্তর করতে পারলে যানবাহনের ইঞ্জিন ভালো থাকবে, সঙ্গে আমদানি খরচ না থাকায় কমবে অকটেনের দাম। এসব বিষয় বিবেচনায় নিয়ে ২০১২ সালের মার্চ থেকে পেট্রোলকে অকটেনে রূপান্তর করতে একটি প্রকল্পের অনুমোদন দেয় বাংলাদেশ সরকার। পেট্রোবাংলার আওতায় এ প্রকল্পের দায়িত্ব পায় সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড (এসজিএফএল)। কিন্তু পাঁচ বছর মেয়াদি এ প্রকল্প আট বছর পেরিয়ে গেলেও বাস্তবায়িত হয়নি। বরং প্রকল্পের মেয়াদ এবং খরচ বাড়ানো হচ্ছে,…

Read More