…
এডিটর পিক
একটি সংবাদ সম্মেলন। সামনে সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। হাতে মাইক্রোফোন। সাংবাদিকের কাজ প্রশ্ন করা, আর সরকারের…
Trending Posts
-
বিডিআর সাক্ষীসহ অন্তত ১৫ জনকে হত্যা, পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলার অভিযোগ
সেপ্টেম্বর ১৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পানসুপারি খাওয়ার ইতিহাস ২৫ হাজার বছর পুরনো, যেভাবে শুরু
সেপ্টেম্বর ১৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
বিডিআর সাক্ষীসহ অন্তত ১৫ জনকে হত্যা, পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলার অভিযোগ
সেপ্টেম্বর ১৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পানসুপারি খাওয়ার ইতিহাস ২৫ হাজার বছর পুরনো, যেভাবে শুরু
সেপ্টেম্বর ১৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- পুরো আরব-ব্যবস্থা ওলটপালট, হুতিদের হাতে সবচেয়ে মার খাচ্ছে সৌদি
- শিক্ষার্থী নির্যাতন ঠেকাতে মাদ্রাসায় কঠোর বিধিনিষেধ
- তিস্তা শুধু নদী নয়, ভারত–বাংলাদেশ সম্পর্কের নতুন পরীক্ষা
- বিদেশে নাশকতার ছক, ঢাকায় বাস্তবায়ন
- ৮ মাসে ৩৬ নিখোঁজ শিশুর লাশ
- প্রতিবছর ৮ হাজারের বেশি প্রাণহানি: নিরাপদে বাঁচার অধিকার কোথায়?
- তিন কোম্পানি হ্যাক করলো গুগলের জেমিনি এআই: বদলে যাচ্ছে সাইবার হামলার ভবিষ্যৎ
Author: নিজস্ব প্রতিবেদক
ভারতীয় পেঁয়াজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বাংলাদেশি ক্রেতারা। পেঁয়াজ নিয়ে বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্য রাজনীতির কারণে বাংলাদেশি ক্রেতাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ভারতের পেঁয়াজের বাজারের প্রতি বাংলাদেশের ক্রেতাদের যে অনাস্থা তৈরি হয়েছে, তার প্রতিক্রিয়া পড়েছে পেঁয়াজের বাজারে। ক্রেতারা ভারতীয় পেঁয়াজের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়ে নিরব প্রতিবাদ জানাচ্ছে ভারতীয় অপ্রতিবেশি সূলত আচরণের। যার ফলে অনেক দিন ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানী বন্ধ রাখার পর ছাড় দিলেও ক্রেতার অভাবে আমদানীকারকরা ভারতীয় পেঁয়াজ ছাড় করাচ্ছেন না স্থল বন্দরগুলো থেকে। আমদানি শুল্ক বাড়িয়ে দেওয়ায় এবং দেশের বাজারে আমদানি করা পিঁয়াজের দামের তুলনায় দেশি পিঁয়াজের দাম কম থাকায় ও ভারতীয় পিঁয়াজের চাহিদা না থাকায়…
রাজধানীতে মাদক সেবন ও ব্যবসায়ের সঙ্গে পুলিশের সংশ্লিষ্টতা দিনদিন বেড়েই চলছে। গত বুধবার(১৩জানু) পুলিশের অভিযানে দুই পুলিশ কনস্টেবল ফেনসিডিলসহ ধরা পড়েন। তারা হলেন- পুলিশের দাঙ্গা দমন বিভাগের কনস্টেবল সুয়েজ খান ও মো. আসাদুজ্জামান। বুধবার রাতে ফকিরাপুল, ডেমরা ও খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকায় ধারাবাহিকভাবে এ অভিযান চালানো হয়। এ সময় তাদের দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৫ বোতল ফেনসিডিল ও ১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। জানা যায়, বুধবার রাত আটটার পর গোপন খবরের ভিত্তিতে মতিঝিল থানার পুলিশ ফকিরাপুলে অভিযান চালিয়ে ১৫ বোতল ফেনসিডিলসহ পুলিশ কনস্টেবল সুয়েজ খানকে গ্রেপ্তার করে। পরে তার তথ্যের ভিত্তিতে খিলগাঁওয়ের নন্দীপাড়া থেকে আরেক…
খুন করার সেই যে ট্রেন চালু করেছেন, একেরপর এক স্টেশন এসে ট্রেন ক্ষাণিক বিরতী নিলেও তার খুন করার ট্রেন স্বাভাবিকভাবেই চলতে থাকে। থানা পুলিশ র্যাব ইত্যাদি প্রশাসন তাকে ওইসব স্টেশনগুলোতে মাঝেমধ্যে থামালেও খুন করার ট্রেন তিনি সবসময়ই চালু রাখেন। খুনের মামলা হয়, গ্রেপ্তার হন, এতকিছুর পরও তার স্বীয়কার্যে কোনো ব্যাঘাত ঘটে না। এসব মামলা টামলা এখন তার সাময়িক বিরতিতে পরিণত হয়েছে। তিনি আর কেউ নন চট্টগ্রাম নগরের এক সময়ের শীর্ষ সন্ত্রাসী আবদুল কাদের ওরফে মাছ কাদের। চট্টগ্রাম সিটি করপোরেশনের আগ্রাবাদের ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর তিনি। নগর রাজনীতিতে তিনি সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ…
আমদানি-রফতানি বাণিজ্যে মিস-ইনভয়েসিং, হুন্ডি, বাল্ক ক্যাশ ট্রান্সফার ইত্যাদি বহু মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন দেশে পাচার হয়ে থাকে। এ তালিকায় রাজনীতিবিদ ব্যবসায়ী চাকরিজীবী থেকে শুরু করে অনেকেরই নাম রয়েছে। তবে বিদেশে অর্থপাচারের সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছে সরকারি চাকরিজীবীরা। এদিকে পাচার করা অর্থে বিদেশে (কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ) বিলাসবহুল বাড়ি বা ফ্ল্যাট কিনেছেন এমন বাংলাদেশি নাগরিকদের নাম পরিচয় চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে দুদক। আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত ১১ জানুয়ারি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনের কাছে দুদকের মানি লন্ডারিং বিভাগের মহাপরিচালক…
টেকনাফ উপজেলা হ্নীলার নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অগ্নিকাণ্ডে পাঁচ শতাধিক ঘর পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে সেনাবাহিনী, এপিবিএন, পুলিশ ও স্বেচ্ছাসেবকেরা নিরাপত্তাবেষ্টনীতে নিয়োজিত ছিলেন। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে টেকনাফ ও উখিয়া উপজেলার ফায়ার সার্ভিসের দুটি দল ও রোহিঙ্গাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে কারো মৃত্যুর ঘটনা না ঘটলেও ২০-২৫ জন নারী-পুরুষ আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে টেকনাফ নয়াপাড়া রেজিষ্টার্ড শরণার্থী ক্যাম্পের ই-ব্লকের একটি ঘর থেকে…
কোভিড-১৯ মহামারি থেকে সুরক্ষা পেতে টিকা সংগ্রহের ক্রয় পদ্ধতি, প্রাপ্তি এবং অগ্রাধিকার অনুযায়ী বিতরণ প্রক্রিয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। কোভিড-১৯ এর চিকিৎসা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় জরুরি কেনাকাটার নামে স্বাস্থ্যখাতে অবারিত দুর্নীতির ঘটনায় তাদের এ শঙ্কা রয়েছে বলে জানানো হয়। গতকাল মঙ্গলবার(১২জানু) গণমাধ্যমে পাঠানো টিআইবির এক বিজ্ঞপ্তিতে এ আশঙ্কা প্রকাশ করেন টিআইবি। কোভিড-১৯ মহামারি থেকে সুরক্ষা পেতে কার্যকর টিকার সংখ্যা এখন পর্যন্ত খুবই কম হওয়ায় এবং এর উৎপাদন ও সরবরাহ সীমাবদ্ধতা থাকায়, এর প্রাপ্তি নিয়ে শুরু থেকেই বিশ্বজুড়ে একধরনের প্রতিযোগিতা লক্ষণীয় ছিল। এমন বাস্তবতার মাঝেও সরকার অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার উদ্ভাবিত টিকা ভারতের সেরাম ইন্সস্টিটিউটের কাছ থেকে দ্রুত সংগ্রহের উদ্যোগ…
চীন, নেপাল ও ভুটান সীমান্তে উঁচু পাহাড়ঘেরা সিকিম রাজ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ পর্যটক ছুটে এলেও বাংলাদেশিদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু ২০১৮ সালের ৩০ নভেম্বর থেকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তুষারপাতের জন্য পর্যটনপ্রিয় সিকিমের রাজধানী গ্যাংটক বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হয়। সিকিমের রাজধানী গ্যাংটক পর্যন্ত সরাসরি যাত্রীবাহী বাস চালানোর সুবিধা চায় বাংলাদেশ। এতে করে লাভজনক রুট হবে বলে মনে করছে বিআরটিসি। কিন্তু প্রস্তাবটিতে এখনো রাজি নয় ভারত। ভারত চায় এখন এই বাস চলাচল শিলিগুড়ি পর্যন্ত করুক, পরে গ্যাংটক পর্যন্ত করা যাবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ মনে করে, গ্যাংটক পর্যন্ত রাস্তাটি যাতায়াতের জন্য এখনো পুরোপুরি উপযোগী না হলেও প্রয়োজনে রাস্তাটি…
বাংলাদেশের রাজধানী মেগাসিটি ঢাকার বায়ুদূষণের মাত্রা বায়ুমান সূচকে বিশ্বে বর্তমানে শীর্ষে অবস্থান করছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের বায়ুমান যাচাই বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এয়ার ভিজ্যুয়াল’-এর বায়ুমান সূচক (একিউআই) অনুযায়ী ১০ জানুয়ারি রোববার বেলা ১১টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত গড়ে ঢাকার অবস্থান প্রথম স্থানে ছিল এবং দূষণের মাত্রা গড়ে ৫০২ পর্যন্ত উঠেছিল। তবে দুপুর ১টার পরে কিছুটা কমে ২২১-এ এসে দাঁড়িয়েছিল। কিন্তু তারপরও ঢাকার অবস্থান ছিল শীর্ষে। ১১ জানুয়ারি সোমবারও সূচক কিছুটা কম থাকলেও ঢাকার বায়ুদূষণের মাত্রা বিশ্বের শীর্ষস্থানে ছিল। গত সোমবার সকাল ৮টা পর্যন্ত শীর্ষে থাকা ঢাকার বায়ুদূষণের সূচক ছিল ৪২৭। দ্বিতীয় স্থানে ছিল পাকিস্তানের লাহোর ২০২, তৃতীয় ছিল ভারতের কলকাতা-১৯১, চতুর্থ…
এক পুলিশ সদস্যকে তুলে নিয়ে মারধর করার অভিযোগ পাওয়া গেছে যশোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপুর বিরুদ্ধে। গতকাল সোমবার(১১জানু) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ কনস্টেবল ইমরানকে উদ্ধার করে পুলিশ এবং ঘটনাস্থলে থেকে বিপুসহ চারজনকে আটক করে পুলিশ লাইনে নিয়ে আসে। এ ঘটনার পর মঙ্গলবার সকাল থেকে যশোর শহরে পুলিশের টহল বাড়ানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল ইমরান সাদা পোশাকে পুরাতন কসবাস্থ শহীদ মিনারে বসে এক নারীর সাথে গল্প করছিলেন। এ সময় ক্ষমতাসীন দলের কতিপয় নেতাকর্মী সেখানে গিয়ে নারীর সাথে গল্প করতে দেখে তার ওপর চড়াও হন।…
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে গতকাল সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে বর্তমান শেখ ফজলে নূর তাপস দুটি মামলা করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে কাজী আনিসুর রহমান ও অ্যাডভোকেট মো. সারওয়ার আলম বাদী হয়ে মামলা দুটি করেন।মামলার বিপরীতে বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের মানসম্মানের ‘বাজারমূল্য’ জানতে চেয়ে সাবেক মেয়র সাঈদ খোকন গণমাধ্যমে এক বিবৃতি পাঠান। একইসাথে রাজপথে মোকাবিলা করার জন্য মাঠে নামতে বলেন সাবেক মেয়র। বিবৃতিতে বলা হয়, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলা করা হবে—বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের এমন…