Author: নিজস্ব প্রতিবেদক

ভোট নিয়ে প্রকাশ্যেই চলছে হুমকি ধামকি। নির্বাচন নিয়ে প্রার্থীদের মাঝে প্রচার প্রচারণা নিয়ে বিভিন্ন গলাবাজি ও বাকযুদ্ধ ইত্যাদি থাকলেও এবারের পৌরসভা নির্বাচনে এসবের বাইরে গিয়ে বিভিন্ন হুমকি ধামকি চলছে। সরকার দলীয় প্রার্থী ও নেতাকর্মীরা কোনো রাখঢাক ছাড়াই ভোটের জন্য প্রকাশ্যে হুমকি ধামকি দিচ্ছে। নৌকায় প্রকাশ্যে ভোট দেওয়ার পাশাপাশি ভোট না দেওয়ার ফলে বাড়ি ছাড়া করার হুমকিও দিচ্ছে। প্রকাশ্যে এমনি হুমকি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হয়েছেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম। গত বৃহস্পতিবার ঠাকুরগাঁও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ওই নির্বাচনী সভায় সবাইকে নৌকায় ভোট দেয়ার কথা বলেন মাহমুদা বেগম। এ সময় তিনি বলেন, ধানের শীষে (বিএনপির প্রতীক) যাদের…

Read More

অনিয়ম আর দুর্নীতির বেড়াজালে আটকে গেছে সরকারি সমস্ত দপ্তর। প্রায় প্রতিদিনই বিভিন্ন দপ্তরের অনিয়ম আর দুর্নীতির সংবাদ আসে। এসবের বাইরে নেই শিক্ষা প্রতিষ্ঠানও। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম আর দুর্নীতির সংবাদ পাওয়া যায়। এসব অনিয়ম আর দুর্নীতিতে জড়িত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রধানদের অনিয়ম আর দুর্নীতিতে জড়িয়ে পড়াটাকে উদ্বেগের বিষয় হিসাবেই ভাবছেন বিশেষজ্ঞরা। এমন উদ্বেগের মাঝেই এবার জানা গেলো বগুড়ার শাজাহানপুরে এক অধ্যক্ষের বিরুদ্ধে সাবেক অধ্যক্ষের স্বাক্ষর জাল করে কোটি টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। উপজেলার গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন মুকুলের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। মোটা অংকের অর্থের বিনিময়ে সাবেক অধ্যক্ষের স্বাক্ষর…

Read More

মাদ্রাসা শিক্ষক কর্তৃক একের পর এক শিশু বলাৎকার ও হত্যার ঘটনা মাদ্রাসা বিষয়ে দেশবাসীর নিকট এক নেতিবাচক মনোভাব তৈরী হয়েছে। এরইমধ্যে শোনা গেলো কুমিল্লার চান্দিনায় মাদরাসাতুল আবরার নামে একটি কওমি মাদরাসা থেকে এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের নরসিংহপুর এলাকার ওই কওমি মাদরাসা থেকে ছাত্রদের বেডিং এর স্তূপের নিচ থেকে রায়হান হোসেন (১০) নামে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করেন, বলাৎকারের সময় মাদ্রাসাছাত্র রায়হানের অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়ে থাকতে পারে। দেশে নারীর যৌন নির্যাতন ও ধর্ষণের চেয়ে বেশি পরিমাণে ঘটছে…

Read More

রাস্তায় ট্রাফিক পুলিশ ধরলে ভয়ে বুক অনেকেরই কাঁপে। জরিমানা যে হারে বেড়েছে তাতে অনেকেই ভাবেন, এবার পকেটে কত টাকার ধাক্কা লাগল কে জানে। অবশ্যই রাস্তায় ট্রাফিক নিয়ম মেনেই গাড়ি চালানো উচিত। না মানলে শাস্তির মুখে পড়তে হবে। কিন্তু সেই ট্রাফিক পুলিশই যদি ট্রাফিক আইন না মেনেই গাড়ি চালান তবে ঘটনাটা কেমন হয়? যাদের ভয়ে লোকজন গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা এনিয়ে থাকেন আতঙ্কে, তারাই যদি গাড়ির অবৈধ কাগজপত্র নিয়ে গাড়ি চালান তবে আইনের বারোটা বেজে যাওয়ার মতোই দশা। এমনই অভিযোগ পাওয়া গেলো ঝিনাইদহ ট্রাফিক বিভাগের প্রধান ট্রাফিক ইন্সপেক্টর মো. সালাহ উদ্দিনের বিরুদ্ধে। বিভিন্ন সড়ক-মহাসড়কে মোটরযানের কাগজপত্র যাচাইয়ের দায়িত্ব যে কর্মকর্তার,…

Read More

মাহফিলে ওয়াজ না করে ওয়াজিদের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে। যতটা না কোরান হাদিসের আলোকে ওয়াজ করেন তারচেয়ে বেশি করেন ব্যক্তি নিন্দা। একইসাথে লাগামহীনভাবে উস্কানিমূলক বক্তব্যও দিয়ে থাকেন। এবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ওয়াজ মাহফিলে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে বক্তাসহ দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। গত বুধবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বড় রাজাপুর গ্রামের সিদ্দিকীয়া নূরানী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, ধর্মীয় বক্তা মাওলানা ইউনুস (৩৭), তিনি কবিরহাট উপজেলার সাদুল্ল্যাপুর গ্রামের আমিন উল্যার ছেলে। ইমরান হোসেন রাজু (২২), তিনি বসুরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের আবুল…

Read More

চট্টগ্রামের ‘লাইফ লাইন’খ্যাত পোর্ট কানেকটিং সড়কের দুই পাশের হাজারো ব্যবসায়ীর কান্না থামছে না। বছর বছর ব্যবসার ক্ষতি হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সড়কটির উন্নয়নকাজ শেষ না হওয়ায় শুধু ব্যবসায়ী নয়, হালিশহরের লাখো মানুষ প্রায় অবরুদ্ধ জীবনযাপন করছেন। সড়কটির দশা করুণ থাকায় অন্য এলাকার মানুষ সাধারণত ওই এলাকায় পা ফেলতে চান না। চট্টগ্রাম বন্দরের কনটেইনার ও পণ্যবাহী গাড়ি রাজধানী ঢাকাসহ সারা দেশে পরিবহনের জন্য পোর্ট কানেকটিং সড়ক নির্মিত হয়। প্রতিদিন গড়ে ১০–১১ হাজার পণ্যবাহী গাড়ি এই সড়ক দিয়ে বন্দর থেকে সারা দেশে যায় এবং সমপরিমাণ গাড়ি বন্দরে ফিরে আসে। কিন্তু কয়েক বছর ধরে রাস্তাটির করুণ দশা। এ কারণে ঘুর পথে কদমতলী এবং…

Read More

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প থেকে স্থানীয় সংসদ সদস্য নূরুজ্জামান বিশ্বাসের ছেলে দোলন বিশ্বাসের নেতৃত্বে পাঁচ ট্রাক লোহা চুরির চেষ্টা করা হয়। আর এ চুরির খবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়ায় এক ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর জখম করে এমপিপুত্র। গতকাল মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে পাবনার রূপপুর পারমানবিক প্রকল্প সংলগ্ন নতুন হাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম সোহেল রানা (৪৫)। তিনি প্রকল্পের সাব ঠিকাদারী প্রতিষ্ঠান বাংলা পাওয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক। বাংলা পাওয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক সোহেল রানা অভিযোগ করে বলেন, “পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাসের ছেলে দোলন বিশ্বাস ও তার সহযোগীদের সিন্ডিকেট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের নির্মাণকাজে ব্যবহৃত…

Read More

আগামী ১৪ ফেব্রুয়ারি আলমডাঙ্গা পৌরসভা নির্বাচন। নির্বাচনকে ঘিরে রয়েছে প্রার্থীদের বিভিন্ন প্রচার প্রাচারণা। পৌরসভা নির্বাচন ঘিরে এরইমধ্যে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। দলের মনোনীত মেয়র প্রার্থী হাসান কাদির গণুর সমর্থনে আয়োজিত এক শ্রমিক সমাবেশে দলের নেতাকর্মীদের আগের রাতে ভোটারদের আটকানোর কৌশল শিখিয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন ইতোমধ্যে সমালোচনার জন্ম দিয়েছেন। নেতা–কর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘টুক করে ভোটের আগের রাত্রি গলির মদ্যি বুলে আসতি হবে, তুই বাড়ির মদ্যিতি নড়বিনে। নড়লি তোর খবর আছে এবং তুই হচ্চে রাজাকার, তুই হচ্চে জামাত।’ গত  শুক্রবার আলমডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে তিনি এসব বলেন। তার এ বক্তব্যের ভিডিও আজ…

Read More

মিয়ানমারের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রোহিঙ্গাদের মাঝে বিরাজ করছে উদ্বেগ উৎকণ্ঠা। এ নিয়ে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও উখিয়া টেকনাফে আশ্রিত রোহিঙ্গাদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পরে নতুন করে সীমান্ত পাড়ি দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটতে পারে এমন আশঙ্কায় সীমান্তে বাড়তি নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ   (বিজিবি)। এছাড়া মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের জলসীমায় নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে। এ অবস্থায় রাখাইনে থাকা রোহিঙ্গাদের অনেকে এপারে পালিয়ে আসার জন্য রোহিঙ্গা শিবিরে থাকা তাদের স্বজনদের কাছে নিয়মিত যোগাযোগ করে বিভিন্ন বিষয়ে খোঁজ-খবরও নিচ্ছেন। মিয়ানমারের এমন পরিস্থিতিতে আবারো রোহিঙ্গা অনুপ্রবেশের শংকা বাড়ছে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের কাছে। টেকনাফের শালবাগান শিবিরের…

Read More

২০২০ সালের শুরুর দিকে বিশ্বব্যাপি করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে  বিশ্বের বিভিন্ন দেশ লকডাউনে চলে যেতে একপ্রকার বাধ্য হয়। লকডাউনে মানুষ ঘরবন্দি থাকার কারণে সমগ্র বিশ্বে স্থবিরতা নেমে আসে পরিবহন খাতে। শিল্প, কল-কারখানা, পর্যটনসহ নানা খাতের কার্যক্রম সীমিত হয়ে আসে। যারফলে কমতে শুরু করে অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা। বছর শেষে মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) মতে, করোনা মহামারী ও লকডাউনের কারণে বিগত বছর অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা আগের বছরের তুলনায় ৯ শতাংশ কমেছে। এমনটাই জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের বিশ্বব্যাপি চাহিদায় পতনের পেছনে করোনাভাইরাসের মহামারীকে চিহ্নিত করেছে মার্কিন সংস্থা এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন । প্রতিষ্ঠানটির এক…

Read More