…
এডিটর পিক
যুদ্ধের ময়দানে শত্রুকে পরাজিত করার সবচেয়ে পরিচিত পদ্ধতি হলো সরাসরি আঘাত। বোমা হামলা, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ,…
Trending Posts
-
সমুদ্রের নিচে দুই হাজার বছরের বাণিজ্যপথ: সিসিলিতে মিলল রোমান জাহাজ
আগস্ট ১৬, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
ইউরোপে পোশাক রপ্তানিতে বড় পতন: বাংলাদেশের অর্থনীতির প্রধান স্তম্ভ কি নড়বড়ে হয়ে যাচ্ছে?
আগস্ট ১৬, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
বাম থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি: পশ্চিমবঙ্গের দীর্ঘ রাজনৈতিক পালাবদল আসলে কী বলছে?
আগস্ট ১৬, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments
Trending Posts
-
সমুদ্রের নিচে দুই হাজার বছরের বাণিজ্যপথ: সিসিলিতে মিলল রোমান জাহাজ
আগস্ট ১৬, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
ইউরোপে পোশাক রপ্তানিতে বড় পতন: বাংলাদেশের অর্থনীতির প্রধান স্তম্ভ কি নড়বড়ে হয়ে যাচ্ছে?
আগস্ট ১৬, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
বাম থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি: পশ্চিমবঙ্গের দীর্ঘ রাজনৈতিক পালাবদল আসলে কী বলছে?
আগস্ট ১৬, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments
- মাজার থেকে বঙ্গভবন: যে ভবনের ইতিহাসে মিশে আছে পাঁচ শতকের ঢাকা
- শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে আটকে তারেক রহমানের ভারত সফর?
- প্রতি সেকেন্ডে ৯০ হাজার ডলার ঋণ বাড়ছে যুক্তরাষ্ট্রের, সামনে বড় ঝুঁকি
- ইরানকে কাবু করতে ট্রাম্পের ‘অ্যানাকোন্ডা কৌশল’ আসলে কী?
- প্রাচীন যুদ্ধ থেকে আধুনিক যুদ্ধ—কেন নারীরা যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্য হয়ে উঠেছে?
- ৪০ লাখ বছরে ৫ গুণ বড় মানুষের মস্তিষ্ক, নেপথ্যে কী?
- ভারতে বিজেপির শাসন কি সত্যিই শেষের পথে?
- ভারতের ১০ কোটি তরুণ চাকরি খোঁজা ছেড়ে দিয়েছে
Author: নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের সেতাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মনজুর আলমের বিরুদ্ধে প্রায় ৩ কোটি টাকা লোপাটের অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে আসছিলেন বলে অভিযোগ। শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে অতিরিক্ত ফি আদায়, শিক্ষকদের বেতন আটকে রাখাসহ আরও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তিনি ব্যাপক টাকা লুটপাট করেছেন বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগে আজ মঙ্গলবার(২৩ ফেব্রুয়ারি) দুপুরে অধ্যক্ষের অপসারণ ও বকেয়া বেতন আদায়ের দাবিতে শিক্ষকরা তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন। পরে বোচাগঞ্জ থানা পুলিশ এসে অধ্যক্ষকে উদ্ধার করে। জানা যায়, সেতাবগঞ্জ সরকারি কলেজের ৭ সদস্য বিশিষ্ট কমিটির অভ্যন্তরীণ অডিটে অধ্যক্ষের বিরুদ্ধে ২ কোটি ৯১ লাখ ৭০ হাজার ১৭৮ টাকা…
খাগড়াছড়ির মহালছড়িতে পাহাড় কাটা থামানোই যাচ্ছে না। উল্টো দিনদিন বেড়েই চলছে। প্রকাশ্যে পাহাড় কেটে সাবাড় করলেও দেখার কেউ নেই। এর ফলে পরিবেশ যেমন বিপর্যস্ত হচ্ছে, তেমনি কমছে জঙ্গল, পশু-পাখি হারাচ্ছে আবাসস্থল। দিনের পর দিন সরকারি নির্দেশনা অমান্য করে পাহাড় কাটলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় এখনো বন্ধ হয়নি অবৈধভাবে পাহাড় কাটা। পরিবেশকর্মীরা বারবার বিষয়টি প্রশাসনের নজরে এনে পাহাড় কাটা বন্ধের আহ্বান জানালেও এ বিষয়ে নিয়মিত অভিযান ও নজরদারি নেই প্রশাসনের। কেননা এসব পাহাড় কাটার পেছনে রয়েছেন মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন শীল। তিনি মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। পরিবেশগত প্রভাব নিরূপণ ছাড়াই…
অস্ট্রেলিয়ার গণমাধ্যমকে মুনাফার ভাগ দেওয়ার আইন নিয়ে ফেসবুকের সঙ্গে জটিলতার সৃষ্টি হয় দেশটির সরকারের। সরকারের সঙ্গে টানাপোড়েনের জেরে গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ায় সংবাদ দেখা বা শেয়ার করার সুযোগ বন্ধ করে দেয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। তবে অবশেষে সেই সিদ্ধান্ত থেকে সরে এলো ফেসবুক। অস্ট্রেলিয়ার সরকার সাথে একটা সমঝোতায় যাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক। অস্ট্রেলিয়া সরকার কর্তৃক প্রস্তাবিত আইনটিতে সংশোধনী আনার পর সংবাদ কন্টেন্ট দেখা এবং গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টগুলো আবার চালু করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। আজ মঙ্গলবার(২৩ ফেব্রুয়ারি) এ কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার ট্রেজারার জোশ ফ্রাইডেনবার্গ। এদিকে একই আইন করার জন্য ভাবছে যুক্তরাজ্য, কানাডাসহ বিশ্বের অনেক দেশ। প্রস্তাবিত আইনটিতে নিউজ কনটেন্ট প্রকাশের জন্য অস্ট্রেলিয়ার…
পরিকল্পনা নিয়ে প্রকল্পগুলো শুরু করা হলেও সেই পরিকল্পনা আর একসময় পরিকল্পনা থাকছে না। বিভিন্ন কারণে কিংবা অজুহাতে প্রকল্পগুলোর সময় ও ব্যয় বাড়ানো এখন প্রতিটা প্রকল্পেরই অখণ্ডনীয় ভাগ্য হয়ে গেছে। সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া কক্সবাজারের মাতারবাড়ি প্রকল্পের ব্যয় ও সময় বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন করে প্রকল্পের ব্যয় প্রায় ১৬ হাজার কোটি টাকার মতো বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এ নিয়ে এরই মধ্যে দুই দফা আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে। সিপিজিসিবিএলের প্রস্তাব যাচাই-বাছাই শেষে একনেকে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এ খরচ বাড়লে এটি হবে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল প্রকল্প। এখন পর্যন্ত দেশে সবচেয়ে বেশি খরচ করা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র…
বিরোধীদলীয় নেতাকর্মীদের দমনপীড়ন ও ধরপাকড়ের জন্য রুশ সরকারের ওপর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞা আরোপের আলোচনা চলছিল বেশ কয়েকদিন ধরেই। পুতিনবিরোধী রুশ নেতা আলেক্সেই নাভালনির উপর দমন নীতির পর তারা এই নিষেধাজ্ঞা আরোপের নিয়ে আলোচনা করছেন৷ এবিষয়ে শীঘ্রই সিদ্ধান্তে আসবে বলে জানিয়েছে সংস্থাটি।এদিকে মিয়ানমারে সামরিক বাহিনীর অভ্যুত্থান ইস্যুতেও একই সিদ্ধান্ত নিতে চলেছে সংস্থাটি। আজ সোমবার(২২ ফেব্রুয়ারি) ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা তাদের বৈঠকে এই নীতিগত সিদ্ধান্ত নিলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সেই নিষেধাজ্ঞার স্পষ্ট রূপরেখা তুলে ধরা হবে। মার্চ মাসে ইইউ শীর্ষ সম্মেলনে সেই ঘোষণা করা হতে পারে। রাশিয়ার সঙ্গে ইইউ’র সম্পর্ক বেশ কয়েক বছর ধরে অবনতির পথে৷ এর আগে ইউক্রেনের পূর্বাঞ্চলে মালয়েশীয় বিমান…
ময়মনসিংহের গৌরীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফকে অফিসে গিয়ে গালাগালসহ দেখে নেওয়া ও প্রাণনাশের হুমকি দিয়েছেন সোহেল রানা নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। সোহেল রানা গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বলে জানা গেছে। ২১ ফেব্রুয়ারির আলোচনাসভার ব্যানারে নাম না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে ইউএনওর কার্যালয়ে গিয়ে এই হুমকি দেওয়া হয়। এ ঘটনায় গতকাল রবিবার(২১ ফেব্রুয়ারি) রাতে ছয়জনকে নামে ও অজ্ঞাত আরো ৪০ জনকে আসামি করে মামলা করেছেন ইউএনও দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম। স্থানীয় সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, ২১ ফেব্রুযারি আলোচনা সভার ব্যানারে অনেকের নাম থাকলেও ভাইস চেয়ারম্যান সোহেল…
মাদ্রাসার শিক্ষক কর্তৃক মাদ্রাসাছাত্রদের ধর্ষণের অভিযোগ প্রায় নিয়মিত খবরে দাঁড়িয়ে গেছে। মাদ্রাসার কোমলমতি শিশুদের এহেন ধর্ষণে আতঙ্কিত হয়ে পড়েছে দেশ। মাদ্রাসা ও মাদ্রাসা শিক্ষকদের নিয়ে মানুষের মনেও জন্মেছে নেতিবাচক মনোভাব। এসব খবরের মধ্যে ইতিমধ্যে শোনা গেলো মাদ্রাসার এক ছাত্র কর্তৃক একই মাদ্রাসার আরেক ছাত্রকে ধর্ষণের অভিযোগ। ওয়াজ শুনতে গিয়ে ১০ বছরের মাদরাসাছাত্র একই মাদ্রাসার আরেক ছাত্র কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এ ঘটনা ঘটেছে। গতকাল রবিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় উপজেলার কালীকচ্ছ চাঁনপুরের একটি মাদরাসা থেকে অভিযুক্ত ছাত্রকে আটক করেছে পুলিশ। আটক ছাত্রের বাড়ি নাসিরনগর উপজেলায়। সে সিরাজবাগ নূরানী ও হাফেজীয়া মাদরাসার আমপারা…
মাদ্রাসা শিক্ষক কর্তৃক শিশু বলাৎকার ও ধর্ষণের অভিযোগ প্রায়ই আসে। এসব ছাড়াও বিভিন্ন সময়ে ধর্ষণের ঘটনার অভিযোগ আসে। এবিষয়ে ইতিমধ্যে দেশবাসীর নিকট মাদ্রাসা ও মাদ্রাসা শিক্ষকদের বিরুদ্ধে এক নেতিবাচক মনোভাব তৈরী হয়েছে। মাদ্রাসায় অধ্যয়নরত শিশু বলাৎকার ও ছাত্রী ধর্ষণের মতো ঘটনার অভিযোগ আসলেও এবার এক মাদ্রসাশিক্ষক কর্তৃক কলেজছাত্রী ধর্ষণের অভিযোগ এসেছে। কুমিল্লার চান্দিনায় এক কলেজছাত্রীকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে মো. শাহপরান নামের এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে। পেট ব্যথার কারণে হুজুরের কাছ থেকে পানিপড়া আনতে গিয়ে ধর্ষণের শিকার হন ওই ছাত্রী। এ অভিযোগে অভিযুক্ত মাদ্রাসার হুজুর মো. শাহপরানকে গ্রেপ্তার করে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার শাহপরান…
বছরের নির্দিষ্ট একটা সময়ে মা-ইলিশ নদীতে ডিম ছাড়তে আসে। ডিম ছাড়ার পরিবেশ নির্বিঘ্ন করতে সরকারের মৎস্য অধিদপ্তর নদীতে জাল ফেলা, ইলিশ শিকার, ক্রয়-বিক্রয়, বহন, পরিবহন ও মজুত নিষিদ্ধ করে। মা-ইলিশ ও জাটকা সংরক্ষণ অভিযান সফল করতে মৎস্য অধিদপ্তরের পাশাপাশি প্রশাসন, পুলিশ, র্যাব, কোস্টগার্ডের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধি নিয়োজিত আছেন। তার পরও জাটকা ইলিশে পরিণত হচ্ছে না। ভোলার শাহবাজপুর চ্যানেলে ইলিশা থেকে মনপুরা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট নিষিদ্ধ জাল পেতে নিধন করা হচ্ছে জাটকা ইলিশ। এতে সরকারের জাটকা সংরক্ষণ অভিযান হুমকিতে পড়েছে। আর এ কাজে জড়িত রয়েছে জেলার প্রভাবশালী ব্যক্তিরা। এছাড়া, মৎস্য ব্যবসায়ীরা নির্বিঘ্নে এসব জাটকা সড়ক ও নৌ-পথে ঢাকা,…
বরগুনার বেতাগীতে ইউনিয়ন ভূমি কার্যালয়ে নির্মাণাধীন ভবন আচমকা ভেঙে পড়েছে। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়েছে ভবনটি। গতকাল বৃহাস্পতিবার (১৮ ফ্রেরুয়ারি) সকাল ১১টার দিকে ঠিকাদারের লোকজন সেন্টারিং খোলার সময় হঠাৎ ভবনের সামনের অংশ ভেঙে পড়ে। সিডিউল মোতাবেক কাজ না করা এবং নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার ফলে নির্মানাধীন ভবন ভেঙে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসীর অভিযোগ, শুরু থেকেই ঠিকাদার ভবনটি নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে আসছেন। এ ছাড়া নির্মাণকাজে প্রকৌশলীর গাফিলতি রয়েছে বলেও এলাকাবাসী অভিযোগ তুলেছেন। জানা যায়, ২০১৮-১৯ অর্থবছরে বরগুনার বেতাগীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ইউনিয়ন ভূমি অফিস নির্মাণের জন্য গত বছর দরপত্র আহ্বান করা হয়। এতে…