Author: নিজস্ব প্রতিবেদক

গতকাল ৪ ফেব্রুয়ারী সকাল ১০টার দিকে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে দিল্লি থেকে ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের প্রস্তুতি চূড়ান্ত করার পাশাপাশি গত বছরের ১৭ ডিসেম্বর দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরো এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা করতেই এস জয়শংকরের এই ঢাকা সফর। প্রসঙ্গত, মুজিব জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে আগামী ২৬শে মার্চ দু’দিনের সফরে ঢাকায় আসার কর্মসূচি রয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর জানান,…

Read More

গত ৫ বছরে সারা দেশের থানাগুলোতে ২৬ হাজার ৬শ ৯৫টি ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। সবচেয়ে বেশি মামলা দায়ের হয়েছে গত দুই বছরে। বুধবার হাইকোর্টে আইন ও সালিশ কেন্দ্রের করা একটি রিটের জবাবে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। পুলিশ সদর দপ্তর থেকে এমন তথ্য দেয়া হয়েছে বলে বুধবার (৩ মার্চ) সাংবাদিকদের জানান আইনজীবী ইয়াদিয়া জামান। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চে বুধবার এ সংক্রান্ত পৃথক দুটি প্রতিবেদন উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। এ অবস্থায় রাষ্ট্রপক্ষের সময় আবেদনে হাইকোর্ট আগামী ২৩ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল…

Read More

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হওয়া কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর প্রায় এক বছর ধরে কারাবন্দি আছেন। তার সাথেই গ্রেফতার হওয়া লেখক মুওশতাক আহমেদ কয়দিন আগে কারাগারে বন্দি অবস্থায় মারা যান। তার মৃত্যুকে ঘিরে গোটা বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনের বাতিলসহ মুশতাক হত্যার প্রতিবাদে এখনো আন্দোলন চলছে। এরই মধ্যে শোনা গেল ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে ছয় মাসের জামিন দিয়েছেন আদালত। আজ বুধবার (৩ মার্চ) বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ ছয় মাসের জন্যে কিশোরের জামিন মঞ্জুর করে এ আদেশ দেন। তবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন,ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সারা দেশে আন্দোলনরত আন্দোলনকারীদের…

Read More

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ড (বরখাস্ত) কাউন্সিলর ইরফান সেলিমকে মাদক মামলা থেকেও অব্যাহতি দিয়েছেন আদালত। আজ সোমবার (১মার্চ) ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান এ রায় দেন। পুলিশ ইরফানের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় আদালত এ মামলায় আর তদন্ত করার আদেশ দেননি। এর আগে অস্ত্র মামলা থেকেও তাকে অব্যাহতি দেয়া হয়েছে। পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের ধারাবাহিকতায় উভয় মামলা থেকে অব্যাহতি পেলেন ইরফান সেলিম। গত ৫ জানুয়ারি মাদক মামলা থেকে ইরফান সেলিমের অব্যাহতি দিয়ে আদালতে প্রতিবেদনটি জমা দেয় পুলিশ। সেদিন অস্ত্র নিয়ন্ত্রণ আইনেরও অপর একটি মামলাতেও তার বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল…

Read More

সেতু নির্মাণের প্রধানতম শর্ত হলো সংযোগ রাস্তা থাকতে হবে এবং একইসাথে লোকজনের যাতায়াতও থাকতে হবে। কিন্তু এসব মেনেই যে সব জায়গায় সেতু নির্মাণ হয় তেমনটিও নয়। যেখানে সেতু থাকার কথা সেখানে না দিয়ে সংশ্লিষ্টরা ক্ষমতার অপব্যবহার করে অন্যস্থানে খামোখা সেতু দাঁড় করিয়ে দেবার ঘটনা দেশে অনেক। একইসাথে নামকেওয়াস্তে সেতু নির্মাণ করতে গিয়ে কাজ শেষ করার আগে ধ্বসে পড়ার ঘটনাও প্রায়ই আসে। সেতু নিয়ে দেশের ভিন্ন স্থানে তেমনি দুটি ঘটনা ঘটেছে। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের বলভা গ্রামে যেখানে সেতুর প্রয়োজন সেখানে না দিয়ে অন্যস্থানে নির্মাণ করা হয়েছে যেখানে কোনো সংযোগ সড়ক নেই। আরেকটি ঘটনা শোনা গেলো সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের কোন্দানালা খালের…

Read More

করোনায় ক্ষতিগ্রস্ত ৪ লাখ ৮৫ হাজার ৪৭৬ জন খামারিকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫৬৮ কোটি ৮৬ লাখ টাকা নগদ আর্থিক প্রণোদনা দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এর মধ্যে প্রাণিসম্পদ খাতে ক্ষতিগ্রস্ত খামারির সংখ্যা ৪ লাখ ৭ হাজার ৪০২ জন ও ক্ষতিগ্রস্ত মৎস্য চাষির সংখ্যা ৭৮ হাজার ৭৪ জন। প্রদেয় অর্থ খামারিদের প্রদত্ত বিকাশ, নগদ এবং ব্যাংক হিসাবের মাধ্যমে পাঠানো হয়েছে। তবে গুরুদাসপুর প্রাণিসম্পদ খাতে ক্ষতিগ্রস্ত খামারিদের প্রণোদনা প্রদানে তালিকা তৈরিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। বরাদ্দের পুরো টাকাই অনিয়ম-দুর্নীতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে দুই শতাধিক প্রকৃত গাভী খামারি গত বুধবার(২৪ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রাণিসম্পদ অফিসে…

Read More

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছে আদালত। রবিবার ( ২৮ ফেব্রুয়ারি) পুলিশের করা আবেদনের শুনানি শেষে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. জসিমের রিমান্ড আবেদন নামঞ্জুর করেন। কিশোরের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া গণমাধ্যমকে বলেন, অভিযোগপত্র জমা দেওয়ার পরে অভিযুক্ত ব্যক্তিকে রিমান্ডে নিতে নতুন করে আবেদন করার কোনো এখতিয়ার পুলিশের নেই। কেন তাকে (কিশোর) আদালতে হাজির করা হলো না সে বিষয়ে রাষ্ট্রপক্ষ সন্তোষজনক কোনো জবাব দিতে পারেনি। এর আগে সকালে মামলাটির নথিপত্র পর্যালোচনার জন্য তলব করেন ঢাকার মুখ্য মহানগর হাকিম জুলফিকার হায়াত। সাড়ে ৯টায় নথিপত্র নিয়ে আদালতের রমনা থানার নিবন্ধন শাখার সদস্য মো.…

Read More

কদিন আগেই ছাত্রলীগের চাঁদাবাজিকে কেন্দ্র করেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে গ্রামবাসীদের এক তুলকালাম ঘটনা ঘটেছে। যেটার রেশ এখনো রয়ে গেছে। এরইমধ্যে শোনা গেলো বগুড়ার নন্দীগ্রামে একজনের বাড়ি নির্মাণ কাজে বাধা ও চাঁদা দাবি করার অভিযোগ এনে ১২ ছাত্রলীগকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। নন্দীগ্রামে নির্মাণাধীন ওই বাড়িটি ছিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদের। তিনিই চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মামলা করেন। এ মামলার এজাহারভুক্ত দুজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ছোট ডেরাহাড় গ্রামের আব্দুস সামাদ ও আতোয়ার রহমান। আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল…

Read More

হাইতির কারাগারগুলোকে বিশ্বের সবচেয়ে ঘিঞ্জি কারাগার বলা হয়ে থাকে। মানবাধিকার সংস্থাগুলো বলছে যে, প্রায় ১১,০০০ বন্দি অমানবিক পরিস্থিতিতে বাস করে। এরইমধ্যে শোনা গেলো ক্যারিবীয় দেশ  হাইতির এক কারাগার ভেঙ্গে কয়েদিরা দলে দলে পালিয়ে গেছে। হাইতির রাজধানী পোর্ট-অঁ-প্রিন্সের কাছে একটি কারাগার থেকে ৪ শতাধিক কয়েদি পালিয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। গত বৃহস্পতিবার ওই পালানোর ঘটনাকে কেন্দ্র করে সহিংসতায় কারা পরিচালক ও কয়েকজন পথচারীসহ ২৫ জন নিহত হয়েছে। এ পর্যন্ত ৬০ জনকে পুনরায় আটক করতে পেরেছে নিরাপত্তা বাহিনী। গতকাল শুক্রবার উত্তর-পূর্বাঞ্চলীয় পোর্ট-অ-প্রিন্সের ক্রোইক্স-দেজ-বুকেটস বেসামরিক কারা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে। যদিও দেশটির ইতিহাসে এক দশকের সবচেয়ে ভয়াবহ এ সংঘাতের ঘটনাটি ঘটে বৃহস্পতিবার।…

Read More

ফেনীর ফুলগাজীতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রী একটি মেয়েসন্তানের জন্ম দিয়েছে। স্কুলছাত্রীর দায়ের করা মামলায় আজ শুক্রবার অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত পুলিশ কনস্টেবল তৌহিদুল ইসলাম ওরফে শাওন রাঙ্গামাটির শালবাগান পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। শুক্রবার রাঙ্গামাটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিকালে ফেনীর আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন। ফুলগাজী থানার ওসি মোহাম্মদ কুতুব উদ্দিন নারী ও শিশু নির্যাতন দমন আইনে চারজনের বিরুদ্ধে মামলা ও প্রধান আসামি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা গেছে, ভুক্তভোগী স্কুলছাত্রীর বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায়। অভিযুক্ত কনস্টেবল ওহিদুল…

Read More