…
এডিটর পিক
একটি সংবাদ সম্মেলন। সামনে সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। হাতে মাইক্রোফোন। সাংবাদিকের কাজ প্রশ্ন করা, আর সরকারের…
Trending Posts
-
বিডিআর সাক্ষীসহ অন্তত ১৫ জনকে হত্যা, পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলার অভিযোগ
সেপ্টেম্বর ১৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পানসুপারি খাওয়ার ইতিহাস ২৫ হাজার বছর পুরনো, যেভাবে শুরু
সেপ্টেম্বর ১৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
বিডিআর সাক্ষীসহ অন্তত ১৫ জনকে হত্যা, পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলার অভিযোগ
সেপ্টেম্বর ১৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পানসুপারি খাওয়ার ইতিহাস ২৫ হাজার বছর পুরনো, যেভাবে শুরু
সেপ্টেম্বর ১৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- পুরো আরব-ব্যবস্থা ওলটপালট, হুতিদের হাতে সবচেয়ে মার খাচ্ছে সৌদি
- শিক্ষার্থী নির্যাতন ঠেকাতে মাদ্রাসায় কঠোর বিধিনিষেধ
- তিস্তা শুধু নদী নয়, ভারত–বাংলাদেশ সম্পর্কের নতুন পরীক্ষা
- বিদেশে নাশকতার ছক, ঢাকায় বাস্তবায়ন
- ৮ মাসে ৩৬ নিখোঁজ শিশুর লাশ
- প্রতিবছর ৮ হাজারের বেশি প্রাণহানি: নিরাপদে বাঁচার অধিকার কোথায়?
- তিন কোম্পানি হ্যাক করলো গুগলের জেমিনি এআই: বদলে যাচ্ছে সাইবার হামলার ভবিষ্যৎ
Author: নিজস্ব প্রতিবেদক
কয়েকজন বখাটে ছেলে মেসের বাইরে থেকে রাতে দুই দফায় বিভিন্নভাবে উত্ত্যক্ত ও ভয় দেখিয়ে অত্যাচার করেছে বলে অভিযোগ তুলেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চার ছাত্রী। গতকাল বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া এলাকার একটি ছাত্রী মেসে এ ঘটনা ঘটে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত দুই দফায় ওই ছাত্রীদের জানালার সামনে অশ্লীল কথাবার্তা ও বিভিন্ন কুরুচিপূর্ণ বাজে মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বখাটেদের দ্বারা রাতভর হয়রানির শিকার হয়ে তারা শেষে আজ বৃহস্পতিবার(২৫ ফেব্রুয়ারি) সকালে মেস ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। ভুক্তভগী ছাত্রীরা জানান, তারা সবাই বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী। হল বন্ধ রেখে বিভাগের পক্ষ থেকে পরীক্ষার তারিখ ঘোষণা করা হলে…
সংবাদ প্রকাশের বিনিময়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোকে অর্থ দেওয়ার বিধান রেখে গুগল-ফেসবুকের জন্য আইন পাস করেছে অস্ট্রেলিয়া। কয়েকদিন ধরে চলা জল্পনা-কল্পনা শেষে গুগল ও ফেসবুকের কাছ থেকে অর্থ আদায় করতে বিশ্বে প্রথম দেশ হিসেবে এ আইন পাস করেছে অস্ট্রেলিয়া। আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার পার্লামেন্ট আইনটি পাস হয়। নতুন এই আইনের কারণে গুগল-ফেসবুক তাদের প্ল্যাটফর্মে অস্ট্রেলিয়ার স্থানীয় নিউজ কন্টেন্ট প্রকাশের জন্য সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমকে অর্থ দিতে বাধ্য থাকবে। অর্থাৎ, এখন থেকে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলোকে বেশ আকর্ষণীয় পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে গুগল ও ফেসবুককে। এদিকে একই আইন অনুসরণ করার কথা ভাবছে যুক্তরাজ্য, কানাডাসহ বিশ্বের অনেক দেশ। আন্তর্জাতিক সংবাদ সংস্থাদের প্রতিবেদন থেকে এই…
সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার পেছনে নির্দেশদাতা হিসাবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়ি করা হতে পারে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে। তদন্ত সংশ্লিষ্ট অন্তত ৪ জন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। সৌদি আরবের সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের একটি গোপন গোয়েন্দা প্রতিবেদন আজ বৃহস্পতিবার প্রকাশ করা হতে পারে বলে ওই কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন। মার্কিন কর্মকর্তা বলেছেন, খাসোগিকে হত্যার অনুমোদন যুবরাজ মোহাম্মদ বিন সালমান দিয়েছেন বলে গোয়েন্দা প্রতিবেদনে উঠে আসবে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী সৌদি যুবরাজই খাসোগি হত্যার অনুমোদন দেন এবং হতে পারে তিনি সেটার নির্দেশও দেন। গোয়েন্দা প্রতিবেদনটি তৈরি করতে…
গত ৩১ জানুয়ারি কুমিল্লার সদরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ও নির্যাতনের অভিযোগে মো. রনি নামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর থেকেই মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন হুমকি দিতে থাকে। হুমকি দেওয়া সত্বেও মামলা তুলে না নেওয়ায় বাদীকে মারধর করেন আসামি। গত মঙ্গলবার(২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্রবাসীর স্ত্রীকে ছাত্রলীগ নেতা মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত বাদী এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রনি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতির পদে রয়েছেন। তার বাড়ি জেলার সদর উপজেলার বারপাড়া এলাকার কৃষ্ণপুরে। মামলায় রনির মা-কেও আসামি করা হয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি বাদী ও অভিযুক্তদের জেলা পুলিশ সুপার কার্যালয়ের নারী ও শিশু…
জামালপুরে ঝাওলা গোপালপুর কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেনকে উপাধ্যক্ষের করা চাঁদাবাজির মামলায় দুই বছরের কারাদণ্ড ও একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা— অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে স্পেশাল জজ আদালতের বিচারক জহিরুল কবির এই রায় প্রদান করেন। এছাড়াও কলেজ অধ্যক্ষ মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে কলেজ ফান্ডের ১২ লাখ ৬২ হাজার ৮৬৭ টাকা আত্মসাতের আরও একটি মামলা বিচারাধীন রয়েছে। মামলার বিবরণে জানা যায়, ঝাওলা গোপালপুর কলেজে শিক্ষক পদোন্নতির জন্য অধ্যক্ষ মোফাজ্জল হোসেন ওই কলেজের উপাধ্যক্ষ এবিএম ফরহাদ হোসেনসহ তিন শিক্ষকের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা নেন। পরে কাজ করে না দেওয়ায় ২০০৮ সালে উপাধ্যক্ষ এবিএম…
পুলিশের সোর্স ও পুলিশ চক্রান্ত করে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী গ্রামের বাসিন্দা বাদল মিয়াকে(৫৭) মিথ্যা মামলায় ৩৫ দিন কারাভোগ করানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ এনেছেন ভোক্তভোগী নিজে। আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ক্ষতিপূরণ দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, শুধুমাত্র টাকার জন্য ভুয়া একটি গ্রেফতারি পরোয়ানায় পুলিশের সোর্স সাইফুল ও ইলিয়াস বরগুনা থানায় কর্মরত এএসআই নাঈমুর রহমান ও সাইফুল ইসলাম ষড়যন্ত্র করে আমাকে ঘৃণ্য অপরাধের মিথ্যা অভিযোগে ৩৫ দিন কারাভোগ করিয়েছে। তাই আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তিনি অভিযোগ করেন, স্থানীয় দালাল সাইফুল এবং ইলিয়াস ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়েছে। তিনি বলেন, প্রথম…
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ইউএনও কার্যালয়ের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সঙ্গে কথা বলছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য বিজয় চাকমা। এসময় অস্ত্রধারীরা অফিসে ঢুকেই ইউএনওর সামনেই প্রকাশ্যে গুলি ছুঁড়তে শুরু করেন। এতে ঘটনাস্থলেই নিহত হোন বিজয় চাকমা। আজ বুধবার(২৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম সমর বিজয় চাকমা (৪০)। তিনি উপজেলার রূপকারী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য ছিলেন। সমর বিজয় চাকমা জেএসএস (এমএন লারমা) দলের বাঘাইছড়ি উপজেলা শাখার শিক্ষাবিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। জনমনে ছড়িয়েছে আতঙ্ক। বিভিন্ন মহলে দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর পৌনে ১টার…
স্বামীরা অফিস আদালতে কাজ করে প্রতিমাসের শেষে মোটা অংকের বেতন নেন। কিন্তু স্ত্রীরাও যে ঘরে থেকে ডিউটি টাইমের তোয়াক্কা না করেই দিনরাত কাজ করে যান, এবিষয়ে তাদের কোনো বেতন দেওয়ার কথা ভাবেন না স্বামীরা। তারা মনে করেন, ঘরের কাজ করার জন্য স্ত্রীদের বেতন দেওয়ার প্রয়োজন কী! আসলে ঘর-গেরস্থালির কাজকে কাজ বলে ধরা হয় না। যুগ যুগ ধরে চলে আসা এই নিয়মের বিরুদ্ধে এবার দাঁড়ালেন চীনা আদালত। ঘোষণা করলেন, ঘরের কাজের জন্য স্ত্রীদের বেতন দিতে হবে স্বামীদের। চীনের বেইজিংয়ের একটি আদালত এমনই রায় দিয়েছে। আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। চলতি বছরই চীনে নতুন দেওয়ানি…
প্রায় ৩ হাজার পিস ইয়াবাসহ র্যাবের হাতে ধরা পড়া পুলিশের সেই এএসআই গোলাম মোস্তফাকে আদালত কারাগারে পাঠিয়েছে। র্যাবের করা মাদক মামলায় এএসআই (সাময়িক বরখাস্ত গোলাম মোস্তফা) আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। গতকাল মঙ্গলবার(২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওসমান গণির আদালতে আদালত এ আদেশ দেন। এএসআই গোলাম মোস্তফা নোয়াখালী জেলার চরজব্বার থানার চরহাসান সিকদার বাড়ির সাইদুর রহমানের ছেলে। সিএমপির গোয়েন্দা শাখায় (বন্দর জোন) কর্মরত ছিলেন তিনি। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২০ সালের ২১ অক্টোবর বিকেলে চট্টগ্রামের ওয়াসা মোড়ে হক লাইব্রেরির সামনে থেকে ২৮০০ পিস ইয়াবাসহ র্যাবের হাতে ধরা পড়েন রাঙ্গুনিয়া থানার কনস্টেবল মোশররফ হোসেন। এ ঘটনায়…
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানাকে ব্যবহার করে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি করার অভিযোগ উঠেছে। বাঞ্ছারামপুরে নারীসহ এক পরিবারের চার গ্রামবাসীকে বাড়ি থেকে গভীর রাতে আটক করে থানায় ৩ দিন আটকে রেখে পুলিশের নামে দেড় লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার(২৩ ফেব্রুয়ারি) ভুক্তভোগী কাঠমিস্ত্রি সেলিম মিয়া টাকা ফেরত ও নিরাপত্তা চেয়ে অতিরিক্ত পুলিশ সুপারের (নবীনগর সার্কেল) কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সোনারামপুর ইউনিয়নের চর মরিচাকান্দি গ্রামের হতদরিদ্র হক সাহেবের বাড়িতে গত বছরের ১ নভেম্বর রাত দেড়টার সময় বাঞ্ছারামপুর মডেল থানার এসআই রফিকুল ইসলাম, এএসআই আশরাফুল আলম ও মনিরসহ একদল পুলিশ অভিযান…