…
এডিটর পিক
একটি সংবাদ সম্মেলন। সামনে সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। হাতে মাইক্রোফোন। সাংবাদিকের কাজ প্রশ্ন করা, আর সরকারের…
Trending Posts
-
বিডিআর সাক্ষীসহ অন্তত ১৫ জনকে হত্যা, পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলার অভিযোগ
সেপ্টেম্বর ১৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পানসুপারি খাওয়ার ইতিহাস ২৫ হাজার বছর পুরনো, যেভাবে শুরু
সেপ্টেম্বর ১৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
বিডিআর সাক্ষীসহ অন্তত ১৫ জনকে হত্যা, পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলার অভিযোগ
সেপ্টেম্বর ১৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পানসুপারি খাওয়ার ইতিহাস ২৫ হাজার বছর পুরনো, যেভাবে শুরু
সেপ্টেম্বর ১৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- পুরো আরব-ব্যবস্থা ওলটপালট, হুতিদের হাতে সবচেয়ে মার খাচ্ছে সৌদি
- শিক্ষার্থী নির্যাতন ঠেকাতে মাদ্রাসায় কঠোর বিধিনিষেধ
- তিস্তা শুধু নদী নয়, ভারত–বাংলাদেশ সম্পর্কের নতুন পরীক্ষা
- বিদেশে নাশকতার ছক, ঢাকায় বাস্তবায়ন
- ৮ মাসে ৩৬ নিখোঁজ শিশুর লাশ
- প্রতিবছর ৮ হাজারের বেশি প্রাণহানি: নিরাপদে বাঁচার অধিকার কোথায়?
- তিন কোম্পানি হ্যাক করলো গুগলের জেমিনি এআই: বদলে যাচ্ছে সাইবার হামলার ভবিষ্যৎ
Author: নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি নামক ঘুণপোকা খেয়ে সাবাড় করে রাষ্ট্রকে জরাজীর্ণ করে তুলছে। সরকারের পক্ষ থেকে জিরো টলারেন্স উদ্যোগ নিয়েও কোনো কূলকিনারা করতে পারছে না। প্রায় প্রতিনিয়তই দুর্নীতি আর অনিয়মের সংবাদ আসে গণমাধ্যমে। এসব দুর্নীতি রোধ করার জন্যই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন গত বছরের ২৯ জুলাই একটি গণমাধ্যমকে বলেছিলেন, ৩ মাসের মধ্যে দেশের সব খাতের দুর্নীতি দূর করবে তার নেতৃত্বাধীন উইং। এজন্য ১০ জন সৎ কর্মকর্তা নিয়ে একটি উইং গঠনের প্রস্তাব দিয়েছিলেন তিনি। তিনি বলেছিলেন, এর অন্যথা হলে তিনি যে কোনো শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত থাকবেন। কিন্তু তার সেই চ্যালেঞ্জ আমলেই আনা…
দেশে বর্তমানে শিশু কিডনি রোগীর সংখ্যা প্রায় ৪২ লাখ। এর বিপরীতে বিশেষজ্ঞ কিডনি চিকিৎসক রয়েছে মাত্র ৩৫ জন। অর্থাৎ কিডনি রোগে আক্রান্ত প্রতি সোয়া ১ লাখ শিশুর জন্য গড়ে ১ জন বিশেষজ্ঞ কিডনি চিকিৎসক রয়েছে দেশে। বিগত ১০ বছরে দেশে হিমোডায়ালাইসিসের আওতায় এসেছে মাত্র ২১৫ জন শিশু। দীর্ঘমেয়াদি পেরিটোনিয়াল ডায়ালাইসিস করেছে ২৬ জন শিশু। আর কিডনি প্রতিস্থাপন করেছে মাত্র ১৩ জন শিশু। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ১৫ থেকে ৩০ হাজার পর্যন্ত ব্যক্তি নতুন ভাবে কিডনি সমস্যায় আক্রান্ত হচ্ছে। কিডনি রোগের প্রবণতা দিন দিন বাড়ছে। বিশ্বে প্রতি ঘণ্টায় প্রায় ৫ শিশু কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে এবং প্রতি ১০ শিশুর মধ্যে এক…
ইন্টারনেটে ছড়িয়ে পড়া তেত্রিশ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, ছোট্ট একটি শিশুকে লম্বা সাদা আলখাল্লা পরা এক ব্যক্তি ঘাড়ের কাছের কাপড় ধরে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছেন। কয়েক পা যাওয়ার পর শিশুটিকে একটি ঘরে ঢোকানো হয়। এরপর শিশুটিকে মাটিতে ফেলে বেত দিয়ে পেটাতে শুরু করেন ওই ব্যক্তি। শুরুতে শিশুটির ডান হাত ধরে পেটানো হয়। এক পর্যায়ে শিশুটি মাটিতে শুয়ে পড়ে। তখন তার ডান পা টেনে ধরে পায়ের ওপর পেটাতে থাকে ওই শিক্ষক। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেছেন, ভিডিওটি দেখেই শিশুটিকে এবং অভিযুক্ত শিক্ষককে শনাক্ত করা হয়েছে এবং ভিডিওটি যে মঙ্গলবারই ধারণ করা হয়েছে সে ব্যাপারেও তিনি নিশ্চিত হয়েছেন।…
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তারের পর আহমেদ কবির কিশোরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বদ্ধ এক ঘরে আটকে রেখে বেদম নির্যাতন করে। নির্যাতনের বিষয়ে জামিনে মুক্ত হয়ে কিশোর কান্না বিজরিত কণ্ঠে সেদিনই দেশের গণমাধ্যমকে জানিয়েছেন। এবার নির্যাতনের অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়ী করে মামলার আবেদন করেছেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। আজ বুধবার (১০ মার্চ) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে তিনি এ মামলার আবেদন করেন। আদালতের কাছে তিনি তার ওপর নির্যাতনের বিচার চেয়েছেন। তবে মামলার আবেদনে কারো নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। এসময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদেশ পরে দিবেন বলে জানিয়েছেন। কার্টুনিস্ট…
যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের নতুন স্ট্রেইন বাংলাদেশেও শনাক্ত হয়েছে। তবে বাংলাদেশে নতুন স্ট্রেইন কতটা ছড়িয়েছে তার বিস্তারিত জানতে কন্টাক্ট ট্রেসিং চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন জানিয়েছেন, ‘আমরা জানুয়ারির প্রথম দিকে পাঁচ বা ছয় জনের নমুনায় যুক্তরাজ্যের নতুন ধরনের করোনাভাইরাস খুঁজে পেয়েছি।’ করোনাভাইরাস নিয়মিতভাবে রূপান্তরিত হচ্ছে। রূপান্তরিত নতুন একটি ধরন বা স্ট্রেইন গত ডিসেম্বরে যুক্তরাজ্যে শনাক্ত হয়। নতুন এই ধরনটির সংক্রমণ ক্ষমতা তুলনামূলকভাবে বেশি বলে বিজ্ঞানীরা সতর্ক করেছিলেন। বিশ্বের বিভিন্ন দেশ তখন থেকে যুক্তরাজ্য থেকে আসা নাগরিকদের ওপর নজরদারি বাড়িয়ে দেয় বা বাড়তি সতর্কতা নেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার…
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির মামলায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের সাজা কমেছে। বিচারিক আদালতের দেয়া ১৩ বছরের কারাদণ্ড কমিয়ে ১০ বছর বহাল রেখেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এদিকে দুর্নীতির মামলায় সাজা হওয়ায় হাজী সেলিমকে সংসদ সদস্য পদ ছাড়তে হচ্ছে। সংবিধান অনুযায়ী তার আর সংসদ সদস্য পদ থাকবে না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান। অপরদিকে রায়ের ৩০ দিনের মধ্যে হাজী সেলিমকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৯ মার্চ) বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে…
আওয়ামী লীগের গলার কাঁটা হয়ে উঠছে ছাত্রলীগ। টানা তৃতীয়বারের মতো দলটির ক্ষমতায় থাকাকালীন ছাত্রলীগ মূলত আলোচনায় এসেছে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, মারধর, ছিনতাই কিংবা টেন্ডারবাজির কারণে। একসময়ের ঐতিহ্যবাহী এই সংগঠনটি যেন তাদের অর্জনের সবটুকু ম্লান করতে বদ্ধ পরিকর। সব ধরনের অপরাধমূলক কাজের সঙ্গেই জড়িয়ে পড়ছে ছাত্রলীগের নাম। অপরাধ এবং ছাত্রলীগ একসঙ্গে চলার প্রতিজ্ঞা করে কার্যত সরকারকে এক বিব্রতকর অবস্থার মধ্যে ফেলেছে। ছাত্রলীগের ধারাবাহিক দুর্বল নেতৃত্ব, সম্ভবত এর একটি বড় কারণ। দায় এড়ানোর সুযোগ নেই মূল দল আওয়ামী লীগেরও। ২০২১ সালেও আওয়ামি লীগের মুখ উজ্জ্বল করে দোর্দণ্ড প্রতাপে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে ছাত্রলীগ। এলাকায় আধিপত্য বিস্তারের জেরে ছাত্রলীগ নেতা নিহত গতকাল রোববার রাতে…
নারায়ণগঞ্জের বহুল আলোচিত মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার আজ ৮ বছর পূর্ণ হলো। দীর্ঘ ৮ বছর পার হলেও মামলার এখনো কোনো কূলকিনারা হয়নি। এতো বছর পেরিয়ে গেলেও মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে পারেনি র্যাব। চাঞ্চল্যকর ও লোমহর্ষক হত্যাকাণ্ড হিসেবে মনিটরিং সেলে অর্ন্তভুক্ত হলেও এখনও মামলার অভিযোগপত্র দাখিল করতে পারেনি তদন্তকারী সংস্থা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। নিহত ত্বকীর স্বজন ও নারায়ণগঞ্জের বিশিষ্ট নাগরিকদের অভিযোগ, জেলার একটি প্রভাবশালী পরিবারের কারণে এই মামলার অভিযোগপত্র দেওয়া হচ্ছে না। এত বছরেও অভিযোগপত্র না দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মামলার বাদী ত্বকীর বাবা রফিউর রাব্বি। তার দাবি আসামিরা সরকারি দলের লোক হওয়ার কারণে র্যাব তদন্ত…
গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ভাংনাহাটী এলাকায় ঢাকা গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড কারখানার কেমিক্যাল গুদামে সকাল ১০টার দিকে আগুন দেখতে পাওয়ার পরপরই শ্রমিকেরা কারখানা থেকে বের হতে চাইলে কর্তৃপক্ষ গেট খুলতে অস্বীকৃতি জানান। শনিবার (৬ মার্চ) সকাল ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। সকাল সাড়ে ৯টা থেকে বেশ কয়েকবার লাইনে বিদ্যুৎ আসা যাওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় পাশের ৫ তলা ভবনের কিছু শ্রমিক ও স্টাফ আগুন নেভাতে গেলে কেমিক্যালের গ্যাসের গন্ধে অনেকেই জ্ঞান হারিয়ে ফেলেন। একপর্যায়ে শ্রমিকেরা গেটে উপর্যুপরি আঘাত করলে কর্তৃপক্ষ গেট খুলে দিতে বাধ্য হন। প্রসঙ্গত, কারখানাটিতে লাগা আগুনে এখন পর্যন্ত একজন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত…
বনের সাথে মানুষের চিরায়ত এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কিন্তু বিপরীতভাবে বনের সাথে মানুষের রয়েছে শত্রুতাপূর্ণ সম্পর্ক। বনকে চিরায়ত শত্রু হিসাবেই ব্যবহার করা হয়ে আসছে যুগযুগ ধরে। বন সাবাড় করে মানুষের আজকের যে সভ্যতা, সেটাও দাঁড়িয়ে আছে এসব বনের কারণেই। কোনো দেশের বনকে সেদেশের হৃৎপিণ্ড বলা হয়। বাংলাদেশেও সুন্দরবন নামে একটি হৃৎপিণ্ড রয়েছে। যেটাকে ক্রমাগতভাবে কোণঠাসা করে রাখা হচ্ছে আর শ্বাস বন্ধ হয়ে আসছে আমাদেরই। সুন্দরবন রক্ষায় বিভিন্ন পরিকল্পনা হাতে কলমে থাকলেও বাস্তবে কার্যত হয় এর উল্টোটাই। সুন্দরবনের চতুর্দিক থেকে গলা চেপে ধরেছে। বিশ্বের সবচেয়ে বড় এই শ্বাসমূলীয় বনটি দূষণ ও শিল্পকারখানার চাপে হুমকির মুখে পড়েছে। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের ভেতর দিয়ে…