Author: স্টেটওয়াচ ডেস্ক

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) জরুরি ভিত্তিতে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি সিনোফার্মের টিকা অনুমোদন করেছে। এটি পশ্চিমা দেশগুলোর বাইরে প্রথম কোনও দেশের উদ্ভাবিত টিকা যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল। এদিকে, চীনের উপহারের পাঁচ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। গত বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে সিনোফার্মের টিকা ও এডি সিরিঞ্জ বহনকারী বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট এস–৩এজিএফ কুর্মিটোলায় বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটিতে অবতরণ করে। যদিও ফ্লাইট দেশে পৌঁছানোর আগেই সেখান থেকে ৩০ হাজার ডোজ টিকা ফেরত চেয়েছে চীন। কী হবে এই ৩০ হাজার ডোজ টিকা দিয়ে? চীনের দে’য়া উপহারের ৫ লাখ ডোজ টিকা থেকে ৩০ হাজার ডোজ টিকা বাংলাদেশে অবস্থানরত দেশটির নাগরিকদের দেয়ার অনুরোধ…

Read More

ঈদ উপলক্ষে কর্মহীন মানুষদের সহায়তা (ভিজিএফ) কর্মসূচির আওতায় সরকারের বরাদ্দ দে’য়া টাকা বিতরণে অনিয়মের অভিযোগে কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ খোকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে আছে চেয়ারম্যান আবুল কালাম আজাদ খোকার বিরুদ্ধে। এ ব‌্যাপা‌রে উপজেলা একাডেমিক সুপারভাইজার ও ইউনিয়ন ট্যাগ অফিসার বাদী হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ ক’রে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ এনে মামলা দায়েরের কথা রয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন আছে। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির গ্রেফতারে সত্যতা নিশ্চিত করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তাকে তার নিজ কার্যালয় থেকে আটক করা হয়। ভিজিএফ’র টাকা আত্মসাতের অভিযোগ উলিপুর উপজেলার গুনাইগাছ…

Read More

বিপ্লব পাল গত কুড়ি বছর ধরে লেখালেখির জীবনে, যে ইস্যুটা ২০০১ সালে যা ছিল, আজ ও তাই আছে-একটুও এগোয় নি — সমাধানের দিকে যায় নি-সেটা হচ্ছে ইস্রায়েল-প্যালেস্টাইন বিবাদ। মাদার অফ অল কনফ্লিক্ট। আপনি কার পক্ষ নেবেন? যদি আপনি ইসলামিস্ট বা ইসলাম বিরোধি হোন, তাহলে পক্ষ আপনি নিয়েই নিয়েছেন! এবার ধরুন, আমি ভাবলাম, ঠিক আছে একটু নিরেপেক্ষ ভাবে এই বিবাদটার গভীরে ঢুকে দেখি। ইহুদি-ইসলাম- প্যালেস্টাইনের ইতিহাস একদম এসেরিয়ান-পার্শিয়ান-রোমান-ইসলামিক-অটোমান-বৃটিশ হয়ে অধুনা ইস্রায়েল পর্যন্ত-অনেক পড়াশোনা করলাম। ডকুমেন্টারি দেখলাম। এবং নিরেপেক্ষ ভাবে চিন্তা করেছি -কি সিদ্ধান্তে আসা যায়!! কার পক্ষ নেওয়া যায়!!! তাতে বুঝলাম, এই জাতি ধর্ম পরিচিতি ভিত্তিক রাজনীতি একধরনের ট্রাইবালিজম। আপনি এক্ষেত্রে…

Read More

বাকী বিল্লাহ কালো বোরখায় নারীর শরীর, মুখ সম্পূর্ণ ঢেকে রাখা পোশাকটার ধারণা আর হিজাব এক নয়। মাথার চুল ঢেকে রাখা স্কার্ফটার ধারণার সাথে হিজাব মেলে, আক্ষরিকভাবেও ওই স্কার্ফটাকে হিজাব বলা হয়। কোরান-হাদিসের কোথাও নারীর মুখ ঢাকতে বলা হয়নি। বস্তুত আপাদমস্তক মোড়ানো বোরখা ইসলামপূর্ব জাহেলি যুগের বর্বর পিতৃতান্ত্রিক সংস্কৃতির অংশ। নবীর মক্কা বিজয়ের পরে রাজনৈতিক কারণে মন থেকে না মেনে যে বংশগুলি ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়, (মূলত উমাইয়ারা) তাদের প্রভাবেই মূলত জাহেলি যুগের কট্টর পিতৃতান্ত্রিক সংস্কৃতিগুলো ইসলামে অনুপ্রবেশের সুযোগ পায়। আর এই মুহূর্তে গাজায় ইজরায়েলের বর্বর আক্রমণে প্যালেস্টাইনীদের নির্বিচারে খুন হওয়ার প্রতিবাদ করতে গিয়ে আপাদমস্তক বোরখা আবৃত দুই সংগ্রামী প্যালেস্টাইনী…

Read More

অনলাইনে বই বিক্রির দেশীয় বিতর্কিত প্ল্যাটফর্ম রকমারি ডট কম। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন সময় লেখক-পাঠক-গ্রাহকদের অনেক ধরনের অভিযোগ থাকলেও রকমারি কর্তৃপক্ষ অভিযোগগুলো কখনো আমলে নেয়নি এবং কোন ধরনের ব্যাখ্যাও দেয়নি ।  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে।  উত্থাপিত অভিযোগগুলোর মধ্যে মূখ্য হিসাবে বলা হচ্ছে- ই-কমার্স সাইটটি ‘বিতর্কিত বই’ প্রচার করছে, যা জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে। অতিসম্প্রতি রকমারি ডট কম-এর সেরা লেখক তালিকার কয়েকজনকে দেশে উগ্রবাদি ও জঙ্গিবাদি কর্মতৎপরতার সাথে যুক্ত বলে সরকার শনাক্ত করেছে, যাদের লেখা বই জঙ্গিবাদ প্রসারে ভূমিকা রাখছে বলে সরকারের গোয়েন্দ সংস্থাগুলোর কাছে তথ্য আছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। বিভিন্ন অভিযোগে রকমারি’র আলো ছড়ানো সেইসব বর্ষসেরা…

Read More

মুজিব রহমান বিজ্ঞানমনস্কতা হওয়ার সাথে বিজ্ঞানের ছাত্র-শিক্ষকের সম্পর্ক নেই। বাংলাদেশের প্রধান বিজ্ঞানমনস্ক মানুষ ড. হুমায়ুন আজাদ ও আহমদ শরীফ ছিলেন বাংলার অধ্যাপক। তবে বিজ্ঞানমনস্কতা চর্চায় বিজ্ঞানের শিক্ষক-ছাত্রদেরই এগিয়ে থাকার কথা ছিল। কিন্তু মানহীন বিজ্ঞানশিক্ষার কারণে এর উল্টো চিত্রই দেখা যায়। শুধু শমশের আলি, অরুন বসাক, গাজী আজমল, রানা চৌধুরীদের মতো অধ্যাপকরাই নন, অসংখ্য বিজ্ঞানের ছাত্রই মৌলবাদ অনুশীলন করে বিজ্ঞানমনস্কতার পিঠে ছুড়ি বসান। আমরা বিস্ময়ের সাথেই দেখি বাংলাদেশে বিজ্ঞান চর্চার জন্য বই লিখছেন বা অনুবাদ করছেন অন্য বিভাগের শিক্ষক/ছাত্ররা। সম্প্রতি স্টিফেন হকিং এর দ্য গ্রান্ড ডিজাইনের বাংলা রুপান্তর করেছেন বাংলার অধ্যাপক সেলিম মজহার! ড. জামাল নজরুল ইসলাম বিজ্ঞান চর্চার অন্তরায় হিসেবে…

Read More

জসিম মুহাম্মদ রুশনী তাঁর নাম মুহাম্মদ বোরহানউদ্দিন ফিরোজ। ১৩৬৭ বঙ্গাব্দের ১ বৈশাখ বুধবার সন্ধ্যায় উত্তর চট্টলার হাটহাজারী উপজেলার ছিপাতলী গ্রামে সম্ভ্রান্ত কৃষক আলী আহমদ ফকিরের কুটির আলোকিত করে জন্মগ্রহণ করেন তিনি। মায়ের নাম মায়মুনা খাতুন। চার কন্যা সন্তানের পর একমাত্র পুত্র সন্তান পেয়ে তাঁর পিতামাতা যেন আকাশের চাঁদ হাতে পেয়েছিলেন। পাশাপাশি বড়ো চার বোনের অকৃত্রিম আদর ভালোবাসায় বেড়ে ওঠা “ফিরোজ খান” শৈশব থেকেই ছিলেন ভাবুক প্রকৃতির। তাঁর বয়স যখন দশ বছর, তখনই শুরু হয় বাঙলাদেশের স্বাধীনতার মহাসংগ্রাম। স্বাধীনতার যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন তাঁর মেজোচাচা। সেই সুবাদে স্থানীয় মুক্তিবাহিনীর সদস্যদের আশ্রয়স্থল হয়ে ওঠে তাঁদের বাড়িটি। চাচার সতীর্থ যোদ্ধাদের সরাসরি দেখে তাঁর…

Read More

মনজুরুল হক বার্লিন পতনের পর পরই নিশ্চিত হয়ে গিয়েছিল যে কোনো সময় জার্মান বাহিনী আত্মসমর্পণ করবে। ৩০ এপ্রিল হিটলার আত্মহত্যা করার পর নাৎসি লিডাররা সকল ফ্রন্ট থেকে বিশেষ করে ইস্টার্ণ ফ্রন্ট থেকে একত্র হয়েছিলেন। ৭ তারিখেই চার্চিল এবং রুজভেল্টের কাছে আত্মসমর্পনের প্রস্তাব চলে গেছে এবং আত্মসমর্পনের ঘটনাক্রম অনুষ্ঠিতও হয়েছিল, কিন্তু সোভিয়েত তথা মিত্র শক্তির সর্বাধিনায়ক জোসেফ স্তালিন সিদ্ধান্ত দিয়েছিলেন পূর্ব জার্মানিতেই আত্মসমর্পণ অনুষ্ঠিত হবে। সেই মতে হয়েছিলও। কেন স্তালিন এই সিদ্দান্ত নিলেন এবং কেন তা চার্চিল এবং রুজভেল্টকে মুখ বুজে মানতে হলো সেটাই ৮৫ বছরের স্তালিনবিরোধীতার ইতিহাস। সেই ক্ষত চার্চিল-রুজভেল্ট জীবনেও ভুলতে পারেননি। তারা গত হওয়ার পর পরম্পরায় তাদের উত্তরসূরিরাও…

Read More

মুজিব রহমান স্টিফেন হকিং তার দ্য গ্রান্ড ডিজাইন বইতে লিখেছেন, ‘দর্শন এখন মৃত’। কেন এমনটা বলেছেন? বইটি পড়লে বোঝা যাবে যে প্রকৃতপ্রস্তাবে তিনি আক্ষরিক অর্থেই বলেছেন। দর্শনকে বলা হতো- জ্ঞানের প্রতি ভালবাসা। দর্শনে অস্তিত্ব, জ্ঞান, মূল্যবোধ, কারণ, মন ও ভাষা সম্পর্কে সাধারণ ও মৌলিক প্রশ্নগুলোর অধ্যয়ন করে। জগৎ, জীবন, মানুষের সমাজ, তার চেতনা ও জ্ঞানের প্রক্রিয়া নিয়ে এখানে আলোচনা করা হয়। বিপরীতে বিজ্ঞানে দরকার পরীক্ষা-নিরীক্ষা-পর্যবেক্ষণযোগ্য সৃশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক গবেষণা। সেই গবেষণালব্ধ জ্ঞানভাণ্ডার হল বিজ্ঞান। দর্শনের ভাবনাটা প্রমাণ করতে হয় না। কিন্তু বিজ্ঞানতো প্রমাণের কথা বলে। বৈজ্ঞানিক প্রমাণেই বেরিয়ে আসে সত্যটা। তাই দর্শন এখন বাস্তবিকই অকার্যকর হয়ে পড়েছে। বিপরীতে এখন কোয়ান্টাম…

Read More

পৃথিবীব্যাপি করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ের ছবলে যখন নাকাল অবস্থা, ঠিক তখন জরুরি ব্যবহারের জন্য গণচীনের রাষ্ট্রীয় মালিকানাধীন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিনোফার্মের করোনাভাইরাস প্রতিষেধক টিকার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চীনে উদ্ভাবিত দু’টি টিকার মধ্যে এটিই প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল। রয়টার্সের খবরে এমনটাই জানা গেছে। ৭ মে রয়টার্সের প্রতিবেদনের মাধ্য জানা যায়, পশ্চিমা দেশগুলোর বাইরে একমাত্র চীনই এককভাবে দু’টি টিকা সফলভাবে উদ্ভাবনের দাবি করে আসছিল এতদিন। এরমধ্যে অন্যতম হচ্ছে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিনোফার্মের টিকা। ইতোমধ্যে চীনসহ বিশ্বের ৪৫টি দেশের কয়েক লাখ মানুষ সিনোফার্মের টিকা নিয়েছেন। চীনের এই টিকার অনুমোদনের ফলে বিশ্বের দরিদ্র দেশগুলোতে টিকা সরবরাহে…

Read More