…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ভারতে অবস্থান এখনো একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও রাজনৈতিক ইস্যু। ২০২৪ সালের…
Trending Posts
-
ক্ষমতার মসনদে বিএনপি, জলে আওয়ামী লীগ, ডাঙায় জামায়াত!
অক্টোবর ২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারে ভয়াবহ বিমান হামলা, নিহত ৩৩
সেপ্টেম্বর ২৮, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ফ্লাইদুবাইয়ে হামলা, ইসলামপন্থীদের হামলার দাবি নেতানিয়াহুর
অক্টোবর ২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ভারত যেভাবে সীমান্তের গ্রামগুলোকে ‘উন্মুক্ত কারাগার’ বানিয়ে ফেলেছে
সেপ্টেম্বর ২৮, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ক্ষমতার মসনদে বিএনপি, জলে আওয়ামী লীগ, ডাঙায় জামায়াত!
অক্টোবর ২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারে ভয়াবহ বিমান হামলা, নিহত ৩৩
সেপ্টেম্বর ২৮, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ফ্লাইদুবাইয়ে হামলা, ইসলামপন্থীদের হামলার দাবি নেতানিয়াহুর
অক্টোবর ২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ভারত যেভাবে সীমান্তের গ্রামগুলোকে ‘উন্মুক্ত কারাগার’ বানিয়ে ফেলেছে
সেপ্টেম্বর ২৮, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- শিশুদের হাতেই ঢাকার মাদকের বাজার, নেপথ্যে কারা?
- শেখ হাসিনাকে নিয়ে মুখ খুললেন ভারতের হাইকমিশনার, জানালেন কেন ফেরানো যাচ্ছে না
- ইরানের দুয়ারে ৩ মার্কিন রণতরি, ফের কি জ্বলবে যুদ্ধের আগুন?
- কিশোর গ্যাং: ছোটদের হাতে অপরাধের অস্ত্র, নেপথ্যে বড়দের ছায়া
- ক্ষমতার মসনদে বিএনপি, জলে আওয়ামী লীগ, ডাঙায় জামায়াত!
- আইনস্টাইনকে চমকে দিয়েছিলেন রবীন্দ্রনাথ, সত্য ও খোদাকে নিয়ে কী কথা হয়েছিল তাঁদের?
- ফ্লাইদুবাইয়ে হামলা, ইসলামপন্থীদের হামলার দাবি নেতানিয়াহুর
- ৮৭ টাকার মাল্টা ৫২০ টাকা, মাঝপথে কেন পাঁচ গুণেরও বেশি দাম বাড়ছে?
Author: স্টেটওয়াচ ডেস্ক
মিজানুর রহমান খান : ১১ বছরের ব্যবধানে একটি ‘বন্দুকযুদ্ধ’শূন্য মাস দেখে কি আমরা আশাবাদী হতে পারি? ২০০৯ সালের জানুয়ারি মাসে জাতিসংঘের মানবাধিকার ফোরামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে ‘জিরো টলারেন্সের’ ঘোষণা কি আমাদের আশ্বস্ত করেছিল? আমরা কি লিখিনি যে জানুয়ারি মাসে দেওয়া সরকারি অঙ্গীকারের ফল মার্চেই ফলতে শুরু করল। সুতরাং আমরা আশাবাদী হতে পারি। কিন্তু সেই আশাবাদ কত দিন টিকেছিল? প্রশ্ন আরও আছে। গত সেপ্টেম্বর মাস যে ‘শূন্য’ গেল, সেটা আমাদের রাষ্ট্র বলেনি। কারণ, এই ‘অগ্রগতি’ রাষ্ট্র গ্রহণ করেনি। ২০০৯ সালের মার্চের সঙ্গে ২০২০ সালের সেপ্টেম্বরের যে মিল, সেটা কাকতালীয়। আইন ও সালিশ কেন্দ্রের হিসাবের ভিত্তি সংবাদমাধ্যম। একটি রাষ্ট্র মানুষ ধরে নেবে।…
চলতি বছরের প্রথম ছয় মাসে দেশে দুর্যোগের কারণে বাস্তুচ্যুত হয়েছে ২৫ লাখ মানুষ। সবচেয়ে বেশি ভারতে। ঘূর্ণিঝড় আম্পানে খুলনার কয়রা উপজেলার একটি বাঁধ ভেঙেছিল গত ২০ মে। এরপর পেরিয়েছে চার মাসের বেশি। বাঁধটি মেরামত হয়নি। কয়রা উপজেলা বঙ্গোপসাগরের কাছে। বাঁধ না থাকায় উপজেলার প্রায় ১০ হাজার মানুষের ঘরবাড়ি প্রতিদিনই জোয়ারের পানিতে ডোবে, আবার ভাটায় জেগে ওঠে। বাস্তুচ্যুত হয়ে সেখানকার বাসিন্দাদের একাংশ প্রায় পাঁচ মাস ধরে বাঁধ ও সড়কে বাস করছেন। কয়রার সঙ্গে সারা দেশের বাস্তুচ্যুত মানুষের সংখ্যা যোগ করলে অঙ্কটা বেশ বড়ই হবে। সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টারের (আইডিএমসি) ‘অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি: বছরের মধ্যবর্তী চিত্র’ শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়েছে,…
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ছাত্রলীগ নেতার চাচা ও তার সহযোগীদের মারধরের শিকার হয়ে থানায় মামলা করে বিপাকে পড়েছেন শফি প্রধান নামে এক ব্যক্তি ও তার পরিবার। শফি প্রধান একটি রিকশা গ্যারেজের মালিক। চাচার বিরুদ্ধে করা মামলা চাপ দিয়ে উঠিয়ে নিতে ব্যর্থ হয়ে নিরীহ ওই পরিবারটির বিরুদ্ধে একের পর এক মামলা করিয়ে হয়রানি করা হচ্ছে। নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তার দাবিতে শফি প্রধান তার স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। এর আগে ঘটনা জানিয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। গ্যারেজ মালিক শফি প্রধান বলেন, ফতুল্লার সস্তাপুর এলাকায় আমার একটি রিকশা গ্যারেজ রয়েছে।…
খুলনা মহানগরীর খালিশপুর এলাকা থেকে শ্রমিক কৃষক ছাত্র জনতা ঐক্য পরিষদের সমন্বয়কারী রুহুল আমিনসহ সাতজনকে রোববার আটক করা হয়েছে। পুলিশ অনুমতি না দেওয়ায় সংগঠনটি তাদের পূর্বনির্ধারিত কফিন মিছিল করতে পারেনি। রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো চালু ও শ্রমিকদের বকেয়া টাকা এককালীন পরিশোধের দাবিতে এই কফিন মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। জাতীয় মুক্তি কাউন্সিল খুলনা জেলা শাখার আহ্বায়ক হুমায়ুন কবীর জানান, রাষ্ট্রায়ত্ত পাটকল চালুসহ ২ দফা দাবিতে গতকাল বিকেল ৪টায় নগরীর খালিশপুর প্লাটিনাম জুট মিল গেট থেকে নতুন রাস্তা মোড় পর্যন্ত কফিন মিছিলের কর্মসূচি ছিল। এই কর্মসূচি সফল করার প্রস্তুতি নেওয়ার সময় দুপুর ২টায় প্লাটিনাম জুট মিল গেটে বিপুলসংখ্যক পুলিশ আসে। এ সময় পুলিশ…
খুলনা মহানগরীর আলোচিত ব্যবসায়ী মো. সাকের হোসেন হত্যা মামলার ময়নাতদন্ত প্রতিবেদন পাল্টানোর চেষ্টা করে ফেঁসে গেছেন খুলনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুরজিত মন্ডল (২৫)। ইতিমধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তিনি খুলনা জেলা কারাগারে রয়েছেন। এদিকে সুরজিত মন্ডলকে দল থেকেও বহিষ্কার করা হয়েছে। গত শনিবার খুলনা জেলা ছাত্রলীগ সভাপতি মো. পারভেজ হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের কথা জানানো হয়। সুরজিত বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা এলাকার গোলক মন্ডলের ছেলে। দলীয় একটি সূত্র জানায়, খুলনা মহানগরীর আহসান আহমেদ রোডের বাসিন্দা ব্যবসায়ী মো. হোসেন সাকের হত্যা মামলার ময়নাতদন্ত প্রতিবেদন পরিবর্তনের জন্য খুলনা…
২০১৮ সালের একটি মামলার চার্জশিটে জাতীয় সংসদের ঢাকা-৫ উপনির্বাচনে বিএনপি প্রার্থী সালাহউদ্দীন আহমেদকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর শ্যামপুর থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলা নং- ১(৯)১৮, জজ কোর্ট-৫২৩/২০। আজ এ মামলায় জামিন নিতে দায়রা জজ আদালতে হাজির হবেন সালাহউদ্দীন আহমেদ। তিনি বলেন, ‘শুধু মিথ্যা মামলা নয়, আমার প্রচারণা বহরেও একাধিকবার হামলা চালানো হয়েছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে, এসব হামলা-মামলার মাধ্যমে আমাকে দমানো যাবে না। গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনে শেষ পর্যন্ত মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন সালাহউদ্দীন আহমেদ।
নজিরবিহীন এক ঘটনা দেখল দেশের বিচারাঙ্গন। গত শনিবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে দুই শিশুর মানবাধিকার ও মৌলিক অধিকার লঙ্ঘন নিয়ে চলছিল আলোচনা। এটি নজরে আসার পর মধ্যরাতে আদালত বসিয়ে স্বতঃপ্রণোদিত আদেশ দিয়ে সাবেক এক অ্যাটর্নি জেনারেলের দুই নাতিকে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিল হাইকোর্ট। বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ গত শনিবার রাত ১২টার দিকে এ আদেশ ও রুল দেয়। এ আদেশের পর পুলিশ দুই শিশুকে ধানমন্ডির বাসায় পৌঁছে দেয় এবং তাদের নিরাপত্তার ব্যবস্থা করে।’ ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন ব্যারিস্টার কে এস…
আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগকে দুর্নীতিমুক্ত করার প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দিয়ে হাইকোর্ট বলেছে, বিচারকরা দুর্নীতির মাধ্যমে যখন রায় বিক্রি করেন তখন সাধারণ মানুষের আর যাওয়ার জায়গা থাকে না। দুর্নীতিমুক্ত বিচার বিভাগ ছাড়া আইনের শাসন কল্পনাও করা যায় না। পরিত্যক্ত সম্পত্তি নিয়ে করা এক রিট মামলার রায়ে এ অভিমত ও পর্যবেক্ষণ দিয়েছে বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চ। গত বছর ১১ ডিসেম্বর হাইকোর্টের একই বেঞ্চ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেয়। ১৪৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়। রায়ে ঢাকার কাকরাইলের সাড়ে ১৬ কাঠা জমি পরিত্যক্ত সম্পত্তির তালিকা…
খুলনার তেরখাদায় জোড়া খুনের মামলায় জামিন জালিয়াতির ঘটনায় ৭ আসামির জামিন বাতিল করে ১০ দিনের মধ্যে তাদের আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। আত্মসমর্পণ না করলে তাদের গ্রেফতার করার পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। জামিন আদেশ প্রত্যাহার চেয়ে গতকাল রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এম আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এ সময় আদালত প্রশ্ন করে, এভাবে কোর্টের সঙ্গে প্রতারণা করলে আমরা বিচার করব কীভাবে? আদেশে জামিন জালিয়াতিতে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হাই কোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জালিয়াতিতে আইনজীবীর সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধেও…
খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল চালু ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে পূর্বঘোষিত মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এ সময় তিনজনকে আটকের খবর পাওয়া গেছে। গতকাল দুপুরে খালিশপুর ক্রিসেন্ট কলোনি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক নেতা-কর্মীরা পাটকল রক্ষায় ছাত্র-কৃষক-শ্রমিক-জনতা নামের সংগঠনের নেতা-কর্মী। তবে পুলিশের দাবি, বিশৃঙ্খলতা এড়াতে মিছিল করতে দেওয়া হয়নি।জাতীয় মুক্তি কাউন্সিলের খুলনা অহ্বায়ক হুমায়ুন কবির জানান, পূর্বঘোষিত কফিন মিছিলের প্রস্তুতি গ্রহণের সময় ছাত্র-কৃষক-শ্রমিক জনতা সংগঠনের সমন্বয়ক রুহুল আমিন, ছাত্র নেতা আতিক অনিক ও সুজয় বিশ্বাসকে পুলিশ আটক করে। এ সময় মিছিলে অংশ নিতে আসা শ্রমিকদের খালিশপুর ও দিঘলিয়া এলাকায় ট্রলারে যাতায়াতে বাধা সৃষ্টি করা হয়। তবে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি…