…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও অস্থিরতার কালো মেঘ ঘনীভূত হচ্ছে। একের পর এক ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ,…
Trending Posts
-
মৃত্যুর পর কী ঘটে? আত্মা, পরকাল ও মানুষের মস্তিষ্ক নিয়ে বিজ্ঞানের অনুসন্ধান
নভেম্বর ১৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে? সহিংসতার আড়ালে বড় রাজনৈতিক দুর্যোগের আশঙ্কা
নভেম্বর ১৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
স্কুলে যেতে চারজন নিরাপত্তারক্ষী কেন লেগেছিল ছয় বছরের রুবির?
নভেম্বর ১৪, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
Trending Posts
-
মৃত্যুর পর কী ঘটে? আত্মা, পরকাল ও মানুষের মস্তিষ্ক নিয়ে বিজ্ঞানের অনুসন্ধান
নভেম্বর ১৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে? সহিংসতার আড়ালে বড় রাজনৈতিক দুর্যোগের আশঙ্কা
নভেম্বর ১৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
স্কুলে যেতে চারজন নিরাপত্তারক্ষী কেন লেগেছিল ছয় বছরের রুবির?
নভেম্বর ১৪, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
- শ্রমিক আন্দোলনে সরকারের যে ভুলের রাজনৈতিক দাম চড়া
- প্রাচীন সভ্যতার প্রযুক্তি কি আধুনিক বিজ্ঞানকে চ্যালেঞ্জ করছে?
- ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, কীসের আশঙ্কা?
- নিকোলা টেসলার রহস্যময় মৃত্যু: তাঁর গবেষণা নিয়ে এত গোপনীয়তা কেন?
- বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে? সহিংসতার আড়ালে বড় রাজনৈতিক দুর্যোগের আশঙ্কা
- আ’লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য
- ‘সন্ত্রাসী’ আখ্যার পর ৩৫ মৃত্যু, দায়মুক্তিতে বিজিবি জেনারেল?
- যখন মানুষ ইঁদুরের বিরুদ্ধে আদালতে মামলা করেছিল!
Author: স্টেটওয়াচ ডেস্ক
হামিদ-উজ-জামান : যশোর, সৈয়দপুর ও রাজশাহী বিমানবন্দরের রানওয়ে ও লাইটিং সিস্টেম উন্নয়নে ৯১৮ জনমাস পরামর্শক নিয়োগের প্রস্তাব করা হয়েছে। এজন্য ব্যয় হবে ১৭ কোটি ৭৬ লাখ ৫০ হাজার (প্রায় ১৮ কোটি) টাকা। ‘যশোর বিমানবন্দর, সৈয়দপুর বিমানবন্দর ও শাহ মখদুম বিমানবন্দর, রাজশাহী এর রানওয়ে সারফেসে অ্যাসফল্ট উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এসব পরামর্শক নিয়োগ করা হবে। পরামর্শক সবাই দেশি বলে জানা গেছে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উপস্থাপন করা হতে পারে প্রকল্পটি। এটি বাস্তবায়িত হলে নিরাপদ বিমান উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত হবে। এ প্রসঙ্গে বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন বলেন, প্রশ্ন হল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নিজস্ব…
উৎপল রায় : সংবিধান, উচ্চ আদালতের নির্দেশনা ও সংশ্লিষ্ট আইনে শাস্তির বিধান থাকলেও দেশে থেমে নেই হেফাজতে নির্যাতন ও মৃত্যু। সম্প্রতি সিলেটে পুলিশের হেফাজতে যুবককে নির্যাতন ও মৃত্যুর ঘটনায় এ নিয়ে আবারও আতঙ্ক সৃষ্টি হয়েছে। মানবাধিকার ও আইনি সহায়তা সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি থেকে গত সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে গ্রেপ্তারের আগে-পরে পুলিশের হাতে শারীরিক নির্যাতনে ১৪ জন মারা গেছেন। একই সময়ে পুলিশের হেফাজতে থাকাবস্থায় অসুস্থ হয়ে তিনজন এবং একজন আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তারা। গত ১১ অক্টোবর সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নগরের আখালিয়ার যুবক রায়হান আহমদ (৩৩) নিহত হওয়ার পর এ নিয়ে…
দেশ দেশের এক দুঃখজনক বাস্তবতা হলো, জ্ঞান-বিজ্ঞানে উন্নতি বা বিশেষ অবদানের জন্য নয়, বরং প্রশাসনের দুর্নীতি এবং শিক্ষার মান সংকট নিয়েই দেশের বিশ্ববিদ্যালয়গুলো বছরজুড়ে আলোচনায় থাকছে। বিশ্বজুড়ে সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় দেশের একটিও বিশ্ববিদ্যালয় না থাকা যেমন শিরোনাম হচ্ছে, তেমনি একের পর এক বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দুর্নীতি ও অনিয়মও নিয়মিতভাবেই সংবাদ শিরোনাম হচ্ছে। অবস্থা এতটাই বেগতিক যে, এখন খোদ রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের আচার্যই উপাচার্যদের দুর্নীতি নিয়ে কথা বলছেন। আর অন্য অনেকের মতো মন্ত্রীরাও এখন কথা বলছেন বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও শিক্ষার মান নিয়ে। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মো. আবদুল হামিদ বলেছেন ‘উপাচার্যরা বিশ্ববিদ্যালয়ের প্রধান…
সাকিব আবদুল্লাহ : আশুলিয়ার তাজরীন ফ্যাশনস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় আট বছর পার হলেও এখনো ক্ষতিপূরণ পাননি গুরুতর আহত ২৫ শ্রমিক। এ অবস্থাতেই গত ১৮ সেপ্টেম্বর থেকে ৩০ দিন যাবৎ ক্ষতিপূরণ, পুনর্বাসন ও সুচিকিৎসার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। গতকাল শনিবার অবস্থানরত শ্রমিকদের সঙ্গে সংহতি প্রকাশ করে সমাবেশ করেছে বিভিন্ন প্রগতিশীল ছাত্রসংগঠন। এতে বক্তারা বলেছেন, এখনো সরকারের কেউ আন্দোলনরত শ্রমিকদের কোনো খোঁজই নেয়নি। সরকার ও মালিকপক্ষ টালবাহানা করে শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার চেষ্টা চালাচ্ছে। শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এই অবস্থান কর্মসূচির শুরুর দিকেই সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এখনো…
উম্মুল ওয়ারা সুইটি : আবারও অশান্ত হয়ে উঠছে পাহাড়। চিরসজীব সবুজ পাহাড়ের জনপদে খুনোখুনি, সন্ত্রাসী কর্মকান্ড, অপহরণসহ নানা অপকর্ম এখন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। পার্বত্য চট্টগ্রামের তিন জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এলাকার বাসিন্দারা এখন দিনের আলোতেই আতঙ্কে জীবন যাপন করছেন। দুই বছর ধরে পাহাড়ে বেশি অস্থিরতা বিরাজ করছে। পার্বত্য জেলাগুলোর দুর্গম উপজেলাগুলোয় এখন অস্ত্রের মহড়া চলছে। ভয়ে কেউ মুখ খুলছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষেও এসব দুর্গম এলাকায় যাওয়া সম্ভব নয়। আমাদের রাঙ্গামাটি, বান্দরবার ও খাগড়াছড়ি প্রতিনিধির কাছ থেকে পাওয়া তথ্যমতে, আঞ্চলিক সংগঠনগুলোর অভ্যন্তরীণ কোন্দলে ২০১৯ সালের ২ জানুয়ারি থেকে পার্বত্য এলাকায় গত ২২ মাসে ৩৩ নারী-পুরুষ খুন…
ঢাকা থেকে শুরু হওয়া লংমার্চে হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকালে ফেনী শহরের কুমিল্লা বাসস্ট্যান্ডে লাঠিসোটা ও ইট নিয়ে একদল যুবক এ হামলা চালায়। এতে অর্ধশতাধিক লংমার্চকারী আহত হয়েছেন। ফেনীর আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগ এবং পুলিশ যৌথভাবে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন লংমার্চকারীরা। এছাড়া এদিন ফেনীর দাগনভূঞায় লংমার্চ বাধার মুখে পড়ে। ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে ৯ দফা দাবিতে শুক্রবার সকালে ঢাকা থেকে নোয়াখালী রওনা হয় লংমার্চ। বাম ছাত্র সংগঠনগুলো ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক ও নারী সংগঠন এতে যোগ দেয়। তারা শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ ও কুমিল্লা পৌঁছায়। কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে উন্মুক্ত মঞ্চে সমাবেশ শেষে তারা রাতে ফেনীতে একটি কমিউনিটি সেন্টারে অবস্থান করেন।…
রানা দাশগুপ্ত। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর। দুর্গোৎসব সামনে রেখে বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন এই আইনজীবী। সাক্ষাৎকার নিয়েছেন সোহরাব হাসান। প্রথম আলো: করোনাকালে বাংলাদেশের সংখ্যালঘুরা কেমন আছে? রানা দাশগুপ্ত: সংখ্যালঘুরা ভেবেছিল করোনাকালে এ দেশের সমাজ বহুলাংশে মানবিক হবে। কিন্তু বাস্তবতায় খুব একটা পরিবর্তন হয়নি। যা ছিল তা-ই আছে, কোনো কোনো ক্ষেত্রে পিছিয়ে গেছে। একদিকে মহামারির আতঙ্ক, অন্যদিকে বাস্তব পরিস্থিতির শঙ্কা। সবটা মিলে বলতে হয়, করোনাকালে বাংলাদেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা তেমন ভালো নেই। প্রথম আলো: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ প্রতিষ্ঠার পটভূমি কী ছিল, আপনাদের আন্দোলন…
রাঙ্গামাটি: আজ শুক্রবার বিকাল ৩:০০ টার দিকে রাঙ্গামাটি পার্বত্য জেলার জুরাছড়িতে সেনাবাহিনীর একদল সদস্য সত্যবান চাকমা, পিতা-রাম্য চাকমা নামে এক জুম্মকে তার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সত্যবান চাকমার বাড়ি জুরাছড়ি উপজেলাধীন জুরাছড়ি সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুসুমছড়ি গ্রামে বলে জানা গেছে। তিনি পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির স্থানীয় গ্রাম কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ২২ অক্টোবর ২০২০ জুরাছড়ির বনযোগীছড়া সেনা জোনের অধীন যক্ষা বাজার সেনা ক্যাম্পের অধিনায়ক ওয়ারেন্ট অফিসার মোমিন এর নেতৃত্বে ১৯ সদস্য বিশিষ্ট সেনাবাহিনীর একদল সদস্য ভিতর বালুখালি গ্রামে যায়। আজ বিকেলে সেনাদলটি সেখান…
নোয়াখালীর বেগমগঞ্জের পর এবার জেলার সেনবাগ ও চাটখিলে অন্তঃসত্ত্বাসহ দুই গৃহবধূকে ধর্ষণ ও বিবস্ত্র করে ভিডিওর অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার দুই নারী থানায় মামলা করেছেন। সেনবাগে মামলার পর পুলিশের অভিযানে এ পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং চাটখিলের মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ। অভিযুক্ত বাকিদের ধরতে অভিযান চলছে। সেনবাগে অন্তঃস্বত্ত্বা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ গত ৯ অক্টোবর উপজেলার ছাতারপাইয়া এলাকায় তিন মাসের অন্তঃসত্ত্বা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গতকাল মঙ্গলবার রাতে সেনবাগ থানায় মামলা করেন নির্যাতনের শিকার ওই নারী। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই নারী…
বাংলাদেশ যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক তারেক রহমানকে রাজধানীর রায়সাহেব বাজার এলাকা ও ছাত্র অধিকার পরিষদের ঢাকা মহানগরের কর্মী সজলকে আগাওগাঁও এলাকা থেকে সাদা পোশাকধারী কয়েকজন একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘তারেক গতকাল বিকেলে রায়সাহেব বাজার এলাকায় একজন আইনজীবীর চেম্বারে গিয়েছিলেন। পরে চেম্বারের নিচের দোকানে ফটোকপি করতে গেলে সেখান থেকে সাদা পোশাক পরিহিত ডিবি পুলিশের সদস্যরা তাকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যান। পরে আমাদের সংগঠনের সদস্যরা ডিবি পুলিশের কার্যালয়ে গেলে তারা তারেককে আটক করেনি বলে জানানো হয়। যেহেতু এলাকাটি কোতোয়ালী…