…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও অস্থিরতার কালো মেঘ ঘনীভূত হচ্ছে। একের পর এক ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ,…
Trending Posts
-
মৃত্যুর পর কী ঘটে? আত্মা, পরকাল ও মানুষের মস্তিষ্ক নিয়ে বিজ্ঞানের অনুসন্ধান
নভেম্বর ১৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে? সহিংসতার আড়ালে বড় রাজনৈতিক দুর্যোগের আশঙ্কা
নভেম্বর ১৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
স্কুলে যেতে চারজন নিরাপত্তারক্ষী কেন লেগেছিল ছয় বছরের রুবির?
নভেম্বর ১৪, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
Trending Posts
-
মৃত্যুর পর কী ঘটে? আত্মা, পরকাল ও মানুষের মস্তিষ্ক নিয়ে বিজ্ঞানের অনুসন্ধান
নভেম্বর ১৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে? সহিংসতার আড়ালে বড় রাজনৈতিক দুর্যোগের আশঙ্কা
নভেম্বর ১৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
স্কুলে যেতে চারজন নিরাপত্তারক্ষী কেন লেগেছিল ছয় বছরের রুবির?
নভেম্বর ১৪, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
- শ্রমিক আন্দোলনে সরকারের যে ভুলের রাজনৈতিক দাম চড়া
- প্রাচীন সভ্যতার প্রযুক্তি কি আধুনিক বিজ্ঞানকে চ্যালেঞ্জ করছে?
- ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, কীসের আশঙ্কা?
- নিকোলা টেসলার রহস্যময় মৃত্যু: তাঁর গবেষণা নিয়ে এত গোপনীয়তা কেন?
- বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে? সহিংসতার আড়ালে বড় রাজনৈতিক দুর্যোগের আশঙ্কা
- আ’লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য
- ‘সন্ত্রাসী’ আখ্যার পর ৩৫ মৃত্যু, দায়মুক্তিতে বিজিবি জেনারেল?
- যখন মানুষ ইঁদুরের বিরুদ্ধে আদালতে মামলা করেছিল!
Author: স্টেটওয়াচ ডেস্ক
দখলের পর কুমিল্লা নগরীর পুরাতন গোমতী নদীর সম্পত্তিতে নির্মিত হয়েছে দোকানপাট ও বহুতল ভবন। নদীর বিভিন্ন অংশে স্যুয়ারেজ লাইন সংযুক্ত করা হয়েছে। প্রাকৃতিক এই জলাধারে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। নদীর পাড়ে গেলে মনে হয় সবাই যেন এটি দখল ও ভরাটের প্রতিযোগিতায় নেমেছে। এভাবে একের পর এক দখল, দূষণ ও ভরাটের কারণে নদীটি এখন প্রায় মৃত। এদিকে গত কয়েক বছরে নদীর দুই পাড় দখল করে কাঁচা-পাকা অবৈধ স্থাপনা তৈরি করেছেন এমন ৫২২ ব্যক্তির তালিকা তৈরি করেছিল জেলা প্রশাসন। এই তালিকা তৈরি প্রথম শুরু হয়েছিল ২০০৩ সালে। ওই সময় থেকে দখলদারদের নদীর জায়গা ছেড়ে দিতে ১০ বারের বেশি নোটিশ দেয় প্রশাসন। এতেও কাজের…
কভিড-১৯ মহামারি আসার পর শিশুদের ইন্টারনেট ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। পাঠগ্রহণ, পাঠ তৈরি, গেমস, বিনোদনসহ নানা কাজে শিশুরা ইন্টারনেট ব্যবহার করছে। আর তা করতে গিয়ে তারা অনলাইনে নানাভাবে হেনস্তা ও হয়রানির শিকার হচ্ছে। ফলে শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট এখন সময়ের দাবি। আর তা নিশ্চিত করতে গেলে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণ দিতে হবে, একই সঙ্গে শিক্ষক ও অভিভাবকদের মাঝে ব্যাপকভাবে তৈরি করতে হবে সচেতনতা। ৩ সেপ্টেম্বর বিকেলে সমকাল এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক) যৌথভাবে আয়োজিত ‘শিশুদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারে প্রতিবন্ধকতা: উত্তরণে করণীয়’ শীর্ষক এক অনলাইন গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।…
কভিডের কারণে আর্থিক ক্ষতিতে পড়া বাংলাদেশের ৩৪৮টি পোশাক কারখানা বন্ধ হয়ে যাওয়ার তথ্য জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও। রপ্তানি আদেশ বাতিল, দেরিতে মূল্য পরিশোধ, সময়মতো কাঁচামাল সংগ্রহ করতে না পারার কারণে কারখানাগুলো বন্ধ হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। কভিড-১৯: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পোশাক কারখানা এবং শ্রমিকদের জীবনে প্রভাববিষয়ক এক গবেষণায় এ তথ্য তুলে ধরা হয়। আইএলও পরিচালিত বেটার ওয়ার্ক কর্মসূচির অধীনে এই গবেষণা চালানো হয়েছে। বুধবার জেনেভায় আইএলওর সদর দপ্তর থেকে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। বাংলাদেশ ছাড়াও এশিয়া অঞ্চলের তৈরি পোশাক উৎপদানকারী ১০টি দেশকে এই জরিপের আওতায় আনা হয়। দেশগুলো হচ্ছে- বাংলাদেশ ছাড়াও রপ্তানিকারক এসব দেশের তালিকায় রয়েছে চীন,…
চট্টগ্রামে ছয় বছরের শিশু ধর্ষণ মামলার তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে। ডিএনএ ম্যাচিং ছাড়াই ভিকটিমের শনাক্ত করা ধর্ষককে পুলিশের দায়মুক্তি দেওয়ার ঘটনায় এ প্রশ্ন দেখা দিয়েছে। ধর্ষণের ঘটনা সত্য বললেও চার্জশিট থেকে একমাত্র আসামিকে অব্যাহতির আবেদন করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের অভিযোগ, আসামির কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে পুলিশ এ কাজ করেছে। জানা গেছে, একমাত্র আসামি নির্মল চন্দ্র আইচের ডিএনএ আলামত সংগ্রহ করলেও রহস্যজনক কারণে রিপোর্ট আসার আগেই তড়িঘড়ি করে শেষ করে ফেলা হয় মামলার তদন্ত। আসামির বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ না পাওয়ার কথা উল্লেখ করে মামলা থেকে অব্যাহতি দিতে গত ২৯ সেপ্টেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা নগরীর আকবর…
সারাদেশে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনের ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। গত মঙ্গলবার এ নির্বাচন হয়। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এই দাবি জানান। তিনি বলেন, নির্বাচনে সরকারদলীয় লোকদের ব্যাপক তাণ্ডব, ভোটকেন্দ্র দখল, জাল ভোট দেওয়া, বিএনপির এজেন্টদের বের করে দেওয়া ও সাধারণ ভোটারদের প্রবেশ করতে না দেওয়ার ঘটনা ঘটেছে। একতরফাভাবে সরকারি দলের প্রার্থীদের বিজয়ী করতেই এ রকম অপকৌশলের আশ্রয় নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের ভূমিকার কঠোর সমালোচনা করে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপির সমর্থক ভোটারদের ওপর সন্ত্রাসীদের হামলা ও ব্যাপক…
শরিফুজ্জামান : প্রশ্নটি ছিল সহজ, কিন্তু জবাবটি ধাক্কা খাওয়ার মতো। ১৭ অক্টোবর প্রথম আলোর অনলাইন ভোটে প্রশ্ন রাখা ছিল; ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচন সুষ্ঠু হয়েছে—সিইসির এ বক্তব্যের সঙ্গে আপনি কি একমত? জবাবে ৯১ শতাংশ ভোটার মত দিয়েছেন যে নির্বাচন সুষ্ঠু হয়নি। মাত্র ৬ শতাংশ ভোটার মত দিয়েছেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। ৩ শতাংশ ভোটার মন্তব্য করতে রাজি নন। দেশে নির্বাচন ও ভোটের অবস্থাটা কোথায় গিয়ে ঠেকেছে, তা বোঝার জন্য এ ছোট জরিপই যথেষ্ট। এরপরও বাংলাদেশের নির্বাচন কমিশন নির্বাচন করছে, সাংবিধানিক বাধ্যবাধকতার দোহাই দিচ্ছে। যদিও নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, সংবিধানের দোহাই দিয়ে এ ধরনের হাস্যকর নির্বাচন করার কোনো মানে নেই। বিশ্বাসযোগ্য…
গত সোমবার খুলনায় পাটকলশ্রমিকদের যে অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হতে পারত, সেটি শেষ হলো সংঘাতের মধ্য দিয়ে। চাকরি হারানো শ্রমিকেরা পুলিশের লাঠিপেটা ও টিয়ার গ্যাসের শিকার হলেন। কেউ কেউ আটক হয়ে গেলেন কারাগারে। শ্রমিকদের প্রতি পুলিশের এমন আচরণ গ্রহণযোগ্য নয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার খুলনায় পাটকলশ্রমিকদের ১৪ দফা দাবি নিয়ে সম্মিলিত নাগরিক পরিষদ অবরোধ কর্মসূচি নেয়। খুলনা–যশোর মহাসড়কে শ্রমিকদের আহূত এ কর্মসূচিতে পুলিশ বাধা দিলে আধা ঘণ্টা কর্মসূচি পালনের অনুমতি চান তাঁরা। পুলিশ অনুমতিও দেয়। কিন্তু কর্মসূচি শুরুর ১০ মিনিটের মধ্যে তারা শ্রমিকদের লাঠিপেটা করতে থাকে এবং শ্রমিকনেতাদের দীর্ঘ সময় ইস্টার্ন মিলগেটে আটকে রাখে। এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর ইটপাটকেল…
সিরাজুল ইসলাম : হোটেল-মোটেল এবং পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা দিতে ট্যুরিস্ট পুলিশের সরকারি আদেশ জারি হয় ২০১৩ সালে। এরপর ২০১৫ সালে তারা কাজ শুরু করে। এতদিন তদন্তকাজে যুক্ত হওয়ার কোনো ক্ষমতা ছিল না সংস্থাটির। অবশেষে তাদের এ ক্ষমতা দিয়ে বিধিমালা তৈরি করেছে সরকার। এর নাম দেয়া হয়েছে ট্যুরিস্ট পুলিশ বিধিমালা-২০২০। ৩ জুন এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে তদন্তে নামার উদ্যোগ নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। এখন গ্রাউন্ডওয়ার্ক করা হচ্ছে। ক্ষমতা পাওয়ার বিষয়টি জানানো হচ্ছে পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলোকে। প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে তদন্তে যুক্ত হতে যাওয়া ৪৬৮ কর্মকর্তাকে। এ বিষয়ে জানতে চাইলে ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত ডিআইজি ফজলুর রহমান যুগান্তরকে বলেন, তদন্তকাজে…
রাজধানীর আগারগাঁওয়ে তাস খেলার সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালাতে গিয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম সবুজ হাওলাদার (৩৪)। তিনি পেশায় রাজমিস্ত্রি। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সবুজের গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। ঢাকায় থাকতেন জনতা হাউজিং এলাকায়। শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুনশী জানান, পুলিশের গাড়ি ওই এলাকায় যাওয়ার পরপরই একজন ভবন থেকে পড়ে যান। তবে তার সঙ্গে পুলিশের কোনো কথা বা দেখা হয়নি। পুলিশ কাউকে আটকের চেষ্টা বা ধাওয়া করেনি। সেখানে তারা হয়তো কিছু করছিল, এর মধ্যে কেউ হয়তো ফোন করে পুলিশের উপস্থিতির খবর দিয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। সবুজের প্রতিবেশী বেলাল…
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, ‘বাজারে আজ যে জিনিস ১০ টাকায় বিক্রি হচ্ছে, কাল তা বিক্রি হচ্ছে ৩০ টাকায়। বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। যার প্রমাণ হল আলুর বাজার।’ লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ ও বিএনপি থেকে কয়েকশ’ নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেন, ‘আলু ছাড়াও চাল, ডাল, শাক-সবজি সবখানেই সিন্ডিকেটের ব্যবসা হচ্ছে। এটা কন্ট্রোল করা খুবই সহজ। এজন্য সরকারকে বিশেষভাবে দৃষ্টি দেয়া উচিত।’ জাতীয় পার্টির নেতাকর্মীদের উদ্দেশে জিএম কাদের বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। যারা দলের সিদ্ধান্তের…