…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও অস্থিরতার কালো মেঘ ঘনীভূত হচ্ছে। একের পর এক ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ,…
Trending Posts
-
মৃত্যুর পর কী ঘটে? আত্মা, পরকাল ও মানুষের মস্তিষ্ক নিয়ে বিজ্ঞানের অনুসন্ধান
নভেম্বর ১৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
স্কুলে যেতে চারজন নিরাপত্তারক্ষী কেন লেগেছিল ছয় বছরের রুবির?
নভেম্বর ১৪, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
শেখ হাসিনার প্রত্যাবর্তন: দিল্লির গোপন পরিকল্পনা, ঢাকার সামনে কঠিন সমীকরণ!
নভেম্বর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
মৃত্যুর পর কী ঘটে? আত্মা, পরকাল ও মানুষের মস্তিষ্ক নিয়ে বিজ্ঞানের অনুসন্ধান
নভেম্বর ১৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
স্কুলে যেতে চারজন নিরাপত্তারক্ষী কেন লেগেছিল ছয় বছরের রুবির?
নভেম্বর ১৪, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
শেখ হাসিনার প্রত্যাবর্তন: দিল্লির গোপন পরিকল্পনা, ঢাকার সামনে কঠিন সমীকরণ!
নভেম্বর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, কীসের আশঙ্কা?
- নিকোলা টেসলার রহস্যময় মৃত্যু: তাঁর গবেষণা নিয়ে এত গোপনীয়তা কেন?
- বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে? সহিংসতার আড়ালে বড় রাজনৈতিক দুর্যোগের আশঙ্কা
- আ’লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য
- ‘সন্ত্রাসী’ আখ্যার পর ৩৫ মৃত্যু, দায়মুক্তিতে বিজিবি জেনারেল?
- যখন মানুষ ইঁদুরের বিরুদ্ধে আদালতে মামলা করেছিল!
- ভোটার তালিকা নিয়ে এক মঞ্চে তৃণমূল ও বাম: ভোটাধিকার রক্ষার দাবিতে কী বদলাতে পারে?
- Déjà vu কেন হয়?
Author: স্টেটওয়াচ ডেস্ক
এই সেই দীলিপ, যাকে হত্যা করা হয়েছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল আসামি জীবন চক্রবর্তী। কিন্তু পুলিশ খুঁজে বের করে সেই দীলিপকে আদালতে হাজির করে। এতে বিস্মিত আদালতের প্রশ্ন- চট্টগ্রামের হালিশহরে তাহলে খুনের পর পুড়িয়ে ফেলা হয়েছে কাকে? এই চাঞ্চল্যকর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে ওই মামলার আসামি দুর্জয় আচার্যকে জামিন দিয়েছেন আদালত। ফেরত আসা দিলীপ, দুই আসামি ও মামলার তদন্ত কর্মকর্তার বক্তব্য শোনার পর এ আদেশ দেয়া হয়। আসামি দুর্জয় আচার্যের পক্ষে আইনজীবী ছিলেন জাহিদুল আলম চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি…
করোনাকালেও দেশে জীবনরক্ষাকারীসহ বিভিন্ন ধরনের ওষুধের দাম সর্বোচ্চ চারগুণ বেড়েছে। সরকার নির্ধারণ করে দেয়ার পরও কোভিড-১৯ চিকিৎসায় ব্যবহৃত ওষুধের দাম বেড়েছে দেড় থেকে দুইগুণ। ভিটামিনজাতীয় ওষুধের দাম তিন থেকে চারগুণ, শ্বাসকষ্ট ও হৃদরোগ ওষুধের দাম দেড় থেকে দ্বিগুণ বেড়েছে। পাশাপাশি বেড়েছে সর্দিজ্বর, মাথাব্যথা, কাশির ওষুধের দাম। বাদ যায়নি অ্যান্টিবায়োটিক ও রক্তচলাচল স্বাভাবিক করার ওষুধও। সংশ্লিষ্টরা বলছেন, করোনাকে পুঁজি করে ওষুধের দাম বাড়িয়েছে দেশি-বিদেশি উৎপাদকরা। কৃত্রিম সংকট দেখিয়ে সর্বাধিক চাহিদাসম্পন্ন ওষুধ বেশি দামে বিক্রিতে পিছিয়ে নেই খুচরা বিক্রেতারাও। বিশেষ করে, করোনার প্রতিষেধক হিসেবে যে ওষুধের নাম এসছে, সেগুলোর দাম বাড়ানো হয়েছে ইচ্ছামতো। এছাড়া অ্যান্টিবায়োটিক ও সাধারণ অনেক ওষুধ বিক্রি হচ্ছে দ্বিগুণ-চারগুণ…
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার চেঙ্গীর দূর্গামনি(শনখোলা) পাড়ায় স্থানীয় এক ক্যাম্পের বিজিবি সদস্যদের কর্তৃক জোরপূর্বক এক আদিবাসী জুম্ম গ্রামবাসীর ভূমি বেদখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ ২৭ অক্টোবর ২০২০ সকাল আনুমানিক ৮:৩০ টার দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে, উক্ত জমিতে চাষাবাদ করে থাকেন জমির মালিক রাঙা চাকমা (৩৫), পিতা- মৃত সামান্যা চাকমা। জমিটি রাঙা চাকমার দাদু মৃত ভঙ্গা চাকমার নামে রেকর্ডভুক্ত রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৮:৩০ টার দিকে ২নং চেঙ্গী ইউনিয়নের শনখোলা পাড়া বিজিবি ক্যাম্পের সুবেদার তাহের এর নেতৃত্বে ১০-১২ জনের একদল বিজিবি সদস্য হঠাৎ এসে রাঙা চাকমার জমিতে রাস্তা তৈরি করতে শুরু…
জসিম উদ্দিন : গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা সামনে এসেছে। এর মূল কারণ ‘জাতিকে বিভক্ত করার প্রয়াস’। দেশের মানুষের মধ্যে ঘৃণা ছড়ানোর কাজটি ঘোরতরভাবে হয়েছে। অন্য দিকে জনগণের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠায় সংবাদমাধ্যমে ঘোরতর কোনো প্রয়াস দেখা যায় না। সংখ্যাগরিষ্ঠ মিডিয়ার যে কন্টেন্ট তাতে এ জাতিকে অতীতমুখী ঝগড়াপ্রবণ একটি জাতি হিসেবে অন্যরা সহজে চিহ্নিত করতে পারবে। অতীতের গৌরবোজ্জ্বল একটি জাতির ভবিষ্যৎও গৌরবোজ্জ্বল হতে হবে। একটি জাতি কেবল অতীতে কোনো একসময় ঐক্যবদ্ধ হয়ে কিছু করতে পেরেছে এমন ধারণার মধ্যে কোনো স্থায়ী কল্যাণ নেই। তাকে ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতেও কিছু করতে হবে। অতীতের দুর্গন্ধ নিয়ে খোঁচাখুঁচি না করে উপস্থিত সমস্যার সমাধানে বেশি উৎসাহী হতে হবে। সঙ্কীর্ণ…
চুয়াডাঙ্গার দামড়হুদা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ তিন দিন পর ফেরত দেয়া হয়েছে। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে দর্শনা সীমান্তের ৭৬ পিলারের কাছে উভয় দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শেষে দর্শনা থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করে বিএসএফ। প্রতিবার সীমান্তে বাংলাদেশি হত্যাকান্ডের পর বাংলাদেশ-ভারত দুইপক্ষ থেকেই জিরোটলারেন্সের কথা বলা হয় । ♦ প্রতিশ্রুতি গড়াও ভাঙার মধ্যেই ভারত । ♦ বরাবরই আশ্বাসেই আশ্বস্ত বাংলাদেশ ♦ এ পরিস্থিতিতে সীমান্তে বাংলাদেশি হত্যা থামেনি কখনো, বরং আবার বেড়েছে গতবছর থেকে । দর্শনা বিজিবি কোম্পানি কমান্ডার মো: বারেক ও বিএসএফের কোম্পানি কমান্ডার শ্রী নগেন্দ্র কুমারসহ দুদেশের থানা পুলিশ উপস্থিত ছিলেন। পরে লাশটি তার পরিবারের…
পাভেল হায়দার চৌধুরী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারীর বিরুদ্ধে ওঠা বিশ্ববিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, স্বজনপ্রীতি, টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তদন্ত করে এসব অভিযোগের সত্যতা পেয়েছে। ইউজিসি গঠিত তদন্ত কমিটি ৩৬ পৃষ্ঠার মূল প্রতিবেদন এবং আরও প্রায় ৭০০ পৃষ্ঠার সংযোজনী প্রতিবেদন গত মঙ্গলবার ও বুধবার দুই দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনে জমা দিয়েছে। দেশ রূপান্তরের হাতে আসা ওই প্রতিবেদনে ইউজিসি উপাচার্যের নিজের এবং তার ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের সম্পদ, আয়ের উৎস, ব্যাংক হিসাব…
আশরাফুল হক : দেশের বিভিন্ন বিমানবন্দর ব্যবহারের কারণে স্থানীয় ছয়টি এয়ারলাইনসের কাছে সরকারের পাওনা প্রায় ৪ হাজার কোটি টাকা। দীর্ঘদিন তাগাদা দেওয়ার পরও এসব টাকা উদ্ধার করতে পারছে না নিয়ন্ত্রক সংস্থা সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি)। এসব বকেয়ার ওপর চোখ পড়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। বিধিবদ্ধ এ সংস্থাটি বিরাট অঙ্কের টাকা বকেয়া পড়ার কারণ জানতে চেয়েছে। একই সঙ্গে বকেয়া আদায়ের জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে আগামী ১৫ দিনের মধ্যে তা জানাতে বলেছে দুদক। সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান গতকাল বুধবার রাতে দেশ রূপান্তরকে বলেন, ‘দুর্নীতি দমন কমিশন হয়তো আমাদের কোনো গাফিলতি আছে কি না…
সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে মূলত যাঁর নির্যাতনে রায়হান আহমেদের মৃত্যুর অভিযোগ, সেই উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়াকে পালিয়ে যেতে সহযোগিতা করায় এক পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। তিনি একই পুলিশ ফাঁড়ির টু আইসি উপপরিদর্শক (এসআই) হাসান উদ্দিন। নগরের নেহারিপাড়ার বাসিন্দা রায়হানের মৃত্যুর ১০ দিন পর গতকাল বুধবারও একাধিক স্থানে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। একই সঙ্গে এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদেও বিক্ষোভ চলেছে সমানতালে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রায়হানের মৃত্যুর ঘটনার পর বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আকবরকে পালিয়ে যেতে সহায়তা করা এবং তথ্য গোপনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে একই ফাঁড়ির হাসান উদ্দিনের বিরুদ্ধে। এ কারণে তাঁকে সাময়িকভাবে…
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ এবং নোয়াখালীর বেগমগঞ্জে স্বামীকে বেঁধে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও এর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভে ফুঁসে ওঠে দেশ। দাবির মুখে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সম্প্রতি অধ্যাদেশ জারি করে সরকার। এর মধ্যেই সেই নোয়াখালীর চাটখিল ও সেনবাগ উপজেলায় দুই নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। চাটখিলের নোয়াখোলা ইউনিয়নে গতকাল বুধবার ভোর ৫টার দিকে এক প্রবাসীর বসতঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়েন এক যুবক। এরপর সেখানে প্রবাসীর স্ত্রীকে অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে ধর্ষণ করেন তিনি। ভুক্তভোগী নারীর দুই শিশুসন্তানের সামনে এই বর্বরতা চালানো হয়। এ সময় অভিযুক্ত…
কভিড-১৯-এর প্রভাবে দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি খাতের কোনো প্রতিষ্ঠান বন্ধ না হলেও ৯৪ শতাংশ ব্যবসা অর্ধেকে নেমে এসেছে। এই সময় টিকে থাকতে কর্মী কমিয়েছে ৪০ শতাংশের বেশি প্রতিষ্ঠান। এ ছাড়া এসব প্রতিষ্ঠানের ৩৭ শতাংশ কর্মী কাজ হারিয়েছেন। আর গত এক মাসে মজুরি কমিয়েছে ৪১ শতাংশ প্রতিষ্ঠান। দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় কভিড-১৯-এর প্রভাব বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি)। গত মঙ্গলবার এক ভার্চুয়াল আলোচনায় এসংক্রান্ত গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, সারা দেশের কৃষি, ফ্যাশন ও প্লাস্টিকসহ ১২টি খাতের ৫০০ উদ্যোক্তার ওপর জরিপ চালায় আইএফসি। এতে দেখা যায়, করোনা-পরবর্তী নিজেদের ব্যবসা চালু রাখতে…