…
এডিটর পিক
মাত্র দুই বছর আগেও যিনি ছিলেন রাজপথের বিরোধী রাজনীতির অন্যতম প্রধান মুখ, বারবার কারাবরণ করা…
Trending Posts
-
বিজেপির একশ দিন: পশ্চিমবঙ্গের নতুন সীমান্তনীতি বাংলাদেশের জন্য কী বার্তা দিচ্ছে?
আগস্ট ২২, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
মাজার থেকে বঙ্গভবন: যে ভবনের ইতিহাসে মিশে আছে পাঁচ শতকের ঢাকা
আগস্ট ২২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
প্রধানমন্ত্রী এগিয়ে, সরকার পিছিয়ে: জনমতের এই ব্যবধান আসলে কী বলছে?
আগস্ট ২২, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
Trending Posts
-
বিজেপির একশ দিন: পশ্চিমবঙ্গের নতুন সীমান্তনীতি বাংলাদেশের জন্য কী বার্তা দিচ্ছে?
আগস্ট ২২, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
মাজার থেকে বঙ্গভবন: যে ভবনের ইতিহাসে মিশে আছে পাঁচ শতকের ঢাকা
আগস্ট ২২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
প্রধানমন্ত্রী এগিয়ে, সরকার পিছিয়ে: জনমতের এই ব্যবধান আসলে কী বলছে?
আগস্ট ২২, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
- মোদির টেবিলে ফারাক্কা: বাংলাদেশ-ভারত পানি চুক্তিতে আসছে কি বড় পরিবর্তন?
- বিয়ের ফাঁদে চীনে বাংলাদেশি নারীরা: নরকে বসবাসের গল্প
- ব্যাংক ডাকাতি থেকে ‘স্টকহোম সিনড্রোম’: বন্দিরা কেন অপহরণকারীর পক্ষ নিয়েছিল?
- বঙ্গভবনে মির্জা ফখরুল: রাষ্ট্রপতি বদলালেন, ক্ষমতার ভারসাম্য কি বদলাবে?
- ভাতার প্রতিশ্রুতি থেকে রাজপথের ক্ষোভ: পশ্চিমবঙ্গে কল্যাণের রাজনীতি কি সংকটে?
- মুঠোফোনে ঋণের ফাঁদ: কয়েক হাজার টাকা নিয়ে সর্বস্ব হারানোর ভয়
- মৃত্যুর পরও নেই জায়গা, গাজায় ফুরিয়ে যাচ্ছে কবরের মাটি
- ২৫ এজেন্সির হাতে মালয়েশিয়ার শ্রমবাজার: সুযোগ খুলছে, নাকি পুরোনো সিন্ডিকেট ফিরছে?
Author: স্টেটওয়াচ ডেস্ক
সারাদেশে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনের ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। গত মঙ্গলবার এ নির্বাচন হয়। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এই দাবি জানান। তিনি বলেন, নির্বাচনে সরকারদলীয় লোকদের ব্যাপক তাণ্ডব, ভোটকেন্দ্র দখল, জাল ভোট দেওয়া, বিএনপির এজেন্টদের বের করে দেওয়া ও সাধারণ ভোটারদের প্রবেশ করতে না দেওয়ার ঘটনা ঘটেছে। একতরফাভাবে সরকারি দলের প্রার্থীদের বিজয়ী করতেই এ রকম অপকৌশলের আশ্রয় নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের ভূমিকার কঠোর সমালোচনা করে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপির সমর্থক ভোটারদের ওপর সন্ত্রাসীদের হামলা ও ব্যাপক…
শরিফুজ্জামান : প্রশ্নটি ছিল সহজ, কিন্তু জবাবটি ধাক্কা খাওয়ার মতো। ১৭ অক্টোবর প্রথম আলোর অনলাইন ভোটে প্রশ্ন রাখা ছিল; ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচন সুষ্ঠু হয়েছে—সিইসির এ বক্তব্যের সঙ্গে আপনি কি একমত? জবাবে ৯১ শতাংশ ভোটার মত দিয়েছেন যে নির্বাচন সুষ্ঠু হয়নি। মাত্র ৬ শতাংশ ভোটার মত দিয়েছেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। ৩ শতাংশ ভোটার মন্তব্য করতে রাজি নন। দেশে নির্বাচন ও ভোটের অবস্থাটা কোথায় গিয়ে ঠেকেছে, তা বোঝার জন্য এ ছোট জরিপই যথেষ্ট। এরপরও বাংলাদেশের নির্বাচন কমিশন নির্বাচন করছে, সাংবিধানিক বাধ্যবাধকতার দোহাই দিচ্ছে। যদিও নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, সংবিধানের দোহাই দিয়ে এ ধরনের হাস্যকর নির্বাচন করার কোনো মানে নেই। বিশ্বাসযোগ্য…
গত সোমবার খুলনায় পাটকলশ্রমিকদের যে অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হতে পারত, সেটি শেষ হলো সংঘাতের মধ্য দিয়ে। চাকরি হারানো শ্রমিকেরা পুলিশের লাঠিপেটা ও টিয়ার গ্যাসের শিকার হলেন। কেউ কেউ আটক হয়ে গেলেন কারাগারে। শ্রমিকদের প্রতি পুলিশের এমন আচরণ গ্রহণযোগ্য নয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার খুলনায় পাটকলশ্রমিকদের ১৪ দফা দাবি নিয়ে সম্মিলিত নাগরিক পরিষদ অবরোধ কর্মসূচি নেয়। খুলনা–যশোর মহাসড়কে শ্রমিকদের আহূত এ কর্মসূচিতে পুলিশ বাধা দিলে আধা ঘণ্টা কর্মসূচি পালনের অনুমতি চান তাঁরা। পুলিশ অনুমতিও দেয়। কিন্তু কর্মসূচি শুরুর ১০ মিনিটের মধ্যে তারা শ্রমিকদের লাঠিপেটা করতে থাকে এবং শ্রমিকনেতাদের দীর্ঘ সময় ইস্টার্ন মিলগেটে আটকে রাখে। এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর ইটপাটকেল…
সিরাজুল ইসলাম : হোটেল-মোটেল এবং পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা দিতে ট্যুরিস্ট পুলিশের সরকারি আদেশ জারি হয় ২০১৩ সালে। এরপর ২০১৫ সালে তারা কাজ শুরু করে। এতদিন তদন্তকাজে যুক্ত হওয়ার কোনো ক্ষমতা ছিল না সংস্থাটির। অবশেষে তাদের এ ক্ষমতা দিয়ে বিধিমালা তৈরি করেছে সরকার। এর নাম দেয়া হয়েছে ট্যুরিস্ট পুলিশ বিধিমালা-২০২০। ৩ জুন এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে তদন্তে নামার উদ্যোগ নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। এখন গ্রাউন্ডওয়ার্ক করা হচ্ছে। ক্ষমতা পাওয়ার বিষয়টি জানানো হচ্ছে পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলোকে। প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে তদন্তে যুক্ত হতে যাওয়া ৪৬৮ কর্মকর্তাকে। এ বিষয়ে জানতে চাইলে ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত ডিআইজি ফজলুর রহমান যুগান্তরকে বলেন, তদন্তকাজে…
রাজধানীর আগারগাঁওয়ে তাস খেলার সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালাতে গিয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম সবুজ হাওলাদার (৩৪)। তিনি পেশায় রাজমিস্ত্রি। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সবুজের গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। ঢাকায় থাকতেন জনতা হাউজিং এলাকায়। শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুনশী জানান, পুলিশের গাড়ি ওই এলাকায় যাওয়ার পরপরই একজন ভবন থেকে পড়ে যান। তবে তার সঙ্গে পুলিশের কোনো কথা বা দেখা হয়নি। পুলিশ কাউকে আটকের চেষ্টা বা ধাওয়া করেনি। সেখানে তারা হয়তো কিছু করছিল, এর মধ্যে কেউ হয়তো ফোন করে পুলিশের উপস্থিতির খবর দিয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। সবুজের প্রতিবেশী বেলাল…
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, ‘বাজারে আজ যে জিনিস ১০ টাকায় বিক্রি হচ্ছে, কাল তা বিক্রি হচ্ছে ৩০ টাকায়। বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। যার প্রমাণ হল আলুর বাজার।’ লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ ও বিএনপি থেকে কয়েকশ’ নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেন, ‘আলু ছাড়াও চাল, ডাল, শাক-সবজি সবখানেই সিন্ডিকেটের ব্যবসা হচ্ছে। এটা কন্ট্রোল করা খুবই সহজ। এজন্য সরকারকে বিশেষভাবে দৃষ্টি দেয়া উচিত।’ জাতীয় পার্টির নেতাকর্মীদের উদ্দেশে জিএম কাদের বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। যারা দলের সিদ্ধান্তের…
হামিদ-উজ-জামান : যশোর, সৈয়দপুর ও রাজশাহী বিমানবন্দরের রানওয়ে ও লাইটিং সিস্টেম উন্নয়নে ৯১৮ জনমাস পরামর্শক নিয়োগের প্রস্তাব করা হয়েছে। এজন্য ব্যয় হবে ১৭ কোটি ৭৬ লাখ ৫০ হাজার (প্রায় ১৮ কোটি) টাকা। ‘যশোর বিমানবন্দর, সৈয়দপুর বিমানবন্দর ও শাহ মখদুম বিমানবন্দর, রাজশাহী এর রানওয়ে সারফেসে অ্যাসফল্ট উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এসব পরামর্শক নিয়োগ করা হবে। পরামর্শক সবাই দেশি বলে জানা গেছে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উপস্থাপন করা হতে পারে প্রকল্পটি। এটি বাস্তবায়িত হলে নিরাপদ বিমান উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত হবে। এ প্রসঙ্গে বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন বলেন, প্রশ্ন হল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নিজস্ব…
উৎপল রায় : সংবিধান, উচ্চ আদালতের নির্দেশনা ও সংশ্লিষ্ট আইনে শাস্তির বিধান থাকলেও দেশে থেমে নেই হেফাজতে নির্যাতন ও মৃত্যু। সম্প্রতি সিলেটে পুলিশের হেফাজতে যুবককে নির্যাতন ও মৃত্যুর ঘটনায় এ নিয়ে আবারও আতঙ্ক সৃষ্টি হয়েছে। মানবাধিকার ও আইনি সহায়তা সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি থেকে গত সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে গ্রেপ্তারের আগে-পরে পুলিশের হাতে শারীরিক নির্যাতনে ১৪ জন মারা গেছেন। একই সময়ে পুলিশের হেফাজতে থাকাবস্থায় অসুস্থ হয়ে তিনজন এবং একজন আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তারা। গত ১১ অক্টোবর সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নগরের আখালিয়ার যুবক রায়হান আহমদ (৩৩) নিহত হওয়ার পর এ নিয়ে…
দেশ দেশের এক দুঃখজনক বাস্তবতা হলো, জ্ঞান-বিজ্ঞানে উন্নতি বা বিশেষ অবদানের জন্য নয়, বরং প্রশাসনের দুর্নীতি এবং শিক্ষার মান সংকট নিয়েই দেশের বিশ্ববিদ্যালয়গুলো বছরজুড়ে আলোচনায় থাকছে। বিশ্বজুড়ে সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় দেশের একটিও বিশ্ববিদ্যালয় না থাকা যেমন শিরোনাম হচ্ছে, তেমনি একের পর এক বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দুর্নীতি ও অনিয়মও নিয়মিতভাবেই সংবাদ শিরোনাম হচ্ছে। অবস্থা এতটাই বেগতিক যে, এখন খোদ রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের আচার্যই উপাচার্যদের দুর্নীতি নিয়ে কথা বলছেন। আর অন্য অনেকের মতো মন্ত্রীরাও এখন কথা বলছেন বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও শিক্ষার মান নিয়ে। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মো. আবদুল হামিদ বলেছেন ‘উপাচার্যরা বিশ্ববিদ্যালয়ের প্রধান…
সাকিব আবদুল্লাহ : আশুলিয়ার তাজরীন ফ্যাশনস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় আট বছর পার হলেও এখনো ক্ষতিপূরণ পাননি গুরুতর আহত ২৫ শ্রমিক। এ অবস্থাতেই গত ১৮ সেপ্টেম্বর থেকে ৩০ দিন যাবৎ ক্ষতিপূরণ, পুনর্বাসন ও সুচিকিৎসার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। গতকাল শনিবার অবস্থানরত শ্রমিকদের সঙ্গে সংহতি প্রকাশ করে সমাবেশ করেছে বিভিন্ন প্রগতিশীল ছাত্রসংগঠন। এতে বক্তারা বলেছেন, এখনো সরকারের কেউ আন্দোলনরত শ্রমিকদের কোনো খোঁজই নেয়নি। সরকার ও মালিকপক্ষ টালবাহানা করে শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার চেষ্টা চালাচ্ছে। শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এই অবস্থান কর্মসূচির শুরুর দিকেই সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এখনো…