…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ভারতে অবস্থান এখনো একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও রাজনৈতিক ইস্যু। ২০২৪ সালের…
Trending Posts
-
ক্ষমতার মসনদে বিএনপি, জলে আওয়ামী লীগ, ডাঙায় জামায়াত!
অক্টোবর ২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারে ভয়াবহ বিমান হামলা, নিহত ৩৩
সেপ্টেম্বর ২৮, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ফ্লাইদুবাইয়ে হামলা, ইসলামপন্থীদের হামলার দাবি নেতানিয়াহুর
অক্টোবর ২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ভারত যেভাবে সীমান্তের গ্রামগুলোকে ‘উন্মুক্ত কারাগার’ বানিয়ে ফেলেছে
সেপ্টেম্বর ২৮, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ক্ষমতার মসনদে বিএনপি, জলে আওয়ামী লীগ, ডাঙায় জামায়াত!
অক্টোবর ২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারে ভয়াবহ বিমান হামলা, নিহত ৩৩
সেপ্টেম্বর ২৮, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ফ্লাইদুবাইয়ে হামলা, ইসলামপন্থীদের হামলার দাবি নেতানিয়াহুর
অক্টোবর ২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ভারত যেভাবে সীমান্তের গ্রামগুলোকে ‘উন্মুক্ত কারাগার’ বানিয়ে ফেলেছে
সেপ্টেম্বর ২৮, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- শিশুদের হাতেই ঢাকার মাদকের বাজার, নেপথ্যে কারা?
- শেখ হাসিনাকে নিয়ে মুখ খুললেন ভারতের হাইকমিশনার, জানালেন কেন ফেরানো যাচ্ছে না
- ইরানের দুয়ারে ৩ মার্কিন রণতরি, ফের কি জ্বলবে যুদ্ধের আগুন?
- কিশোর গ্যাং: ছোটদের হাতে অপরাধের অস্ত্র, নেপথ্যে বড়দের ছায়া
- ক্ষমতার মসনদে বিএনপি, জলে আওয়ামী লীগ, ডাঙায় জামায়াত!
- আইনস্টাইনকে চমকে দিয়েছিলেন রবীন্দ্রনাথ, সত্য ও খোদাকে নিয়ে কী কথা হয়েছিল তাঁদের?
- ফ্লাইদুবাইয়ে হামলা, ইসলামপন্থীদের হামলার দাবি নেতানিয়াহুর
- ৮৭ টাকার মাল্টা ৫২০ টাকা, মাঝপথে কেন পাঁচ গুণেরও বেশি দাম বাড়ছে?
Author: স্টেটওয়াচ ডেস্ক
প্রধানমন্ত্রীর অনুমতি জালিয়াতির মতো গুরুত্বপূর্ণ মামলার তদন্তেও অবহেলার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তদন্তে ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ ঘটনায় সম্পৃক্ত যে ক’জনের নাম উঠে আসে তার দু’জনকে বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ। আসামিদের কয়েকজন জামিনের আবেদন করলে নথি পর্যালোচনায় বিষয়টি হাইকোর্টের নজরে আসে। হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে এখন মামলাটি অধিকতর তদন্তের আবেদন জানিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কামাল উদ্দিন রোববার আদালতে ওই আবেদন করেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশেক ঈমাম তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে এ বিষয়ে শুনানির জন্য ১৩ অক্টোবর দিন ধার্য করেছেন। আবেদনে কামাল উদ্দিন লিখেছেন: ‘হাইকোর্টের আদেশপ্রাপ্ত হয়ে জানতে পারি, ঘটনার তদন্ত ও…
পূর্বশত্রুতার জেরে গত বছর ৭ আগস্ট খুলনার তেরখাদায় নাঈম শেখ (২৭) ও হিরু শেখ (৫৫) নামে দুই ব্যক্তি খুন হন। এ ঘটনায় ১৬ জনকে আসামি করে মামলা হয়। তদন্ত কর্মকর্তা তেরখাদার ইউপি চেয়ারম্যান এম দীন ইসলামসহ ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এর মধ্যে তিন আসামি শেখ সাইফুল ইসলাম, আবদুর রহমান ও খালিদ শেখ ওই বছরের আগস্ট মাসে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ১৯ ডিসেম্বর খুলনার জেলা ও দায়রা জজ আসামিদের জামিন আবেদন খারিজ করলে গত ১৮ ফেব্রুয়ারি হাইকোর্টে জামিন চাওয়া হয়। ওই জামিন আবেদনে তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার তথ্য গোপন রাখা হয়। শুনানি শেষে হাইকোর্ট সাত আসামির জামিন মঞ্জুর…
আদালতের নির্দেশে বাসায় ফিরেছেন সাবেক অ্যাটর্নি জেনারেল কেএস নবীর দুই নাতি। শনিবার টেলিভিশনের আলোচনা অনুষ্ঠান দেখে মধ্যরাতে আদালত বসিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। এর পরিপ্রেক্ষিতে ধানমণ্ডি থানা পুলিশ তাদের বাসায় পৌঁছে দিয়েছেন। এছাড়া এ বিষয়ে প্রতিবেদনও দাখিল করতে ধানমণ্ডি থানার ওসিকে নির্দেশ দেন আদালত। সে মোতাবেক রোববার আদালতে একটি প্রতিবেদন দাখিল করে পুলিশ। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওয়ারেস আল হারুনী যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত আগামী ১১ অক্টোবর এ বিষয়ে পরবর্তী দিন ধার্য করেছেন। সেদিন উভয়পক্ষকে আদালতে হাজির হয়ে ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ওইদিন পর্যন্ত তাদের পর্যাপ্ত নিরাপত্তা দেয়ার জন্য পুলিশকে বলা হয়েছে। তিনি বলেন,…
রংপুরের গঙ্গাচড়ার গৃহবধূ মাজেদা বেগম বিনা দোষে সন্তানসহ ছয় বছর রয়েছেন কনডেম সেলে। ধর্ষণ ও ছেলেকে হত্যার হুমকি দিয়ে পুলিশ তাকে মিথ্যা জবানবন্দি দিতে বাধ্য করেছিল। এর ভিত্তিতে শিশু রুম্মান হত্যা মামলায় মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন আদালত। মামলাটি ডেথ রেফারেন্স শুনানির জন্য এলে হাইকোর্টের একটি বেঞ্চ বুধবার তাকে খালাস দেন। এখন তিনি কারামুক্তির অপেক্ষায় রয়েছেন। ডেথ রেফারেন্স শুনানিতে আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এসএম শাহজাহান। রায়ের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছেন গৃহবধূ মাজেদা বেগম। জবানবন্দি মিথ্যা প্রতীয়মান হওয়ায় বুধবার ফাঁসির আদেশ থেকে তাকে খালাস দেন হাইকোর্ট। সূত্রমতে, গঙ্গাচড়া থানার ঠাকুরদহ মন্দিরপাড়া এলাকায় ২০০৭ সালের ৩ জুলাই রুম্মান নামে…
পরিত্যক্ত সম্পত্তি নিয়ে এক মামলার রায়ে হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেছেন, মানুষের আশা-আকাঙ্খার সর্বশেষ জায়গা তথা আশ্রয়স্থল হলো বিচার বিভাগ। যখন এই শেষ আশ্রয়স্থলের বিচারকগণ দুর্নীতির মাধ্যমে রায় বিক্রি করেন, তখন সাধারণ মানুষের আর যাওয়ার জায়গা থাকে না। জনগণ হতাশ ও ক্ষুব্ধ হয়ে বিকল্প খোঁজে। তখনি জনগণ মাস্তান, সন্ত্রাসী এবং বিভিন্ন মাফিয়া নেতাদের আশ্রয় নেয়। আদালত বলেছেন, এখন সময় এসেছে বিচার বিভাগ তথা জনগণের শেষ আশ্রয়স্থলকে আমূল সংস্কার করে, দুর্নীতির মূল উৎপাটন করে সত্যের নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য এবং আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করার। আদালত বলেন, আইনের শাসন এবং বিচার বিভাগীয় দুর্নীতি পাশাপাশি চলতে পারে না। বিচার বিভাগীয় কর্মকর্তা এবং কর্মচারীরা যদি দুর্নীতিগ্রস্ত হন…
দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে নতুন আঙ্গিকে জোরদার অভিযান শুরু হচ্ছে। অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে শতাধিক ব্যক্তিকে নজরদারিতে রাখা হয়েছে। দুর্নীতি দমন কমিশনও (দুদক) তালিকা করে দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে। তালিকায় স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও নৌপরিবহন অধিদপ্তর, রেল ভবন, গণপূর্ত অধিদপ্তর, ওয়াসাসহ আরো বেশ কিছু সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীর নাম রয়েছে। এরই মধ্যে ৪৫ জনের বিরুদ্ধে দুর্নীতির তথ্য-প্রমাণ পেয়েছে দুদক। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর আগে গত বছর দেশজুড়ে দুর্নীতিবিরোধী অভিযান শুরু করে। করোনা মহামারির কারণে তা স্থবির হয়ে পড়েছিল। এই ফাঁকে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের অনেকে দুর্নীতির মচ্ছব শুরু করে দেন। তাঁদের মধ্যে অনেকে রাতারাতি আঙুল ফুলে…
মুকুল ত্রিপুরা : মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপট পর্যবেক্ষণ ও কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে ১৯৩০ সালে বিশ্বের বহু দেশে রাষ্ট্রীয় সফর করেন। এতে করে তিনি অনুধাবন করতে সক্ষম হন যে, দেশে সুশাসন ব্যবস্থাকে চিরস্থায়ী ও শক্তিশালী করতে হলে একটি পবিত্র সংবিধান প্রণয়ন করা অতীব জরুরি। এ লক্ষ্যে ১৩৪৯ ত্রিংয়ের বৈসুতে (ত্রিপুরাব্দের নববর্ষের দিনে অর্থাৎ ১লা বৈশাখ, ১৩৪৯ ত্রিং – ১৪ই এপ্রিল, ১৯৩৯ইং) মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য Constitution Drafting Committee গঠন করে একটি রাষ্ট্রীয় আদেশনামা জারি করেন। এ সম্পর্কে রাষ্ট্রের পবিত্র সংবিধানের [THE CONSTITUTION OF INDEPENDENT TRIPURA 1351 TE (1941 AD)] PREFACE-এ ঊল্লেখ আছে:- “A royal proclamation…
বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রশান্ত ত্রিপুরা সাম্প্রতিক কালে বাংলাদেশের গণমাধ্যম ও বিভিন্ন বইপত্রে ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’ কথাটির ক্রমবর্ধমান ব্যবহার অনেকের চোখে পড়ে থাকবে, বিশেষ করে একটি মিথ্যা বিতর্কের জালে আটকে পড়া ‘আদিবাসী’ শব্দটির নিরাপদ ও গ্রহণযোগ্য বিকল্প হিসেবে বহু ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠান এটি চালানোর চেষ্টা করছে। কিন্তু এক্ষেত্রে যে বাস্তবতা অগ্রাহ্য করা হয় তা হলো, ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’ (বা সরকারি বানানে দ্বিতীয় শব্দটির গায়ে হাইফেনসমেত ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’) বলতে যাদের বোঝানো হচ্ছে, সেসব জনগোষ্ঠীর শিক্ষিত ও সচেতন অংশ এই নামে অভিহিত হওয়ার ব্যাপারে আপত্তি জানিয়ে আসছে শুরু থেকে। অধিকন্তু ব্যুত্পত্তিগত বিচারে ও নৃবৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও পদটি সমস্যাজনক। এসব বিষয়ে এরই মধ্যে আমি প্রচুর…
রংপুরের বদরগঞ্জে অষ্টম শ্রেণি পড়ুয়া এক আদিবাসী ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করার অভিযোগে গ্রেফতারকৃত যুবক লায়লাতুল বরাতকে (১৯) কারাগারে পাঠিয়েছে পুলিশ। পুলিশি সূত্রে জানা যায়, করোনার আগে স্কুলে আসা যাওয়ার পথে প্রভাবশালী পরিবারের ছেলে লায়লাতুল বরাত ওই আদিবাসী মেয়েটিকে উত্ত্যক্ত করত। এখন করোনার কারণে স্কুল বন্ধ হাওয়াতে বখাটে লায়লাতুল বরাত মেয়েটির বাড়িতে এসেই উত্যক্ত করতে শুরু করে। এতে মেয়েটির পরিবারের পক্ষ থেকে বখাটে লায়লাতুল বরাতকে মানা করা সত্ত্বেও মানা না শুনলে সরাসরি পরিবারের নিকট অভিযোগ জানানো হয়। তাতেও কাজ হয়নি। গতকাল ১৫ অক্টোবর ২০২০ বুধবার বিকেলের দিকে লায়লাতুল বরাত মেয়েটির বাড়ির পিছনে গাছ কাটতে যায়। এক পর্যায়ে বাড়িতে ঢুকে পানি চায়।…
নাটোর জেলার লালপুরে দুয়ারিয়া ইউনিয়নের ভূমিদস্যু সামাদ বাহিনীর কবলে এখন গৃহবন্ধী আদিবাসী বাসন্তী রাণী সরদারের পরিবার। মূলত আদিবাসী বাসন্তী রাণী সর্দারের বাবার রেকর্ডকৃত সম্পদ সবগুলো জোর করে দখল করার জন্য ভূমিদস্যু সামাদ বাহিনী এ কাজটি করেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর অভিযোগ। খোঁজ নিয়ে জানা যায়, আদিবাসী রাণী সরদারের সকল সম্পদ ভূমিদস্যু সামাদ ও তার বাহিনী বছরের পর বছর জোরপূর্বক দখল করে ভোগ করে আসছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কিছু মুরুব্বি বলেন, বাসন্তী রানী সর্দারের বাবার রেকর্ডকৃত জমি জোর করে সামাদ ও তার কিছু লোকজন মিলে জোর দখল করে খাচ্ছে। এ বিষয়ে বাসন্তী রাণী সরদার বলেন, আমার বাবার রের্কডকৃত সম্পদ…