…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও অস্থিরতার কালো মেঘ ঘনীভূত হচ্ছে। একের পর এক ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ,…
Trending Posts
-
মৃত্যুর পর কী ঘটে? আত্মা, পরকাল ও মানুষের মস্তিষ্ক নিয়ে বিজ্ঞানের অনুসন্ধান
নভেম্বর ১৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে? সহিংসতার আড়ালে বড় রাজনৈতিক দুর্যোগের আশঙ্কা
নভেম্বর ১৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
স্কুলে যেতে চারজন নিরাপত্তারক্ষী কেন লেগেছিল ছয় বছরের রুবির?
নভেম্বর ১৪, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
Trending Posts
-
মৃত্যুর পর কী ঘটে? আত্মা, পরকাল ও মানুষের মস্তিষ্ক নিয়ে বিজ্ঞানের অনুসন্ধান
নভেম্বর ১৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে? সহিংসতার আড়ালে বড় রাজনৈতিক দুর্যোগের আশঙ্কা
নভেম্বর ১৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
স্কুলে যেতে চারজন নিরাপত্তারক্ষী কেন লেগেছিল ছয় বছরের রুবির?
নভেম্বর ১৪, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
- শ্রমিক আন্দোলনে সরকারের যে ভুলের রাজনৈতিক দাম চড়া
- প্রাচীন সভ্যতার প্রযুক্তি কি আধুনিক বিজ্ঞানকে চ্যালেঞ্জ করছে?
- ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, কীসের আশঙ্কা?
- নিকোলা টেসলার রহস্যময় মৃত্যু: তাঁর গবেষণা নিয়ে এত গোপনীয়তা কেন?
- বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে? সহিংসতার আড়ালে বড় রাজনৈতিক দুর্যোগের আশঙ্কা
- আ’লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য
- ‘সন্ত্রাসী’ আখ্যার পর ৩৫ মৃত্যু, দায়মুক্তিতে বিজিবি জেনারেল?
- যখন মানুষ ইঁদুরের বিরুদ্ধে আদালতে মামলা করেছিল!
Author: স্টেটওয়াচ ডেস্ক
সাদী মুহাম্মাদ আলোক : বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলেও এখন আর কোথাও কোনো সতর্কতা পালনের নমুনা দেখা যায় না। যত্রতত্র স্বাভাবিকভাবেই চলাফেরা করছে মানুষ। শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া সবই এখন চালু। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, এ বছরের শেষদিকে কিংবা আগামী বছরের শুরুতে করোনার ভ্যাকসিন নিবন্ধনের জন্য প্রস্তুত হতে পারে। তবে, ভ্যাকসিনের দৌড়ে বাংলাদেশে পিছিয়ে রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের বর্তমান কোভিড-১৯ পরিস্থিতি কেমন? ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি? আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআর,বি) চীনের সিনোভ্যাকের ভ্যাকসিনের ট্রায়ালের সর্বশেষ অগ্রগতি কতটা?— এসব বিষয়ে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা.…
তাঁর নয়ছয়ের ধরনটা শৈল্পিক। পুলিশে চাকরি দেওয়ার নামে কতজনের কাছ থেকে টাকা হাতিয়েছেন তার হিসাব নেই। পছন্দের থানায় পোস্টিং নিতে চাইলে টাকার ‘গন্ধ’ পেলেই হলো, এক তুড়িতেই বদলির ব্যবস্থা! আর চাঁদাবাজির জন্য তিনি মহাসড়কে ‘হেডমাস্টার’। গল্পটা ‘ক্ষমতাধর’ ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সৈয়দ মিলাদুল হুদার, যিনি ট্রাফিক পুলিশ বিভাগের রাজশাহী রেঞ্জের (বৃহত্তর রাজশাহী) অঘোষিত ‘রাজা’। বদলি, নিয়োগ বাণিজ্য কিংবা চাঁদাবজি হুদা ছাড়া যেন জমেই না। ‘টাকায় টাকা আনে’—এ রসায়ন পুলিশের এই কর্তা ভালো বোঝেন। এ কারণে নয়ছয়ের টাকার বস্তা বাসায় আলমিরাবন্দি না করে বিভিন্ন খাতে বিনিয়োগে ঢুকিয়েছেন। নামে-বেনামে বিভিন্ন জেলায় তাঁর রয়েছে বাড়ি, গাড়ি, জমি, প্লট ও ব্যবসাপ্রতিষ্ঠান। একাধিক নামে শেয়ারবাজারে আছে…
তিন বছরে জঙ্গিগোষ্ঠীর হাতে ঢাকায় খুন হন ৮ জন। একটি হত্যার রায় হয়েছে। বাকিগুলোর বিচার শেষ হয়নি। ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে দেশে একের পর এক ব্লগার, প্রকাশক ও লেখকদের হত্যাকাণ্ড সাধারণ মানুষের বুকে কাঁপন ধরিয়েছিল। নড়েচড়ে বসেছিল সরকারও। ওই তিন বছরে রাজধানীতে সাতটি জঙ্গি হামলায় আটজন খুন হন। আলোচিত এসব হত্যাকাণ্ডের মধ্যে মাত্র একটির রায় হয়েছে। বাকি ছয়টি মামলার বিচারকাজ চলছে। এসব হত্যাকাণ্ডের বিচারে ধীরগতিতে ক্ষুব্ধ ভুক্তভোগী নিহত ব্যক্তিদের স্বজনেরা। আর এই সাতটি খুনের মামলার কাগজপত্র পর্যালোচনায় দেখা যায়, দুটি হত্যাকাণ্ড বাদে (ব্লগার রাজীব ও ওয়াশিকুর) অপর পাঁচটি হত্যাকাণ্ডের প্রধান নির্দেশদাতা হিসেবে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (আনসারুল্লাহ…
মিজানুর রহমান খান : ১১ বছরের ব্যবধানে একটি ‘বন্দুকযুদ্ধ’শূন্য মাস দেখে কি আমরা আশাবাদী হতে পারি? ২০০৯ সালের জানুয়ারি মাসে জাতিসংঘের মানবাধিকার ফোরামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে ‘জিরো টলারেন্সের’ ঘোষণা কি আমাদের আশ্বস্ত করেছিল? আমরা কি লিখিনি যে জানুয়ারি মাসে দেওয়া সরকারি অঙ্গীকারের ফল মার্চেই ফলতে শুরু করল। সুতরাং আমরা আশাবাদী হতে পারি। কিন্তু সেই আশাবাদ কত দিন টিকেছিল? প্রশ্ন আরও আছে। গত সেপ্টেম্বর মাস যে ‘শূন্য’ গেল, সেটা আমাদের রাষ্ট্র বলেনি। কারণ, এই ‘অগ্রগতি’ রাষ্ট্র গ্রহণ করেনি। ২০০৯ সালের মার্চের সঙ্গে ২০২০ সালের সেপ্টেম্বরের যে মিল, সেটা কাকতালীয়। আইন ও সালিশ কেন্দ্রের হিসাবের ভিত্তি সংবাদমাধ্যম। একটি রাষ্ট্র মানুষ ধরে নেবে।…
চলতি বছরের প্রথম ছয় মাসে দেশে দুর্যোগের কারণে বাস্তুচ্যুত হয়েছে ২৫ লাখ মানুষ। সবচেয়ে বেশি ভারতে। ঘূর্ণিঝড় আম্পানে খুলনার কয়রা উপজেলার একটি বাঁধ ভেঙেছিল গত ২০ মে। এরপর পেরিয়েছে চার মাসের বেশি। বাঁধটি মেরামত হয়নি। কয়রা উপজেলা বঙ্গোপসাগরের কাছে। বাঁধ না থাকায় উপজেলার প্রায় ১০ হাজার মানুষের ঘরবাড়ি প্রতিদিনই জোয়ারের পানিতে ডোবে, আবার ভাটায় জেগে ওঠে। বাস্তুচ্যুত হয়ে সেখানকার বাসিন্দাদের একাংশ প্রায় পাঁচ মাস ধরে বাঁধ ও সড়কে বাস করছেন। কয়রার সঙ্গে সারা দেশের বাস্তুচ্যুত মানুষের সংখ্যা যোগ করলে অঙ্কটা বেশ বড়ই হবে। সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টারের (আইডিএমসি) ‘অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি: বছরের মধ্যবর্তী চিত্র’ শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়েছে,…
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ছাত্রলীগ নেতার চাচা ও তার সহযোগীদের মারধরের শিকার হয়ে থানায় মামলা করে বিপাকে পড়েছেন শফি প্রধান নামে এক ব্যক্তি ও তার পরিবার। শফি প্রধান একটি রিকশা গ্যারেজের মালিক। চাচার বিরুদ্ধে করা মামলা চাপ দিয়ে উঠিয়ে নিতে ব্যর্থ হয়ে নিরীহ ওই পরিবারটির বিরুদ্ধে একের পর এক মামলা করিয়ে হয়রানি করা হচ্ছে। নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তার দাবিতে শফি প্রধান তার স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। এর আগে ঘটনা জানিয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। গ্যারেজ মালিক শফি প্রধান বলেন, ফতুল্লার সস্তাপুর এলাকায় আমার একটি রিকশা গ্যারেজ রয়েছে।…
খুলনা মহানগরীর খালিশপুর এলাকা থেকে শ্রমিক কৃষক ছাত্র জনতা ঐক্য পরিষদের সমন্বয়কারী রুহুল আমিনসহ সাতজনকে রোববার আটক করা হয়েছে। পুলিশ অনুমতি না দেওয়ায় সংগঠনটি তাদের পূর্বনির্ধারিত কফিন মিছিল করতে পারেনি। রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো চালু ও শ্রমিকদের বকেয়া টাকা এককালীন পরিশোধের দাবিতে এই কফিন মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। জাতীয় মুক্তি কাউন্সিল খুলনা জেলা শাখার আহ্বায়ক হুমায়ুন কবীর জানান, রাষ্ট্রায়ত্ত পাটকল চালুসহ ২ দফা দাবিতে গতকাল বিকেল ৪টায় নগরীর খালিশপুর প্লাটিনাম জুট মিল গেট থেকে নতুন রাস্তা মোড় পর্যন্ত কফিন মিছিলের কর্মসূচি ছিল। এই কর্মসূচি সফল করার প্রস্তুতি নেওয়ার সময় দুপুর ২টায় প্লাটিনাম জুট মিল গেটে বিপুলসংখ্যক পুলিশ আসে। এ সময় পুলিশ…
খুলনা মহানগরীর আলোচিত ব্যবসায়ী মো. সাকের হোসেন হত্যা মামলার ময়নাতদন্ত প্রতিবেদন পাল্টানোর চেষ্টা করে ফেঁসে গেছেন খুলনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুরজিত মন্ডল (২৫)। ইতিমধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তিনি খুলনা জেলা কারাগারে রয়েছেন। এদিকে সুরজিত মন্ডলকে দল থেকেও বহিষ্কার করা হয়েছে। গত শনিবার খুলনা জেলা ছাত্রলীগ সভাপতি মো. পারভেজ হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের কথা জানানো হয়। সুরজিত বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা এলাকার গোলক মন্ডলের ছেলে। দলীয় একটি সূত্র জানায়, খুলনা মহানগরীর আহসান আহমেদ রোডের বাসিন্দা ব্যবসায়ী মো. হোসেন সাকের হত্যা মামলার ময়নাতদন্ত প্রতিবেদন পরিবর্তনের জন্য খুলনা…
২০১৮ সালের একটি মামলার চার্জশিটে জাতীয় সংসদের ঢাকা-৫ উপনির্বাচনে বিএনপি প্রার্থী সালাহউদ্দীন আহমেদকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর শ্যামপুর থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলা নং- ১(৯)১৮, জজ কোর্ট-৫২৩/২০। আজ এ মামলায় জামিন নিতে দায়রা জজ আদালতে হাজির হবেন সালাহউদ্দীন আহমেদ। তিনি বলেন, ‘শুধু মিথ্যা মামলা নয়, আমার প্রচারণা বহরেও একাধিকবার হামলা চালানো হয়েছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে, এসব হামলা-মামলার মাধ্যমে আমাকে দমানো যাবে না। গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনে শেষ পর্যন্ত মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন সালাহউদ্দীন আহমেদ।
নজিরবিহীন এক ঘটনা দেখল দেশের বিচারাঙ্গন। গত শনিবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে দুই শিশুর মানবাধিকার ও মৌলিক অধিকার লঙ্ঘন নিয়ে চলছিল আলোচনা। এটি নজরে আসার পর মধ্যরাতে আদালত বসিয়ে স্বতঃপ্রণোদিত আদেশ দিয়ে সাবেক এক অ্যাটর্নি জেনারেলের দুই নাতিকে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিল হাইকোর্ট। বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ গত শনিবার রাত ১২টার দিকে এ আদেশ ও রুল দেয়। এ আদেশের পর পুলিশ দুই শিশুকে ধানমন্ডির বাসায় পৌঁছে দেয় এবং তাদের নিরাপত্তার ব্যবস্থা করে।’ ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন ব্যারিস্টার কে এস…