…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ভারতে অবস্থান এখনো একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও রাজনৈতিক ইস্যু। ২০২৪ সালের…
Trending Posts
-
ক্ষমতার মসনদে বিএনপি, জলে আওয়ামী লীগ, ডাঙায় জামায়াত!
অক্টোবর ২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারে ভয়াবহ বিমান হামলা, নিহত ৩৩
সেপ্টেম্বর ২৮, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ফ্লাইদুবাইয়ে হামলা, ইসলামপন্থীদের হামলার দাবি নেতানিয়াহুর
অক্টোবর ২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ভারত যেভাবে সীমান্তের গ্রামগুলোকে ‘উন্মুক্ত কারাগার’ বানিয়ে ফেলেছে
সেপ্টেম্বর ২৮, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ক্ষমতার মসনদে বিএনপি, জলে আওয়ামী লীগ, ডাঙায় জামায়াত!
অক্টোবর ২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারে ভয়াবহ বিমান হামলা, নিহত ৩৩
সেপ্টেম্বর ২৮, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ফ্লাইদুবাইয়ে হামলা, ইসলামপন্থীদের হামলার দাবি নেতানিয়াহুর
অক্টোবর ২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ভারত যেভাবে সীমান্তের গ্রামগুলোকে ‘উন্মুক্ত কারাগার’ বানিয়ে ফেলেছে
সেপ্টেম্বর ২৮, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- শিশুদের হাতেই ঢাকার মাদকের বাজার, নেপথ্যে কারা?
- শেখ হাসিনাকে নিয়ে মুখ খুললেন ভারতের হাইকমিশনার, জানালেন কেন ফেরানো যাচ্ছে না
- ইরানের দুয়ারে ৩ মার্কিন রণতরি, ফের কি জ্বলবে যুদ্ধের আগুন?
- কিশোর গ্যাং: ছোটদের হাতে অপরাধের অস্ত্র, নেপথ্যে বড়দের ছায়া
- ক্ষমতার মসনদে বিএনপি, জলে আওয়ামী লীগ, ডাঙায় জামায়াত!
- আইনস্টাইনকে চমকে দিয়েছিলেন রবীন্দ্রনাথ, সত্য ও খোদাকে নিয়ে কী কথা হয়েছিল তাঁদের?
- ফ্লাইদুবাইয়ে হামলা, ইসলামপন্থীদের হামলার দাবি নেতানিয়াহুর
- ৮৭ টাকার মাল্টা ৫২০ টাকা, মাঝপথে কেন পাঁচ গুণেরও বেশি দাম বাড়ছে?
Author: স্টেটওয়াচ ডেস্ক
‘মিন্নি আগাগোড়াই ষড়যন্ত্রের শিকার। তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। আদালতের রায়েও সে মুক্তি পায়নি। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হবে। আশা করি, উচ্চ আদালত থেকে মিন্নি খালাস পাবে। আমি আবারও বলছি, মিন্নি নিরপরাধ।’ বরগুনায় দিনদুপুরে প্রকাশ্যে শাহ নেওয়াজ রিফাত শরীফকে কুপিয়ে হত্যার মামলায় নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির ফাঁসির রায়ের পর গতকাল বৃহস্পতিবার তাঁর আইনজীবী জেড আই খান পান্না এসব কথা বলেছেন। তিনি হাইকোর্টে মিন্নির জামিনের আবেদনের পক্ষে শুনানি করেছিলেন।সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবী গতকাল কালের কণ্ঠকে এক প্রতিক্রিয়ায় জানান, রিফাত শরীফ হত্যা মামলায় মিন্নিসহ ছয়জনকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। চারজনকে খালাস দেওয়া হয়েছে। এই রায়ে মিন্নিকে সাজা দেওয়ার ক্ষেত্রে…
এক বছরের ব্যবধানে সাংবাদিক নির্যাতন বেড়েছে দ্বিগুণেরও বেশি। আশঙ্কাজনক হারে বেড়েছে পারিবারিক নির্যাতন, যৌন হয়রানি ও শিশু হত্যার ঘটনা। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) গত বছর ও চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসের জরিপ পর্যালোচনা করে এই তথ্য পাওয়া গেছে।গতকাল বৃহস্পতিবার পাঠানো আসকের প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, গত বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে নির্যাতনের শিকার হন ৮৮ জন সাংবাদিক। চলতি বছরের ৯ মাসে সেই সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। এ বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্নভাবে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন ২০৯ জন সাংবাদিক। এর মধ্যে সবচেয়ে বেশি ৮১…
ব্রুনেইয়ে পরিশ্রম করে শ্রমিক থেকে ধীরে ধীরে নিজে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন বাংলাদেশের মেহেদী হাসান বিজন। বাংলাদেশ থেকে কর্মী নিয়ে সেই প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করেন। পরিশ্রমে উপার্জিত রেমিট্যান্স তাঁরা মাসে মাসে পাঠাতেন দেশে। মেহেদী হাসানের স্বপ্ন ছিল দেশেও ওই প্রতিষ্ঠানের শাখা খুলে বিনিয়োগ করে দেশের উন্নয়নে অংশীদার হওয়া। কিন্তু তাঁর সেই স্বপ্ন ধুলায় মিশিয়ে দিয়েছেন ব্রুনেইয়ে বাংলাদেশ হাইকমিশনের লেবার উইংয়ের কাউন্সিলর জিলাল হোসেন। হাইকমিশনের এই কর্মকর্তার ঘুষ-দুর্নীতির প্রতিবাদ করায় প্রবাসী মেহেদী হাসানকে বানানো হয়েছে ভয়ংকর মানবপাচারকারী। মিথ্যা অভিযোগে আইনবহির্ভূতভাবে পাসপোর্ট বাতিল করে ব্রুনেই থেকে দেশে ফেরত পাঠানোর কয়েক মাসের মধ্যে ডজনখানেক মানবপাচারের সাজানো মামলায় আসামি করা হয়েছে মেহেদী হাসানকে।…
আদালত কক্ষে আগাম জামিনের শুনানি চলছে। এ কারণে আদালত কক্ষের বাইরে প্রচন্ড ভিড়। এই ভিড় সামলাতে ও আদালতের নিরাপত্তা দিতে মোতায়েন আছে পুলিশ। কিন্তু আদালত কক্ষের বাইরে চলছে হৈচৈ। ফলে বিঘ্নিত হচ্ছে আদালতের বিচার কার্যক্রম। বারবার বলেও যখন কাজ হচ্ছিল না, তখন এজলাস থেকে নেমে নিজের খাসকামরা দিয়ে বেরিয়ে এলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ। এসেই দেখেন দায়িত্বরত পুলিশ সদস্যরা বসে বসে গল্প করছে। এটা দেখে দায়িত্ব পালনে অবহেলার কারণে ভর্ৎসনা করলেন পুলিশ সদস্যদের। ভবিষ্যতের জন্য সতর্কও করলেন তাদের। এরপর আবার এজলাসে বসে বিচার কাজ পরিচালনা করেন বিচারপতি।এ ঘটনা ঘটেছে গতকাল বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি খোন্দকার…
১৯৯১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ছয়টি জাতীয় নির্বাচন ঘিরে সৃষ্ট সংঘাতে দেশে অন্তত ২৭৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত সাড়ে ১৫ হাজার মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের (সিজিএস) প্রকাশিত নির্বাচনী সহিংসতাবিষয়ক এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বড় নির্বাচনী সংঘাত হয় ২০০১ সালে। ওই নির্বাচনে ৩৪৫টি সংঘর্ষে ১৫০ জন নিহত এবং ৯ হাজার ১৭৪ জন আহত হয়। সবচেয়ে কম প্রাণহানির ঘটনা ঘটে নবম জাতীয় সংসদ নির্বাচনে। ২০০৮ সালের ওই নির্বাচনে প্রাণ হারায় ১০ জন। সিজিএসের গবেষণা বলছে, নির্বাচনী সংঘাত সবচেয়ে বেশি ঘটেছে চট্টগ্রাম, ফেনী, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে। এর পরেই আছে…
রাজধানী ঢাকায় প্রকাশক আহমেদুর রশিদ চৌধুরী টুটুলের ওপর হামলা ও ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যার প্রধান পরিকল্পনাকারী চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক। তাঁর নির্দেশনায় এ দুটি হামলায় অংশ নেয় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি, যা পরে আনসার আল ইসলাম) ১৭ সদস্য। তাদের মধ্যে এবিটির সামরিক শাখার প্রধান জিয়াসহ ছয় জঙ্গি উভয় ঘটনায়ই জড়িত। ঘটনার চার বছর পর গত বুধবার ঢাকা মহানগর হাকিমের আদালতে গোয়েন্দা পুলিশের (ডিবি) দাখিল করা দুই মামলার অভিযোগপত্রে (চার্জশিট) এসব তথ্য উল্লেখ করা হয়েছে। নিলয় হত্যা মামলায় জিয়ার নেতৃত্বে ১৩ জন এবং টুটুল হত্যাচেষ্টা মামলায় জিয়ার নেতৃত্বে ১০ জনকে অভিভুক্ত করা হয়েছে। দুই ঘটনায় জড়িত জিয়া…
প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ১৩ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। কিশোর আলোর অনুষ্ঠানে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবম শ্রেণীর ছাত্র নাইমুল আবরারের (১৫) মৃত্যুর ঘটনায় করা মামলায় এ শুনানি অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস মামলার তদন্ত প্রতিবেদন গ্রহণ করে অভিযোগ গঠন শুনানির জন্য ১৩ অক্টোবর দিন ধার্য করেন। আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২০ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় তা বদলির আদেশ দেন। ২০১৯ সালের ১ নভেম্বর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ…
যুবলীগ নেতার মামলায় সাক্ষ্য না দেয়ায় এক টাইলস মিস্ত্রিকে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের চরশাহী ইউনিয়ন থেকে তুলে নিয়ে নোয়াখালীর বেগমগঞ্জে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাত ১১টার দিকে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ছয়ানি ইউনিয়নের আমিরপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে বেগমগঞ্জ থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহত রাসেল আমিন (৪৮) লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চরশাহী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব সৈয়দপুর গ্রামের নজম উদ্দিন পাটোয়ারী বাড়ির তছির আহমেদের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, চরশাহী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রিয়াজ বর্তমানে দুইটি মামলায় জেলে রয়েছে। তার একটি মামলায় সাক্ষী ছিল নিহত রাসেল। রিয়াজ খারাপ প্রকৃতির লোক…
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুকের বিরুদ্ধে নানা অভিযোগের অনুসন্ধান শুরু হয়েছে। অনুসন্ধান শুরুর বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার এসপি জায়েদুল আলম। কামরুলের বিরুদ্ধে জমি ও মার্কেট দখলে সহায়তা, ব্যবসায়ীকে নাজেহাল এবং চাঁদাবাজ-মাদক ব্যবসায়ীদের সঙ্গে সখ্যের অভিযোগ রয়েছে। এসপি জায়েদুল আলম মঙ্গলবার বিকালে যুগান্তরকে বলেন, একজন অতিরিক্ত এসপিকে অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে। মামলার তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। এছাড়া সংশ্লিষ্ট ডিআইজির নির্দেশে এসপি অফিস থেকে পৃথক তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান। ২৪ সেপ্টেম্বর নরায়ণগঞ্জের এসপির কাছে ওসি কামরুল ফারুকের…
চলতি বছরে সারা দেশে নারীর প্রতি সহিংসতা, বিশেষত ধর্ষণ, হত্যা, যৌন নিপীড়ন এবং পারিবারিক নির্যাতনের ঘটনা ও ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটির ২০২০ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসের মানবাধিকার লঙ্ঘনের সংখ্যাগত প্রতিবেদনে উঠে এসেছে নিপীড়নের এ তথ্য। প্রতিবেদনে বলা হয়, এ সময়কালে ধর্ষণের শিকার হয়েছেন ৯৭৫ জন, যার মধ্যে একক ধর্ষণের শিকার হন ৭৬২ জন এবং সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ২০৮ নারী। ধর্ষণের পর হত্যার শিকার হন ৪৩ জন এবং আত্মহত্যা করেছেন ১২ নারী। গত নয় মাসে যৌন হয়রানির শিকার হয়েছেন ১৬১ নারী। এর মধ্যে যৌন হয়রানির কারণে ১২ নারী আত্মহত্যা…