…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও অস্থিরতার কালো মেঘ ঘনীভূত হচ্ছে। একের পর এক ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ,…
Trending Posts
-
মৃত্যুর পর কী ঘটে? আত্মা, পরকাল ও মানুষের মস্তিষ্ক নিয়ে বিজ্ঞানের অনুসন্ধান
নভেম্বর ১৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে? সহিংসতার আড়ালে বড় রাজনৈতিক দুর্যোগের আশঙ্কা
নভেম্বর ১৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
স্কুলে যেতে চারজন নিরাপত্তারক্ষী কেন লেগেছিল ছয় বছরের রুবির?
নভেম্বর ১৪, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
Trending Posts
-
মৃত্যুর পর কী ঘটে? আত্মা, পরকাল ও মানুষের মস্তিষ্ক নিয়ে বিজ্ঞানের অনুসন্ধান
নভেম্বর ১৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে? সহিংসতার আড়ালে বড় রাজনৈতিক দুর্যোগের আশঙ্কা
নভেম্বর ১৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
স্কুলে যেতে চারজন নিরাপত্তারক্ষী কেন লেগেছিল ছয় বছরের রুবির?
নভেম্বর ১৪, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
- শ্রমিক আন্দোলনে সরকারের যে ভুলের রাজনৈতিক দাম চড়া
- প্রাচীন সভ্যতার প্রযুক্তি কি আধুনিক বিজ্ঞানকে চ্যালেঞ্জ করছে?
- ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, কীসের আশঙ্কা?
- নিকোলা টেসলার রহস্যময় মৃত্যু: তাঁর গবেষণা নিয়ে এত গোপনীয়তা কেন?
- বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে? সহিংসতার আড়ালে বড় রাজনৈতিক দুর্যোগের আশঙ্কা
- আ’লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য
- ‘সন্ত্রাসী’ আখ্যার পর ৩৫ মৃত্যু, দায়মুক্তিতে বিজিবি জেনারেল?
- যখন মানুষ ইঁদুরের বিরুদ্ধে আদালতে মামলা করেছিল!
Author: স্টেটওয়াচ ডেস্ক
মামুন আব্দুল্লাহ : বর্তমান সময়ে নেটফ্লিক্স তাদের ডকুমেন্টারি মুভির প্রতি বেশ যত্নবান হয়েছে। সেই যত্নেরই একটা সাড়া জাগানো ডকু হলো দ্য সোশ্যাল ডেলাইমা। সমকালীন সময়ের প্রেক্ষাপটে এই ডকুমেন্টারি মুভিটি খুবই গুরুত্বপূর্ণ। স্যোশাল মিডিয়ার নোংরা সত্য তারা তুলে এনেছে। আমাদের ধারণা ছিলো গুগল-ফেসবুকের মত সামাজিক মাধ্যমগুলো ইউজারদের সার্ভেল্যান্স করছে কিন্তু এটা যে এতটা মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছে তা ডকুফিল্মটা না দেখলে বোঝা যাবে না। সবার এই ডকুমেন্টারি দেখা উচিৎ। বর্তমান সময়ে যখন বিশ্বব্যাপী হিংসার চাষাবাদ হচ্ছে এর মূল কারণ এবং সেটি কীভাবে আমাদের অস্তিত্বের হুমকি হয়ে দেখা দিয়েছে তা আমরা আদৌ কাটিয়ে উঠতে পারব কিনা এই প্রশ্নের উত্তর দিয়েছে নেটফ্লিক্সের স্যোশাল…
রাজধানীর মিটফোর্ড এলাকায় বিভিন্ন মেডিসিন মার্কেটে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দে গত দু’বছরে অন্তত ৫০ বার অভিযান হলেও বন্ধ হয়নি নকল ওষুধ বেচাকেনা। ৯টি মার্কেটে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাইকারি বিক্রি হচ্ছে। অভিযোগ উঠেছে, ওই সব মেডিসিন মার্কেটের দোকানির কাছ থেকে সংশ্লিষ্ট থানার পুলিশ, ওষুধ প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা ও বাংলাদেশ ড্রাগস অ্যান্ড মেডিসিন সমিতির কিছু নেতা নিয়মিত বখরা নিচ্ছেন। ওষুধ ব্যবসায়ীরাই এই অভিযোগ করেছেন। সূত্র জানায়, মিটফোর্ডে প্রায় ২২টি মেডিসিন মার্কেট রয়েছে। তারমধ্যে সচারাচর যেসব মেডিসিন মার্কেটে ভেজাল, নকল, মানহীন ও মেয়াদোত্তীর্ণ দেশী-বিদেশী ওষুধ মেলে তা হলো, আলী চেয়ারম্যান মার্কেট, রহিম মার্কেট, সরদার মার্কেট, নৈরাশা মার্কেট, সুরেশ্বরী মার্কেট, নায়না…
নারায়ণগঞ্জে সম্প্রতি দু’টি মামলার তদন্ত কর্মকর্তার দায়িত্ব অবহেলা এবং পিআরবি না মেনে দেয়া তদন্ত রিপোর্ট নিয়ে বির্তক দেখা দিয়েছে। অপহরণ ও গুমের ঘটনায় দায়ের করা এসব মামলা নিয়ে পুলিশের দায়ের করা তদন্ত রিপোর্ট প্রশ্নবিদ্ধ হয়েছে। মামলার তদন্তে থাকা কর্মকর্তার বিতর্কিত তদন্ত রিপোর্টে যেমন পুলিশের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে, তেমনি বিনা অপরাধে নিরীহ ব্যক্তিরা সাজা ভোগ করেছে। ফতুল্লা থানার একটি মামলায় গার্মেন্টকর্মী তাসলিমাসহ তার পাঁচ স্বজনকে কথিত গুম ও অপহরণের মামলায় বিভিন্ন মেয়াদে জেল খাটতে হয়েছে। ছয় বছর আগে যাকে অপহরণ ও ‘হত্যা’ করা হয়েছিল সেই মামুন গত বুধবার আদালতে হাজির হলে দেখা দেয় চাঞ্চল্য। এর আগে স্কুলছাত্রী জিসামনি অপহরণের মামলায় তিন…
জাল নথি সৃজন বা তথ্য গোপন করে জালিয়াতির মাধ্যমে হত্যাসহ গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার আসামিরা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে যাচ্ছে। আদালতের সতর্কতা ও সজাগ দৃষ্টি উপেক্ষা করে একটি চক্র জাল-জালিয়াতির মাধ্যমে বিচার বিভাগের পবিত্রতা ক্ষুন্ন করছে। জামিন জালিয়াতিসহ যেকোনো অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সম্প্রতি উচ্চ আদালত কঠোর অবস্থান নিলেও জালিয়াতি থামছে না। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিও আদালত অঙ্গনে দুর্নীতি ও জালিয়াতির বিরুদ্ধে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছে। তার পরও একের পর এক জামিন জালিয়াতির ঘটনা ঘটছে। গত ৩০ সেপ্টেম্বর একটি অস্ত্র মামলায় জালিয়াতি করে জামিন নেয়ায় জড়িত পাঁচজনের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশের সময় আদালত বলেছেন, জামিন জালিয়াতি চক্র নথি…
নরসিংদীর চরাঞ্চলের করিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মমিনুর রহমান আপেলের নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনার জেরে স্বতন্ত্র ও আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের মধ্যে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে করিমপুর বাজারে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৮ জন আহত হন। আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সাতজনের নাম জানা গেছে। তারা হলেন, ইউনিয়নের রসুলপুর গ্রামের আশাবুদ্দিন, ইদ্রিস, এরশাদ, নিজাম উদ্দিন, হোসেন আলী, হলুদ মিয়া ও আনোয়ার হোসেন। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়ার সমর্থকরা চরের শ্রীনগর বাহুসিয়া এলাকায় মমিনুর রহমান আপেলের একটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে। এ…
গত ৪০ দিনে দুইজন ‘মৃত ব্যক্তিকে জীবিত উদ্ধার বা তাদের ফিরে আসার ঘটনা ঘটেছে। আর দেড় বছরে এ ধরনের ঘটনা ঘটেছে তিনটি। এর মধ্যে একজনকে হত্যার পর পুড়িয়ে ফেলা, একজনকে ধর্ষণের পর হত্যা এবং আরেকজনকে বিষাক্ত শরবত পান করিয়ে হত্যার পর শীতলক্ষ্যায় লাশ ফেলে দেওয়া হয় বলে অভিযোগ ছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কথিত অপরাধীদের পুলিশ গ্রেপ্তারও করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। কিন্তু ‘মৃত’ সেই তিনজনই বাড়ি ফিরে এসেছেন জীবিত। এ নিয়ে প্রশ্ন উঠেছে, হত্যায় জড়িত না থেকেও কোনো ব্যক্তি কেন, কিভাবে আদালতে বলেন, ‘আমিই হত্যাকারী’। এই স্বীকারোক্তির কারণ কী? ভুক্তভোগীদের পরিবার বলছে, গ্রেপ্তারের পর…
টেলিফোনে আড়ি পাতা, কারো ফোনালাপ পর্যবেক্ষণ ও রেকর্ড করে তা প্রকাশ করার ঘটনা বাংলাদেশে নতুন কিছু নয়। শুধু ফোনালাপ নয়, টেলিযোগাযোগ প্রযুক্তির উন্নতির সঙ্গে পাল্লা দিয়ে অনেকের একান্ত ব্যক্তিগত অডিও-ভিডিওসহ নানা তথ্য প্রকাশের ঘটনা বাড়ছে। সংবিধান একজন নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার নিশ্চয়তা দিলেও সেটি উপেক্ষিতই থাকছে। ‘লফুল ইন্টারসেপশন’ বা আইনসংগত আড়ি পাতার বিষয়টি অপরাধ নিয়ন্ত্রণে সহায়ক হলেও রাজনৈতিকভাবে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিই এর শিকার। অন্য পেশাজীবীরাও নিরাপদ নন। দেশের টেলিযোগাযোগ আইনে এটি শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধের জন্য দুই বছর কারাদণ্ড এবং পাঁচ কোটি টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে। কিন্তু এ অপরাধে কারো শাস্তি পাওয়ার ঘটনা বিরল। দেশে ফোনকলে আড়ি পাতা এবং…
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার পদে ন্যূনতম ৬ মাস দায়িত্ব পালন করলেই আজীবন পেনশন সুবিধা পাওয়া যাবে। দায়িত্ব পালনের মেয়াদ অনুসারে নির্ধারিত হবে মাসিক টাকার অঙ্ক। এসব বিষয় রেখে ‘প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের (সম্মানী ও সুযোগ-সুবিধাদি) আইন’র খসড়া তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। খসড়ায় সিইসি ও নির্বাচন কমিশনারদের বেতন, গাড়ি, বাড়ি, যাতায়াতসহ অন্যান্য সুবিধাদি টাকার অঙ্কে উল্লেখ করা হয়েছে। বিদ্যমান আইনে সুযোগ-সুবিধাদি টাকার অঙ্কে বলা নেই। শুধু প্রধান নির্বাচন কমিশনারের আপিল বিভাগের বিচারপতি ও নির্বাচন কমিশনারদের হাইকোর্টের বিচারপতির সমান সুযোগ পাওয়ার কথা উল্লেখ রয়েছে আইনে। খসড়ায় বিদ্যমান অধ্যাদেশ রহিত করার প্রস্তাব করা হয়েছে। ওই অধ্যাদেশের…
মাদকাসক্ত পুলিশ সদস্যদের তালিকা দীর্ঘ হচ্ছে। সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত সহস াধিক পুলিশ সদস্যের ডোপ টেস্ট করা হয়েছে। বুধবার পর্যন্ত তাদের মধ্যে ৫০ জনের পজিটিভ পাওয়া গেছে। এতে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) শাখায় কর্মরত পুলিশ সদস্যের সংখ্যাই বেশি। এ বিভাগে ২৩ জন মাদকাসক্ত চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে পিওএম উত্তর ও পশ্চিম বিভাগে আটজন করে, পূর্ব বিভাগে পাঁচজন এবং দক্ষিণ বিভাগে দু’জন রয়েছেন। এছাড়া ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে সাতজন এবং কল্যাণ ও ফোর্স বিভাগে পাঁচজন রয়েছেন। অন্য বিভাগগুলোতে ১-২ জন করে সদস্যের মাদকাসক্ত ধরা পড়েছে। ডিএমপির নির্ভরযোগ্য সূত্র জানায়, ডোপ টেস্টে পজিটিভ সদস্যদের চাকরিচ্যুত করা হবে। ডিএমপি সদর দফতরের…
নয়ন বন্ডকে যারা তৈরি করেছেন, তাদের আইনের আওতায় না আনলে সন্ত্রাস কমবে না * গ্রুপ সদস্যরা পর্দার আড়ালে মাদক ব্যবসাসহ নানা সন্ত্রাসী কার্যকলাপে জড়িত * শুরু হয়েছে নতুন করে তিনটি গ্রুপের অপকর্ম বরগুনায় নয়ন বন্ডের গড়া ‘গ্রুপ ০০৭’ নামের ফেসবুক মেসেঞ্জার গ্রুপের সদস্যরা এখন অন্তরালে। রিফাত শরীফ হত্যার পর তাদের প্রকাশ্যে দেখা যাচ্ছে না। তারা এখন কোথায়- এমন প্রশ্ন বরগুনাবাসীর। বিশেষ করে বুধবার রিফাত হত্যা মামলার রায় ঘোষণার পর এ প্রশ্ন সবার মুখে মুখে। তবে এই গ্রুপের নেপথ্য নায়করা (গডফাদার) প্রকাশ্যে থাকলেও তারা ধরাছোঁয়ার বাইরে-এমন অভিযোগ স্থানীয়দের। তাদের মতে, নয়ন বন্ড তৈরি করে যারা মাদক ব্যবসা করেছে, তাদের (গডফাদার) আইনের…