Author: স্টেটওয়াচ ডেস্ক

চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার আচার্য্যপাড়ার একটি কুঁড়েঘরে একমাত্র ছেলে দুর্জয় আচার্য্যকে (১৭) নিয়ে থাকেন বিধবা সন্ধ্যা আচার্য্য। বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। ২০১৯ সালের এপ্রিল মাসের এক সন্ধ্যায় তাঁর ছেলেকে হালিশহর থানা পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। জানতে পারেন, ছেলে দুর্জয় মানুষ হত্যা করেছে! এ কথা শুনে হতবিহ্বল হয়ে পড়েন মা সন্ধ্যা আচার্য্য। থানা-আদালতে দৌড়ঝাঁপ করার সামর্থ্যও নেই এই বিধবার। সেই থেকে দুর্জয় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আছে। তার সঙ্গে আছে জীবন চক্রবর্তী নামের আরেক আসামিও। তবে এই দুই আসামিকে আগামী ২২ অক্টোবর উচ্চ আদালতে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা হালিশহর থানার তৎকালীন উপপরিদর্শক সাইফুল্লাহকেও হাজির হতে…

Read More

অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কায়েতপাড়া গ্রামের আব্দুস সাত্তার জালিয়াতি করে জামিন নিয়েছিলেন। এ ঘটনায় ঝিনাইদহ কারাগারের দুই রক্ষীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশে সাত্তার, ঝিনাইদহ কারাগারের দুই রক্ষী কনস্টেবল বিশ্বজিৎ বাবু ও কনস্টেবল খায়রুল আলম, তদবিরকারক চাঁন্দ আলী বিশ্বাস (পিতা-মৃত বজলু বিশ্বাস, গ্রাম- উত্তরপাড়া, ঝিনাইদহ) এবং এফিডেভিটকারী আসামি সাত্তারের পিতা নিজামুদ্দিনকে আসামি করতে বলা হয়েছে। একই সঙ্গে তদন্তে আইনজীবী জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন। আদালতে আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট শেখ আতিয়ার…

Read More

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ প্রাপ্তবয়স্ক ছয় আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। প্রাপ্তবয়স্ক বাকি চার আসামি পেয়েছে বেকসুর খালাস। গতকাল বুধবার বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি ছয় আসামির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় খালাস পাওয়া ৬ নম্বর আসামি মুসা ছাড়া বাকি সব আসামি আদালতে উপস্থিত ছিল। মৃত্যুদণ্ড পাওয়া বাকি পাঁচ আসামি হলো রাকিবুল হাসান রিফাত ফরাজী (২৩), আল কাইউম ওরফে রাব্বি আঁকন (২১), মোহাইমিনুল ইসলাম ওরফে সিফাত (১৯), রেজওয়ান আলী খান ওরফে টিকটক হৃদয় (২২) ও মো. হাসান (১৯)।…

Read More

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন বলেছেন, যুক্তরাজ্যের অক্সফোর্ডের করোনাভাইরাসের ভ্যাকসিনে অগ্রাধিকার পাধবে বাংলাদেশ। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন লন্ডন যেতে চাইলে তাকে ভিসা দিতে আপত্তি নেই বলেও জানিয়েছেন তিনি। গতকাল বুধবার ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত এক ওয়েবিনারে তিনি এসব কথা জানান। রবার্ট ডিকসন বলেন, ‘ভ্যাকসিন ট্রায়ালে না থাকলেও অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন পেতে অগ্রাধিকার পাবে বাংলাদেশ। করোনার ভ্যাকসিন উৎপাদিত হলে তা যেন সবাই পায় সে বিষয়টিতে যুক্তরাজ্য গুরুত্ব দিচ্ছে। জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনের বক্তৃতা দেওয়ার সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, অক্সফোর্ডের ভ্যাকসিন এখন ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় পর্যায়ে রয়েছে। দ্রুত বিতরণের জন্য অ্যাস্ট্রাজেনেকা এরই মধ্যে এ ভ্যাকসিনের লাখ লাখ…

Read More

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে ফাঁসির আদেশ দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন তার বাবা মো. মোজাম্মেল হোসেন কিশোর। তিনি বলেছেন, ‘এটি একটি অনাকাক্ষিত রায়। এই রায়ের মাধ্যমে মিন্নির প্রতি ন্যায়বিচার করা হয়নি। আমরা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু এই রায়ের মাধ্যমে আমাদের প্রতি অবিচার করা হয়েছে।’ গতকাল বুধবার রায় ঘোষণা শেষ হওয়ার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের এসব কথা বলেন মোজাম্মেল হোসেন কিশোর। মিন্নির মৃত্যুদণ্ডের রায়ের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের জয় হয়েছে উল্লেখ করে মোজাম্মেল হোসেন বলেন, ‘আদালত যে রায় দিয়েছে তাতে আজ ষড়যন্ত্রকারীদের জয় হয়েছে। যে প্রভাবশালী মহল আমার মেয়েকে ফাঁসিয়ে এই মামলার হত্যাকারীদের রক্ষা করতে চেয়েছিল…

Read More