…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও অস্থিরতার কালো মেঘ ঘনীভূত হচ্ছে। একের পর এক ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ,…
Trending Posts
-
মৃত্যুর পর কী ঘটে? আত্মা, পরকাল ও মানুষের মস্তিষ্ক নিয়ে বিজ্ঞানের অনুসন্ধান
নভেম্বর ১৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে? সহিংসতার আড়ালে বড় রাজনৈতিক দুর্যোগের আশঙ্কা
নভেম্বর ১৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
স্কুলে যেতে চারজন নিরাপত্তারক্ষী কেন লেগেছিল ছয় বছরের রুবির?
নভেম্বর ১৪, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
Trending Posts
-
মৃত্যুর পর কী ঘটে? আত্মা, পরকাল ও মানুষের মস্তিষ্ক নিয়ে বিজ্ঞানের অনুসন্ধান
নভেম্বর ১৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে? সহিংসতার আড়ালে বড় রাজনৈতিক দুর্যোগের আশঙ্কা
নভেম্বর ১৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
স্কুলে যেতে চারজন নিরাপত্তারক্ষী কেন লেগেছিল ছয় বছরের রুবির?
নভেম্বর ১৪, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
- শ্রমিক আন্দোলনে সরকারের যে ভুলের রাজনৈতিক দাম চড়া
- প্রাচীন সভ্যতার প্রযুক্তি কি আধুনিক বিজ্ঞানকে চ্যালেঞ্জ করছে?
- ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, কীসের আশঙ্কা?
- নিকোলা টেসলার রহস্যময় মৃত্যু: তাঁর গবেষণা নিয়ে এত গোপনীয়তা কেন?
- বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে? সহিংসতার আড়ালে বড় রাজনৈতিক দুর্যোগের আশঙ্কা
- আ’লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য
- ‘সন্ত্রাসী’ আখ্যার পর ৩৫ মৃত্যু, দায়মুক্তিতে বিজিবি জেনারেল?
- যখন মানুষ ইঁদুরের বিরুদ্ধে আদালতে মামলা করেছিল!
Author: স্টেটওয়াচ ডেস্ক
যুবলীগ নেতার মামলায় সাক্ষ্য না দেয়ায় এক টাইলস মিস্ত্রিকে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের চরশাহী ইউনিয়ন থেকে তুলে নিয়ে নোয়াখালীর বেগমগঞ্জে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাত ১১টার দিকে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ছয়ানি ইউনিয়নের আমিরপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে বেগমগঞ্জ থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহত রাসেল আমিন (৪৮) লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চরশাহী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব সৈয়দপুর গ্রামের নজম উদ্দিন পাটোয়ারী বাড়ির তছির আহমেদের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, চরশাহী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রিয়াজ বর্তমানে দুইটি মামলায় জেলে রয়েছে। তার একটি মামলায় সাক্ষী ছিল নিহত রাসেল। রিয়াজ খারাপ প্রকৃতির লোক…
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুকের বিরুদ্ধে নানা অভিযোগের অনুসন্ধান শুরু হয়েছে। অনুসন্ধান শুরুর বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার এসপি জায়েদুল আলম। কামরুলের বিরুদ্ধে জমি ও মার্কেট দখলে সহায়তা, ব্যবসায়ীকে নাজেহাল এবং চাঁদাবাজ-মাদক ব্যবসায়ীদের সঙ্গে সখ্যের অভিযোগ রয়েছে। এসপি জায়েদুল আলম মঙ্গলবার বিকালে যুগান্তরকে বলেন, একজন অতিরিক্ত এসপিকে অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে। মামলার তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। এছাড়া সংশ্লিষ্ট ডিআইজির নির্দেশে এসপি অফিস থেকে পৃথক তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান। ২৪ সেপ্টেম্বর নরায়ণগঞ্জের এসপির কাছে ওসি কামরুল ফারুকের…
চলতি বছরে সারা দেশে নারীর প্রতি সহিংসতা, বিশেষত ধর্ষণ, হত্যা, যৌন নিপীড়ন এবং পারিবারিক নির্যাতনের ঘটনা ও ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটির ২০২০ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসের মানবাধিকার লঙ্ঘনের সংখ্যাগত প্রতিবেদনে উঠে এসেছে নিপীড়নের এ তথ্য। প্রতিবেদনে বলা হয়, এ সময়কালে ধর্ষণের শিকার হয়েছেন ৯৭৫ জন, যার মধ্যে একক ধর্ষণের শিকার হন ৭৬২ জন এবং সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ২০৮ নারী। ধর্ষণের পর হত্যার শিকার হন ৪৩ জন এবং আত্মহত্যা করেছেন ১২ নারী। গত নয় মাসে যৌন হয়রানির শিকার হয়েছেন ১৬১ নারী। এর মধ্যে যৌন হয়রানির কারণে ১২ নারী আত্মহত্যা…
ফেনী থেকে চট্টগ্রামে ফুফুর বাসায় বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় এক স্কুলছাত্রী। এ ঘটনায় প্রধান অভিযুক্ত চান মিয়া ওরফে চান্দু। এলাকায় তাকে ‘পুলিশ সোর্স’ হিসেবে চেনেন সবাই। চলতি মাসে ঢাকা থেকে চট্টগ্রামে বোনের বাসায় বেড়াতে এসে খুন হন পঞ্চাশোর্ধ্ব গাড়িচালক আইয়ুব আলী। এ হত্যাকাণ্ডে জড়িত ছয়জনের একজন বাবু ওরফে শাকিল। সেও ‘পুলিশ সোর্স’। শুধু এ দুটি ঘটনাই নয়, চাঁদাবাজি, ছিনতাই থেকে শুরু করে খুন-ধর্ষণের মতো ভয়ংকর সব অপরাধে জড়িত এসব সোর্স। পুলিশের সঙ্গে সখ্য থাকায় এরা কারও তোয়াক্কা করে না। নির্ভয়ে সব অপকর্ম করে বুক ফুলিয়ে চলে। এদের ভয়ে তটস্থ সাধারণ মানুষ। নানা উপায়ে মানুষকে হয়রানি করাই এদের কাজ। চট্টগ্রামের…
চাল কেনার জন্য দুটি দরপত্র আহ্বান করা হয়েছে। বাকি বিষয়ে তিনি মহাপরিচালকের (ডিজি) সঙ্গে কথা বলার পরামর্শ দেন। খাদ্য অধিদপ্তরের ডিজি সারোয়ার মাহমুদ সমকালকে বলেন, গত মার্চ-এপ্রিলে পুষ্টি চাল সংগ্রহের কার্যক্রম শুরু করার কথা ছিল। হঠাৎ করে করোনা মহামারি শুরু হলে সব কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এখন চেষ্টা চলছে আগামী মার্চ-এপ্রিলের মধ্যে পুষ্টি চাল সংগ্রহ করে বিতরণের। ডিলার ও অধিদপ্তরের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, যেসব ডিলার পুষ্টি চাল মিশ্রণের জন্য মিল স্থাপনের আবেদন করতেন, সব কিছু ঠিকঠাক থাকলেও তাদের কাছ থেকে দুই লাখ টাকা করে উৎকোচ নেওয়া হতো। এসব বিষয় ধরা পড়ার পর সরকারের পক্ষ থেকে মিল…
রাজেকুজ্জামান রতন : করোনাকালে পৃথিবী অনেক নতুন নতুন সংকটের মুখোমুখি হয়েছে। কিন্তু একটি পুরনো সমস্যা নতুন করে তীব্র রূপ লাভ করেছে, সেটা হলো বেকার সমস্যা। করোনায় অর্থনীতি স্থবির, নতুন কাজ সৃষ্টি কমে গেছে, পুরনো কাজের ক্ষেত্র বন্ধ হয়েছে বা বদলে গেছে। মানুষের জীবনের গতি কমেছে, পাল্টে গেছে গতিধারা। এর প্রভাবে অর্থনৈতিক সংকট বেড়েছে আর সংকুচিত হয়েছে কর্মক্ষেত্র। স্বাধীনতার আগে থেকেই বাংলাদেশ পরিচিত ছিল তার তিনটি রপ্তানিযোগ্য পণ্য দিয়ে। এগুলো ছিল পাট, চা ও চামড়া। ১৯৭৪-৭৫ সাল থেকে আর একটি পণ্য নতুন করে তৈরি হলো যার পোশাকি নাম ‘জনশক্তি রপ্তানি’ আর সাধারণভাবে প্রচলিত নাম ছিল ‘আদম ব্যবসা’। একদিকে দেশে বেকারত্ব, যুবকদের…
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় সাক্ষী থেকে আসামি বনে যাওয়া নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। গত বুধবার দেওয়া ওই রায়ে আদালত বলেছে, মিন্নি যে তার স্বামীকে হত্যার ‘ষড়যন্ত্রে’ যুক্ত ছিলেন প্রসিকিউশন তা ‘প্রমাণ করতে পেরেছে’। তবে মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলছেন, তার মেয়েকে সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে শুধুমাত্র পুলিশের প্রতিবেদনের ওপর ভিত্তি করে। আর বরগুনার পুলিশ পক্ষপাতদুষ্ট হয়ে মিন্নিকে রিমান্ডে নিয়ে চোখ বেঁধে নির্যাতন করে জোরপূর্বক স্বীকারোক্তি দিতে বাধ্য করে। এমনকি পুলিশের সরবরাহ করা মনগড়া লিখিত বক্তব্য সংশ্লিষ্ট আদালতের ম্যাজিস্ট্রেট মিন্নির জবানবন্দি হিসেবে লিপিবদ্ধ করেন বলেও অভিযোগ করেছেন মোজাম্মেল। আর এর সবকিছু তিনি মেয়ের…
দেশের আদালতকে সরকার কসাইখানায় পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ইতিহাস বিকৃতির অভিযোগে তারানা হালিমসহ পাঁচজনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা খারিজের পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, এই সরকারের আমলে এই মামলা ওরা কখনোই এটা টিকতে দেবে না। কারণ কোর্ট তাদের, আদালত তাদের। এই আদালতগুলোকে তারা (সরকার) কসাইখনায় পরিণত করেছেন বিরোধী দলকে দমন করার জন্য, শাস্তি দেয়ার জন্য। এই সরকার ডিক্টেটর নয়, নাৎসিবাদের পর্যায় চলে গেছে। ডিক্টরের বিরুদ্ধে আন্দোলন করে তাকে পতন করা যায় কিন্তু নাৎসিবাদকে পতন করতে হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো একটা যুদ্ধ সংঘটিত হয়েছেÑ এ…
রাজধানী ঢাকার পল্টন থানায় পুলিশের হেফাজতে থাকাবস্থায় মাসুদ রানা (৩৩) নামে এক যুবক মারা গেছেন। পুলিশের দাবি, নিহত ওই যুবক মাদকসেবী ও মাদকবিক্রেতা ছিলেন। থানায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার ওয়ালিদ হোসেন যুগান্তরকে এমন তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাসুদ রানাকে গ্রেফতারের পর অসুস্থ হয়ে পড়ে যান। তখন তার মাথায় আঘাত লাগে। আর পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার এনামুল হক গণমাধ্যমকে বলেন, গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর স্টেডিয়াম এলাকার পাশ থেকে মাসুদ রানা ও তার বন্ধু মমিনকে (৩৬) গ্রেফতার করে পল্টন থানার পুলিশ। ‘তাদের কাছ থেকে ১০০টি ইয়াবা বড়ি…
অপহরণ ও হত্যার পর মামুনের লাশ শীতলক্ষ্যায় ফেলে দেয়ার অভিযোগে ফতুল্লা মডেল থানায় মামলা হয়। মামলার ৬ বছর পর সেই মামুন বুধবার দুপুরে নারায়ণগঞ্জ আদালত হাজির হন। এতে আদালতপাড়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়। মামুন ফতুল্লার লামাপাড়া এলাকার আবুল কালামের ছেলে। অথচ পুলিশ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই অপহৃতকে হত্যার পর লাশ গুম করে শীতলক্ষ্যায় ফেলে দেয়া হয়। আর সিআইডি চার্জশিটে মামুনকে অপহরণের কথা বলা হয়েছে। এসব কারণে ৪ বছর ধরে মামলার আসামি হয়ে বিভিন্ন সময়ে কারাভোগ ও রিমান্ডের শিকার হয়েছেন খালাতো বোনসহ ৬ জন। মামলাটির বিচারকাজও সম্পন্নের পথে ছিল। তবে মামুন দ্রুত আদালতপাড়া ত্যাগ করায় তার বক্তব্য পাওয়া যায়নি। আদালত সূত্রে…