Author: স্টেটওয়াচ ডেস্ক

দেশে সাংবিধানিক রাজনীতির সব পথ এখন রুদ্ধ। বর্তমান সরকারের অধীনে গণতান্ত্রিক সংস্কৃতির অবক্ষয় হয়েছে। তাই উদার ও গণতান্ত্রিক একটা কালচার দেশে ফেরত আনতে হবে। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে পরিবর্তনের জন্য দরকার সাহস। আজ রোববার সকালে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তারা এমনটাই বলছিলেন। রাজধানীর বিজয়নগরের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে দেশের বিশিষ্ট নাগরিকরা ভার্চুয়ালি বক্তব্য দেন। ‘পরিবর্তনের জন্য দরকার সাহস’ শুভেচ্ছা বক্তব্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, এই অন্যায়, অবিচারকারী, ফ্যাসিস্ট সরকারের কি এতগুলো বুলেট আছে যে আমাদের সবাইকে মেরে ফেলবে! কিছু লোক মারতে পারবে,…

Read More

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের মধ্যেও থেমে নেই সড়ক দুর্ঘটনা। গত এপ্রিলের প্রায় পুরোটা সময় লকডাউন থাকলেও এ মাসে ৪৩২টি সড়ক দুর্ঘটনায় ৪৬৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০৭ জন। একই সময়ে রেল পথে ৮টি দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি নৌ-পথে ১৪টি দুর্ঘটনায় ৩৮ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন দুই জন। দেশের সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের তৈরিকৃত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। রবিবার (২ মে) সকালে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এই প্রতিবেদন প্রকাশ করে। কী আছে প্রতিবেদনে? সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর…

Read More

চাঞ্চল্যকর ‘মুনিয়া হত্যা’ মামলার সন্দেহভাজন আসামী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে মামলার বাদী নিহত মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগে কুমিল্লার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। শনিবার (১ মে) তিনি নিজের এলাকা কুমিল্লার কোতোয়ালি থানায় এ সাধারণ অভিযোগ দায়ের করেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। প্রসঙ্গত, গুলশানের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার লাশ উদ্ধারের পর নুসরাত জাহান তানিয়া গুলশান থানায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগ এনে মামলা করেন। সেই মামলা তুলে নেওয়া এবং মীমাংসা করতে মোবাইল ফোনে হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন নুসরাত জাহান তানিয়া। তিনি গণমাধ্যমকে জানান,…

Read More

Author: রক্তিম বিপ্লবী পৃথিবীর ইতিহাসে যে ঘটনাগুলি যুগান্তকারী পরিবর্তন সংঘটিত করেছে তাঁদের মধ্যে অন্যতম হল ‘মে দিবস’! প্রশ্ন হল এতগুলি বছর পরেও আজও কেন ‘মে দিবস’ এত গুরুত্বপূর্ণ এবং এর প্রাসঙ্গিকতা কতটুকু? ঐতিহাসিক আঙ্গিকে দেখলে বলা যায় পৃথিবীর ইতিহাস চিরকাল ধনী দরিদ্র, মালিক শ্রমিক, শোষক শোষিতে বিভক্ত! পৃথিবীর আদি অনন্তকাল থেকে দুর্বলেরা সবলদের হাতে অত্যাচারিত উৎপীড়িত! মার্ক্সের মতে পৃথিবীর মনুষ্য সমাজের ইতিহাস শ্রেণী সংগ্রামের ইতিহাস। তিনি একে বুর্জোয়াদের (পুঁজিপতি ও বণিকশ্রেণী) সঙ্গে প্রলেতারিয়েতের (সর্বহারা) সংগ্রাম বলে উল্লেখ করেছেন! তিনি মানব সভ্যতার ইতিহাসকে ছয়টি ভাগে ভাগ করেছেন- আদিম সাম্যবাদী সমাজ, দাস সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ, বুর্জোয়া সমাজ, প্রলেতারিয়েত একনায়কতন্ত্র ও সাম্যবাদী সমাজ।…

Read More

 মাসকাওয়াথ আহসান সেই যে সংগ্রাম পত্রিকার যারা আইয়ুব খানের ও ইয়াহিয়ার আদরের কানমলা খেয়ে যারা উন্নয়ন ঢোল বাজাতো; তাদের জীনগত আশ্লেষে দৈনিক দিনকে রাত করা পত্রিকার পাজি সিরাজেরা যেমন গোলাপী রাণীর আদরের কানমলা খেয়ে উন্নয়ন ঢোল বাজাতো; ঠিক তেমনি গোপালী রাণীর আদরের কানমলা খেয়ে খঞ্জনি খুকনেরা তেমনি দৈনিক মেটামরফসিস বা দিনকে রাতে রূপান্তরের রাজভোঁদড় হয়েছে। রাজাকার থেকে রাজভোঁদড়ে রূপান্তরের এই গল্পটি পিম্পস অফ পাপিয়া লাইফ গল্পে আরো যেন স্পষ্ট হয়ে ওঠে। আজ ডেইলি হিলারিয়াস বাস্টার্ডস-এর দুলালেরা ইয়াহিয়ার অংকশায়িনী ব্ল্যাক বিউটিদের প্রতি ঘৃণার গল্প করোটি খুঁড়ে বের করে আনে; যৌবন জ্বালা পর্ন ওয়েবসাইটে। অথচ রাজাকারেরা যেরকম ব্ল্যাক বিউটি সাপ্লাই করতো ক্ষমতার…

Read More

আলতাফ পারভেজ কিছুদিন আগে গণস্বাস্থ্যকেন্দ্রের ভ্রাম্যমান করোনা সেবা উদ্যোগ নিয়ে লেখার পর কেউ কেউ প্রশ্ন তুলেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী কেন অনেকের অপছন্দের? তিনি ওষুধ ও স্বাস্থ্য বিষয়ে অতীতে কী করতে চেয়েছিলেন? বিষয়টি পৃথকভাবে আলোচনার দাবি রাখে। সেজন্যই আলাদা করে এই আলাপের উদ্যোগ। এই আলাপ অতি সংক্ষিপ্ত। একে যারা পূর্ণাঙ্গ করতে চান তারা অংশ নিতে পারেন। সেটা জরুরিও। এখানে যেসব তথ্য-উপাত্ত ব্যবহৃত হয়েছে সেগুলো জাফরুল্লা চৌধুরীর পুরানো লেখনি থেকে নেয়া। এর সত্যা-সত্য নিয়ে প্রশ্ন থাকলে এবং ভিন্নমত থাকলেও অবশ্যই লিখবেন। করোনার বিরুদ্ধে এই দীর্ঘযুদ্ধে বেঁচেমরে শেষপর্যন্ত যে কয়জন জিতবে এদেশে– তাদের অবশ্যই ওষুধ ও স্বাস্থ্য প্রশ্নে নতুন করে ভাবতে হবে। তখন…

Read More

মোসারাত জাহান (মুনিয়া) কে আত্মহত্যায় প্ররোচনা মামলার একমাত্র আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের স্ত্রী, পরিবারের সদস্য ও গৃহকর্মীসহ মোট আট জন আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় একটি ভাড়া করা বিমানে চড়ে দেশ ছেড়েছেন। এটির গন্তব্য দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর বলে জানা গেছে। আজ রাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, গোয়েন্দা পুলিশ ও অভিবাসন পুলিশের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে  স্টেটওয়াচকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেছেন, ভাড়ায় করা বিমানটি আজ সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। যেখানে সায়েম সোবহানের আনভীরের পরিবারের আট সদস্য বৈধ কাগজপত্র নিয়েই দেশের বাইরে গেছেন। তবে তাদের সাথে সায়েম…

Read More

গুলশানের একটি ফ্ল্যাট থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মোসারাত জাহান মুনিয়া নামের এক তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় আত্নহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে রাজধানীর গুলশান থানায় নিহত মোসারাত জাহানের বড় বোন নুসরাত জাহান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে আসামী করা হয়েছে। ৩০৬ পেনাল কোর্টের ১৮৬০ ধারায় মামলাটি রুজু করা হয়েছে। এর আগে গুলশান ১ এর ১২০ রোড়ের ১৯ নং বাসার বি-৩ ফ্ল্যাট থেকে এ তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারনা সকাল এগারোটা থেকে বিকাল চারটার মধ্যে কোন এক সময়ে আত্নহত্যা করেছে মুনিয়া। নিহত তরুনীর বাড়ি কুমিল্লা শহরে।সোমবার…

Read More

রোববার (২৫ এপ্রিল) রাজধানীর যাত্রাবাড়ী স্থায়ী কমিটির সভায় কওমি মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা প্রচলিত সর্বপ্রকার রাজনীতি থেকে মুক্ত থাকবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আল-হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ। এতে সভাপতিত্ব করেন আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান। হাইআতুল উলইয়ার অফিস সম্পাদক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে বিরাজমান অস্থিরতা থেকে ঐতিহ্যবাহী এই শিক্ষাব্যবস্থার সুরক্ষা এবং ওলামায়ে কেরামের মান বজায় রেখে স্বাভাবিক অবস্থায় ধর্মীয় কার্যক্রম চালিয়ে যাওয়ার সুষ্ঠু পরিবেশ তৈরির উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। স্থায়ী কমিটির এই সভায় কওমি আলেমরা ৬টি সিদ্ধান্ত গ্রহণ করেন। সেগুলো হল: একমাত্র আল-হাইআতুল উলয়া কওমি মাদ্রাসা সম্পর্কিত যাবতীয় বিষয়ে…

Read More

আগামীকাল সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ থাকবে বাংলাদেশে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এমনটাই জানিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, মে মাসের প্রথম সপ্তাহে দেশে ২১ লাখ ডোজ টিকা আসবে বলে তাঁরা প্রত্যাশা করছেন। সেরাম ইনস্টিটিউট থেকে টিকা বাংলাদেশ কর্তৃপক্ষের হাতে এলেই নতুনভাবে আবার গণটিকা কার্যক্রম শুরু হবে বলে তিনি জানান। এছাড়া বর্তমানে যে টিকার মজুত স্বাস্থ্যঅধিদপ্তরের কাছে আছে তা দিয়ে দ্বিতীয় ডোজের কার্যক্রম চালিয়ে যাবে। স্বাস্থ্যঅধিদপ্তরের কাছে মজুতকৃত টিকা দিয়ে দ্বিতীয় ডোজের গণটিকা কার্যক্রম সম্পূর্নভাবে চালিয়ে যাওয়া সম্ভব না বলে ইতোপূর্বে জানিয়েছিল স্বাস্থ্যঅধিদপ্তর। ভারত টিকা রপ্তানি…

Read More