…
এডিটর পিক
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিছিল, সমাবেশ ও সাংগঠনিক তৎপরতার খবর সামনে আসার…
Trending Posts
-
হেমলকের পেয়ালা: প্রশ্ন করার অপরাধে কেন মৃত্যুদণ্ড পেয়েছিলেন সক্রেটিস?
সেপ্টেম্বর ১১, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
সিফিলিসের ইতিহাস কি ভুল লেখা হয়েছিল? সাড়ে তিন হাজার বছরের কঙ্কালের নতুন সাক্ষ্য
সেপ্টেম্বর ১২, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
মমতা-পরবর্তী তৃণমূল: দল ভাঙলে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতির জায়গা নেবে কে?
সেপ্টেম্বর ১২, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
৫০–৮০ লাখ ব্যাটারিচালিত রিকশা প্রতিদিন ব্যবহার করছে দেশের বিদ্যুতের ৫ শতাংশ
সেপ্টেম্বর ৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
হেমলকের পেয়ালা: প্রশ্ন করার অপরাধে কেন মৃত্যুদণ্ড পেয়েছিলেন সক্রেটিস?
সেপ্টেম্বর ১১, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
সিফিলিসের ইতিহাস কি ভুল লেখা হয়েছিল? সাড়ে তিন হাজার বছরের কঙ্কালের নতুন সাক্ষ্য
সেপ্টেম্বর ১২, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
মমতা-পরবর্তী তৃণমূল: দল ভাঙলে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতির জায়গা নেবে কে?
সেপ্টেম্বর ১২, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
৫০–৮০ লাখ ব্যাটারিচালিত রিকশা প্রতিদিন ব্যবহার করছে দেশের বিদ্যুতের ৫ শতাংশ
সেপ্টেম্বর ৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গণিতের নিয়ম ভেঙে ইনফিনিটির দুটি নতুন ধরনের সন্ধান
- সিফিলিসের ইতিহাস কি ভুল লেখা হয়েছিল? সাড়ে তিন হাজার বছরের কঙ্কালের নতুন সাক্ষ্য
- ব্রিকসের হাত ধরে বদলাচ্ছে বিশ্ব, বাংলাদেশ যুক্ত না হয়ে কি ভুল করছে?
- মমতা-পরবর্তী তৃণমূল: দল ভাঙলে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতির জায়গা নেবে কে?
- শিশুমৃত্যুর নতুন ভয়: টিকাদানে পিছিয়ে পড়ার মূল্য কি দিচ্ছে বাংলাদেশ?
- সভ্য মানুষ কীভাবে গণহত্যার সহযোগী হয়ে ওঠে?
- আওয়ামী লীগ কি ফিরছে? রাজপথের মিছিল কি বড় প্রত্যাবর্তনের ইঙ্গিত?
- ৩ মাস ধরে ধ’র্ষণ, মাদ্রাসাছাত্রের কল—‘মা খুব কষ্ট হচ্ছে’
Author: বিশেষ প্রতিবেদক
দুর্নীতির অভিযোগে কোনো ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা কোনো মামলা সরকার প্রত্যাহার করতে পারবে না। শুধু তাই নয়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা কোনো মামলা প্রত্যাহারের সুপারিশও করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই রায় দিয়েছে। রায়ে হাইকোর্ট বলেন, ২০০৪ সালের সংশোধিত আইন অনুযায়ী দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন ও স্বতন্ত্র সংস্থা। এর ফলে দুদকের অনুমোদিত কোনো মামলা প্রত্যাহারে কেউ কোনো হস্তক্ষেপ করতে পারবে না। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান হাইকর্টের এমন যুগান্তকারী রায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেছেন, ‘এ রায়ের মধ্য দিয়ে দুদকের মামলার বিষয়ে কোনো ধরনের নাক…
নিয়োগ বিধি সংশোধন ও বেতন আপগ্রেডেশনের দাবিতে গত ২৬ নভেম্বর থেকে সারাদেশের ২৬ হাজার স্বাস্থ্য সহকারী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে। এরই মাঝে সারাদেশে একযোগে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়। তবে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির এবং কয়েকটি জেলার স্বাস্থ্য সহকারীরা জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদের কর্মসূচিতে অংশ নেওয়ায় টিকাদান কার্যক্রম ব্যাহত হয়। শনিবার (১২ ডিসেম্বর) শুরু হওয়া এই টিকাদান কার্যক্রমের চিত্র দেশের প্রায় সর্বত্রই একই দেখা গেছে। কোথাও কোথাও বিকল্প ব্যবস্থা নেওয়া হলেও সংকট নিরসন সম্ভব হয়নি। অভিভাবকরা শিশুদের স্বাস্থ্যকেন্দ্র ও টিকাদান কেন্দ্রে নিয়ে গেলেও কাউকে খুঁজে না পাওয়ার অভিযোগ পাওয়া গেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। এতে হতাশ হয়ে স্বাস্থ্য সহকারীদের সমালোচনা…
বৈশ্বিক করোনা পরিস্থিতিতে বাসা থেকে অফিস বা হোম অফিসের সুযোগ করে দিয়েছে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলো। তবে করোনার প্রকোপ না কমতেই টেক জায়ান্টরা অফিসে ফেরার জন্য তাগাদা দিচ্ছেন। তারা বলছেন, অফিসে এসে কাজ করার কোনও বিকল্প নেই। এরই মধ্যে কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে চাপ দেওয়া ও অফিসে নিয়ে কাজ করানোর অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগ রয়েছে ফেসবুকের বিরুদ্ধেও। অ্যাপল কর্মীদের অফিসে ফেরানোর পরিকল্পনা করছে। গুগল কর্তৃপক্ষ চাইছে কর্মীরা অফিসে এসে কাজ করুক। অন্যদিকে টুইটার হাঁটছে অন্য পথে। ফেসবুক করোনা পরিস্থিতিতে ফেসবুক হোম অফিস ও অফিস, দুই পদ্ধতিই চালু রাখে। তবে সম্প্রতি বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে কর্মরত দুই শতাধিক কর্মীর অভিযোগ,…
বাংলাদেশের উত্তরের জেলাগুলিতে শীত জেঁকে বসেছে। কনকনে ঠান্ডা আর হিমালয় থেকে ভেসে আসা হাওয়া দেশের উত্তরের জনপদে বাড়িয়ে দিয়েছে শীত। ঘন কুয়াশার সাথে হিমঠান্ডা হাওয়ায় বিপর্যস্ত হচ্ছে হতদরিদ্র ছিন্নমূল মানুষ। এরমধ্যেই আগামী সপ্তাহে শীত মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিসের সূত্র মতে, এই শৈত্যপ্রবাহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে। প্রথমদিকে দেশের উত্তরাঞ্চলে এ শৈত্যপ্রবাহ অনুভূত হতে পারে। তখন উত্তরাঞ্চলের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে। তবে শৈত্যপ্রবাহ উত্তরাঞ্চলে শুরু হলেও এর প্রভাবে দেশজুড়ে তাপমাত্রা নেমে আসবে। পরবর্তীতে দেশজুড়ে এ শৈত্যপ্রবাহ অনুভূত হবে। এদিকে শীতের কারণে হাসপাতালে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে…
ইসরাইল, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের গুপ্তচর সংস্থার হয়ে দেশবিরোধী তৎপরতা চালানোর অভিযোগ এনে ভিন্নমতাবলম্বী সাংবাদিক রুহুল্লাহ জাম-এর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ খবর নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, রুহুল্লাহ জামের বিরুদ্ধে হাইকোর্টের দেওয়া ফাঁসির আদেশ বহাল রেখে কয়েক দিন আগে চূড়ান্ত রায় ঘোষণা করেছে ইরানের সুপ্রিম কোর্ট। এরপরই শনিবার সকালে জামের মৃত্যুদণ্ড কাযর্কর করা হয়েছে। রুহুল্লাআহ জাম-এর বিচারিক হত্যাকাণ্ডকে ‘চূড়ান্ত অবিচার’ অ্যাখা দিয়ে কঠোর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে রিপোর্টাস উইথআউট বর্ডারস- আরএসএফ। জানা যায়, ইরানের বাইরে বেশ কিছুদিন নির্বাসিত জীবন-যাপন করতে বাধ্য হন রুহুল্লাহ। ফ্রান্স, ইসরায়েল ও আরও কিছু পশ্চিমা দেশের সহযোগিতায় ইরান-বিদ্বেষী প্রচার চালানোর অভিযোগে ২০১৯…
দইয়ের জন্য বিখ্যাত বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা বগুড়া এখন অবৈধ ইটভাটার অভয়ারণ্য হয়ে উঠেছে। সংবাদকর্মীদের তদন্তে বেরিয়ে এসেছে, ওই জেলার প্রায় শতভাগ ইটভাটাই অবৈধ। নিয়ম নীতির তোয়াক্কা না করে ভাটা স্থাপনের পর কাঠ পুড়িয়ে ভাটা মালিকরা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শীতের এই সময়ে ইটভাটার কারণেই দেশে বায়ু দূষণ চরম আকারে বেড়ে যায়। সদ্যই বাংলাদেশের রাজধানী ঢাকা বিশ্বের সবচেয়ে অস্বাস্থ্যকর শহরের তকমা পেয়েছে বায়ুদূষণের কারণে। কিন্তু ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ভঙ্গ করে এসব ভাটা চললেও এগুলোর বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নিচ্ছে না পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসন। পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় বগুড়া কার্যালয়ের হিসাব অনুযায়ী, ওই জেলায় মোট ইটভাটা রয়েছে…
চেক জালিয়াতির মাধ্যমে মাগুরা পুলিশ সুপার কার্যালয়ের অন্তত ২ কোটি ৬৫ লাখ ৮৫ হাজার ৮৮৩ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে একই অফিসের দায়িত্বপ্রাপ্ত একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে। জালিয়াতির শুরু তিন বছর আগে হওয়ায় সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ আরও বেশি হতে পারে বলে ধারণা করছেন জেলা হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তারা। মাগুরা জেলা হিসাবরক্ষণ অফিস সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কনস্টেবল মশিউর রহমানকে ২০১৬ সাল থেকে ক্যাশ সরকার হিসেবে নিযুক্ত করা হয়। এ দায়িত্বে থেকে তিনি পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরতদের বেতন, ভ্রমণ ভাতা ও প্রভিডেন্ট ফান্ডসহ সব প্রকার বিল-ভাউচার হিসাবরক্ষণ অফিসে জমা, চেক গ্রহণ এবং সোনালী ব্যাংক থেকে নিয়মিত অর্থ উত্তোলন করতেন।…
মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ কাতার ও সৌদির মধ্যেকার দ্বন্দ্বের কথা সবারই জানা। সৌদি আরবে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের হাত শক্তিশালী হওয়ার প্রেক্ষাপটে দেশটি কাতারের সঙ্গে বিরোধে জড়ায়। আঞ্চলিক পরিসরে কাতার তার শক্তি বৃদ্ধি করছিল, এটা পছন্দ হয়নি সৌদি যুবরাজের। তার উদ্যোগে এবং যুক্তরাষ্ট্রের সহযোগিতায় প্রায় সাড়ে তিন বছর আগে কাতারের ওপর অবরোধ আরোপ করে সৌদি ও তার মিত্ররা। কিন্তু এখন সৌদি আরব চাইছে কাতারের সঙ্গে ঝামেলা মিটিয়ে ফেলতে। তাহলে কি হার মানছেন সৌদি যুবরাজ? কিন্তু কেন? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের কারণে সৌদি আরব চাপে পড়ে গেছে। কাতারের সঙ্গে দ্বন্দ্বে ট্রাম্প প্রশাসনের সহায়তা মিললেও বাইডেন…
আজ একপথে বইছে তো কাল অন্য পথে বয়ে চলা পদ্মা যেন বহুরূপী। এ জন্য পদ্মা নদীতে সেতু নির্মাণ ছিল খুবই চ্যালেঞ্জিং একটি কাজ। নকশায় সময় লেগেছে বেশ। পরে বেশ কিছু পরিবর্তনও আনতে হয়েছে। নিয়মিত নদীভাঙন, নাব্যসংকট গতিপথ পরিবর্তনের কারণে কাজ বন্ধ রাখতে হয়েছে মাসের পর মাস। তবে প্রমত্তা পদ্মাকে শাসন করার চেয়েও কঠিন কাজ ছিল অর্থায়নের চ্যালেঞ্জ মোকাবিলা করা। সম্পূর্ণ নিজেদের অর্থায়নে তৈরি হচ্ছে পদ্মা সেতু। বিশ্বব্যাংককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এত বড় একটি প্রকল্প নিজেদের অর্থায়নে করা বাংলাদেশের জন্য অভূতপূর্ব এক বিষয়। সব চ্যালেঞ্জ পেরিয়েই আজ মাথা তুলে দাঁড়িয়েছে স্বপ্নের পদ্মা সেতু। আর এর পেছনে সবচেয়ে বড় অবদান চীনা নির্মাতা প্রতিষ্ঠান…
করোনাভাইরাসের ভ্যাকসিন নিশ্চিত করার যুদ্ধে নেমেছে তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলো। ভ্যাকসিনটির দাম বেশি, উন্নত বিশ্ব আগে পেতে চায়, এরকম চ্যালেঞ্জ থাকায় গরিব দেশগুলোকে ভ্যাকসিন জোগাড়ে বেগ পেতে হচ্ছে। বাংলাদেশ অবশেষে করোনাভাইরাসের ভ্যাকসিন কেনার প্রস্তুতি সম্পন্ন করেছে। বাংলাদেশ এ খাতে প্রায় ১৬০০ কোটি টাকা বরাদ্দ ও তা ব্যয়ের অনুমোদন দিয়েছে। মোট বরাদ্দের অর্ধেক টাকা খরচ করে ভারত থেকে করোনার টিকা সংগ্রহ করবে বাংলাদেশ। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, সর্বপ্রথম ভারত থেকেই আসবে বাংলাদেশের করোনাভাইরাসের ভ্যাকসিন। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ডের তৈরি করোনা ভ্যাকসিনের তিন কোটি ডোজ কিনতে মোট খরচের অর্ধেক ৭৩৫ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে অর্থ বিভাগ, যার মধ্যে…