…
এডিটর পিক
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিছিল, সমাবেশ ও সাংগঠনিক তৎপরতার খবর সামনে আসার…
Trending Posts
-
হেমলকের পেয়ালা: প্রশ্ন করার অপরাধে কেন মৃত্যুদণ্ড পেয়েছিলেন সক্রেটিস?
সেপ্টেম্বর ১১, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
সিফিলিসের ইতিহাস কি ভুল লেখা হয়েছিল? সাড়ে তিন হাজার বছরের কঙ্কালের নতুন সাক্ষ্য
সেপ্টেম্বর ১২, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
মমতা-পরবর্তী তৃণমূল: দল ভাঙলে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতির জায়গা নেবে কে?
সেপ্টেম্বর ১২, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
৫০–৮০ লাখ ব্যাটারিচালিত রিকশা প্রতিদিন ব্যবহার করছে দেশের বিদ্যুতের ৫ শতাংশ
সেপ্টেম্বর ৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
হেমলকের পেয়ালা: প্রশ্ন করার অপরাধে কেন মৃত্যুদণ্ড পেয়েছিলেন সক্রেটিস?
সেপ্টেম্বর ১১, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
সিফিলিসের ইতিহাস কি ভুল লেখা হয়েছিল? সাড়ে তিন হাজার বছরের কঙ্কালের নতুন সাক্ষ্য
সেপ্টেম্বর ১২, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
মমতা-পরবর্তী তৃণমূল: দল ভাঙলে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতির জায়গা নেবে কে?
সেপ্টেম্বর ১২, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
৫০–৮০ লাখ ব্যাটারিচালিত রিকশা প্রতিদিন ব্যবহার করছে দেশের বিদ্যুতের ৫ শতাংশ
সেপ্টেম্বর ৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গণিতের নিয়ম ভেঙে ইনফিনিটির দুটি নতুন ধরনের সন্ধান
- সিফিলিসের ইতিহাস কি ভুল লেখা হয়েছিল? সাড়ে তিন হাজার বছরের কঙ্কালের নতুন সাক্ষ্য
- ব্রিকসের হাত ধরে বদলাচ্ছে বিশ্ব, বাংলাদেশ যুক্ত না হয়ে কি ভুল করছে?
- মমতা-পরবর্তী তৃণমূল: দল ভাঙলে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতির জায়গা নেবে কে?
- শিশুমৃত্যুর নতুন ভয়: টিকাদানে পিছিয়ে পড়ার মূল্য কি দিচ্ছে বাংলাদেশ?
- সভ্য মানুষ কীভাবে গণহত্যার সহযোগী হয়ে ওঠে?
- আওয়ামী লীগ কি ফিরছে? রাজপথের মিছিল কি বড় প্রত্যাবর্তনের ইঙ্গিত?
- ৩ মাস ধরে ধ’র্ষণ, মাদ্রাসাছাত্রের কল—‘মা খুব কষ্ট হচ্ছে’
Author: বিশেষ প্রতিবেদক
অপেক্ষার পালা শেষ হয়ে বিশ্বের বেশ কয়েকটি দেশে করোনাভাইরাসের টিকা গ্রহণের গণকর্মসূচি শুরু হয়েছে। দীর্ঘদিন স্বাস্থ্যবিধি মেনে বিশ্বের প্রতিটা মানুষ ঘর থেকে বের হলে মাস্ক ব্যবহার করতে হত। সবার মনে একই প্রশ্ন এখন, টিকা নিয়েই কি কোভিড পূর্ববর্তী জীবনে ফিরে যাওয়া যাবে? আগে যেমন মাস্ক ছাড়া যেখানে সেখানে ভিড়ের মধ্যে ঢুকে পড়া যেত, সেসব কী করা যাবে? উত্তর হল— না, একেবারেই সেটা করা যাবে না। করোনা প্রতিরোধে এখনও পর্যন্ত সবথেকে কার্যকরী হিসেবে যে সব প্রতিষেধকের খবর এসেছে সেই সবগুলোই সংক্রমণ হলে শরীরে রোগ প্রতিরোধ করতে সক্ষম। টিকা নেওয়া ব্যক্তি তা বহন করবেন না তা বলা হয়নি টিকা উদ্ভাবনকারীদের পক্ষ থেকে।…
ভয়াবহতা কাটিয়ে বেরিয়ে এলেও মহামারী হাত থেকে পুরোপুরি মুক্তি মেলেনি চীনের। যে কারণে এ বার বিমানকর্মীদের উপরও কড়া বিধিনিষেধ চীনের। বিমানের কেবিন কর্মীদের ডিসপোজেবল অর্থাৎ ব্যবহারের পর ফেলে দেওয়া যায় এমন ডায়পার পরার নির্দেশ দিয়েছে সে দেশের বেসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা। সংক্রমণ ঠেকাতে বিমানে শৌচালয়ের ব্যবহার এড়িয়ে যাওয়ার জন্যই এই নির্দেশ। করোনা কালে সংক্রমণের হাত থেকে নিস্তার পেতে বিমানবন্দর এবং বিমান সংস্থাগুলির জন্য ৩৮ পাতার নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে পিপিই কিট-সহ ব্যক্তিগত নিরাপত্তার জন্য যে যে সতর্কতা নেওয়ার কথা বলা হয়েছে, তাতেই কেবিন কর্মীদের ডায়পার পরার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, সংক্রমণ এড়াতে হলে বিমানে শৌচালয়ে যাওয়া এড়াতে…
আমেরিকা-ইউরোপসহ সমগ্র পৃথিবী জুড়ে করোনা টিকা সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন, বিপণন ও প্রয়োগের প্রস্তুতি চলছে বেশ জোরেশোরে। সেক্ষেত্রে বাংলাদেশের প্রস্তুতি কতটুকু? পৃথিবীর অন্যান্য দেশের সাথে তুলনামূলক বিচারে বাংলাদেশের করোনা টিকা প্রাপ্তি, সংরক্ষণ, পরিবহন, বিপণন ও প্রয়োগের প্রস্তুতি নিয়ে দৃশ্যমান কোন ধরনের তোড়জোড় পরিলক্ষিত হচ্ছে না। এমন কি বাংলাদেশ টিকা কুটনীতিতেও অনেকটা পিছিয়ে রয়েছে বলে বিশেষজ্ঞ মহলের অভিমত। বাংলাদেশ শুধুমাত্র অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ওপর নির্ভরশীল হয়ে কার্যত কোভিড টিকা সংগ্রহ কমসূচী হাতে নিয়ে এগুচ্ছে। কিন্তু অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকাটির সাম্প্রতিক পরীক্ষার ফলাফল নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় কখন অনুমোদন পেতে পারে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কবে নাগাদ টিকাটি মানুষ ব্যবহার শুরু করতে পারবে তা…
বাংলাদেশের মানুষ এতদিন বিশ্বের নামকরা অনেক প্রযুক্তি প্রতিষ্ঠানকে জড়িয়ে গ্রাহকের তথ্য ফাঁস ও বেহাতের নানা ঘটনার কথা শুনেছে। এবার নিজেদের তথ্য বেহাত ও সেই তথ্য দিয়ে প্রতারণার খবর পেলেন বাংলাদেশের নাগরিকরা। আর তথ্য পাচারের এই কেলেঙ্কারির খবরটি এসেছে টেলিকম সংস্থা গ্রামীণফোন থেকে। বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের তথ্যভাণ্ডার থেকে গ্রাহকের গোপনীয় তথ্য প্রতারক চক্রের কাছে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির কর্মকর্তা রুবেল মাহমুদ অনিকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, এসব তথ্য ব্যবহারের মাধ্যমে চিকিৎসক, প্রকৌশলী, রাজনীতিবিদ, অবসরপ্রাপ্ত সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং ধনাঢ্য ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ওই চক্র। গ্রামীণফোনের তথ্যভাণ্ডারে সংরক্ষিত গ্রাহকের তথ্য…
বিশ্বে প্রায় ৬০টি সমুদ্রবন্দর রয়েছে, যেগুলোয় বছরে ৩০ লাখ বা তিন মিলিয়ন একক কনটেইনার ওঠানামা করে। এগুলোকে ডাকা হয় ‘থ্রি মিলিয়নেয়ার পোর্ট’ নামে। নানামুখী পদক্ষেপের ফলে গত বছর ২০১৯ সালের ডিসেম্বরে চট্টগ্রাম বন্দর এই তালিকায় প্রবেশ করতে সক্ষম হয়েছিল। কিন্তু করোনা মোকাবিলায় যথেষ্ট দ্রুত সাড়া দিতে না পারায় এই বন্দরে কনটেইনার ওঠানামা কমেছে। ফলে মর্যাদার ‘থ্রি মিলিয়নেয়ার পোর্ট’ নামক স্বীকৃতিটি হারাতে বসেছে দেশের প্রধান এই সমুদ্রবন্দর। কাস্টমস বিভাগের সূত্রমতে, দেশে সমুদ্রপথে পণ্যের ৯৩ শতাংশই আমদানি-রফতানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। গত পাঁচ বছরের হিসাব বিবেচনায় নিলে এ বন্দরে পণ্যের ওঠানামায় গড়ে সাড়ে ৯ থেকে ১০ শতাংশ করে প্রবৃদ্ধি হচ্ছিল। তবে করোনায়…
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শুধু ঢাকাতে নয়, জেলা-উপজেলা পর্যায়ে কর্মজীবী নারী হোস্টেল করে দেব, যেন নারীরা কর্মক্ষেত্রে সুরক্ষিত থাকে।’ ৯ ডিসেম্বর ২০২০, গতকাল বুধবার বেগম রোকেয়া দিবসে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোকেয়া পদক বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে এমন প্রতিশ্রুতি দেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর এমন প্রতিশ্রুতিতে কর্মজীবী নারীদের মধ্যে আশাবাদ সৃষ্টি হয়েছে। এই প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন হলে কর্মজীবী নারীরা নানা ধরনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে পারেন বলে মনে করা হচ্ছে। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা সমাজে যেখানে অর্ধাংশ নারী, একটা সমাজকে যদি উন্নত করতে হয়, তারা সমানভাবে যদি নিজেদের তৈরি করতে না পারে, তাহলে সেই সমাজ কীভাবে গড়ে উঠবে? সমাজের…
করোনাভাইরাস সংক্রমণে বড় ধনীরা লাভবান হয়েছেন আর গরিবরা পড়েছেন নতুন সঙ্কটে, এমন গবেষণালব্ধ তথ্য প্রকাশ হয়েছে আগেই। এবার জানা গেল করোনার টিকা মজুদের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে ধনী দেশগুলো। যে কারণে গরিব দেশগুলোর পর্যাপ্ত টিকা প্রাপ্তিতে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার ও দাতা সংস্থার জোট ভ্যাকসিন অ্যালায়েন্স বলছে, দরিদ্র দেশগুলোর বেশিরভাগ মানুষ প্রাণঘাতী নতুন করোনাভাইরাসের প্রতিষেধক থেকে বঞ্চিত হতে যাচ্ছে। এই মুহূর্তের হিসাব অনুযায়ী প্রায় ৭০টি নিম্ন আয়ের দেশ তাদের প্রতি ১০ জনের মধ্যে মাত্র একজনকে কোভিড-১৯ এর টিকা দিতে পারবে বলে জানিয়েছে পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্স। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা তাদের উৎপাদিত টিকার ৬৪ শতাংশ ডোজ উন্নয়নশীল দেশগুলোতে সরবরাহের যে প্রতিশ্রুতি দিয়েছে তা…
কাজী ফয়সাল : ৯ ডিসেম্বর ২০২০; কেটে গেল চাঞ্চল্যকর বিশ্বজিৎ দাস হত্যার ৮ বছর। ২০১২ সালের এই দিনে সরকার দলীয় সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা প্রকাশ্য দিবালোকে আইনশৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যম কর্মীদের ক্যামেরার সামনে কুপিয়ে হত্যা করে বিশ্বজিৎ দাসকে। চাঞ্চল্যকর মামলা হলেও বিশ্বজিতের হত্যাকারীদের শাস্তির মুখোমুখি করা যায়নি। মামলার রায়ে বিচারিক পর্যবেক্ষণে আদালতের যে অসহায়ত্ব ফুটে উঠেছে, তা যেন সমগ্র বাংলাদেশেরই প্রতিচ্ছবি। বিশ্বজিতের রক্তাক্ত লাশের ছবি আজ দেশের সব গণমাধ্যমেই ছাপা হয়েছে। তার সেই ছবি সাক্ষ্য দিচ্ছে বিচারহীনতার অন্ধকারে ডুবছে বাংলাদেশ। যা ঘটেছিল ২০১২ সালের ৯ ডিসেম্বর ছিল বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সরকার বিরোধী হরতাল। হরতালের সমর্থনে পুরান ঢাকার জজ কোর্ট থেকে…
আবু হেনা মুহিব : বাংলাদেশের রফতানি খাত বলতে সাধারণত তৈরি পোশাক, চামড়া, পাট, হিমায়িত খাদ্যসহ হাতে গোনা কয়েকটি পণ্যের নামই আসে। এর বাইরে অনেক পণ্য আছে, যেগুলো আলোচনায় আসে না বললেই চলে। এসব পণ্যের একটি অংশ বেশ বিচিত্র। অনেকেই হয়তো জানেন না, মানুষের চুলও রফতানি হয়। রফতানি হয় নারকেলের ছোবড়া। এমনকি পাখির পালক, পশুর নাড়িভুঁড়িও যাচ্ছে বিদেশে। এগুলো থেকে বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ কম নয়। সাধারণভাবে এসব পণ্যকে অপ্রচলিত বলা হলেও সরকারি সংজ্ঞায় প্রচলিত বা অপ্রচলিত পণ্য নির্ধারিত হয়েছে স্থানীয় মূল্য সংযোজনের ভিত্তিতে। যেমন- সরকারি সংজ্ঞা এবং মানদণ্ডে পোশাকের ওভেন শ্রেণি অপ্রচলিত ধারার মধ্যেই পড়ে। অথচ তামাক কিংবা মসলার মতো…
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অভিযোগে এলডিপি সভাপতি অলি আহমদের লেখা ‘রেভোলিউশন, মিলিটারি পারসোনেল অ্যান্ড দ্য ওয়ার অব লিবারেশন ইন বাংলাদেশ’ বইটি নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক সময়ের বিএনপি নেতা অলির ওই বইতে সাবেক সামরিক শাসক জিয়াউর রহমানকে ‘দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি’ হিসেবে বর্ণনা করা হয়েছিল। তার লেখা অন্য যেসব বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে, সেগুলোও নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করতে বলেছে আদালত। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়কে এ নির্দেশনা দেওয়া হয়েছে। অলি আহমদের একটি সাক্ষাৎকার প্রচার করায় নিষেধাজ্ঞার মুখে পড়েছেন সাংবাদিক কনক সরওয়ার। গত ১৭ অগাস্ট তার ইউটিউব চ্যানেল ও ফেইসবুক লাইভে অলি আহমদের…