Author: বিশেষ প্রতিবেদক

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অভিযোগে এলডিপি সভাপতি অলি আহমদের লেখা ‘রেভোলিউশন, মিলিটারি পারসোনেল অ্যান্ড দ্য ওয়ার অব লিবারেশন ইন বাংলাদেশ’ বইটি নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক সময়ের বিএনপি নেতা অলির ওই বইতে সাবেক সামরিক শাসক জিয়াউর রহমানকে ‘দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি’ হিসেবে বর্ণনা করা হয়েছিল। তার লেখা অন্য যেসব বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে, সেগুলোও নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করতে বলেছে আদালত। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়কে এ নির্দেশনা দেওয়া হয়েছে। অলি আহমদের একটি সাক্ষাৎকার প্রচার করায় নিষেধাজ্ঞার মুখে পড়েছেন সাংবাদিক কনক সরওয়ার। গত ১৭ অগাস্ট তার ইউটিউব চ্যানেল ও ফেইসবুক লাইভে অলি আহমদের…

Read More

স্টেটওয়াচ রিসার্চ নেটওয়ার্ক কাজ করছে বাংলাদেশে আইনপ্রয়োগের সার্বিক চিত্র তুলে ধরার পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা সংক্রান্ত বাস্তবতা নিয়ে। এর অংশ হিসেবে স্টেটওয়াচ নিউজে আমরা প্রতিদিনকার আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও গণমাধ্যম সংক্রান্ত খবরাখবরগুলো সংক্ষেপে তুলে ধরার উদ্যোগ নিয়েছি। প্রতিদিন নিম্নোক্ত মাধ্যমসমূহ থেকে সংবাদগুলো সংগ্রহ ও তা নথিবদ্ধ করছে আমাদের কর্মীরা: প্রথম আলো, কালের কণ্ঠ, যুগান্তর, সমকাল, নয়া দিগন্ত, ইত্তেফাক, দেশ রূপান্তর, ডেইলি স্টার, নিউ এজ, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস, বাংলা ট্রিবিউন, বিডিনিউজ২৪ ডটকম, আমাদের সময়, মানবজমিন। আমরা আশা করি, এই প্রতিবেদন নিয়মিত প্রকাশের মাধ্যমে জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার আরো শক্তিশালী হবে। ৮ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ২৩ অগ্রহায়ণ ১৪২৭, পত্র-পত্রিকায় প্রকাশিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও…

Read More

শীতের শুরুতেই বাংলাদেশে আবহাওয়ার পরিবর্তন উদ্বেগজনক চেহারা ধারণ করছে। অস্বাস্থ্যকর বায়ু ও পরিবেশে ঢাকা এমনিতেই সামনের সারিতে। কিন্তু বছরের এ সময়টাতে ঢাকা চলে যাচ্ছে সবার ওপরে। বায়ুদূষণে ভারতের রাজধানী নয়াদিল্লিকে পেছনে ফেলে গতকাল সোমবার এক নম্বরে উঠে এসেছে ঢাকার নাম। বিশেষজ্ঞরা বলছেন, শুষ্ক আবহাওয়ার কারণে বেড়ে গেছে ধূলিকণার পরিমাণ। ফলে বছরের এ সময়টাতে এসে বায়ু দূষণ চরম রূপ ধারণ করছে। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বায়ুমান যাচাই বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার ভিজ্যুয়ালের বায়ুমান সূচক (একিউআই) অনুযায়ী, ৭ ডিসেম্বর ২০২০, গতকাল সোমবার ঢাকায় বায়ুদূষণের মানমাত্রায় আবারও সবার ওপরে উঠে এসেছে। এদিন বেলা ৩টার দিকে মানমাত্রা ২৬৯-এ উঠে আসে। যা গত রবিবার ছিল ২৩৮। দ্বিতীয়…

Read More

গাজীপুরের কালিয়াকৈরে ৩০০ টেরাবাইটের ডেটা সেন্টারে সরকারি সব তথ্য-উপাত্ত জমা রাখা হবে বলে সোমবার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেন্টারটির একটি ব্যাকআপ থাকবে যশোরে। যাতে প্রাকৃতিক দুর্যোগে কালিয়াকৈর ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হলেও যেন তথ্য হারিয়ে না যায়। সচিবালয়ে মন্ত্রিপরিষদের সাপ্তাহিক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি এ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘এখন থেকে সরকারি সব ডেটা এখানে রাখা হবে…সরকারি সব ডেটার জন্য এটা বাধ্যতামূলক এবং এখানে পেমেন্টের মাধ্যমে সব ব্যক্তিগত ডেটাও সংরক্ষণ করা যাবে।’ তিনি জানান, এমনকি ডেটা সেন্টারের মালিকও কোনো সংস্থার ডেটাতে ঢুকতে পারবে…

Read More

বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজাকার, আলবদর ও আল-শামসসহ সকল মুক্তিযুদ্ধবিরোধীদের একটি তালিকা প্রকাশের বিধান অন্তর্ভুক্ত করে মন্ত্রিসভা সোমবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০২০ এর খসড়ার নীতিগতভাবে অনুমোদন করেছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। অন্যদিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভার সদস্য ও সংশ্লিষ্ট সচিবরা ভার্চুয়ালি যোগদান করেন। সভাশেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘রাজাকার, আলবদর ও আল-শামসের একটি তালিকা প্রকাশের বিধান অন্তর্ভুক্ত করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০২০ এর খসড়া নীতিগতভাবে আজ মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন করেছে। মন্ত্রী পরিষদ সচিব আরও বলেন, ২০০২ সালের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন…

Read More

স্টেটওয়াচ রিসার্চ নেটওয়ার্ক কাজ করছে বাংলাদেশে আইনপ্রয়োগের সার্বিক চিত্র তুলে ধরার পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা সংক্রান্ত বাস্তবতা নিয়ে। এর অংশ হিসেবে স্টেটওয়াচ নিউজে আমরা প্রতিদিনকার আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও গণমাধ্যম সংক্রান্ত খবরাখবরগুলো সংক্ষেপে তুলে ধরার উদ্যোগ নিয়েছি। প্রতিদিন নিম্নোক্ত মাধ্যমসমূহ থেকে সংবাদগুলো সংগ্রহ ও তা নথিবদ্ধ করছে আমাদের কর্মীরা: প্রথম আলো, কালের কণ্ঠ, যুগান্তর, সমকাল, নয়া দিগন্ত, ইত্তেফাক, দেশ রূপান্তর, ডেইলি স্টার, নিউ এজ, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস, বাংলা ট্রিবিউন, বিডিনিউজ২৪ ডটকম, আমাদের সময়, মানবজমিন। আমরা আশা করি, এই প্রতিবেদন নিয়মিত প্রকাশের মাধ্যমে জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার আরো শক্তিশালী হবে। ৭ ডিসেম্বর ২০২০, সোমবার, ২২ অগ্রহায়ণ ১৪২৭, পত্র-পত্রিকায় প্রকাশিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও…

Read More

দেশের জেলা-উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসহ দেশের যে কোনো স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব ম্যুরালের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ নিতে বলেছে হাই কোর্ট। সেই সঙ্গে আগামী এক মাসের মধ্যে জেলা-উপজেলা সদরে জাতির জনকের ম্যুরাল স্থাপনের অগ্রগতির বিষয়ে মন্ত্রীপরিষদ সচিবকে প্রতিবেদন দিতে বলেছে আদালত। এক সম্পূরক আবেদনের শুনানি করে ৭ ডিসেম্বর ২০২০, সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি সাহেদ নুর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ মন্ত্রিপরিষদ সচিবকে এই আদেশ বাস্তবায়ন করতে বলেছেন। আদালত এক মাস পরে পরবর্তী আদেশের দিন ধার্য করেছেন। আদালত মুজিববর্ষ উপলক্ষে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারাদেশের জেলা-উপজেলা সদরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের উদ্যোগের প্রসংশাও করেছেন। আদালতে…

Read More

করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করে করোনা মুক্ত হওয়ার ক্ষেত্রে কোনটি বেশি কার্যকরী? স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির মাধ্যমে করোনা মুক্ত হওয়া, না কি ভ্যাকসিনের মাধ্যমে করোনাকে ঠেকিয়ে রাখ, কোনটা ভাল পদ্ধতি? এই নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি মডার্ণা এবং ফাইজার ভ্যাকসিনের কার্যকারীতা প্রকাশ পেতেই নানা মহলে নানা মত জানান হয়েছে। মার্কিন সেনেটর পল যেমন জানিয়েছেন ভ্যাকসিনের কার্যকারীতা ৯০ শতাংশ থেকে ৯৫ শতাংশ, সেখানে স্বাভাবিক ভাবে যারা করোনা মুক্ত হচ্ছে সেই কার্যকারীতা ৯৯.৯৯ শতাংশ। অর্থাৎ ভ্যাকসিনের থেকে অনেকাংশে ভাল। উল্লেখ্য এই সেনেটর নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন। যদিও সেনেটরের এই লজিক মানতে নারাজ টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলজিস্ট জেনিফার গোমেরম্যান। তিনি জানিয়েছেন স্বাভাবিক…

Read More

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যসহ দেশের সব ভাস্কর্যের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। রবিবার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী উত্তম লাহিড়ী বাদী হয়ে সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন। পরে আবেদনটি বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হয়। আইনজীবী নাহিদ সুলতানা যুথি রিটটি উপস্থাপন করে শুনানির আরজি জানান। তার সঙ্গে ছিলেন এবিএম শাহজাহান আকন্দ মাসুম। আজ এ বিষয়ে শুনানি হতে পারে। ভাস্কর্যের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশনা চাওয়ার পাশাপাশি জাতির পিতার ভাস্কর্য স্থাপন নিয়ে সৃষ্ট ‘নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অরাজকতা’ ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিবাদীদের কেন নির্দেশ দেয়া…

Read More

মার্কিন ফেডারেল ব্যাংকে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় গত চার বছরেও তদন্ত প্রতিবেদন দিতে ব্যর্থ হয়েছে পুলিশের অপরাধ তদন্ত শাখা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে অর্থ চুরির মামলায় রবিবার আদালতে তদন্ত প্রতিবেদন দা‌খিলের তারিখ ধার্য থাকলেও বরাবরের মত ব্যর্থ হয়েছে পুলিশের অপরাধ তদন্ত শাখা। আগামী ১৩ জানুয়ারি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ ধার্য করেছেন আদালত। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট সাদবির ইয়াসির আহসান চৌধুরী এই আদেশ দেন। এ নিয়ে মামলাটিতে ৪৫ বার সময় দিয়েছে আদালত। ২০১৬ সালের অজ্ঞাতপরিচয় হ্যাকাররা ভুয়া ট্রান্সফার ব্যবহার করে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ থেকে সুইফটের মাধ্যমে…

Read More