…
এডিটর পিক
বাংলাদেশে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কার নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল। পুলিশের…
Trending Posts
-
বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারে ভয়াবহ বিমান হামলা, নিহত ৩৩
সেপ্টেম্বর ২৮, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
খাবারের থালায় রাষ্ট্র: পশ্চিমবঙ্গে গরুর মাংস ঘিরে নতুন পরিচয়-রাজনীতি
সেপ্টেম্বর ২৬, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
বোরকা-নিকাব নিষিদ্ধ করছে বিভিন্ন দেশ: কারণ কি ইসলামফোবিয়া, নাকি নিরাপত্তা?
সেপ্টেম্বর ২৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
শেখ হাসিনার বিষয়ে ভারত কেন সিদ্ধান্ত দেবে? যুক্তরাষ্ট্রের বক্তব্যের নেপথ্যে কী
সেপ্টেম্বর ২৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ভোটার তালিকা থেকে বাদ ২৭ লাখ, আপিলে ২২ লাখ: পশ্চিমবঙ্গে ভোটাধিকার কি অ্যালগরিদমের হাতে?
সেপ্টেম্বর ২৬, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments
Trending Posts
-
বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারে ভয়াবহ বিমান হামলা, নিহত ৩৩
সেপ্টেম্বর ২৮, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
খাবারের থালায় রাষ্ট্র: পশ্চিমবঙ্গে গরুর মাংস ঘিরে নতুন পরিচয়-রাজনীতি
সেপ্টেম্বর ২৬, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
বোরকা-নিকাব নিষিদ্ধ করছে বিভিন্ন দেশ: কারণ কি ইসলামফোবিয়া, নাকি নিরাপত্তা?
সেপ্টেম্বর ২৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
শেখ হাসিনার বিষয়ে ভারত কেন সিদ্ধান্ত দেবে? যুক্তরাষ্ট্রের বক্তব্যের নেপথ্যে কী
সেপ্টেম্বর ২৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ভোটার তালিকা থেকে বাদ ২৭ লাখ, আপিলে ২২ লাখ: পশ্চিমবঙ্গে ভোটাধিকার কি অ্যালগরিদমের হাতে?
সেপ্টেম্বর ২৬, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments
- ৮৭ টাকার মাল্টা ৫২০ টাকা, মাঝপথে কেন পাঁচ গুণেরও বেশি দাম বাড়ছে?
- গণ-অভ্যুত্থানের পর পুলিশের অস্ত্রভান্ডারে নতুন সংযোজন, বাড়ছে মানবাধিকার উদ্বেগ
- মেয়াদোত্তীর্ণ রাজনীতিতে বিপন্ন বাংলাদেশ
- দখল, চাঁদাবাজি ও খুনের আতঙ্কে জনজীবন
- একসঙ্গে তিন তালাক: ইসলামে কী বলা হয়েছে, আর বাংলাদেশে আইনের অবস্থান কী?
- ‘কেউ মামলা করেনি’—অজুহাতে পুলিশ কি দায়িত্ব এড়াতে পারে?
- দেশজুড়ে সন্ত্রাসীরা কেন এতটা বেপরোয়া?
- ইরান যেভাবে আধুনিক যুদ্ধের ধরন বদলে দিল
Author: বিশেষ প্রতিবেদক
জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস বলেছেন, করোনাভাইরাস মহামারী অভিবাসন সংক্রান্ত চ্যালেঞ্জগুলোকে আরও বাড়িয়ে দিয়েছে এবং ২৭ লাখ অভিবাসী বিশেষ করে নারী ও মেয়েদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এ অবস্থায় তিনি দেশগুলোকে অভিবাসীদের আটক না করে বিকল্পপথ অনুসরণের আহ্বান জানিয়েছেন। দেশে দেশে বসবাস ও কাজের অনুমতি বাড়ানো, অনিবন্ধিত অভিবাসীদের নিয়মিত করা এবং আটকে পড়া অভিবাসীদের ফিরিয়ে আনতে জাতিসংঘ বহুমুখী পদক্ষেপ হাতে নিয়েছে বলেও জানান তিনি। জাতিসংঘ মহাসচিব বলেন, ‘কিছু দেশ অভিবাসীদের অনিরাপদ মনে করে তাদের ফেরার বিষয়টি স্থগিত করেছে। অন্যদেশগুলো যারা ফিরেছেন বা যারা নির্বাসিত হয়েছেন তাদের সমর্থন নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছে।’ তিনি জানান, দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক অভিবাসনে সহযোগিতার এক ব্যাপক কাঠামো…
শেষ মুহূর্তে এসে বাংলাদেশ করোনা ভ্যাকসিন সরাসরি কেনার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশ এর আগে অক্সফোর্ডের টিকা কেনার ব্যাপারে ভারতের সিরাম ইন্সটিটিউটের সঙ্গে চুক্তি করেছিল। কিন্তু নানা জটিলতায় আটকে গেছে অক্সফোর্ডের এই টিকা। কবে আসবে এরও কোনো নিশ্চয়তা নেই। এরমধ্যে বিশ্বের প্রথম দেশ হিসেবে ব্রিটেন ফাইজারের টিকা কেনা শুরু করে দিয়েছে। আগামী সপ্তাহ থেকে এই ভ্যাকসিন পাওয়া যাবে। যুক্তরাজ্যের ওষুধ ও স্বাস্থ্য সেবা বিভাগ এই টিকা নিরাপদ বলে মত দিয়েছে। সংবাদ মাধ্যমের খবর, চীনা ভ্যাকসিনও তৈরি হয়ে গেছে। এখন শুধু অনুমোদনের অপেক্ষায়। যেসব দেশ চীনা ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নিয়েছিল তারাই এই…
বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজারের করোনাভাইরাস টিকাকে অনুমোদন দিল ব্রিটেন। আগামি সপ্তাহ থেকেই সে দেশে টিকাকরণ শুরু হবে বলে জানিয়েছে ব্রিটেনের সরকার। ব্রিটিশ নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ জানিয়েছে, কোভিড-১৯ সংক্রান্ত অসুস্থতার ক্ষেত্রে ৯৫ শতাংশ সুরক্ষাপ্রদানকারী এই টিকা, যা চালু করার ক্ষেত্রে নিরাপদ। কিছুদিন আগেই ফাইজারের তৃতীয় দফার ট্রায়ালের ফলাফলে দেখা যায় ৯৪ শতাংশের বেশি কার্যকরী এই টিকা। তারপরেই অপেক্ষায় ছিল গোটা পৃথিবী। জরুরিভিত্তিতে ব্যবহারের জন্য আমেরিকা সহ বিশ্বের অনেক স্থানে আপিল করে ফাইজার। তার মধ্যে সবচেয়ে আগে অনুমোদন দিল ব্রিটেন। উল্লেখ্য, এখনও পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়ন ও আমেরিকার থেকে ছাড়পত্র পায়নি ফাইজার-বাওয়োটেকের টিকা। সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৬.৪ কোটির বেশি। ব্রিটেনে…
পালা গানে আল্লাহকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় বাউল শিল্পী রিতা দেওয়ানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ (বুধবার) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ওই ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন। রিতা দেওয়ান ছাড়া মামলার অপর দুই আসামি হলেন শাহজাহান ও ইকবাল হোসেন। মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, পালাগানের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গত ২ ফেব্রুয়ারি বাউল শিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে নালিশি মামলা করেন আইনজীবী ইমরুল হাসান। মামলাটি আমলে নিয়ে তদন্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন…
স্টেটওয়াচ রিসার্চ নেটওয়ার্ক কাজ করছে বাংলাদেশে আইনপ্রয়োগের সার্বিক চিত্র তুলে ধরার পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা সংক্রান্ত বাস্তবতা নিয়ে। এর অংশ হিসেবে স্টেটওয়াচ নিউজে আমরা প্রতিদিনকার আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও গণমাধ্যম সংক্রান্ত খবরাখবরগুলো সংক্ষেপে তুলে ধরার উদ্যোগ নিয়েছি। প্রতিদিন নিম্নোক্ত মাধ্যমসমূহ থেকে সংবাদগুলো সংগ্রহ ও তা নথিবদ্ধ করছে আমাদের কর্মীরা: প্রথম আলো, কালের কণ্ঠ, যুগান্তর, সমকাল, নয়া দিগন্ত, ইত্তেফাক, দেশ রূপান্তর, ডেইলি স্টার, নিউ এজ, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস, বাংলা ট্রিবিউন, বিডিনিউজ২৪ ডটকম, আমাদের সময়, মানবজমিন। আমরা আশা করি, এই প্রতিবেদন নিয়মিত প্রকাশের মাধ্যমে জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার আরো শক্তিশালী হবে। ২ ডিসেম্বর ২০২০, বুধবার, ১৭ অগ্রহায়ণ ১৪২৭, পত্র-পত্রিকায় প্রকাশিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও…
সাধারণত বিজয়ের মাস ডিসেম্বর জুড়ে প্রতিবছর বাংলাদেশে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের সমাবেশ ও বিভিন্ন ধরনের মেলা বছরের অন্য সময়ের তুলনায় বেশি হয়ে থাকে। জেলা পর্যায় থেকে শুরু করে থানা বা ইউনিয়ন পর্যায়ে বিজয় মেলা, মুক্তিযুদ্ধ সম্পর্কিত আলোচনা, বিভিন্ন ধরনের প্রদর্শনী ৯০ দশক থেকে ডিসেম্বর মাসে বেশ উৎসাহ ও উদ্দীপনার সাথে হয়ে আসছে। কিন্তু মহামারীর এই সময়ে পরিস্থিতি একেবারে ভিন্ন। তাছাড়া ভিন্নমত ও বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচী পালনে সরকারের অনাগ্রহ করোনা মহামারীর পূর্ববর্তী সময়ে যেমনটা ছিল এখনও সেরকমমটা আছে বলে পর্যবেক্ষকমহলের ধারণা। আন্তঃমন্ত্রণালয়ের এক ভার্চুয়াল সভায় মন্ত্রীর বক্তব্য এবং ডিএমপির জনসংযোগ শাখা কর্তৃক গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তি সেই…
জাতিসংঘ জানিয়েছে কোভিড-১৯ মহামারীর কারণে বিশ্বজুড়ে হতদরিদ্র মানুষের সংখ্যা ৪০ শতাংশ বেড়েছে। সংস্থাটি অনুভব করছে এসব মানুষের মানবিক সাহায্য প্রয়োজন। কিন্তু নিজস্ব যে আর্থিক ব্যবস্থাপনা, তা থেকে এত বড় সঙ্কটের সমাধান সম্ভব নয় বলে জানিয়েছে জাতিসংঘ। আগামী বছর থেকেই এ সাহায্যের প্রয়োজন পড়বে এবং এজন্য জাতিসংঘের ৩ হাজার ৫শ’ কোটি মার্কিন ডলার চাই। মঙ্গলবার জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান কর্মকর্তা মার্ক লোকক বলেন, ‘‘আগামী বছর যাদের মানবিক সাহায্যের প্রয়োজন পড়বে তারা সবাই যদি একটি দেশে বাস করতেন তাহলে সেটি বিশ্বের পঞ্চম বৃহত্তম জনগোষ্ঠীর দেশ হতো। এই মহামারী বিশ্বের সবচেয়ে ভঙ্গুর ও সবচেয়ে ঝুঁকিপূর্ণ অর্থনীতির দেশগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে।” জাতিসংঘ ২০২১…
বাংলাদেশের সাতক্ষীরা জেলার আম্পান দুর্গত আশাশুনি উপজেলার প্রায় ২০ হাজার মানুষ এখনো নদীর জোয়ার ভাটার সাথে বসবাস করছে। আম্পান আঘাত হানার ছয় মাস অতিবাহিত হলেও বিধ্বস্ত বেড়িবাঁধের একাধিক জায়গায় এখনো সংস্কার করা সম্ভব হয়নি। ফলে আশাশুনি উপজেলার শ্রিউলা ও প্রতাপনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বেড়িবাঁধের ওপর টং ঘর বেধে এবং সাইক্লোন শেল্টারে শত শত পরিবার মানবেতর জীবনযাপন করছে। করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে এত মানুষের এমন অরক্ষিত জীবনযাপন রাষ্ট্রের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করছে বলে বিশ্লেষকদের অভিমত। সুপার সাইক্লোন আম্পানে সব হারিয়ে নিঃস্ব সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রিউলা ইউনিয়নের হাজরাখালী গ্রামের নূর ইসলামের বৃদ্ধা স্ত্রী মাহাফুজা খাতুন (৭০)। চোখের পানি ফেলতে ফেলতে চরম দুর্ভোগের কথা জানান…
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বাংলাদেশ সরকার এখনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তে অটল রয়েছে। তবে এর মধ্যেই সীমিত পরিসরে বিশেষ অনুমতি নিয়ে কিছু কার্যক্রম পরিচালনা করছে মাদরাসা ও ইংরেজি মাধ্যমের প্রতিষ্ঠানগুলো। বাংলা মাধ্যমের কাজ একেবারেই বন্ধ। এ অবস্থায় দেশের অন্যান্য কার্যক্রম পুরো দমেই চলছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) কান্ট্রি ডিরেক্টর ডা. মাইকেল ফ্রিডম্যান এক সাক্ষাৎকারে বাংলাদেশ সরকারকে রেস্তোরাঁর পরিবর্তে স্কুল খোলা রাখার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, স্কুলগুলো বন্ধ বা খোলা রাখার বিষয়ে নীতিগত সিদ্ধান্তে এটি বিবেচনা করা উচিত। যুক্তরাষ্ট্র এবং বৈশ্বিক পর্যায়ে ২৭ বছরের বিবিধ কাজের অভিজ্ঞতা সম্পন্ন এ বিশেষজ্ঞ বিশ্বব্যাপী চলমান পরিস্থিতির ওপর আলোকপাত করে…
চীনের উহানে করোনাভাইরাস প্রাদুর্ভাবের আগে যুক্তরাষ্ট্রের নয়টি রাজ্য থেকে নেওয়া রক্তের নমুনায় করোনার অস্তিত্ব পাওয়া গেছে। এমনটা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। সিডিসি’র এ সম্পর্কিত একটি গবেষণার বরাত দিয়ে মঙ্গলবার সাউথ চায়না মর্নিং পোস্ট এই তথ্য জানিয়েছে। গবেষণায় যুক্তরাষ্ট্র ছাড়াও ইতালি ও ফ্রান্স থেকে নেওয়া তথ্য বিশ্লেষণ করে সিডিসি চীনে করোনা মহামারি ছড়িয়ে পড়ার আগেই কয়েকটি দেশে এর বিস্তারের সম্ভাবনার কথা জানিয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রে সিডিসি’র বিজ্ঞানীরা বলেন, গত বছরের ১৩ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে নেওয়া কিছু রক্তের নমুনা পরীক্ষায় সার্স-কোভ-২ ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে, যা কোভিড-১৯ বিস্তারের প্রমাণ। গত বছর ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে এ ভাইরাসের…