…
এডিটর পিক
বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে, ক্ষমতায় এসেছে নির্বাচিত সরকার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রতিশ্রুতিও বারবার দেওয়া হয়েছে।…
Trending Posts
-
সবকিছুর মতামত থাকা কি জরুরি? না জানার স্বাধীনতা ও বুদ্ধিবৃত্তিক সততা
অক্টোবর ১৭, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
জুলাই সনদের এক বছর: সংস্কারের প্রতিশ্রুতি কেন ক্ষমতার রাজনীতিতে আটকে যাচ্ছে?
অক্টোবর ১৭, ২০২৬By নিজস্ব প্রতিবেদক | 0 Comments -
দিল্লিতে বিক্ষোভকারীদের যৌনাঙ্গে লাথি, পোশাক টেনে অপমানের অভিযোগ—কাঠগড়ায় পুলিশ
অক্টোবর ১৫, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
১৯৭৪-এর দুর্ভিক্ষ: ১৫ লাখ মানুষের মৃত্যু ও বঙ্গবন্ধু সরকারের নিষ্ক্রিয়তা
অক্টোবর ১৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
সবকিছুর মতামত থাকা কি জরুরি? না জানার স্বাধীনতা ও বুদ্ধিবৃত্তিক সততা
অক্টোবর ১৭, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
জুলাই সনদের এক বছর: সংস্কারের প্রতিশ্রুতি কেন ক্ষমতার রাজনীতিতে আটকে যাচ্ছে?
অক্টোবর ১৭, ২০২৬By নিজস্ব প্রতিবেদক | 0 Comments -
দিল্লিতে বিক্ষোভকারীদের যৌনাঙ্গে লাথি, পোশাক টেনে অপমানের অভিযোগ—কাঠগড়ায় পুলিশ
অক্টোবর ১৫, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
১৯৭৪-এর দুর্ভিক্ষ: ১৫ লাখ মানুষের মৃত্যু ও বঙ্গবন্ধু সরকারের নিষ্ক্রিয়তা
অক্টোবর ১৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- যেভাবে যুদ্ধ থামিয়ে দিয়েছিলেন নবাব মুর্শিদকুলী খানের কন্যা
- আওয়ামী লীগ বনাম বিএনপি: উন্নয়ন, দুর্নীতি ও জনদুর্ভোগের হিসাব
- আসামে দুই দিনে ১১০০-এর বেশি পরিবার উচ্ছেদ, ১০ মসজিদ ভাঙার দাবি কতটা সত্য?
- নির্বাচিত সরকারেও থামছে না মব সহিংসতা: নেপথ্যে কি রাজনৈতিক প্রশ্রয়?
- সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: প্রবাসীদের নিরাপত্তার দায় কার?
- বাংলাদেশের জুলাই আন্দোলনকে কেন এত ভয় মোদির?
- ৪০ কোটি বছর আগের পাথরে আধুনিক হাতুড়ি! মানব সভ্যতার থেকেও পুরনো
- ইশরাক কি আইনের ঊর্ধ্বে?
Author: ডেস্ক রিপোর্ট
আমেরিকার ভার্জিনিয়ায় দেখা মিলেছে মৎস্যকন্যাদের। কোমর থেকে পা পর্যন্ত রঙিন আঁশের মতো আবরণ। লাল-নীল-গোলাপি চুলের রঙ। ঠিকরে বেরোচ্ছে রূপ। আর তা জুড়ে সাধারণ মানুষের ছিল উপচে পড়া ভিড়। মৎসকন্যাদের অস্তিত্ব নিয়ে অনেক জল্পনা থাকলেও তাদের বাস্তব অস্তিত্বের কোনো প্রমাণ কখনো পাওয়া যায়নি। লোককথা বা পুরাণ থেকে শুরু করে সিনেমা, বিভিন্ন জায়গায় মৎস্যকন্যাদের বিবরণ ছড়িয়ে রয়েছে। কল্পিত এই প্রাণীর শরীরের উপরিভাগ নারীর মতো হলেও শরীরের নিচের অংশ মাছের মতো। কিন্তু ভার্জিনিয়ায় যে মৎস্যকন্যাদের দেখা মিলল, তাদের রূপসী বই অন্য কিছু বলা যাবে না। ভার্জিনিয়ার এই মৎস্যকন্যারা কিন্তু আদপেও সত্যিকারের নন। পুরোটাই সাজানো। পুরোটাই বিশেষ এক অনুষ্ঠান (বলা ভালো, উৎসব)-কে কেন্দ্র করে…
বাংলাদেশে রফতানির জন্য ভারতের ঝাড়খন্ড রাজ্যের গড্ডায় ১ হাজার ৬০০ মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে আদানি গ্রুপ। এজন্য বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশের সীমান্ত পর্যন্ত ডেডিকেটেড সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছে। চলতি মাসেই কেন্দ্রটি থেকে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আমদানির কথা রয়েছে। সম্প্রতি বিদ্যুৎ কেন্দ্রটির কয়লার উচ্চমূল্য ও ক্যাপাসিটি চার্জ নিয়ে দেশে-বিদেশে আলোচনা শুরু হয়। কয়লার অতিরিক্ত দাম ও বাড়তি ক্যাপাসিটি চার্জের কারণে এখন আদানির সঙ্গে সইকৃত পিপিএ পর্যালোচনা অথবা বাতিলের দাবি উঠেছে। এমন পরিস্থিতিতে ভারত থেকে অর্ধেক দামে বিদ্যুৎ ক্রয়ের সুযোগ পাচ্ছে বাংলাদেশ। প্রসঙ্গত, ভারত থেকে জুনে বিদ্যুৎ আমদানি শুরু করেছে নেপাল। এ বিদ্যুৎ কেনা হচ্ছে ভারতীয় বিদ্যুৎ ও…
তিন দিকে ভারত ও চতুর্থ দিকে বঙ্গোপসাগর দিয়ে ঘেরা দেশটির নাম বাংলাদেশ। এটি বিশ্বের অষ্টম জনবহুল দেশ। উন্নয়নের ‘মডেল’ ও আঞ্চলিক অর্থনীতি- দুই দিক থেকেই বহুল প্রশংসিত দক্ষিণ এশিয়ার এই দেশ। ১৯৭১ সালে নৃশংস যুদ্ধের মধ্য দিয়ে লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশ সত্যিকার অর্থেই সামাজিক ও অর্থনৈতিকসহ নানা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। একসময় এশিয়ার বৃহত্তম একাধিক নদীবিধৌত ‘বিলিয়ার্ড টেবিলের’ মতো দেখতে সমভূমির এই দেশ দারিদ্র্য, দুর্ভিক্ষ ও প্রাকৃতিক দুর্যোগের দেশ হিসেবে পরিচিত ছিল। প্রায় ১৭ কোটি মানুষের দেশটিতে ঘূর্ণিঝড়ে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা এখন ইতিহাস। এর কারণ অসংখ্য আশ্রয়কেন্দ্র ও জোরদার সতর্কতামূলক ব্যবস্থা। শুধু…
নারীর জন্যে মোটেই ভালো যায়নি ২০২২ সাল। এই যে বলছি ভালো যায়নি বছরটা এর মানে কিন্তু এই না যে, এর আগের বছর খুব ভালো ছিল বা আগামী বছর আমরা প্রত্যাশা করতে পারি যে বাংলাদেশে নারীর অবস্থার নাটকীয় পরিবর্তন হয়ে যাবে। বছরটা ভালো যায়নি মানে হচ্ছে, ২০২২ সালও সমাজে নারীর অবস্থা আগের মতোই ছিল, কোনো অগ্রগতি হয়নি, ধর্ষণ ও নারীর প্রতি অন্যান্য নির্যাতন এর আগের বছরের চেয়ে বেড়েছে এবং ২০২২ সালে নারীর অধিকারের প্রশ্নে কিছু নেতিবাচক ঘটনা ঘটেছে যেগুলো নারীর মুক্তির সংগ্রাম প্রভাবিত করবে। গত বছর দেশে ৯ হাজার ৭৬৪ জন নারী সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৪…
এরিস্টেটলের ধারণা ছিল যে, পৃথিবীর বাইরে এ মহাবিশ্বের অন্য কোথাও প্রাণের অস্তিত্ব নেই। এরিস্টেটলের সময় থেকে দুই হাজার দুই শ’বছরেরও বেশী সময় পার হয়েছে। এ দীর্ঘ সময়েও পৃথিবীর বাইরের অন্য কোথাও যে প্রাণের অস্তিত্ব আছে, সে প্রমান মেলেনি। তাই ব’লে মহাকাশ বিজ্ঞানীরা কিন্তু বসে নেই। এ বিশাল বিপুল মহাবিশ্বের প্রত্যন্ত অঞ্চলের কোথাও কোথাও যে প্রাণের অস্তিত্ব আছে সে সম্ভাবনায় আশান্বিত হয়ে বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন। এ সৌরমন্ডলের বাইরের এক্সট্রা-টেরেশিয়াল জগতের সন্ধানেও ছুটছে মহাকাশযান। প্রতিদিন মহাবিশ্বের অজানা তথ্য-উপাত্ত সংগ্রহ এবং তা পরীক্ষা-নিরিক্ষা ক’রে মহাকাশ বিজ্ঞানের দিগন্ত প্রসারিত হচ্ছে প্রায় অসীমেই। তবুও এ পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব সন্ধানের চেষ্টা এখনও সফলতার মুখ…
ভারতের পশ্চিমবঙ্গে, বিশেষত রাজধানী কলকাতা ও তার আশেপাশে গত মাস দুয়েকের ভেতর অ্যাডিনো ভাইরাসের সংক্রমণে প্রায় একশো শিশু মারা যাওয়ার পর ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই শিশু মৃত্যুর সংখ্যা রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, অ্যাডিনো ভাইরাসও করোনার মতোই একটি ‘রেসপিরেটরি ভাইরাস’, অর্থাৎ যা শ্বাসযন্ত্রে সংক্রমণ ঘটায়। এর উপসর্গগুলোও অনেকটা কোভিডের মতোই – এবং এটিও অত্যন্ত ছোঁয়াচে বা সংক্রামক। অ্যাডিনো ভাইরাস কোনও নতুন ভাইরাস নয় ঠিকই, কিন্তু এ বছর তার প্রকোপ যে অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। কলকাতায় সরকারি ও বেসরকারি চিকিৎসকদের অভিজ্ঞতাও সে কথাই বলছে। আরও চিন্তার কথা হল, অ্যাডিনো ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন চার থেকে ছয়-সাত বছর…
কুকুরের উৎপত্তির ইতিহাস জানতে হলে আগে জানতে হবে কুকুরের পূর্বপুরুষদের ইতিহাস। যারা এ বিষয়ে গবেষণা করেন তারা এটুকু একমত যে, কুকুরের সাথে সবচেয়ে কাছাকাছি সম্পর্ক রয়েছে নেকড়ে বা গ্রে উল্ফের। জীবাশ্মবিদরা গবেষণা করে দেখেছেন যে নেকড়ের মতো দেখতে প্রাণীর উৎপত্তি প্রায় ৬০ মিলিয়ন বছর আগে যাদের নাম মিয়াসিস (Miacis)। এরা এশিয়ায় বাস করত। ৩০ থেকে ৪০ মিলিয়ন বছর আগে এরা বিবর্তিত হয়ে বর্তমান নেকড়ের কাছাকাছি আকৃতি পায় যাদের নাম কায়ানোডিক্টিস (Cynodictis)। এরপর কয়েক লক্ষ বছরের বিবর্তনের ফলে এই কায়ানোডিক্টিস দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক ভাগ যায় আফ্রিকায়, আরেক ভাগ যায় ইউরেশিয়ায়। এই ইউরেশিয়ান প্রজাতির নাম টমার্চাস (Tomarctus) যাদের থেকেই…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পর্যন্ত পশ্চিমে বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেল, পূর্বে সীতাকুণ্ডের পাহাড়ের পাদদেশে সবুজ ভূমি। এক সময় পূর্ব অংশ ছিল সরকারি খাতের ভারী শিল্প-কারখানার অন্যতম অঞ্চল। পাটকল, সুতা কারখানা, গাড়ি সংযোজন ও মেরামত কারখানা, টেক্সটাইল মিল, কেমিক্যাল কারখানা থেকে শুরু করে শতাধিক শিল্প-কারখানায় গড়ে উঠেছিল এ জনপদ। নৌপথের সঙ্গে মহাসড়ক ও রেলপথের সরাসরি সুবিধা থাকায় বন্দরনগরী চট্টগ্রাম ও রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থাকে সহজ করেছে। ঠিক এ কারণে পাকিস্তান আমল থেকেই সীতাকুণ্ড-মিরসরাই জোনে অধিকসংখ্যক শিল্প-কারখানা স্থাপন শুরু হয়। সরকারি শিল্প-কারখানার জন্য গড়ে তোলা অঞ্চলটি এখন পুরোপুরি পাল্টে গেছে। মহাসড়কের এক পাশে জাহাজ ভাঙা শিল্প ও অপর পাশে বেসরকারি খাতের ভারী শিল্প-কারখানার নতুন…
বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতি আরও খারাপ হয়েছে। উদার গণতান্ত্রিক সূচক ও নির্বাচনভিত্তিক গণতন্ত্রের সূচকে বাংলাদেশের অবস্থার অবনতি হয়েছে। বাংলাদেশে ইলেকটোরাল অটোক্রেসি বা নির্বাচনী স্বৈরতন্ত্র বিরাজ করছে। গণতন্ত্রের জায়গায় স্থান করে নিচ্ছে স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা। উদার গণতান্ত্রিক সূচক ও নির্বাচনভিত্তিক গণতন্ত্রের সূচকে বাংলাদেশের অবস্থান গত বছরের তুলনায় এক ধাপ পিছিয়ে ১৪৭তম স্থানে চলে যাওয়ায় বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সম্প্রতি প্রকাশিত সুইডেনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ‘ভ্যারাইটিজ অব ডেমোক্রেসি’র (ভি-ডেম) ‘ডিফাইঅ্যান্স ইন দ্য ফেস অব অটোক্রাটাইজেশন’ শিরোনামের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গত ৭ বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্রের মানের সমীক্ষা প্রকাশ করে আসছে সুইডেনের গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের ভি-ডেম ইনস্টিটিউট। সেখানে মত প্রকাশের স্বাধীনতা,…
মানুষের মস্তিষ্কের কোষের শক্তিতে চলবে কম্পিউটার। এত দিন কেবল বৈজ্ঞানিক কল্পকাহিনিতেই এ কথা শোনা যেত। কিন্তু যুক্তরাষ্ট্রের একদল গবেষক এ ধরনের যন্ত্র নিয়ে গবেষণা শুরু করেছেন। তারা ক্ষেত্রটির নাম দিয়েছেন ‘অর্গানয়েড ইনটেলিজেন্স’ বা কৃত্রিম অঙ্গসদৃশ বুদ্ধিমত্তা। গবেষকেরা দাবি করছেন, তাঁদের এই গবেষণা কম্পিউটারপ্রযুক্তির ভবিষ্যৎ বদলে দিতে পারে। তারা এই বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে ‘জৈব কম্পিউটার’ তৈরির পরিকল্পনা নিয়ে কাজ করছেন। অর্গানয়েড হলো অঙ্গসদৃশ পরীক্ষাগারে তৈরি কোষ। ত্রিমাত্রিক অঙ্গকাঠামোগুলো সাধারণত স্টেম সেল নামের বিশেষ কোষ থেকে তৈরি করা হয়। দুই দশকের বেশি সময় ধরে পরীক্ষাগারে স্টেম সেল থেকে বিভিন্ন অঙ্গ তৈরিতে কাজ করছেন গবেষকেরা। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের…