…
এডিটর পিক
ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডে নিষ্ক্রিয়তার মধ্যেও আওয়ামী লীগের একটি অংশ সংগঠিত হওয়ার চেষ্টা…
Trending Posts
-
প্রশ্ন করাই কি অপরাধ? তিন সাংবাদিকের বিচার ও সংবাদমাধ্যমের নতুন ভয়!
আগস্ট ২৪, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments -
সীমান্তে কাঁটাতার, ভেতরে পরিচয়ের রাজনীতি: পশ্চিমবঙ্গে ‘অনুপ্রবেশ’ কথাটি এত শক্তিশালী কেন?
আগস্ট ২৫, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments -
ইরান যুদ্ধের ৬ মাস: উদ্বেগ, আর্থিক সংকট ও উৎকণ্ঠায় মার্কিন সেনা পরিবারগুলো
আগস্ট ২৯, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
প্রশ্ন করাই কি অপরাধ? তিন সাংবাদিকের বিচার ও সংবাদমাধ্যমের নতুন ভয়!
আগস্ট ২৪, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments -
সীমান্তে কাঁটাতার, ভেতরে পরিচয়ের রাজনীতি: পশ্চিমবঙ্গে ‘অনুপ্রবেশ’ কথাটি এত শক্তিশালী কেন?
আগস্ট ২৫, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments -
ইরান যুদ্ধের ৬ মাস: উদ্বেগ, আর্থিক সংকট ও উৎকণ্ঠায় মার্কিন সেনা পরিবারগুলো
আগস্ট ২৯, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- ইরান যুদ্ধের ৬ মাস: উদ্বেগ, আর্থিক সংকট ও উৎকণ্ঠায় মার্কিন সেনা পরিবারগুলো
- ডিসেম্বরে ফিরতে চান শেখ হাসিনা, নাশকতার আশঙ্কা
- গ্যাস-বিদ্যুৎ সংকট: বিএনপির দায়ের রাজনীতি, সমাধান কোথায়?
- কেন বারবার বিপর্যস্ত হচ্ছে নেপাল-চীন সীমান্ত?
- ৬ মাসেও দেখা নেই ইরানের সর্বোচ্চ নেতার, বাড়ছে রহস্য
- হিমালয় বদলাচ্ছে, বাড়ছে ভারত-বাংলাদেশের ঝুঁকি
- বাঙালি যেভাবে নামাজ পড়তে শিখল
- ফ্ল্যাশ ফ্লাড কী? কেন হয়, পূর্বাভাস কি সম্ভব এবং বাংলাদেশ কতটা ঝুঁকিতে?
Author: ডেস্ক রিপোর্ট
বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের পথে প্রধান বাধা দুর্নীতি। আর এই দুর্নীতি হয় ঘাটে ঘাটে। এর সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাংক ও আর্থিক খাতের ব্যক্তিরা। বিশ্লেষকেরা বলছেন, এর কারণে ব্যবসা বাণিজ্যের প্রসার যেমন বাধাগ্রস্ত হচ্ছে তেমনি পণ্য ও সেবার দামও বেড়ে যচ্ছে। যার সর্বশেষ শিকার হচ্ছেন ক্রেতা-ভোক্তারা। এর সঙ্গে রয়েছে অপর্যাপ্ত অবকাঠামো, ঋণপ্রাপ্তির অপর্যাপ্ততা ও অদক্ষ প্রশাসন। তবে দুর্নীতিই এখন দুশ্চিন্তার সবচেয়ে বড় কারণ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক জরিপে এই তথ্য উঠে এসেছে। বাংলাদেশ সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) তাদের পার্টনার হিসেবে বাংলাদেশে এই জরিপ পরিচালনা ও ফলাফল প্রকাশ করেছে। গত বছরের এপ্রিল থেকে জুলাই মাসে তারা এই জরিপ করে। জরিপে ঢাকা,…
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। এদিকে, এ হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। সোমবার (৩০ জানুয়ারি) পেশোয়ারের পুলিশ লাইন্স এলাকার একটি মসজিদে ঘটা ওই আত্মঘাতী বোমা হামলায় আহত হয়েছেন অন্তত ১৪৭ জন। পেশোয়ারের কমিশনার রিয়াজ মেহসুদ হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। মসজিদের একটি অংশ ধসে পড়েছে এবং ধ্বংসাবশেষের নিচে চাপা পড়া লোকজনকে উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি। পেশোয়ারের লেডি রেডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম বলেন আহতদের অনেকের অবস্থা গুরুতর। তিনি বলেন, “জরুরী পরিস্থিতি তৈরি হয়েছে।“ স্থানীয় মিডিয়ার খবরে বলা হচ্ছে দুর্ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর বোমা নিস্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা হাজির…
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খানসহ নয়জনের বিরুদ্ধে ১৩২ কোটি টাকা আত্মসাতের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল অভিযোগের প্রতিবেদন চেয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান এই আদেশ দেন। আগামী ১০ এপ্রিল এই প্রতিবেদন দিতে বলা হয়। আদালত বলেন, দুদকের প্রতিবেদন পাওয়ার পর আদালত সিদ্ধান্ত নেবেন আসামিদের বিরুদ্ধে অপরাধ আমলে নেওয়া হবে কি না। ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পক্ষে সমিতির সম্পাদক মো. শাহাব উদ্দিন সরকারের দায়ের করা মামলায় এই আদেশ দেওয়া হয়েছে। মামলায় অন্য যারা আসামি তারা হলেন—ঢাকা ওয়াসার প্রকৌশলী শারমিন হক আমীর, সাবেক…
২০২১ সালের ১৫ই আগস্ট বদলে যায় আফগানিস্তানের নারীদের ভাগ্য। তালিবান ক্ষমতা নেওয়ার পর থেকে যত ধরনের বিধিনিষেধ জারি করেছে, তার মধ্যে সবচেয়ে বেশি করেছে নারীদের বিষয়ে। সামগ্রিকভাবে চারটি ক্ষেত্রে মেয়েদের গতিবিধি, ভূমিকা ছেঁটে ফেলার চেষ্টা করছে তালিবান। আর এর মধ্যে আছে রাজনীতি থেকে মেয়েদের সরিয়ে দেওয়া, জনসমক্ষে তাদের চলাফেরা কমিয়ে ফেলা, শিক্ষা নিষিদ্ধ করা এবং কাজের সুযোগ সীমিত করে ফেলা। যদিও ক্ষমতা নেওয়ার পরপর তারা মুখে মেয়েদের ব্যাপারে আগেরবারের চেয়ে নমনীয়তার অনেক প্রতিশ্রুতি দিয়েছে। তবে কাজের বেলায় তা রাখেনি। ২০০১ সালে তালিবানের প্রথম সরকার উৎখাত হওয়ার পর গত দুই দশকে হামিদ কারজাই এবং পরে আশরাফ গনি সরকার রাজনীতিতে নারীদের ভূমিকা…
গোটা পৃথিবীই রহস্যে ভরা। তেমনই এক রহস্যের নাম বগ বডিস। প্রায় ২০০ বছর আগে খোঁজ মেলে রহস্যময় এই সব দেহের। প্রায় অবিকৃত এই সব দেহ নিয়ে রয়েছে নানা মত। সম্প্রতি এই রহস্যের বেশ কিছুটা সমধান করেছেন বিশেষজ্ঞরা। সামনে এসেছে নানা অজানা তথ্য। জানা যায়, জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক জায়গা থেকে প্রত্নতত্ত্ববিদরা এই ধরনের দেহের খুঁজে পান । ১৮৩৫ সালে প্রথম জুটল্যান্ডে এই বগ বডির হদিশ মেলে। সেই দেহ ছিল একজন মহিলার। যার নাম রাখা হয় হারাল্ডকায়র উওম্যান। কী এই বগ বডি? এই নিয়ে রয়েছে অনেক জল্পনা। সাধারণত এই মৃতদেহগুলি পিট বগের মধ্যে অক্সিজেন এবং পিট শৈবালের…
প্রাচীনকালে ভারত, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ওশেনিয়ায় গহনা ও অন্যান্য ধরনের ব্যক্তিগত অলঙ্করণ হিসেবে কড়ি ব্যবহৃত হত ব্যাপকভাবে। প্রশান্ত আর ভারত মহাসাগরের অগভীর পানিতে প্রচুর পরিমাণে পাওয়া যায় এই ‘সাইপ্রিয়া’ জাতের সামুদ্রিক শামুক বা ‘কড়ি’; একসময় হয়ে ওঠে বাংলার দাস ব্যবসার মূল হাতিয়ার। প্রাচীনকাল থেকেই পূর্ব আফ্রিকা এবং ভারতসহ দক্ষিণ এশিয়ার অনেক দেশে মুদ্রা হিসেবে কড়ি ব্যবহৃত হতো। ধাতব মুদ্রার প্রচলন হওয়ার আগের যুগ ছিল কড়ির যুগ। ‘সাইপ্রিমোনেটা’ বা ‘অর্থকড়ি’, ধাতব মুদ্রা প্রচলনের পরও বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহার হতো এবং ধাতব মুদ্রার পাশাপাশি একটি সমান্তরাল মুদ্রা ব্যবস্থা গঠন করেছিল। প্রকৃতপক্ষে, উনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে কেউ যদি ভারতের…
অস্ট্রেলিয়ায় তেজস্ক্রিয়তা ধারণকারী ছোট একটি ক্যাপসুল হারিয়ে গেছে। অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের এ ঘটনায় সবাইকে ওই ক্যাপসুল দেখলে তা স্পর্শ না করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ক্যাপসুলটির খোঁজ চলছে। হারিয়ে যাওয়া ক্যাপসুলটি বেশ ছোট। ক্ষুদ্র এই ক্যাপসুলের প্রস্থ ৬ মিলিমিটার ও উচ্চতা ৮ মিলিমিটার। কর্তৃপক্ষ জানিয়েছে, ১০-১৬ জানুয়ারি সময়ে ট্রাকে পরিবহনের সময় নিউম্যান শহরের উত্তরে পিলবারার খনি অঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় পার্থের মধ্যবর্তী স্থানে ক্যাপস্যুলটি হারিয়ে যায়। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১২ জানুয়ারি অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের নিউম্যান শহরের একটি খনি থেকে তেজস্ক্রিয় ওই ক্যাপসুল সড়কপথে পরিবহন করা হচ্ছিল। এ সময় সেটি হারিয়ে যায়। গতকাল শনিবার অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের ডিপার্টমেন্ট অব ফায়ার অ্যান্ড ইমারজেন্সি সার্ভিসেস…
ভারত থেকে এখন আমদানি করা হচ্ছে ১ হাজার ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ। গত ২০২১-২২ অর্থবছরে ভারত থেকে যে পরিমাণ বিদ্যুৎ কেনা হয়েছে, তাতে ইউনিটপ্রতি খরচ পড়েছে ৬ টাকা ১১ পয়সা; যা জ্বালানির ঊর্ধ্বমুখী বাজার পরিস্থিতি বিবেচনায় তুলনামূলক সাশ্রয়ী। তবে আদানি গ্রুপের বিদ্যুৎ আমদানি শুরু হলে কেন্দ্রটি থেকে কেনা বিদ্যুতের দাম গড় আমদানি ব্যয় বাড়িয়ে দেবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। বাংলাদেশে বিদ্যুৎ রফতানির জন্য ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গড্ডায় ১ হাজার ৬০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে আদানি গ্রুপ। বিশ্ববাজারে জ্বালানির বাজার বিবেচনায় এ বিদ্যুৎ দেশের গ্রিডে বাণিজ্যিক ভিত্তিতে যুক্ত হলে ইউনিটপ্রতি ব্যয় হবে ১২ থেকে ১৬ টাকার মতো। যদিও উৎপাদন শুরু…
চীন ও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা টি-১০০০ এর মতোই কিন্তু খুব ছোট আকৃতির রোবট তৈরি করেছেন। এই রোবট এমন ধাতুতে তৈরি যা রুম টেম্পারেচারেই গলতে পারে। ফলে উদ্ভাবকরা নিজেদের ইচ্ছেমতো এটি কখন শক্ত থাকবে বা কখন গলে রূপ বদল করবে; সেটা নির্ধারণ করতে পারেন। হলিউডের বিখ্যাত সায়েন্স ফিকশন- টার্মিনেটর ২: জাজমেন্ট ডে’ চলচ্চিত্রের কথা মনে পড়ে কী! যেখানে নায়ক আর্নল্ড শোয়ার্জনেগারের মিশন ছিল- সারা ও জন কনরকে টি-১০০০ নামক খুনি রোবটের হাত থেকে বাঁচানো, যে রোবট ইচ্ছেমতো আকার ধারণ করতে পারত। গুলিতে ছিদ্র হলেও তা জুড়ে যেত সাথে সাথে। খবর এল পাইসের। চীন ও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা টি-১০০০ এর মতোনই কিন্তু খুব ছোট…
চার দশক আগে চট্টগ্রামে ২০০টি পাহাড় ছিল, যার ৬০ শতাংশ, অর্থাৎ ১২০টিই ইতোমধ্যে বিলুপ্ত হয়েছে৷ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খালেদ মেসবাহুজ্জামানের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে৷ গবেষণায় তিনি দেখিয়েছেন, চট্টগ্রামে বর্তমানে টিকে থাকা পাহাড় রক্ষায় জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, সিডিএ সিটি কর্পোরেশন এক হয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করার বিকল্প নেই৷ পাহাড় হচ্ছে পৃথিবীতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার খুঁটির মতো, যা প্রাকৃতিক দুর্যোগ প্রতিহত করার পাশাপাশি মানুষ এবং জীব-বৈচিত্র্যের সুপেয় পানির আধার৷ ক্রমাগত পাহাড় ধ্বংস হয়ে গেলে চট্টগ্রাম মহানগরী পরভূমিতে পরিণত হবে৷ ক্রমবর্ধমান ইট-কংক্রিটের সৃষ্ট উত্তাপ পরিশোধন করার বিকল্প না থাকায় নগরীর তাপমাত্রা অনেক বেড়ে…