…
এডিটর পিক
বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে, ক্ষমতায় এসেছে নির্বাচিত সরকার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রতিশ্রুতিও বারবার দেওয়া হয়েছে।…
Trending Posts
-
সবকিছুর মতামত থাকা কি জরুরি? না জানার স্বাধীনতা ও বুদ্ধিবৃত্তিক সততা
অক্টোবর ১৭, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
জুলাই সনদের এক বছর: সংস্কারের প্রতিশ্রুতি কেন ক্ষমতার রাজনীতিতে আটকে যাচ্ছে?
অক্টোবর ১৭, ২০২৬By নিজস্ব প্রতিবেদক | 0 Comments -
দিল্লিতে বিক্ষোভকারীদের যৌনাঙ্গে লাথি, পোশাক টেনে অপমানের অভিযোগ—কাঠগড়ায় পুলিশ
অক্টোবর ১৫, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
১৯৭৪-এর দুর্ভিক্ষ: ১৫ লাখ মানুষের মৃত্যু ও বঙ্গবন্ধু সরকারের নিষ্ক্রিয়তা
অক্টোবর ১৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
সবকিছুর মতামত থাকা কি জরুরি? না জানার স্বাধীনতা ও বুদ্ধিবৃত্তিক সততা
অক্টোবর ১৭, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
জুলাই সনদের এক বছর: সংস্কারের প্রতিশ্রুতি কেন ক্ষমতার রাজনীতিতে আটকে যাচ্ছে?
অক্টোবর ১৭, ২০২৬By নিজস্ব প্রতিবেদক | 0 Comments -
দিল্লিতে বিক্ষোভকারীদের যৌনাঙ্গে লাথি, পোশাক টেনে অপমানের অভিযোগ—কাঠগড়ায় পুলিশ
অক্টোবর ১৫, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
১৯৭৪-এর দুর্ভিক্ষ: ১৫ লাখ মানুষের মৃত্যু ও বঙ্গবন্ধু সরকারের নিষ্ক্রিয়তা
অক্টোবর ১৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- যেভাবে যুদ্ধ থামিয়ে দিয়েছিলেন নবাব মুর্শিদকুলী খানের কন্যা
- আওয়ামী লীগ বনাম বিএনপি: উন্নয়ন, দুর্নীতি ও জনদুর্ভোগের হিসাব
- আসামে দুই দিনে ১১০০-এর বেশি পরিবার উচ্ছেদ, ১০ মসজিদ ভাঙার দাবি কতটা সত্য?
- নির্বাচিত সরকারেও থামছে না মব সহিংসতা: নেপথ্যে কি রাজনৈতিক প্রশ্রয়?
- সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: প্রবাসীদের নিরাপত্তার দায় কার?
- বাংলাদেশের জুলাই আন্দোলনকে কেন এত ভয় মোদির?
- ৪০ কোটি বছর আগের পাথরে আধুনিক হাতুড়ি! মানব সভ্যতার থেকেও পুরনো
- ইশরাক কি আইনের ঊর্ধ্বে?
Author: ডেস্ক রিপোর্ট
প্রকৃতি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইইউসিএনের ২০১৫ সালের গবেষণা প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে বিলুপ্ত প্রাণীর প্রজাতির সংখ্যা ৩১টি। বাংলাদেশ নিয়ে এই সংস্থার ২০০০ সালের প্রতিবেদনে সংখ্যাটি ছিল ১৩। অর্থাৎ ১৫ বছরে বাংলাদেশ থেকে আঞ্চলিকভাবে বিলুপ্ত হয়ে গেছে অন্তত ১৬টি প্রজাতির প্রাণী। মুলত খাদ্য ও বাসস্থানের সংকট, বন উজাড় করা, অপরিকল্পিত নগরায়নের মতো নানা কারণে প্রতি বছরই পৃথিবী থেকে কোনো না কোনো প্রাণী বিলুপ্ত হয়। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে প্রাণী বিলুপ্ত হওয়ার এই হার আশঙ্কাজনকভাবে বেশি। আইইউসিএন তাদের ২০১৫ সালের হিসেব অনুযায়ী বলছে বাংলাদেশে ১৬০০-এর বেশি প্রজাতির প্রাণী রয়েছে, যাদের মধ্যে ৩৯০টি প্রজাতিই বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। এই প্রজাতিগুলোকে আইইউসিএন লাল তালিকাভুক্ত করেছে।…
মনুসংহিতায় কলিযুগে ব্রাহ্মণদের জন্য গোহত্যা, অশ্বমেধ এবং নরবলিকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। সেই বিধিনিষেধ থেকে এটাই মনে হয় যে, মনুর আগের যুগে অথবা মনুর যুগেও হিন্দুসমাজে নরবলি বেশি না হলেও কিছু কিছু অবশ্যই ঘটত। উজ্জয়িনীরাজ বিক্রমাদিত্যের নামের সঙ্গে জড়িত উপাখ্যান ‘বেতাল-পঞ্চবিংশতি’র সূচনাও একটি কাপালিকের কাহিনীকে অবলম্বন করে হয়েছে বলেই দেখতে পাওয়া যায়। ভারতে হিন্দুরাজত্বের শেষভাগে, গুপ্তোত্তর যুগে, তন্ত্রধর্মের অভ্যুত্থান হয়েছিল বলে ঐতিহাসিকেরা মনে করে থাকেন এবং বামাচারী তান্ত্রিক সাধকেরাই খুব সম্ভবত নরবলিকে আবার শাস্ত্রীয় মহিমায় মণ্ডিত করেছিলেন বলে তারা অভিমত প্রকাশ করেন। খ্রিস্টীয় বারোশো বা তেরোশো শতাব্দীতে রচিত ‘কালিকাপুরাণ’ গ্রন্থে নরবলিদানের শাস্ত্রীয় আচারগুলো বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। উক্ত সময়ে…
সিডনিভিত্তিক জ্বালানিবিশেষজ্ঞ টিম বাকলি বলেছেন, এই চুক্তি অনুসারে বাংলাদেশকে পাঁচ গুণ বেশি দাম দিয়ে আদানি থেকে বিদ্যুৎ কিনতে হতে পারে এবং ‘চুক্তিটি বাংলাদেশের জনগণের টাকায় এশিয়ার সাবেক শীর্ষ ধনীর পকেট ভরার চুক্তি’। তেল, গ্যাস ও খনিজ সম্পদ রক্ষার আন্দোলনের নেতা অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ‘এটি কোনো চুক্তি নয়, বরং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ সহযোগী আদানিকে বাংলাদেশের দেওয়া উপহার।’ রামপাল চুক্তি ছিল একটি বিতর্কিত ও সমালোচিত চুক্তি। সুন্দরবনের কাছে নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ উৎপাদনের এই চুক্তিটির সমালোচনা ছিল প্রধানত দুটি কারণে। এর পরিবেশগত ঝুঁকি এবং এতে অস্বাভাবিক উচ্চমূল্যে ভারতীয় কোম্পানিকে বিদ্যুৎ সরবরাহের অযৌক্তিক সুবিধা দেওয়া। এখন দেখা যাচ্ছে, বিদ্যুতের দাম, বিদ্যুৎ…
উদার গণতান্ত্রিক সূচক ও নির্বাচনভিত্তিক গণতন্ত্রের সূচকে বাংলাদেশের অবস্থা গত বছরের তুলনায় আরও খারাপ হয়েছে। গতবারের তুলনায় বাংলাদেশের অবস্থান এক ধাপ পিছিয়েছে। সুইডেনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ভ্যারাইটিজ অব ডেমোক্রেসির (ভি-ডেম) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। ভি-ডেমের এবারের প্রতিবেদনের শিরোনাম ‘ডিফাইঅ্যান্স ইন দ্য ফেস অব অটোক্রাটাইজেশন’। সাত বছর ধরে বৈশ্বিক শাসনব্যবস্থা নিয়ে ‘গণতন্ত্র প্রতিবেদন’ প্রকাশ করে আসছে সুইডেনের গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের ভি-ডেম ইনস্টিটিউট। ভি-ডেমের এবারের প্রতিবেদনে বলা হয়েছে, উদার গণতান্ত্রিক সূচকে (লিবারেল ডেমোক্রেসি ইনডেস্ক) ১৭৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৭তম। স্কোর শূন্য দশমিক ১১। গতবারের চেয়ে স্কোর কমেছে শূন্য দশমিক ০২। আগেরবার বাংলাদেশের অবস্থান ছিল ১৪৬তম। প্রতিবেদনে ‘নির্বাচনভিত্তিক গণতন্ত্রের…
সৌরজগতের পৃথিবী নামের একমাত্র নীল গ্রহের বয়স ৪.৫ বিলিয়ন বা সাড়ে চার শ কোটি বছর। এ পর্যন্ত প্রাচীনতম যে শিলার খোঁজ পাওয়া গেছে, তার বয়স মাত্র ৪ বিলিয়ন বা চারশ কোটি বছর। ২০১৩ খ্রিষ্টাব্দের অ্যাস্ট্রোবায়োলজি সাময়িকীতে প্রকাশিত খবর থেকে জানা যায়, তন্তু বা সুতার মতো কিছু জীবাশ্ম পাওয়া গেছে। এ জীবাশ্মগুলোকে অণুজীবের জীবাশ্ম বলে মনে করা হচ্ছে। এসব অণুজীব বিশ্বের বুকে বিচরণ করেছে আজ থেকে ৩.৫ বিলিয়ন বছর আগে। তন্তুর মতো এই বস্তুকে হয়তো সূর্যকিরণ থেকে শক্তি সংগ্রহ করার কাজে ব্যবহার করা হতো। গ্রিনল্যান্ডের প্রাচীন কিছু শিলায় এর চেয়েও প্রাচীন জীবনের আলামত পাওয়া গেছে। এতে পাওয়া গেছে ৩.৭ বিলিয়ন বছরের…
ইরানে নতুন করে মেয়েদের স্কুলে স্কুলে বিষাক্ত গ্যাসের হামলা হচ্ছে। সূত্র মতে, ২৬টি স্কুলের শত শত ছাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নভেম্বর মাস থেকে এক হাজারেরও বেশি মেয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে গেছে। তাদের মধ্যে শ্বাসকষ্ট থেকে শুরু করে ক্লান্তি, ঝিমুনির উপসর্গ দেখা গেছে। ইরানে অনেক মানুষ সন্দেহ করছে মেয়েদের স্কুলগুলো যাতে বন্ধ করে দেওয়া হয় সে লক্ষ্যে ইচ্ছা করে গ্যাস ছড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু সরকার এখনও এ ধরণের ষড়যন্ত্র তত্ত্বকে গুরুত্ব দিচ্ছে না। ইরানের ফারস সংবাদ সংস্থা খবর দিয়েছে স্কুলে গ্যাস হামলার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ভাহিদি, প্রেসিডেন্ট রাইসি যাকে এ…
বিগত ১০ লাখ বছরের ইতিহাসে হোমো সেপিয়েন্স খুব কম সময়ই অন্য কোনো মানব প্রজাতির সংস্পর্শে এসেছে। হোমো সেপিয়েন্সের ঊষালগ্নে কোনো এক সময় মাত্র ১০ হাজার নিয়ান্ডারথাল মানব টিকে ছিল পৃথিবীর বুকে। তারা সে সময় যে পরিমাণ জায়গাজুড়ে বিরাজ করেছে, আজকের দিনে সেখানে প্রায় ৮ লাখ মানুষ বসবাস করে। যে সময় থেকে হোমো সেপিয়েন্স একাধিক পরিবারের সমন্বয়ে সমাজ বেধে বসবাস করা শুরু করে তখনও নিয়ান্ডারথালরা বাস করত ছোট ছোট গোষ্ঠী হিসেবে। তাদের এক গোষ্ঠীকে আরেক গোষ্ঠী বিশ্বাস করতে পারত না। ফলে, অনেক সময় তাদের যৌনসঙ্গী খুঁজে পাওয়া কঠিন হত। তবে নিয়ান্ডারথালদের পারিবারিক বন্ধন ছিল খুবই দৃঢ়। তারা নতুন কোনো গোষ্ঠীর মানুষকে…
১৭৮৩ সাল। ওপার বাংলার মান্ডুল গাত গ্রামে সেবার জন্ম নিলো অদ্ভুত এক শিশু। শরীর একটা হলেও যার মাথা দুটো! অদ্ভুত এই শিশুর দুটো মাথার একটা একদম আলাদাভাবে তার মাথার উপরে বসানো। বাবা-মা আগলে রাখলেও ভয় পেয়ে গেলো পুরো গ্রামবাসী। বাবা বুঝলেন, এখানে আর থাকা যাবে না তাদের। আর বড় শহরে যেতে পারলে দুটো পয়সা বাড়তি আয়ও হয়তো করা যাবে তার অদ্ভুত গড়নের ছেলেকে দিয়ে। ব্যস! যেই ভাবা সেই কাজ। স্ত্রী আর ছেলেকে নিয়ে কলকাতায় পাড়ি জমালেন বাবা। ভুল ভাবেননি। আসলেও প্রচুর মানুষ দেখতে এলো তাদের সন্তানকে। পরিবারের জন্য কিছুদিনের মধ্যেই ভালো পরিমাণ টাকা আয় করে দিল ছোট্ট শিশু, না বুঝেই।…
বাংলাদেশে এক বছরের মতো তৃতীয় দফায় বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। প্রতি মাসে মাসে বিদ্যুতের মূল্য সমন্বয়ের যে নীতি নেয়া হয়েছে, তারই আওতায় দুই মাসের মধ্যে তিনবার বিদ্যুতের দাম বাড়ানো হলো। কিন্তু বাড়তি দাম দেয়ার পরেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে কিনা, তা নিয়ে সংশয়ে রয়েছেন মানুষের মধ্যে। একই আশঙ্কা রয়েছে বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট ব্যক্তি এবং বিশ্লেষকদের মধ্যেও। পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বি ডি রহমতউল্লাহ বলছেন, ‘গরমের সময় লোডশেডিং এবারও হবে। তার কারণ হলো, এটার পেছনে যেসব প্রধান সমস্যা, তা তো দূর হয়নি। জ্বালানি সংকট তো থেকেই যাচ্ছে।’ ‘আমাদের দেশে উৎপাদিত গ্যাসের ক্রাইসিস আছে। এলএনজি বা এলপিজি দাম অনেক চড়া, সেই পয়সা…
অস্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় সারা দেশে সাঁড়াশি অভিযান শুরু করতে যাচ্ছে পুলিশ। পুলিশ সদর দপ্তর এই অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে ওই অভিযানের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। সম্প্রতি মহানগর থেকে গ্রাম পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে বিএনপি। এ ছাড়া ৪ মার্চ সব মহানগরের থানা পর্যায়ে পদযাত্রার নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হচ্ছে, এমন কর্মসূচি অব্যাহত রাখবে তারা। এই পরিস্থিতিতে সাঁড়াশি অভিযানের উদ্যোগ নিতে যাচ্ছে পুলিশ। রাজনৈতিক মহলে আলোচনা আছে, বিএনপির আন্দোলন-কর্মসূচি দমাতে পুলিশের সাঁড়াশি অভিযান শুরু হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্রও একই কথা বলেছে। তবে পুলিশ সদর দপ্তর বলেছে, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস…