…
এডিটর পিক
বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে, ক্ষমতায় এসেছে নির্বাচিত সরকার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রতিশ্রুতিও বারবার দেওয়া হয়েছে।…
Trending Posts
-
সবকিছুর মতামত থাকা কি জরুরি? না জানার স্বাধীনতা ও বুদ্ধিবৃত্তিক সততা
অক্টোবর ১৭, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
জুলাই সনদের এক বছর: সংস্কারের প্রতিশ্রুতি কেন ক্ষমতার রাজনীতিতে আটকে যাচ্ছে?
অক্টোবর ১৭, ২০২৬By নিজস্ব প্রতিবেদক | 0 Comments -
দিল্লিতে বিক্ষোভকারীদের যৌনাঙ্গে লাথি, পোশাক টেনে অপমানের অভিযোগ—কাঠগড়ায় পুলিশ
অক্টোবর ১৫, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
১৯৭৪-এর দুর্ভিক্ষ: ১৫ লাখ মানুষের মৃত্যু ও বঙ্গবন্ধু সরকারের নিষ্ক্রিয়তা
অক্টোবর ১৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
সবকিছুর মতামত থাকা কি জরুরি? না জানার স্বাধীনতা ও বুদ্ধিবৃত্তিক সততা
অক্টোবর ১৭, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
জুলাই সনদের এক বছর: সংস্কারের প্রতিশ্রুতি কেন ক্ষমতার রাজনীতিতে আটকে যাচ্ছে?
অক্টোবর ১৭, ২০২৬By নিজস্ব প্রতিবেদক | 0 Comments -
দিল্লিতে বিক্ষোভকারীদের যৌনাঙ্গে লাথি, পোশাক টেনে অপমানের অভিযোগ—কাঠগড়ায় পুলিশ
অক্টোবর ১৫, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
১৯৭৪-এর দুর্ভিক্ষ: ১৫ লাখ মানুষের মৃত্যু ও বঙ্গবন্ধু সরকারের নিষ্ক্রিয়তা
অক্টোবর ১৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- যেভাবে যুদ্ধ থামিয়ে দিয়েছিলেন নবাব মুর্শিদকুলী খানের কন্যা
- আওয়ামী লীগ বনাম বিএনপি: উন্নয়ন, দুর্নীতি ও জনদুর্ভোগের হিসাব
- আসামে দুই দিনে ১১০০-এর বেশি পরিবার উচ্ছেদ, ১০ মসজিদ ভাঙার দাবি কতটা সত্য?
- নির্বাচিত সরকারেও থামছে না মব সহিংসতা: নেপথ্যে কি রাজনৈতিক প্রশ্রয়?
- সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: প্রবাসীদের নিরাপত্তার দায় কার?
- বাংলাদেশের জুলাই আন্দোলনকে কেন এত ভয় মোদির?
- ৪০ কোটি বছর আগের পাথরে আধুনিক হাতুড়ি! মানব সভ্যতার থেকেও পুরনো
- ইশরাক কি আইনের ঊর্ধ্বে?
Author: ডেস্ক রিপোর্ট
টানা এক বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। সর্বাত্মক এই রুশ অভিযান মোকাবিলায় শুরু থেকেই ইউক্রেনকে অস্ত্রসহ সামরিক সহায়তা দিয়ে আসছে কিয়েভের পশ্চিমা মিত্ররা। এর মধ্যে পশ্চিম ইউরোপের শক্তিশালী দেশ জার্মানিও রয়েছে। আর জার্মানির এই পদক্ষেপের বিরুদ্ধে দেশটির রাজধানী বার্লিনে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। জার্মান সরকারের পক্ষ থেকে এই বিক্ষোভের সমালোচনা করা হয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পাশাপাশি তাদের যে মিত্ররা ইউক্রেনে এখন সবচেয়ে বেশি অস্ত্রশস্ত্র পাঠাচ্ছে, জার্মানি তার অন্যতম। এদিকে আলোচনা, উত্তেজনা নয়, এমনটিই দেখা গেছে বিক্ষোভে অংশ নেওয়া একজনের হাতে থাকা প্ল্যাকার্ডে, ভিড়ের মধ্যে থাকা ব্যানারে লেখা ছিল—আমাদের যুদ্ধ নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সামরিক উর্দি,…
মেট্রোরেলের লাইন-৫ নির্মাণে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) কাছে আরও ৩০০ মিলিয়ন (৩০ কোটি) ডলার চায় নির্মাতা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। দেশের প্রথম মেট্রোরেলের গাবতলী থেকে দাশেরকান্দি (এমআরটি-৫ সাউদার্ন রুট) পর্যন্ত অংশ নির্মাণে ৪ দশমিক ৭ বিলিয়ন (৪৭০ কোটি) মার্কিন ডলার ব্যয় হবে। এরমধ্যে ২ দশমিক ৫ বিলিয়ন (২৫০ কোটি) মার্কিন ডলার অর্থায়নে আগ্রহ দেখিয়েছে এডিবি। এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট হিসেবে পরিচিত এ লাইনটি নির্মাণে এডিবি ইতোমধ্যে ২.৫ বিলিয়ন ডলার ঋণের প্রতিশ্রুতি দিয়েছে। আরও ৩০০ মিলিয়ন ডলার সহায়তা দিলে এই প্রকল্পে সংস্থাটির ঋণ দাঁড়াবে ২.৮ বিলিয়ন ডলার। রোববার সকালে এমআরটি লাইন ৫ সাউদার্ন রুটের স্টেকহোল্ডার কন্সালটেশন সভায় ডিএমটিসিএল…
ইতিহাসের পাতায় মেসোপটেমীয় সভ্যতা অমলিন হয়ে আছে তার প্রাচীনত্বের জন্য। প্রাচীন সুমেরীয় সভ্যতাকে বলা যেতে পারে মেসোপটেমীয় সভ্যতার স্রষ্টা। বর্তমান ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী উর্বর স্থানেই গোড়াপত্তন ঘটে সুমেরীয় সভ্যতার। তবে, সুমেরীয়দের আদি অবস্থান সুমের ছিল না। যেহেতু মেসোপটেমিয়ার উর্বর জমি ছিল কৃষিকাজের জন্য যথোপযুক্ত, তাই সুমেরীয়দের একটি দল মেসোপটেমিয়ার উত্তর-পূর্বাঞ্চলের এলামের পাহাড়ি অঞ্চল থেকে মেসোপটেমিয়ার দিকে অগ্রসর হয়েছিল। প্রাচীন এই সুমেরীয়রাই গড়ে তুলেছিল পৃথিবীর প্রাচীনতম শহর এরিদু। মেসোপটেমিয়ার ধ্বংসস্তূপে যে প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া গেছে, তার মধ্যে সবচেয়ে পুরাতন ছিল এরিদু শহরের ধ্বংসাবশেষ। খ্রিষ্টপূর্ব আনুমানিক ৫৪০০ অব্দের দিকে এরিদু শহরের উত্থান বলে বিশেষজ্ঞদের মতামত। উর শহরের ১২ কিলোমিটার…
কুকি চিন ন্যাশনাল আর্মির বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর চলমান অভিযানের প্রভাব থেকে বাঁচতে পালিয়ে ভারতের মিজোরামে আশ্রয় নিয়েছেন পাঁচ শতাথিক বাংলাদেশি। তারা সবাই বান্দরবানের বাসিন্দা। বিবিসির এক খবরে এসব তথ্য জানানো হয়। সূত্র মতে, বাংলাদেশের বান্দরবান থেকে পাঁচশোরও বেশি মানুষ ভারতের মিজোরামে পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন। তারা বলছেন কুকি চিন ন্যাশনাল আর্মির বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী যে অভিযান চালাচ্ছে, তার থেকে বাঁচতেই ভারতে পালিয়ে এসেছেন তারা। বাংলাদেশ পুলিশ অবশ্য বলছে তারা দেশ থেকে পালিয়ে যায়নি, নিরাপত্তা জনিত কারণে কিছু লোকজন চলে গেছে। গত বছরের নভেম্বর থেকে আশ্রয়প্রার্থীরা ভারতে আসতে শুরু করেছেন বলে মিজোরামের এক মন্ত্রী বিবিসিকে জানিয়েছেন। দক্ষিণ মিজোরামের লংৎলাই জেলার পাঁচটি…
ব্যাংকিং খাতে গত জানুয়ারি মাসে অতিরিক্ত তারল্যের পরিমাণ কমেছে ৮,১২৮ কোটি টাকা। বর্তমানে কয়েকটি ব্যাংক তারল্য সংকটে আছে। ব্যাংকাররা বলেন, কেন্দ্রীয় ব্যাংকের ব্যাপক ডলার বিক্রি, কম আমানত রেট, ডলারের রেট ব্যাপক বৃদ্ধি ও কয়েকটি ব্যাংকের ঋণ কেলেঙ্কারি, গ্রাহকের নগদ অর্থ উত্তোলনে ব্যাংকগুলোর অতিরিক্ত তারল্য কমছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুন মাসে ব্যাংকগুলোতে অতিরিক্ত তারল্যের পরিমাণ ছিল ২ লাখ ৩ হাজার ৪৩৫ কোটি টাকা; এরপর তা কমতে কমতে জানুয়ারিতে এসে ঠেকে ১ লাখ ৩৭ হাজার ৬০০ কোটি টাকায়। অক্টোবরের ১.৬৯ লাখ কোটি টাকা থেকে পরের মাসেই তারল্যের পরিমাণ দ্রুত নেমে দাঁড়ায় ১.৫৩ লাখ কোটি টাকায়। প্রসঙ্গত, নামে-বেনামে ঋণ বিতরণের খবর প্রচারিত…
পৃথিবীটা গোলাকার। প্রায় দুই হাজার বছরেরও আগে মানুষ এই সত্যটা আবিষ্কার করেছে। টেলিস্কোপ আবিষ্কারের পর বিজ্ঞানীরা দেখেছেন, শুধু পৃথিবীই নয়, কিছু ব্যতিক্রম ছাড়া চাঁদ–সূর্য এবং গ্রহ–নক্ষত্র–উপগ্রহসহ মহাকাশের বেশিরভাগ বস্তুই গোলাকার। চলতি বছরের শুরুর দিকে নাসা জানিয়েছিল, তারা ৫ হাজার এক্সোপ্ল্যানেটের তালিকা তৈরি করে ফেলেছে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এই বিপুল সংখ্যক গ্রহের সবগুলোই গোলাকার! কোন ঘনকাকার, পিরামিড বা বিষম আকারের গ্রহের দেখা বিজ্ঞানীরা পাননি। পৃথিবী সহ ব্রহ্মাণ্ডের সব গ্রহই দেখতে গোলাকার, কারণ জানাচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরাই আকৃতিকে বলা হয় ওব্লেট স্পেরয়েড। টেলিস্কোপ আবিষ্কারের পর বিজ্ঞানীরা দেখেছেন, শুধু পৃথিবীই নয়, কিছু ব্যতিক্রম ছাড়া চাঁদ–সূর্য এবং গ্রহ–নক্ষত্র–উপগ্রহসহ মহাকাশের বেশিরভাগ বস্তুই গোলাকার। বর্তমানে বিজ্ঞানীরা গ্যালাক্সি…
বিজ্ঞানীরা বলেন, মানুষের আবাস প্রথমে আফ্রিকার দক্ষিণ অংশে সীমাবদ্ধ ছিল। সেখানে লাখখানেক বছর থাকার পর ধীরে ধীরে এশিয়া, উত্তর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়াসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। সে সময় তো আর গাড়িঘোড়া ছিল না। হেঁটেই চলতে হতো। কীভাবে এটা সম্ভব হয়েছিল? আর কত দিনইবা লেগেছিল? আফ্রিকা থেকে কেনইবা মানুষ হাঁটা ধরল অন্যান্য দেশে ছড়িয়ে পড়তে? মাত্র ৪০ বছর আগে উত্তরা, বসুন্ধরা, বাসাবো, খিলগাঁও এসব এলাকায় কোনো মানুষ ছিল না, অধিকাংশ এলাকা ছিল বিল, পানির নিচে। মাত্র ৩০০ বছর আগে কলকাতা মেগা সিটিতে তেমন লোকালয় ছিল না। আজ বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটির বেশি, ৫০ বছর আগে ছিল সাড়ে সাত কোটি, এভাবে যদি…
বিশ্বের একক কর্তৃত্ব এবং একক সুপার পাওয়ার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আভিজাত্য তা খর্ব হতে বসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রই বিশ্বের সর্বসর্বা, মার্কিন প্রেসিডেন্ট বিশ্বনেতা- এই ধারণাটি যে প্রচলিত ছিলো তাতে চিড় ধরছে। ধারণা করা হচ্ছে যে, চলতি দশকেই বিশ্ব নেতৃত্ব হারাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আর এর সাথেই পতন ঘটবে পশ্চিমা সাম্রাজ্যেরও। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজের ঘরের সমস্যা দূর করার জন্য অন্য রাষ্ট্রগুলোকে জিম্মি হিসেবে ব্যবহার করছে, পুরো বিশ্বকে অশান্ত করছে। যে দেশটি বিশ্বনেতা, তা এমন হতে পারে না বলেও আন্তর্জাতিক বিশ্লেষকরা মনোভাব ব্যক্ত করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শীতল যুদ্ধের যুগে প্রবেশ করে বিশ্ব। একদিকে সমাজতান্ত্রিক বিশ্ব, অন্যদিকে পুঁজিবাদী…
ওড়িশার বালাসরে ছোট্ট শহর চাঁদিপুর। এখানেই আছে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র। এখান থেকেই উৎক্ষেপণ হয়েছে ব্রহ্মা, তেজস, অগ্নির মতো মিসাইলগুলো। পাকিস্তান হানা দিয়েছে এই কেন্দ্রে। রীতিমতো হানিট্র্যাপ বিছিয়ে, যৌনতার প্রলোভন দেখিয়ে হস্তগত করে নিয়েছে নানা গুরুত্বপূর্ণ তথ্য। এই কাজে সহায়তা করেছে সোশ্যাল মিডিয়া। ফেসবুকে সুন্দরী মহিলার ছবি দিয়ে ভুয়ো অ্যাকাউন্ট খুলেছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর দুই এজেন্ট। বন্ধুত্ব পাতিয়েছিল ভারতীয় বায়ুসেনার এক কর্তার সঙ্গে। সেই ফাঁদে পড়ে তথ্য পাচারের দায়ে বৃহস্পতিবার গ্রেফতার হতে হল ওই বায়ুসেনা অফিসারকে। দিল্লি পুলিশের হাতে ধৃত অফিসারের নাম অরুণ মারওয়া। ঘটনার সূত্রপাত মাস কয়েক আগে। ফেসবুকের দুই ফেক প্রোফাইল থেকে ভারতীয় বায়ুসেনা কর্তার সঙ্গে চ্যাটিং শুরু…
অবাক কাণ্ড ঘটালেন এক বিজ্ঞানী। ২৬০ কোটি বছরের পুরোনো পানি তিনি পান করে বসেছেন! তাকে এমন কাজ করতে দেখে অবাক সবাই। কিন্তু কেমন ছিল সেই প্রাগৈতিহাসিক পানির স্বাদ? ঘটনাটি যদিও ২০১৩ সালের। তবে সম্প্রতি জানা গেছে। আর তাকে এমন কাজ করতে দেখে অবাক হয়েছিলেন সবাই। পানির অপর নাম জীবন। তাই তো দৈনন্দিজন জীচনের পানির ব্যবহার অপিহার্য। পানি ব্যবহারে সবচেয়ে সর্তক থাকতে ফুটিয়ে বা ফিল্টার করে তা পান করার হয়। কয়েকদিনের জমাট থাকা পানি কেউ পান করতে চায় না। তাই সবাইকে অবাক করে দিয়ে এই বিজ্ঞানী ২শ’ ৬০ কোটি বছরের পুরোনো পানি পান করে বসেছেন! কিন্তু কেমন ছিল সেই প্রাগৈতিহাসিক পানির…