…
এডিটর পিক
বাংলাদেশের আটটি পোশাক কারখানায় ছয় মাসের তথ্য বিশ্লেষণ করে গবেষকেরা বলছেন, অতিরিক্ত তাপ গড়ে বার্ষিক…
Trending Posts
-
প্রাগৈতিহাসিক মায়েরা হাজার বছর আগে কীভাবে সন্তান জন্ম দিতেন?
সেপ্টেম্বর ২৫, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
কারখানা ঠান্ডা রাখার খরচ চার বছরেই উঠে আসবে: তবু বাংলাদেশের পোশাকশ্রমিকেরা তাপে পুড়ছেন কেন?
সেপ্টেম্বর ২৫, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
জামায়াতে ইসলামী: আ জার্নি বাই রিলিজিয়ন, ফ্রম যুদ্ধাপরাধ টু প্রধান বিরোধী দল
সেপ্টেম্বর ২৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
প্রাগৈতিহাসিক মায়েরা হাজার বছর আগে কীভাবে সন্তান জন্ম দিতেন?
সেপ্টেম্বর ২৫, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
কারখানা ঠান্ডা রাখার খরচ চার বছরেই উঠে আসবে: তবু বাংলাদেশের পোশাকশ্রমিকেরা তাপে পুড়ছেন কেন?
সেপ্টেম্বর ২৫, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
জামায়াতে ইসলামী: আ জার্নি বাই রিলিজিয়ন, ফ্রম যুদ্ধাপরাধ টু প্রধান বিরোধী দল
সেপ্টেম্বর ২৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- ভোটার তালিকা থেকে বাদ ২৭ লাখ, আপিলে ২২ লাখ: পশ্চিমবঙ্গে ভোটাধিকার কি অ্যালগরিদমের হাতে?
- ক্রুড বোমা নিয়ে মন্তব্য: পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত, বললেন ডিএমপি কর্মকর্তা
- কারখানা ঠান্ডা রাখার খরচ চার বছরেই উঠে আসবে: তবু বাংলাদেশের পোশাকশ্রমিকেরা তাপে পুড়ছেন কেন?
- প্রাগৈতিহাসিক মায়েরা হাজার বছর আগে কীভাবে সন্তান জন্ম দিতেন?
- ঘর থেকে স্কুল, মক্তব-মাদ্রাসা—শিশুর নিরাপত্তার জায়গাগুলোতেই কেন নির্যাতন?
- ইরান যুদ্ধই ট্রাম্পকে হারাবে সামনের নির্বাচনে
- কলকাতায় ৮ বছর বাসভাড়া, তেলের দাম না বাড়লেও বাংলাদেশে কেন বারবার বাড়ে?
- মুখের দুর্গন্ধ: ভয় আর লজ্জাকে পণ্যে পরিণত করে লোকসান থেকে লাভের পাহাড়
Author: নিজস্ব প্রতিনিধি
হেফাজতে ইসলামীর ডাকে বিগত হরতালে কর্মীদের সহিংসতায় ক্ষুব্ধ হয়ে হেফাজতে ইসলামের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমির আব্দুল আউয়াল। বিশিষ্ট আলেম জনাব আব্দুল আউয়াল হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটির আমির এবং নারায়ণগঞ্জে অবস্থিত রেলওয়ে জামে মসজিদের খতিব। তাঁর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়োর পর নেটিজেনদের মধ্যে সেটা নিয়ে তুমুল আলোচনাও চলেছ। সোমবার রাতে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় রেলওয়ে জামে মসজিদের আয়োজনে শবে বরাতের আলোচনায় উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তিনি আর হেফাজতের সঙ্গে না থাকার ঘোষণা দেন। উল্লেখ্য যে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় বিক্ষোভ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে ২৭ মার্চ হরতাল ডেকেছিল হেফাজতে ইসলাম। ওই…
বিএনপির কেন্দ্রীয় কমিটির পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে নগর বিএনপি বিক্ষোভ সমাবেশ করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ২০ জন আহত ও ১৫ জন বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার(২৯ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে কাজীর দেউড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের পর দলটির মহানগর কমিটির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনকে আজ সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার নগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্করের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নগর দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় এবং পরবর্তী বিক্ষোভ পরবর্তী সমাবেশ শুরু করে।…
সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘা এখনো শুকোয়নি। হিন্দু ধর্মের অনুসারী সংখ্যালঘুরা এখনো আতঙ্কে দিন কাটাচ্ছে। শাল্লারে হিন্দু অধ্যুষিত এলাকায় আক্রমণের ঘা শুকানোর আগেই মাগুরায় আরেক আতঙ্ক দেখা দেয়। ইসলাম ধর্ম গ্রহণ করে হিন্দু থেকে মুসলিম হওয়ার আহ্বান জানিয়ে মাগুরার শ্রীপুর উপজেলার চরগোয়ালদহ ও মালাইনগর গ্রামে ৫০-এর অধিক হিন্দু বাড়িতে কারা যেন চিঠি পাঠায়। এসবের রেশ কাটতে না কাটতেই দেশজুড়ে শুরু হয় হেফাজত ইসলামের মোদিবিরোধী বিক্ষোভ কর্মসূচি। এতে সারাদেশে হেফাজত কর্মীরা ব্যাপক তাণ্ডব চালায়, আগুনে পুড়িয়ে দেয় বিভিন্ন স্থাপনাসহ ঐতিহ্যবাহী স্থানগুলো। এসবের মাঝে হিন্দু সম্প্রদায়ের লোকজন আতঙ্কে দিন কাটালে এরইমধ্যে মাগুরায় আরেক নৃশংসতার খবর পাওয়া…
হেফাজতে ইসলামের ডাকা হরতালে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছেন হরতাল-সমর্থকরা। এ সময় স্থানীয় প্রেসক্লাবে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাণ্ডবের পর ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রামগামী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ পৈরতলা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে হামলা ও ভাঙচুর করেছে হেফাজতে ইসলামের কর্মী সমর্থকরা। ইটপাটকেলের আঘাতে ট্রেনের ভেতরে থাকা অন্তত ১০ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। হরতালকে কেন্দ্র করে সেখানে বন্ধ রয়েছে দোকান পাটসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়াও আঞ্চলিক ও মহাসড়কে…
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ও বিজিবির সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। এতে জেলার বিভিন্ন স্থানে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই হেফাজতের কর্মী বলে দাবি করেছেন তাদের স্বজনরা। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ শনিবার(২৭ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কুমিল্লা–সিলেট মহাসড়কের নন্দনপুর এলাকায় পুলিশ–বিজিবির সঙ্গে হেফাজতে ইসলামের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ছাড়া শহরের কান্দিরপাড়া এলাকায় ছাত্রলীগ ও মাদ্রাসাছাত্রদের মধ্যে সংঘর্ষের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক মাদ্রাসাছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তিরা হলেন নন্দনপুর হারিয়া গ্রামের আবদুল লতিফ মিয়ার ছেলে ওয়ার্কশপের দোকানি জুরু…
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে ঢাকায় বায়তুল মোকাররমে সংঘর্ষের প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতের উদ্যোগে ব্যাপক বিক্ষোভ ও ভাঙচুর হয়েছে। বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে হাসপাতাল সুত্রে জানা গেছে। আজ বিকেল ৫টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্রে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। হাটহাজারী থেকে ৪ জন গুলিবিদ্ধ ব্যক্তিকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তাদের পরিচয় এখনো জানা যায়নি। তবে হেফাজত মৃত ব্যক্তিদের তাদের কর্মী বলে প্রাথমিকভাবে দাবী করেছেন। নিহতরা হলেন- হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থী রবিউল, মেহরাজ, জামিল…
যুক্তরাজ্য প্রবাসীর স্ত্রীকে যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত হয়েছেন পুলিশের নায়েক মো. নুর আলম। এছাড়া তার বিরুদ্ধে চিহ্নিত মাদকসেবী ও ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত ইয়াবা সেবনের অভিযোগ রয়েছে। তিনি সুনামগঞ্জ জেলা প্রশাসকের বাসভবনের গার্ড হিসেবে কর্মরত ছিলেন। এসব অভিযোগ উঠলে তাকে ক্লোজ করে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ৮ মার্চ সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক আদেশে তাকে বরখাস্ত করা হয়। পুলিশ সুপার মো. মিজানুর রহমান জাতীয় এক দৈনিককে এসব তথ্য নিশ্চিত করেছেন। জাতীয় দৈনিক যুগান্তরের মাধ্যমে জানা যায়, বড় বোনকে সঙ্গে নিয়ে গত বছরের ২২ আগস্ট র্যাব অফিসে ফেসবুকের ফেক আইডি সংক্রান্ত…
দেশের বিভিন্ন স্থান থেকে পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসা অব্যাহত রয়েছে। কোথাও কোথাও মাদকের সাথে সংশ্লিষ্টতা থাকার অভিযোগ আসে পুলিশের বিরুদ্ধে, কোথাওবা অস্ত্র বিক্রয়কারী হিসাবে, কোথাওবা ঘুষ গ্রহণের অভিযোগ, অনিয়ম দুর্নীতির অভিযোগ, পুলিশের নেতৃত্বে মাদক পাচার চক্র গড়ে ওঠার অভিযোগ, চুরি ডাকাতি ইত্যাদি হেন কোনো অপরাধ নেই যা পুলিশ শব্দটির সাথে জুড়ে বসে নাই। প্রতিদিনই পুলিশের বিরুদ্ধে এমনসব অভিযোগ আসে। আজও তেমনি একটি ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদেশি পিস্তল ও ফেনসিডিলসহ পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) ও তার দুই সহযোগীকে আটক করেছে র্যাব। আজ সোমবার(২৩ মার্চ) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় তাদের র্যাব-৩ এর একটি দল আটক করে।…
সাম্প্রতিক সময়ে সাম্প্রাদায়িক আগুন স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়েছে। মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে সাম্প্রদায়িকতার অভিযোগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন ঠেকাতে দেশের মৌলবাদী গোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণির একদিকে যেমন আন্দোলন মিছিল হচ্ছিল অন্যদিকে দেশে বিষের মতো ছড়িয়ে পড়ছিল সংখ্যালঘু নির্যাতন। সুনামগঞ্জের শাল্লারে সংখ্যালঘুদের আক্রমণ করার পরই মাগুরায় বেনামে চিঠি দিয়ে হিন্দু সম্প্রদায়কে ধর্মান্তরিত হওয়ার আহ্বান জানানো সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক আগুন ছড়িয়ে পড়ছিল। এবার শোনা গেল রাজবাড়ীর কালুখালী উপজেলায় সংখ্যালঘু অধ্যুষিত খাগজানা গ্রামে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার(২০ মার্চ) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের এই হামলায় রাম সাহা, সুদেব কর্মকার ও সেন্টু কর্মকার নামে তিনজন আহত হয়েছেন। হামলার ঘটনায়…
সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘা এখনো শুকোয়নি। হিন্দু ধর্মের অনুসারী সংখ্যালঘুরা এখনো আতঙ্কে দিন কাটাচ্ছে। শাল্লারে হিন্দু অধ্যুষিত এলাকায় আক্রমণের ঘা শুকানোর আগেই মাগুরায় আরেক আতঙ্ক দেখা দিয়েছে। ইসলাম ধর্ম গ্রহণ করে হিন্দু থেকে মুসলিম হওয়ার আহ্বান জানিয়ে মাগুরার শ্রীপুর উপজেলার চরগোয়ালদহ ও মালাইনগর গ্রামে ৫০-এর অধিক হিন্দু বাড়িতে কারা যেন চিঠি পাঠিয়েছে। গতকাল শুক্রবার(১৯ মার্চ) রাতের আধারে ৫০টির বেশি হিন্দু বাড়িতে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণের আহ্বান জানিয়ে উড়ো চিঠি দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা। রাতের বেলায় মাথায় হেলমেট পরে পরিচয় গোপন রেখে একই ধরনের চিঠির ঘটনায় ওই এলাকায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ উৎকন্ঠা ও…