…
এডিটর পিক
ভারতের রাজধানী দিল্লির যন্তর-মন্তর কেবল একটি রাস্তা কিংবা নির্দিষ্ট কোনো প্রতিবাদস্থলের নাম নয়। কয়েক দশক…
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ককরোচের প্রতিবাদে দিল্লির অস্বস্তি: তরুণদের আন্দোলন, সরকারের নিয়ন্ত্রণ ও বিরোধীদের হিসাব
অক্টোবর ১১, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ককরোচের প্রতিবাদে দিল্লির অস্বস্তি: তরুণদের আন্দোলন, সরকারের নিয়ন্ত্রণ ও বিরোধীদের হিসাব
অক্টোবর ১১, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- বাংলাদেশ পথ দেখিয়েছে, নেহার বক্তব্যে ভারতের সরকার পতনের আতঙ্কে বিজেপি
- উচ্চশিক্ষার বারোটা বাজল যেভাবে
- দিল্লিতে বিক্ষোভকারীদের যৌনাঙ্গে লাথি, পোশাক টেনে অপমানের অভিযোগ—কাঠগড়ায় পুলিশ
- মোদীর ভারতে প্রতিবাদের জায়গাতেও তালা! যন্তর-মন্তর বন্ধের সিদ্ধান্তে গণতন্ত্র নিয়ে নতুন বিতর্ক
- কলম্বাসের ৫০০ বছর আগে যারা আমেরিকা আবিষ্কার করেছিল
- বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
- সৌদির শত কোটি ডলারের প্রতিরক্ষাব্যবস্থা কেন হুতিদের হামলা থেকে হাজিদের বাঁচাতে পারছে না?
- আর্কটিক ও অ্যান্টার্কটিকার অন্যপাশে কী আছে?
Author: নিজস্ব প্রতিনিধি
পুলিশের বিরুদ্ধে অভিযোগের পাল্লা দিনদিন বেড়েই চলেছে। এসব অভিযোগের মধ্যে ঘুষ, হয়রানি, নারী নির্যাতন, চাঁদা দাবি বা আদায় ছাড়াও পুলিশ সদস্যদের বিরুদ্ধে জীবননাশের হুমকির অভিযোগও রয়েছে। এবার জানা গেল চাহিদা মতো ঘুষের টাকা দিতে না পারার অভিযোগে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক থেকে শতাধিক ধান কাটা শ্রমিকসহ তাদের বহনকারী দুটি ট্রাক আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে মহাসড়কের এলেঙ্গা থেকে ট্রাক দুটি আটক করা হয়। পুলিশকে প্রত্যাশা অনুযায়ী উৎকোচ না দেওয়ায় তারা ট্রাকটি আটক করেন বলে অভিযোগ করেছেন চালকরা। সংবাদ মাধ্যম যুগান্তরের মাধ্যমে জানা যায়, ধানকাটা শ্রমিকদের আটকে রাখার কারণে খোলা আকাশের নিচে দুর্ভোগে রাত কাটিয়েছেন শ্রমিকরা। এ ছাড়াও ধান…
মহামারি করোনায় বিপর্যস্ত গোটা দেশ। একদিকে করোনার ছুবলে মানুষ প্রাণ হারাচ্ছে, অন্যদিকে সারাদেশে লকডাউনের কারণে মানুষের জীবন জীবিকায় নেমে এসেছে জটিলতা। এমন সময়েও আওয়ামী লীগ নেতাদের দৌরাত্মা কমেনি। কমেনি তাদের ক্ষমতার দাপট দেখিয়ে সহিংসতা। থানা পুলিশের সামনেই নিজেদের দাপট দেখাচ্ছে। এমনকি এলোপাথাড়ি মারধর করে খুন করার ঘটনাও ঘটাচ্ছে। এমনি এক ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গায়। জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম থানার সামনেই ইস্রাফিল মোল্লা (৮০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে মেরেছেন। আজ শুক্রবার(১৬ এপ্রিল) দুপুরে দামুড়হুদা মডেল থানায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে জেলাজুড়ে সব মহলেই তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামী…
করোনা উর্ধ্বগতি ঠেকাতে সারাদেশের শুরু হয়েছে ৮ দিনের সর্বাত্মক লকডাউন। জয়পুরহাটেও একই পরিস্থিতি। এই লকডাউনে বিধিনিষেধ বাস্তবায়নের দায়িত্বে থাকা তিন ট্রাফিক পুলিশকে মারধর করেছে লকডাউন অমান্যকারী একদল যুবক। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে লকডাউনে দায়িত্ব পালনের সময় শহরের বিআইডিসি মোড় এলাকায় তিন ট্রাফিক পুলিশকে মারধর করেছে স্থানীয় কয়েকজন যুবক। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে বলে জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান জানিয়েছেন। আটকরা হলেন জয়পুরহাট পৌর শহরের বুলুপাড়ার ফকির মণ্ডলের ছেলে সান্টু মণ্ডল (৩৫), সাহেব পাড়ার মোসলেম উদ্দিনের ছেলে চঞ্চল হোসেন (৩০), রুপনগরের সোলায়মান আলীর ছেলে সাগর হোসেন (৩৫) ও গুলশান মোড়ের শফিকুল ইসলামের ছেলে আশিকুর রহমান (৩০)। এ…
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলা ও সংক্রমণ রোধে গতকাল থেকে দেশজুড়ে ৮ দিনের ‘কঠোর লকডাউন’ শুরু হয়েছে। গতকাল বুধবার (১৪ এপ্রিল) ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এই লকডাউনে চলাচলে বিধি-নিষেধ মানতে বাধ্য করতে মাঠে আছে সিভিল প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আর এদিকে সরকারি সিদ্ধান্ত অমান্য করে লকডাউনের মধ্যে প্রথম রমজানে ইফতার ও নৈশ ভোজের আয়োজন করেন নোয়াখালীর হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন। বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা অফিসার্স ক্লাবে এই পার্টির আয়োজন করেন তিনি। এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ প্রায় শতাধিক লোক উপস্থিত ছিলেন। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ কয়েকজন সপরিবারে উপস্থিত ছিলেন। লকাডাউনের…
ধারের টাকা পরিশোধের জন্য মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্নহননের পথ বেছে নিয়েছেন চট্টগ্রামের আল ফালাহ ব্যাংকের ম্যানেজার আব্দুল মোরশেদ চৌধুরী। গত ৭ এপ্রিল চট্টগ্রামের পাচলাইশের হিলভিউ আবাসিক এলাকার নাহার ভবন থেকে এই ব্যাংক কর্মকর্তা মোরশেদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পারিবারিক সুত্রে জানা যায়, শুরুতে শেয়ার ব্যবসা পরে আমদানি-রপ্তানি ব্যবসা করতে আপন ফুফাতো ভাই সাকিব থেকে ১২ কোটি ৬০ লাখ ১৫ হাজার টাকা ধার নিয়েছিলেন চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ শাখার আল ফালাহ ব্যাংকের ম্যানেজার আব্দুল মোরশেদ চৌধুরী। এই টাকার বিপরীতে ১৮ কোটি ৯৯ লাখ টাকা পরিশোধও করেছিলেন। একই ভাবে অন্য ফুফাতো ভাই জাবেদ ইকবাল থেকে ১২ কোটি ৩০ লাখ…
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন থানায় হামলার প্রেক্ষিতে হামলাসহ যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে সিলেট জেলা ও মহানগরের সব থানায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ ও জেলার সব থানায় লাইট মেশিনগান (এলএমজি) পোস্ট বসানো হয়েছে। সেই সঙ্গে ঝুঁকি বিবেচনায় প্রতিটি থানায় ৩০ থেকে ৫০ জন সদস্য মোতায়েন করা হয়েছে। তবে পুলিশের এভাবে জায়গায় জায়গায় মেশিন গান তাক করে বসে থাকার ঘটনায় এলাকাগুলোতে আতঙ্ক বিরাজ করছে। জানা যায়, সিলেটের ১৭টি থানাসহ পুলিশ ফাঁড়ি ও পুলিশ তদন্ত কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নগরের ছয়টি থানা, চারটি ফাঁড়িসহ প্রতিটি পুলিশ স্থাপনায় বাঙ্কার তৈরি করে সেখানে বসানো হয়েছে অত্যাধুনিক অটোমেটিক…
গুজব ছড়িয়ে সালথার সোনাপুর ইউনিয়নে তাণ্ডব চালিয়েছে কয়েক হাজার মানুষ। আগুন আর ভাঙচুরের প্রতিযোগিতায় হাজার হাজার মানুষ। গত সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত অব্দি সালথায় ঘটে যাওয়া এ ঘটনায় নিহত হয়েছেন একজন। আহত হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অন্তত ৩০ জন। ঘটনার আগে পুলিশের গুলিতে অনেকে মারা গেছে, এমন গুজব ছড়ানো হয়। আবার গুজব ছড়ানো হয়, মাদ্রাসার মুহতামিমকে গ্রেফতার করা হয়েছে। এদিন গুজব ছড়িয়ে হামলা চালানো হয় ফরিদপুরের সালথা থানা, উপজেলা কমপ্লেক্সসহ বিভিন্ন সরকারি কার্যালয় ও আবাসিক ভবনে। আগুন দেওয়া হয় কার্যালয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (এসি ল্যান্ড, ভূমি) গাড়িতে। ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে…
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ‘রয়েল’ রিসোর্টে নারীসহ হেফাজত ইসলামে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করার ঘটনার লাইভ করা স্থানীয় এক সাংবাদিকের বাড়িতে হেফাজতের কর্মীরা হামলা চালিয়েছে। এ সময় ওই সাংবাদিককে পিটিয়ে আহত করার পাশাপাশি তার ঘরের আসবাব ভাঙচুর করা হয়েছে। গতকাল সোমবার(৫ এপ্রিল) রাতে তাকে আহত অবস্থায় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর ভান্টি চর এলাকায় সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক হাবিবুর রহমান ‘চ্যানেল এস’ নামের একটি বেসরকারি সংবাদমাধ্যমের সোনারগাঁ প্রতিনিধি। হাবিবের ছোট ভাই মোফাজ্জল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ঘরে ঘুমন্ত অবস্থায় ছিল আমার বড় ভাই হাবিব। রাত সাড়ে ৯টার…
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মামুনুল হকের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন ওরফে ফয়েজ মারজানকে। সংগঠনের ‘শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত’ থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। ফয়েজ মারজান সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার গ্রামের আমির আলীর ছেলে। তিনি জাউয়াবাজার ডিগ্রি কলেজে পড়াশোনা করেছেন। বহিষ্কারের বিষয়ে কোনও কথা বলতে রাজি হননি তিনি। সোমবার (৫ এপ্রিল) রাতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকায় ফয়েজ মারজানকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।…
পাবনায় শাহজাহান আলী (৩৫) নামে এক যুবদল নেতার নিখোঁজের চারদিন পর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ এপ্রিল) বিকেলে আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে। সোমবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার দেবোত্তর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের টয়লেটের হাউজ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাজাহান পাবনা শহরের শালগাড়ীয়া এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে এবং নয়ন ফটোস্ট্যাটের মালিক। তিনি জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। স্থানীয় সুত্রে জানা যায়, গঙ্গারামপুর গ্রামের আবুল কাশেমের বাড়ির পেছনে টয়লেটের হাউজ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার…