…
এডিটর পিক
ভারতের রাজধানী দিল্লির যন্তর-মন্তর কেবল একটি রাস্তা কিংবা নির্দিষ্ট কোনো প্রতিবাদস্থলের নাম নয়। কয়েক দশক…
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ককরোচের প্রতিবাদে দিল্লির অস্বস্তি: তরুণদের আন্দোলন, সরকারের নিয়ন্ত্রণ ও বিরোধীদের হিসাব
অক্টোবর ১১, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ককরোচের প্রতিবাদে দিল্লির অস্বস্তি: তরুণদের আন্দোলন, সরকারের নিয়ন্ত্রণ ও বিরোধীদের হিসাব
অক্টোবর ১১, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- বাংলাদেশ পথ দেখিয়েছে, নেহার বক্তব্যে ভারতের সরকার পতনের আতঙ্কে বিজেপি
- উচ্চশিক্ষার বারোটা বাজল যেভাবে
- দিল্লিতে বিক্ষোভকারীদের যৌনাঙ্গে লাথি, পোশাক টেনে অপমানের অভিযোগ—কাঠগড়ায় পুলিশ
- মোদীর ভারতে প্রতিবাদের জায়গাতেও তালা! যন্তর-মন্তর বন্ধের সিদ্ধান্তে গণতন্ত্র নিয়ে নতুন বিতর্ক
- কলম্বাসের ৫০০ বছর আগে যারা আমেরিকা আবিষ্কার করেছিল
- বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
- সৌদির শত কোটি ডলারের প্রতিরক্ষাব্যবস্থা কেন হুতিদের হামলা থেকে হাজিদের বাঁচাতে পারছে না?
- আর্কটিক ও অ্যান্টার্কটিকার অন্যপাশে কী আছে?
Author: নিজস্ব প্রতিনিধি
ডিজিটাল নিরাপত্তা আইন সাধারণ মানুষের গলার কাঁটা হয়ে গেলেও এর পুরো সুবিধা ভোগ করছে ক্ষমতাসীনরা। পান থেকে একটু চুন খসে পড়লেই মামলা দিয়ে দিচ্ছে আর পুলিশও অন্যান্য মামলার চেয়ে অধিক আগ্রহ নিয়েই গ্রেপ্তারে এগিয়ে আসছে। ক্ষমতাসীন দল ও প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো কিছু বলতে গেলেই লোকজন জড়িয়ে যাচ্ছে মামলায়। এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একজনের পোস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করে কটুক্তির অভিযোগে জয়পুরহাটের কালাইয়ে আমানুল্লাহ আমান (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গতকাল বুধবার (২১ এপ্রিল) রাতে কালাই উপজেলার বিয়ালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে কালাই পুলিশ স্টেশনের…
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গোন্ডামারা ইউনিয়নে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পুলিশের গুলিতে আহত আরও এক শ্রমিক মারা গেছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে বিক্ষোভে সংঘর্ষের ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬-এ। নিহতের নাম শিমুল আহমেদ (২২)। সে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বরইতলা এলাকার আবদুল খালেকের ছেলে। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল হক ভুঁইয়া গণমাধ্যমকে বলেন, আহত শ্রমিকদের মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি পেটে গুলিবিদ্ধ ছিলেন। তিনি বলেন, ‘যেদিন হাসপাতালে আনা হয়েছিল সে দিন প্রথমে ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।…
২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে বিরোধিতা করে হেফাজতে ইসলামের হরতালের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এজন্য হেফাজতে ইসলামের অনেক নেতাকর্মীই গ্রেপ্তার হয়েছেন। এবার জানা গেলো, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নে হেফাজতে ইসলামের তাণ্ডবের নেতৃত্বে ছিলেন স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তালেবের তিন ছেলে। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ইতোমধ্যে এ-সংক্রান্ত ভিডিও ফুটেজ পুলিশের হাতে এসেছে। তিন ছেলের মধ্যে এক ছেলেকে মামলার এজাহারভুক্ত আসামি করেছে সরাইল থানা পুলিশ। উপজেলার অরুয়াইল ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আবু তালেবের তিন ছেলে হেফাজতের ওই হামলায় নেতৃত্ব দেন বলে পুলিশের কাছে তথ্যপ্রমাণ…
করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সরকার ২১ তারিখ পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে। রোজায় লকডাউন নিম্নবিত্ত মানুষের জীবনে নিয়ে এসেছে চরম দুর্ভোগ। করোনা ভাইরাস আক্রান্ত হয়েও মৃত্যু হতে পারে, আবার না খেতে পেয়েও মৃত্যু হতে পারে— দুই দিকেই মৃত্যুর ভয় আছে। এক মৃত্যু রুখতে গিয়ে ঘরে বসে থাকলে তাতেও মৃত্যু হতে পারে। একইসাথে চলছে রমজান মাস। কী করবে এখন নিম্ন আয়ের সাধারণ মানুষেরা? চারদিকে যখন এই প্রশ্ন, তখন তাদের সহায়তা এগিয়ে আসার জন্য বিভিন্ন মহল থেকে আহ্বান জানিয়ে আসছে। ক্ষুধার্ত ও রোজাদার মানুষের জন্যই পটুয়াখালী জেলা শহরের সার্কিট হাউজ থেকে সোনালী ব্যাংক মোড় পর্যন্ত সড়কটি ইফতারের আগে সাজানো থাকে সারি সারি প্যাকেট…
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টিভি চ্যানেল এনটিভির খুলনা ব্যুরো প্রধান আবু তৈয়ব। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে খুলনা নগরের নূরনগর এলাকায় অবস্থিত তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানার পুলিশ। আজ বুধবার(২১ এপ্রিল) সকাল ১০টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। আবু তৈয়ব টিভি চ্যানেল এনটিভির খুলনা ব্যুরোর প্রধান হিসেবে কর্মরত। একইসাথে এনটিভি ও দৈনিক লোক সামাজ পত্রিকার খুলনা প্রতিনিধি। গতকাল রাতে খুলনা শহরের নূরনগর এলাকায় তার বাড়ি থেকে পুলিশ তৈয়বকে গ্রেপ্তার করে। এর আগে বিকেলে খুলনা সিটি করপোরেশনের মেয়র ও…
শিক্ষা, শান্তি, প্রগতি—এই তিনটি হলো ছাত্রলীগের মূলনীতি। ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্রসংগঠনটি তাদের গঠনতন্ত্রে ঘোষিত তিন মূলনীতি থেকে যেন যোজন যোজন দূরে সরে যাচ্ছে। দেশের প্রতিটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বাঁকে যে সংগঠনটি সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, এখন তারাই প্রতিনিয়ত নানা অপকর্মে জড়িয়ে বিতর্কের জন্ম দিচ্ছে। ধর্ষণের অভিযোগের বৃত্ত থেকে যেন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বের হয়ে আসতে পারছেন না। করোনা পরিস্থিতির মধ্যে সংগঠনটির নেতাকর্মীদের নামে ধর্ষণ মামলার তথ্য পাওয়া গেছে। বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি জসীম উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক তরুণী। গতকাল সোমবার(১৯ এপ্রিল) রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের এবং মামলা রুজুর আবেদন করেন ওই তরুণী। অভিযোগে…
খুলনার আদালত ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদের সমন্বয়ক রুহুল আমিনের জামিন আবেদন মঞ্জুর করেছেন। আজ সোমবার (১৯ এপ্রিল) দুপুরে মহানগর দায়রা জজ শহিদুল ইসলাম এ জামিন আবেদন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করে রুহুল আমিনের আইনজীবী আক্তার জাহান রুকু গণমাধ্যমকে বলেন, ‘মহানগর দায়রা জজ শহিদুল ইসলাম ১০ হাজার টাকার বন্ডে আইনজীবীর জিম্মায় রুহুল আমিনের জামিন মঞ্জুর করেন।’ আইনজীবী আক্তার জাহান বলেন, ভার্চ্যুয়াল কোর্টে জামিন আবেদন করলে আদালত রুহুল আমিনের জামিন মঞ্জুর করেছেন। তার জামিনের কপি কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার অথবা আগামীকাল মঙ্গলবার তিনি কারগার থেকে মুক্তি পেতে পারেন। গত ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে খুলনা মহানগরীর গোয়ালখালির…
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে বাগেরহাটের মোল্লাহাটে পুলিশের ওপর হামলা করা হয়েছে। হেফাজত কর্মীদের হামলায় মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবিরসহ ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ সোমবার(১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই হামলার ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন ওসি গোলাম কবির, উপপরিদর্শক (এসআই) ঠাকুর দাস, সহকারী উপপরিদর্শক (এএসআই) বাহারুল, লিয়াকত, কনস্টেবল সোহাগ মিয়া, নাজমুল ফকির ও ডিএসবির কনস্টেবল শহিদুল ইসলাম। তাদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও…
ছেলে শিশু ধর্ষণ যেন দিন দিন সংস্কৃতি হয়ে উঠেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। আগে কেবল মাদ্রাসার বিরুদ্ধেই ছিলো এই অভিযোগ। এখন একই ঘটনা শুরু হয়েছে স্কুলেও। কুড়িগ্রামের রৌমারীতে এক মাদ্রাসার ছাত্র ধর্ষণ ঘটনার রেশ কাটতে না কাটতেই সামনে এসে হাজির হলো ময়মনসিংহের গৌরীপুরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত শিক্ষকের নাম মো. শফিকুল ইসলাম হলুদ (৩৭), সে উপজেলার ভাংনামারী ইউনিয়নের কুলিয়ারচর গ্রামের মো. আলী হোসেনের পুত্র এবং স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে ইংরেজির শিক্ষক। ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ এনে গৌরীপুর থানায় মামলা করেছেন নির্যাতিত শিক্ষার্থীর বাবা। এবিষয়ে গৌরীপুর থানার উপ পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আওলাদ হোসেন স্টেটওয়াচকে বলেন, ধর্ষণের শিকার স্কুলছাত্রের বাবা…
গত ১৩ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। কসবা উপজেলার রাইতলা গ্রামের দক্ষিণ পাড়ায় অবস্থিত ফোরকানীয়া মাদ্রাসার সুপার মাওলানা নুরুল্লাহ ওরফে নুরুল হকের বিরুদ্ধে মামলাটি করেন ওই ছাত্রীর মা। আসামি মাওলানা নুরুল্লাহ ওরফে নুরুল হক রাইতলা গ্রামের মাওলানা আবদুল হামিদের ছেলে। ধর্ষিত ছাত্রীর মায়ের মামলার এজাহার থেকে জানা যায়, প্রতিদিনের মতো গত ১০ এপ্রিল উপজেলার রাইতলা গ্রামের দক্ষিণ পাড়ায় অবস্থিত ফোরকানীয়া মাদরাসার সুপার মাওলানা নুরুল হকের কাছে গ্রামের অন্য ছাত্রীর সঙ্গে ওই ছাত্রীও আরবি পড়তে যায়। সকালে আনুমানিক সাড়ে ৮টার সময় ছুটি শেষে ওই ছাত্রীকে ডেকে কক্ষটি ঝাড় দিতে বলেন নুরুল্লাহ।…