…
এডিটর পিক
ভারতের রাজধানী দিল্লির যন্তর-মন্তর কেবল একটি রাস্তা কিংবা নির্দিষ্ট কোনো প্রতিবাদস্থলের নাম নয়। কয়েক দশক…
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ককরোচের প্রতিবাদে দিল্লির অস্বস্তি: তরুণদের আন্দোলন, সরকারের নিয়ন্ত্রণ ও বিরোধীদের হিসাব
অক্টোবর ১১, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ককরোচের প্রতিবাদে দিল্লির অস্বস্তি: তরুণদের আন্দোলন, সরকারের নিয়ন্ত্রণ ও বিরোধীদের হিসাব
অক্টোবর ১১, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- বাংলাদেশ পথ দেখিয়েছে, নেহার বক্তব্যে ভারতের সরকার পতনের আতঙ্কে বিজেপি
- উচ্চশিক্ষার বারোটা বাজল যেভাবে
- দিল্লিতে বিক্ষোভকারীদের যৌনাঙ্গে লাথি, পোশাক টেনে অপমানের অভিযোগ—কাঠগড়ায় পুলিশ
- মোদীর ভারতে প্রতিবাদের জায়গাতেও তালা! যন্তর-মন্তর বন্ধের সিদ্ধান্তে গণতন্ত্র নিয়ে নতুন বিতর্ক
- কলম্বাসের ৫০০ বছর আগে যারা আমেরিকা আবিষ্কার করেছিল
- বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
- সৌদির শত কোটি ডলারের প্রতিরক্ষাব্যবস্থা কেন হুতিদের হামলা থেকে হাজিদের বাঁচাতে পারছে না?
- আর্কটিক ও অ্যান্টার্কটিকার অন্যপাশে কী আছে?
Author: নিজস্ব প্রতিনিধি
রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত দেহরক্ষী ধীমান চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রতনপ্রিয় চাকমা ধীমান জেএসএস এমএন লারমা দলের নেতা ও নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমার দেহরক্ষী ছিলেন। ছুটি পেয়ে তিনি বাঘাইছড়ি নিজ বাড়িতে ছুটি কাটাতে যান। ৬ ডিসেম্বর ২০২০, রবিবার ভোররাতে অস্ত্রশস্ত্রসহ একদল সন্ত্রাসী বাড়ি এসে তাকে গুলি করে পালিয়ে যায়। বছরখানেক আগে ধীমান চাকমা সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস) থেকে পদত্যাগ করে জনসংহতি সমিতি (এম এন লারমা) দলে যোগদান করেন। এ কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এম এন লারমা)…
মাদারীপুর জেলার কালকিনি উপজেলার দক্ষিণ রমজানপুর গ্রামে ৭ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে সফিকুল ইসলাম খান (৩০) নামে মসজিদের এক ঈমামকে হাতেনাতে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছে। রবিবার দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। আটক সফিকুল ইসলাম গৌরনদী উপজেলার চরকুতুবপুর গ্রামের আনিস খানের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোরে মাদারীপুরের কালকিনিতে সাত বছর বয়সী একশিশু রমজানপুর খানবাড়ি জামে মসজিদের ঈমাম সফিকুলের কাছে আরবি পড়তে যায়। এসময় আরবি পড়া শেষে সকল শিক্ষার্থীদের ছুটি দিয়ে শুধু ওই শিশুকে একা রেখে ইমাম সফিকুল তার খালি রুমে নিয়ে ধর্ষণ করে বলে মামলায়…
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মহাম্মদ ফয়জুল করীমের বয়ানে উদ্বুদ্ধ হয়ে দুই মাদ্রাসা ছাত্র বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছেন বলে পুলিশ জানিয়েছে। রোববার বিকেল সাড়ে তিনটায় কুষ্টিয়ার পুলিশ এস এম তানভীর আরাফাতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে খুলনা রেঞ্জের ডিআইজি খন্দকার মুহিদ উদ্দীন এসব তথ্য জানান। কুষ্টিয়া শহরের পাঁচরাস্তা মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে দুইজন মাদ্রাসা শিক্ষক ও দুইজন মাদ্রাসারা ছাত্র। সংবাদ সম্মেলনে জানানো হয় শনিবার রাতে কুষ্টিয়া পৌরসভার সচিব কামাল উদ্দীন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা…
আবারও ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার শিক্ষককে আটক করা হয়েছে। এবারের ঘটনা সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। উল্লাপাড়ার পুকুরপাড় ফয়জুল উলুম মহিউচ্ছুন্নাহ কওমী মাদ্রাসার হাসান ১২ বছরের এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে বেলাল হোসেন (২৮) নামে ওই মাদ্রাসার এক শিক্ষককে আটক করা হয়েছে। নির্যাতিত ছাত্রের বাবা অভিযোগ মতে, তার ছেলে ওই মাদ্রাসার আবাসিক ছাত্র। শিক্ষক বেলাল হোসেন নানান কৌশলে তাঁর ছেলে হাসানকে তার কক্ষে ডেকে নিয়ে হাত পা মালিশ করাতেন। প্রতিদিনের মত বৃহস্পতিবার রাতে হাসানকে তার কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন। ছেলেটি পরে মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ি এসে তার বাবা-মাকে জানালে তারা লোকজন নিয়ে শুক্রবার ওই মাদ্রাসায় এসে ধর্ষণের অভিযোগ করেন এবং…
মৌলভীবাজারের দলিত সম্প্রদায় ঋষিদের (মুচি) চৌমুহনা থেকে উচ্ছেদ করেছে শ্রীমঙ্গল পৌরসভা। দীর্ঘদিন ধরে এই জায়গায় কাজ করে যাওয়া মুচিদের উচ্ছেদ করায় বেকায়দায় পড়েছেন তারা। ঋষিরা জুতা সেলাই করার সরঞ্চাম নিয়ে কাজ করতে না পারায়, ২ ডিসেম্বর বুধবার দুপুরে চৌমুহনা এলাকায় অবস্থান কর্মসূচী করে। গত মঙ্গলবার সকালে তাদের চৌমুহনা সংলগ্ন ড্রেনের ওপর থেকে উচ্ছেদ করে শ্রীমঙ্গল পৌরসভা। পরিবার-পরিজন নিয়ে বেকায়দায় পড়া ঋষিরা জানান, আমাদের এভাবে হঠাৎ উচ্ছেদ করায় পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে। তাদের দাবি, উচ্ছেদের আগে তাদের অন্য একটি জায়গায় বসার ব্যবস্থা করে দেওয়া হোক। নগর ঋষিরা গণমাধ্যমকে বলেন, এখানে আমরা প্রায় ২০ বছর ধরে জুতা সেলাইয়ের কাজ করছি।…
জয়পুরহাটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্য একজনের পোস্টের মন্তব্যে মাদ্রাসা নিয়ে কটুক্তি করার অভিযোগে দায়ের করা এক মামলায় সাজেদুর রহমান সুমন (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় জয়পুরহাটের কেন্দ্রিয় মসজিদ এলাকা থেকে সুমনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। সুমন জয়পুরহাট শহরের গুলশান মোড় এলাকার ইমরান হোসেনের ছেলে বলে জানা গেছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, সাজেদুর রহমান সুমন গত ২২ নভেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ব্যবহারকারীর পোস্টে মুসলমানদের পবিত্র হজ্জ, মাদ্রাসা শিক্ষা এবং কুরান সংক্রান্ত বিভিন্ন মন্তব্য করে মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত করেছেন বলে জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল…
শরীয়তপুরে এনজিওতে চাকরি দেয়ার আশ্বাসে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার এ ঘটনায় শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন ওই গৃহবধূ। অভিযুক্ত রিজভি সরদার (২৬) শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়নের দক্ষিণ মাহমুদপুর গ্রামের মৃত তেলাম সরদারের ছেলে। মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত রিজভি সরদারের ছোট ভাইয়ের সঙ্গে শরীয়তপুর সদরের বিএম আইডিয়াল কলেজে পড়তো ওই নারী। সেই সুবাদে রিজভির সাথে পরিচয় হয় ওই গৃহবধূর। প্রবাসী স্বামীর সাথে বনিবনা না হওয়ায় এবং সংসার চালাতে চাকরি করবেন বলে রিজভির সঙ্গে আলোচনা করেন তিনি। বেশ কিছুদিন ধরে ওই গৃহবধূকে এনজিওতে চাকরি দেয়ার কথা বলে রবিবার চাকুরির সাক্ষাৎকারের জন্য তাকে গোসাইরহাট উপজেলা…
বরিশালের উজিরপুরে বালক শিশুকে ধর্ষণের অভিযোগে আবুল হাসান হাওলাদারের (৩১) নামের এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান। এর আগে সকালে ইমাম আবুল হাসান হাওলাদারের বিরুদ্ধে উজিরপুর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন শিশুটির মা। মামলা দায়েরের পরপরই ওসি জিয়াউল আহসানের নির্দেশনায় থানার উপ-পরিদর্শক রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে বান্না গ্রাম থেকে ইমাম আবুল হাসান হাওলাদারকে গ্রেফতার করে।পরে তাকে বরিশালে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। মামলাসূত্রে জানা গেছে, উজিরপুর উপজেলার দক্ষিণ বান্না জামে মসজিদের ইমাম আবুল হাসান হাওলাদারের কাছে…
যারা ইসলামের শত্রু, রাসূল (সা.) এর দুশমন তাদের কবর রচনার জন্য, নাস্তিক-মুর্তাদদের কবর রচনার জন্য হেফাজতে ইসলামের জন্ম হয়েছে। সকল স্কুল-কলেজের ধর্মপ্রাণ মানুষ হেফাজতের সদস্য, সকল মসজিদের ইমাম, মাদরাসার ছাত্র-শিক্ষকগণ হেফাজতের সদস্য, সমস্ত মসজিদের মুসল্লিরা হেফাজতের সদস্য। শনিবার বিকেলে সিলেট নগরের রেজিস্ট্রারি মাঠে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের নবনির্বাচিত আমির, শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী এসব কথা বলেন। বাবুনগরী বলেন, নামাজ, রোজা, হজ-যাকাত হলো হেফাজতের কর্মসূচি। হেফাজত সরকারবিরোধী সংগঠন নয়, আবার সরকার দলীয় সংগঠনও নয়। । হেফাজত বাংলাদেশে নামাজ কায়েম করতে চায়। হেফাজত ইসলামের দুষমন নাস্তিক-মুরতাদদের বাংলার মাটি থেকে উচ্ছেদ করে মুসলমানদের হক কায়েম করতে চায়। তিনি বলেন, বিশ্বের…