Author: নিজস্ব প্রতিনিধি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা ৫০৮ জনে দাঁড়াল। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হন আরও ২০৫ জন। ফলে শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪৯ হাজার ৫৪৫ জনে। করোনা শনাক্তের হার ১২ শতাংশের বেশি। বুধবার (২৮ এপ্রিল) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৬২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২০৫ জনের করোনা পজিটিভ আসে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে যাদের করোনায় শনাক্ত হয়েছে, তাদের মধ্যে শহরের ১৬৪ জন। বিভিন্ন উপজেলার…

Read More

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ৭ বছর পূর্ণ হলো আজ (২৭ এপ্রিল)। আলোচিত ওই সাত খুনের নৃশংসতা সারাদেশেই সাড়া ফেলেছিল। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচিত ছিল ইস্যুটি। তবে আলোচিত ওই হত্যাকাণ্ডের ৭ বছর পূর্ণ হলেও হত্যা মামলার রায় এখনও বাস্তবায়ন হয়নি। আদালতের পরে হাইকোর্টে দ্রুত রায় ঘোষণা করা হলেও আপিল বিভাগে রায়টি নিষ্পত্তি হতে ধীরগতির কারণে হতাশা প্রকাশ করেছেন নিহতের স্বজনরা। তাদের দাবি, উচ্চ আদালত যেন দ্রুত এই হত্যাকাণ্ডে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির রায় কার্যকর করেন। যেভাবে অপহরণ ও হত্যাকাণ্ডটি ঘটে ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের একটি আদালতে হাজিরা শেষে প্রাইভেট কারযোগে ফিরছিলেন সিদ্ধিরগঞ্জের বাসিন্দা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্যানেল মেয়র…

Read More

১০ বছর বয়সী মাদ্রাসাছাত্রীকে হত্যার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন মাদ্রাসার পরিচালক বেল্লাল। এতে অচেতন হয়ে পড়লে মেয়েটিকে রেখে পালিয়ে যান তিনি। মাদারীপুরের কালকিনি উপজেলায় একাধিকবার ধর্ষণের অভিযোগে মাদ্রাসার পরিচালক মো. বেল্লাল বেপারীকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। ডাসারের পান্তাপাড়া এলাকা থেকে গতকাল সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, গতকাল সোমবার রাতে ডাসার থানায় বাদী হয়ে বেল্লাল বেপারীর বিরুদ্ধে মামলা করেছেন ওই ছাত্রীর খালা। গ্রেপ্তার ব্যক্তির নাম বেল্লাল বেপারী। তিনি ডাসার থানার পান্তাপাড়া খাতেমুন নেছা হাফেজি মহিলা মাদ্রাসার পরিচালক। তিনি জানান, সোমবার রাতে ওই শিশুর খালা থানায় এসে ধর্ষণের…

Read More

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির আমির ও বর্তমান আহ্বায়ক জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ দুই মামলাসহ ওই ঘটনায় মোট তিনটি মামলা করা হলো। এসব মামলার অন্য আসামিদের মধ্যে আছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মীর হেলাল উদ্দিন, উপজেলা জামায়াতের আমিরসহ তিন হাজার ব্যক্তি। তবে মামলাগুলো হাটহাজারী থানায় গত বৃহস্পতিবার করা হলেও আজ সোমবার জানা গেছে। গত ২৬ মার্চের ঘটনায় বৃহস্পতিবার কেন মামলা করা হয়েছে, জানতে চাইলে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আজ সোমবার দুপুরে জাতীয় এক দৈনিককে বলেন, জড়িত আসামিদের শনাক্ত, নাম-ঠিকানা যাচাই করতে সময় লেগেছে। নিরীহ কেউ যাতে…

Read More

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে পালিয়েছেন ভারতফেরত ১০ করোনা রোগী। গত শনিবার সকাল থেকে রবিবার (২৫ এপ্রিল) দুপুরের মধ্যে তারা পালিয়ে যান বলে জানা গেছে। পালিয়ে যাওয়া তাদের এখনো কোনো হদিস মেলেনি। এতে সম্প্রতি বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টিকারী করোনাভাইরাসের ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার (২৩ এপ্রিল) বেনাপোল দিয়ে ভারত থেকে দেশে আসেন অর্ধশতাধিক বাংলাদেশি। সেখানে নমুনা পরীক্ষা করা হলে ১০ জনের করোনা শনাক্ত হয়। এদিন সকাল ১০টা ৫৭ মিনিটে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তারা হাসপাতালের তৃতীয় তলায় করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ব্রাদার তারকচন্দ্র…

Read More

গতকাল শনিবার শেরপুরের নালিতাবাড়ীতে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদের ইমামকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বারোমারি বাজারে চেয়ারম্যানের কার্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযোগকারী ব্যক্তি উত্তর আন্ধারুপাড়া বাইতুল মামুর শান্তিময় মসজিদের ইমাম ও খতিব মো. সাইফুল ইসলাম (২৫)। তিনি উত্তর আন্ধারুপাড়া গ্রামের জহুর আলীর ছেলে। মারধরের প্রসঙ্গে ভুক্তভোগী ইমাম বলেন, একই এলাকার এক যুবক বেশ কিছুদিন ধরে আমার কাছে আসছেন। সে তার মামাতো বোনকে বশে আনতে চায়। এজন্য তাবিজ কবজ করতে বলে। কিন্তু আমি তাবিজ কবজ জানি না বলে যুবককে জানিয়ে দিই। কিন্তু ওই যুবক তবুও আমাকে প্রতিনিয়ত বিরক্ত করতে থাকে। ‘১৫ দিন আগে হঠাৎ ওই যুবকের মামাতো বোন…

Read More

চট্টগ্রাম উত্তর জেলার ঐতিহ্যবাহী উপজেলা হাটহাজারীতে চলছে পরিবেশ আইন অমান্য করার অস্থির প্রতিযোগিতা। বন উজাড়, পাহাড় কাটা চলছিলো এতোদিন। এবার তাতে নতুন এক মাত্রা পেয়েছে ফসলি জমির মাটিকে কেন্দ্র করে। অনুসন্ধানে জানা যায়, হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়ন একটি জমিবহুল জনপদ হিসেবে পরিচিত। জনবসতির তুলনায় জমির পরিমাণ এখানে অনেক বেশি। বছরের দুই মাস বন্যা মোকাবেলা করেও এখানে দুই বা তিন ফসলি চাষাবাদ করা হয়। কিন্তু এইবার সেই ফসলি জমির উপরও পড়েছে লোভী বণিক ও নেতাদের কুদৃষ্টি। স্বল্প টাকার বিনিময়ে দরিদ্র চাষিরা নিজেদের চাষাবাদের জমিকে অপরিকল্পিত জলাশয় বানিয়ে ফেলছে নিজেদের জমিকে। গুমানমর্দনের বিলে এখন দিনের আলোতেই দেখা মিলছে মাটিকাটার বড়সড় স্কেবেটরের।…

Read More

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানসংলগ্ন বনে আগুন লেগেছে। আজ শনিবার দুপুর ১টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাশে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হিড বাংলাদেশ’-এর কার্যালয়ের পেছনের (বাঘমারা বন ক্যাম্পে) বনে এই আগুন লাগে। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজে যুক্ত হয়। তারা প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে ঢোকার রাস্তা না থাকায় ও পানির উৎস না থাকায় আগুন নেভাতে সময় লাগে। বেলা তিনটার দিকে আগুন নেভানো সম্ভব হয়। গুরুত্বপূর্ণ এই বনে দুই ঘণ্টা ধরে আগুন জ্বললেও দুপুর ৩টায় তা নিয়ন্ত্রণে আনে ফায়ার…

Read More

গত সোমবার সকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ভাংবাড়িয়া গ্রামে তুচ্ছ অভিযোগ এনে ছয় বছরের এক শিশুর ওপর ফুটন্ত গরম ভাত ঢেলে দেন তারই আপন বড় চাচা আব্দুর রশীদ। শিশুটির নাম রাব্বি হোসেন। তার মাথার পেছনে ঘাড়ের ওপর-নিচ ও কানসহ শরীরের বিভিন্নস্থান ঝলসে গিয়ে দগদগে ক্ষত সৃষ্টি হয়েছে। কথা বলতে পারছে না। গলা দিয়ে শুধু হালকা আওয়াজ বের হয় ব্যথার। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালের সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন বলেন, ‘শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে মনে হচ্ছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।’ সূত্র মতে, মালয়েশিয়া প্রবাসী ভাইয়ের…

Read More

দেশের বিভিন্ন স্থান থেকে পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসা অব্যাহত রয়েছে। কোথাও কোথাও মাদকের সাথে সংশ্লিষ্টতা থাকার অভিযোগ আসে পুলিশের বিরুদ্ধে, কোথাওবা অস্ত্র বিক্রয়কারী হিসাবে, কোথাওবা ঘুষ গ্রহণের অভিযোগ, অনিয়ম দুর্নীতির অভিযোগ, পুলিশের নেতৃত্বে মাদক পাচার চক্র গড়ে ওঠার অভিযোগ, চুরি ডাকাতি ইত্যাদি হেন কোনো অপরাধ নেই যা পুলিশ শব্দটির সাথে জুড়ে বসে নাই। প্রতিদিনই পুলিশের বিরুদ্ধে এমনসব অভিযোগ আসে। নিয়মিত খবরের মতোই এবার কক্সবাজারের উখিয়া উপজেলায় এক হাজার ৯৪৫টি ইয়াবা বড়িসহ আর্মড ব্যাটালিয়ন পুলিশের (এপিবিএন) তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তাজনিমারখোলা রোহিঙ্গা শিবির থেকে এপিবিএনের কর্মকর্তারাই ওই তিনজনকে গ্রেপ্তার করেন। পরে তাদের উখিয়া…

Read More